09th Jul 2008

চীনের পুলিশ ৫ জন স্বাধীনতাকামী উইঘর মুসলমানকে হত্যা করেছে

চীনের পুলিশ দেশটির শিনঝিয়াং উইঘর অঞ্চলে ৫ জন স্বাধীনতাকামী উইঘর মুসলমানকে হত্যা করেছে। স্বায়ত্ত্বশাসিত এ অঞ্চলে স্বাধীনতাকামী ঐ মুসলমানরা গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে চীনা পুলিশ তাদের গুলি চালিয়ে হত্যা করে।

১৫ সদস্যের একটি জিহাদী গ্রুপ গ্রেফতার এড়ানোর জন্য পুলিশের একজন কর্মকর্তাকে ছুরিকাহত করলে পুলিশ তাদের ওপর গুলি চালায় বলে চীনের সরকারী বার্তা সংস্থা শিনহুয়া জানায়। এ সংঘর্ষে দুজন আহত হয় এবং পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.