05th Dec 2008

মহাজোটে যুদ্ধাপরাধী প্রার্থী!

-জাপার চাপে বলি হলেন আওয়ামী লীগের ৩ এমপি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ধরে রাখতে সর্বোচ্চ ছাড় দিল আওয়ামী লীগ। এজন্য তারা গত নির্বাচনে জয়লাভ করা তিনটি আসনও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এ সুযোগে সেক্টর কমান্ডারস ফোরাম ঘোষিত যুদ্ধাপরাধীদের তালিকা থাকা ব্যক্তিও জাপার প্রার্থী হিসেবে মহাজোটের প্রার্থী হয়েছে। এসব এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে তীব্র ড়্গোভ আর উত্তেজনা। অন্যদিকে বিরোধী শিবিরে চলছে উলস্নাস। 
এর আগে দুদলের মধ্যে প্রাথমিক সমঝোতায় গত নির্বাচনে জয়ী প্রার্থীর সংশিস্নষ্ট দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। এমনকি বিগত নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী জয়ী হয়েছেন-  এমন আসনগুলোতে দ্বিতীয় স্থান পাওয়া দল প্রার্থী দেবে বলে সমঝোতাও হয়েছিল। কিন্তু এরশাদের জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিতে সবকিছু ওলট-পালট হয়ে যায়।
আওয়ামী লীগ বাধ্য হয় এসব আসনে জাপার প্রার্থীকে মহাজোটের প্রার্থী করতে। এমনকি এমন ২১টি আসন জাপাকে ছেড়ে দেয়া হয়েছে যেগুলোতে খুব কম ব্যবধানে চারদলের প্রার্থীর কাছে হেরেছিল আওয়ামী লীগ। অনেক জায়গায় জাপা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল গতবার। কিন্তু এবার তারা মনোনয়ন পেয়েছেন।   
গতবার জয়লাভের পরও এবার যেসব আসন আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে তার মধ্যে রয়েছেঃ চট্টগ্রাম-৫ (রাউজান), নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)। আর সবাইকে অবাক করে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া-তেলিখালী ইউনিয়ন) আসনে মনোনয়ন পেয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম ঘোষিত তালিকাভুক্ত যুদ্ধাপরাধী আবদুল জব্বার।
মাস দুয়েক আগে ঢাকায় এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের তালিকা ঘোষণা করেছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব·) এ কে খন্দকার। সে অনুষ্ঠানে তিনি তালিকাভুক্তদের প্রার্থী করা হলে প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনিও এবার মহাজোটের প্রার্থী হয়েছেন। তার নির্বাচনী এলাকা পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ)। ওই তালিকায় ৪১ নাম্বারে নাম রয়েছে আবদুল জব্বারের।
গত রাতে এ কে খন্দকারের সঙ্গে তার নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্তô থাকাকালে যায়যায়দিনের পড়্গ থেকে মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, এ বিষয়টি তারা জানা নেই। তাই কোনো মন্তôব্য করতে পারবেন না। তিনি সাবেক সেনাপ্রধান ও ফোরামের নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব·) হারম্নন অর রশিদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। অনেকবার মোবাইলে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আবদুল জব্বারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে অন্য একজন তার ফোন রিসিভ করে বলেন, একটু পর ফোন ব্যাক করা হচ্ছে। তবে কেউ আর ফোন ব্যাক করেনি।  
পিরোজপুর-৩ আসনটিতে আওয়ামী লীগ গতবার ভোট পেয়েছিল ২৯ হাজার ৭৫৬। আর জাতীয় পার্টি ভোট পেয়েছিল মাত্র ৫ হাজার ৫১। তালিকা প্রকাশের আগেও এলাকাবাসীর মধ্যে আবদুল জব্বার একজন চিহ্নিত রাজাকার হিসেবে কুখ্যাত ছিলেন।………………

- মসিউর রহমান খান।

সূত্র: দৈনিক যায়যায়দিন | বিভাগ: বাংলাদেশ, রাজনীতি | ১টি মন্তব্য »

02nd Dec 2008

আন্তঃধর্মীয় সংলাপ ও বিশ্বশান্তির পথ

ইসলাম ও অন্যান্য ধর্মের মধ্যে বাড়তে থাকা ব্যবধান ঘোচানো, সভ্যতাগুলোর সঙ্ঘাত রোধ ও বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব অস্বীকার করা যায় না। বিশ্বের প্রতিটি শান্তিপ্রিয় মানুষই তা সমর্থন করে। এই প্রয়োজন সামনে রেখে গত মার্চ মাসে খাদেমুল হারামাইন বাদশাহ আবদুল্লাহ বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে তিনি মুসলিম ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় করে আন্তঃধর্মীয় সংলাপের জন্য তাদের অনুমোদন নেন। তিনি জুন মাসে মক্কা মুয়াজ্জামায় একটি সম্মেলনের আয়োজন করেন। বিস্তারিত »

সূত্র: দৈনিক নয়াদিগন্ত | বিভাগ: আন্তর্জাতিক, ধর্ম ও মানবতা | কোন মন্তব্য নেই »

