13th Jul 2008

চাকরানি হবে কোটিপতি!

।। ইত্তেফাক ডেস্ক ।।

ভারতীয় বংশোদ্‌ভূত এক মার্কিন দম্পতির প্রতি সেদেশের আদালত দুই ইন্দোনেশীয় চাকরানীকে ১০ লড়্গাধিক মার্কিন ডলার জরিমানা দেয়ার আদেশ দিয়েছে! ওই দম্পতির অপরাধ দুই কিশোরী তাদের পরিবারে গৃহপরিচারিকার কাজ করার সময় স্বামী-স্ত্রী তাদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে অমানবিক নির্যাতন করেছেন। তাই তাদের আক্কেল সেলামি গুনতে হবে। আদালত তার রায়ে বলে, ইন্দোনেশীয় কিশোরী সামিরা এবং ইনাং ওই বাড়িতে কাজ করার সময় স্বামী-স্ত্রী তাদের অমানুষিক প্রহার করতেন এবং তাদের ইচ্ছার বিরম্নদ্ধে সব কাজ করাতেন। সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা তাদের দিয়ে কাজ করিয়ে নিতেন। আদালত সূত্র জানায়, সামিরা ২০০২ সালের ফেব্রম্নয়ারি থেকে ২০০৭ সালের মে পর্যন্তô এবং ইনাং ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০০৭ সালের মে পর্যন্তô ওই দম্পতির বাসায় কাজ করেছে। আদালতে তারা জানায়, তাদের ঝাড়ু এবং ছাতা দিয়ে পেটানো হতো এবং ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ড়্গতবিড়্গত করে দেয়া হতো। আদালত সামিরাকে ৬ লাখ ২০ হাজার ৭৪৪ মার্কিন ডলার এবং ইনাংকে ৩ লাখ ১৫ হাজার ৮০২ মার্কিন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে। এই অর্থ নিয়ে দেশে ফিরতে পারলে তারা কোটিপতি হয়ে যাবে। -পিটিআই

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.