Archive for July 1st, 2008

01st Jul 2008

অস্তিত্বের হুমকিতে তুর্কী ক্ষমতাসীন দল

তুরস্কের ক্ষমতাসীন এ কে পার্টিকে নিষিদ্ধ করার এক মামলার শুনানী শুরু হয়েছে সে দেশের সাংবিধানিক আদালতে।

এই দল ধর্মনিরপেক্ষ তুরস্কে শারিয়া আইন প্রবর্তনের চক্রান্ত করছে – এ অভিযোগে দলটিকে নিষিদ্ধ করার আবেদন করা হয়েছিল, যখন তারা প্রথম নির্বাচনে জেতে।

সম্প্রতি এই মামলাকে আবারো সামনের আনা হয়েছে। ধারনা করা হয় ক্ষমতাসীন দলকে এ ধরনের চাপে ফেলার পেছনে তুরস্কের কট্টর ধর্মনিরপেক্ষ সেনাবাহিনীর সমর্থন রয়েছে।

গত গ্রীষ্মের সাধারন নির্বাচনে এ কে পার্টি সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলো। এই জনপ্রিয়তা সত্তেও, তুরস্কের প্রধান সরকারী কৌঁশুলি মনে করেন ক্ষমতাসীন দল দেশের ধর্ম নিরপেক্ষতার জন্যে একটি হুমকি, তাই দলটির কার্যকলাপ বন্ধ করে দেওয়া উচিৎ।

(more…)

Posted in আন্তর্জাতিক | No Comments »