28th Nov 2008

হাসিনা-তনয়ের ইসলাম বিরোধী শুদ্ধি অভিযানের প্রেসক্রিপশন

আবারও আলোচনার ঝড় তুলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। না, ২০০৪ সালের মতো খ্রিস্টান স্ত্রী ক্রিস্টিনাকে নিয়ে বাংলাদেশ সফরে আসার কারণে কিংবা কুলা-ডালা সাজিয়ে, ফুল ছিটিয়ে এবং নেচে-গেয়ে জয়-ক্রিস্টিনাকে ‘বরণ’ করে নেয়ার কারণে নয়, এবারের ঝড় উঠেছে জয়ের একটি নিবন্ধের কারণে। মা শেখ হাসিনা যখন আরো একবার প্রধানমন্ত্রী হই-হই অবস্থায় এসে গেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের ক্ষমতায় আসা যখন সময়ের ব্যাপারে পরিণত হয়েছে, ঠিক তেমন এক সময়ে প্রকাশিত হয়েছে নিবন্ধটি। এজন্য বাংলাদেশের কোনো পত্রিকাকেও বেছে নিয়ে ধন্য করেননি হাসিনা-তনয়। লিখেছেন তিনি যুক্তরাষ্ট্রের ‘হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ’-এ। এটাও আলোচনার প্রধান কারণ নয়। প্রধান কারণ নিবন্ধের বিষয়বস্তু। বিস্তারিত »

সূত্র: সাপ্তাহিক সোনার বাংলা | বিভাগ: বাংলাদেশ, রাজনীতি | কোন মন্তব্য নেই »

22nd Nov 2008

নির্বাচন, ধর্মনিরপেক্ষতা ও দক্ষিণ এশিয়ায় মার্কিন সমরনীতি

সূত্র: দৈনিক নয়াদিগন্ত | বিভাগ: বাংলাদেশ, রাজনীতি | কোন মন্তব্য নেই »

12th Nov 2008

মূর্তি নিয়ে হুমায়ন আহমেদের লেখা: বিভ্রান্তি ও বাস্তবতা

-ইউসুফ সুলতান

ইবনে ইসহাকের জীবনীগ্রন্থের দুই ধারক তাবারী ও ইবনে হিশাম কেউই এ বর্ণনাটি উল্লেখ করেননি। এ দু’টো জীবনী গ্রন্থ ছাড়াও প্রসিদ্ধ-অপ্রসিদ্ধ কোন জীবনী গ্রন্থেই এর উল্লেখ নেই। তাহলে প্রশ্ন, আলফ্রেড গুয়োম তা পেলেন কোথা থেকে? ‘আখবারে মাক্কা’ নামে ‘আযরাকী’ রচিত এক হাদীস গ্রন্থ হতে এ বর্ণনা পাওয়া যায়। আলফ্রেড গুয়োম সেখান থেকে তা নিজে সংগ্রহ করেছেন, এটা ইবনে ইসহাকের কোন বর্ণনা নয়। বিস্তারিত…

সূত্র: দৈনিক ইনকিলাব | বিভাগ: ধর্ম ও মানবতা | কোন মন্তব্য নেই »

11th Nov 2008

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টের গুয়ান্টানামো বে’র বন্দী শিবির বন্ধ করার সিদ্ধান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ান্টানামো বে’র বন্দী শিবির বন্ধ করে দেবেন বলে তার উপদেষ্টারা খবর দিয়েছেন। ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডেনিস ম্যাকডোনাগ এ খবর জানিয়ে বলেছেন, তবে গুয়ান্টানামো নির্যাতন শিবির বন্ধ করে দেয়ার তারিখ নির্ধারণ করা হয় নি। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, পরিবর্তনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামার সামনে যেসব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার একটি হচ্ছে কূখ্যাত গুয়ান্টানামো বন্দীশিবির। বিস্তারিত »

সূত্র: রেডিও তেহরান | বিভাগ: আমেরিকা | কোন মন্তব্য নেই »

11th Nov 2008

অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে: ইসরাইলী প্রেসিডেন্ট

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, ইসরাইলী সরকারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইসহাক রবিনের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে শিমন পেরেজ এই হুঁশিয়ারী উচ্চারণ করেন। বিস্তারিত »

সূত্র: রেডিও তেহরান | বিভাগ: মধ্যপ্রাচ্য | কোন মন্তব্য নেই »

11th Nov 2008

আক্কেলপুরে কথিত পীরের নির্দেশে দম্পতির জীবন্ত জানাজা

‘খেলাফত’ লাভের আশায় কথিত পীরের নির্দেশে জয়পুরহাটের আক্কেলপুরে এক দম্পতির জীবন্ত নামাজে জানাজা করে তাদের নিষ্পাপ করা হয়েছে। জানাজার আগে মৃত ব্যক্তির অনুরূপ গোসল, আতর, সুরমা লাগিয়ে তাদের পরানো হয় কাফনের কাপড়। পীরের খেলাফত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই পীরের অনুসারী ও কিছু বহিরাগত লোকজন। বৃহস্পতিবার সকালে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আক্কেলপুর পৌর সদরের জিয়ানীপাড়া মহল্লায়। বিস্তারিত »

