10th Jul 2008

ডারফুরে হত সাত শান্তিরক্ষী, ক্ষিপ্ত জাতিসংঘ

সন্দেহভাজন আরব মিলিশিয়াদের হামলায় সুদানের ডারফুরে সাতজন জাতিসংঘ এবং আফ্রিকিয় শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানাল জাতিসংঘ৷ উত্তর ডারফুরে সশস্ত্র আরব মিলিশিয়া বাহিনী হামলা চালায় শান্তিবাহিনীর একটি গাড়িতে৷ হামলায় আরও বাইশজন আহত হন৷ তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জাতিসংঘ সূত্রে ব্যাখ্যা করা হয় গতরাতে নিউইয়র্কে৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্রী মনটাস বলেন মহাসচিব এই ঘটনার চরম ভাষায় সমালোচনা করেছেন৷ তাঁর ভাষায় এই হামলা কোনোভাবেই বরদাস্ত করা যায়না৷ সুদান সরকারকে এই ঘটনার প্রতিক্রিয়ায় যতদূর সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি৷ বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব সুদান যেন অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় তা সুনিশ্চিত করতে৷ জাতিসংঘ মহাসচিব বলেছেন, তাঁর ধারণা এ কাজ করেছে জনজওয়াইদ জঙ্গীরা৷

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.