সূত্র: দৈনিক যুগান্তর | বিভাগ: ধর্ম ও মানবতা, সমাজ-সমস্যা | কোন মন্তব্য নেই »

10th Nov 2008

যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের সংবাদ ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস

মার্কিন দৈনিক নিউ ইর্য়ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত পাকিস্তান ও সিরিয়া সহ আরো কয়েকটি দেশে প্রায় ১২টি গোপন অভিযান চালিয়েছে। কথিত আল কায়েদার বিরুদ্ধে এ সব অভিযান চালানো হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে। বিস্তারিত »

সূত্র: রেডিও তেহরান | বিভাগ: আন্তর্জাতিক, আমেরিকা | কোন মন্তব্য নেই »

24th Oct 2008

মহারাষ্ট্র ও গুজরাটে বোমা বিস্ফোরণ ঘটায় হিন্দুত্ববাদী সংগঠন

-পুলিশের স্বীকারোক্তি নিয়ে প্রশ্ন উঠল ভারতের পার্লামেন্টেও
 
শেষ পর্যন্ত ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল। অবশেষে মহারাষ্ট্রের পুলিশ বলেছে, রমজান মাসে একই দিনে (সেপ্টেম্বর ২৯) মহারাষ্ট্রের মুসলিম প্রধান মালেগাঁও ও গুজরাটের মোদাসা শহরে যে নারকীয় বিস্ফোরণ ঘটে, তার পেছনে ছিল ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে উগ্রপন্থী একটি সাম্প্রদায়িক সংগঠন। বিস্তারিত »

সূত্র: দৈনিক নয়াদিগন্ত | বিভাগ: ভারত | কোন মন্তব্য নেই »

24th Oct 2008

চৌদ্দগ্রামে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা গতকাল সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জয়মঙ্গলপুরে এক নিরীহ বাংলাদেশী কৃষককে গুলি করে হত্যা করেছে। গতকাল বেলা ১১টায় বিডিআর ও বিএসএফ’র মধ্যে এক দফা ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হওয়ার পর সন্ধ্যা ৬টায় বিএসএফ নিহত কৃষক আনোয়ার হোসেনের লাশ ফেরত দেয়। বিস্তারিত »

সূত্র: দৈনিক নয়াদিগন্ত | বিভাগ: বাংলাদেশ, ভারত | কোন মন্তব্য নেই »

24th Oct 2008

গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা

অভাব-অনটনের সাথে লড়াই করে হেরে গেলেন হরিলাল। ঋণের দায় এড়াতে উপায়ন্তর না পেয়ে অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন পঞ্চাশোর্ধ্ব এ ব্যক্তি। চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের হিন্দুপাড়ায়। বিস্তারিত »

সূত্র: দৈনিক নয়াদিগন্ত | বিভাগ: অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ | কোন মন্তব্য নেই »

19th Oct 2008

শুধু জিয়া নয়, অনেক মুক্তিযোদ্ধা অফিসার হত্যায় এরশাদ জড়িত

-চ্যানেল আইকে কর্নেল (অব.) অলি 
চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, শুধু জিয়া হত্যাকাণ্ড নয়, আরো অনেক মুক্তিযোদ্ধা ও সামরিক অফিসার হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন সাবেক সেনাপ্রধান এরশাদ। বিস্তারিত »

সূত্র: দৈনিক নয়াদিগন্ত | বিভাগ: বাংলাদেশ, রাজনীতি | কোন মন্তব্য নেই »

19th Oct 2008

ঋণ না নিয়েও ঋণের জালে -(কৃষি ব্যাংক)

বাগেরহাট কৃষি ব্যাংকের সাবেক এক সিবিএ নেতার কারসাজিতে ঋণ না নিয়েও ঋণের জালে জড়িয়ে পড়েছে অনেকে। এ ছাড়াও ওই সিবিএ নেতার বিরুদ্ধে কর্মচারীদের বদলি ও লোন পাইয়ে দেয়ার জন্য উৎকোচ গ্রহণ, বেআইনিভাবে ঋণ প্রদান, ভুয়া ব্যক্তির নামে ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ, জমির ভুয়া কাগজপত্র দেখিয়ে ঋণ প্রদান, কর্মচারী ও লোনিদের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ না করে হুমকি দেয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। বিস্তারিত »

সূত্র: দৈনিক নয়াদিগন্ত | বিভাগ: অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ | কোন মন্তব্য নেই »

19th Oct 2008

অভ্যন্তরীণ কোন্দলে ফরিদপুরে স্কুলছাত্রের দু’হাতের রগ কেটে দিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগের সম্মেলনপূর্ব কর্মিসভা পণ্ড হয়ে গেছে। এ সময় দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে অপু তাহের নামে দশম শ্রেণীর এক ছাত্রের দুই হাতের রগ কেটে দিয়েছে ছাত্রলীগের এক গ্রুপের ক্যাডাররা। বিস্তারিত »

সূত্র: দৈনিক নয়াদিগন্ত | বিভাগ: বাংলাদেশ, রাজনীতি | কোন মন্তব্য নেই »