Archive for July 15th, 2008

15th Jul 2008

স্থানীয় সরকার নির্বাচনের বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল

চলমান স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসি ও সরকারের ওপর রুল জারি করেছে হাইকোর্ট। চূড়ান্ত ভোটার তালিকা ব্যতীত আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য চার সিটি করপোরেশন ও ৯ পৌরসভায় ঘোষিত নির্বাচনের তফসিলকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এ রুল জারি করা হয়। বিচারপতি ইমান আলী ও বিচারপতি এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির সচিব, মন্ত্রী পরিষদ সচিব,আইন সচিব ও নির্বাচন কমিশনের প্রতি হাইকোর্ট এই রুল জারি করে। বিশেষ পত্রবাহকের মাধ্যমে এই আদেশ পৌঁছে দেওয়ার জন্যও আদেশ দেয় আদালত।

 গত ৬ জুলাই অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার হাইকোর্টে এই রিট করেন। তার পক্ষে আদালতে শুনানীতে অংশ নেন ব্যারিষ্টার মাসুদ রেজা সোবহান, অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুনানিতে আইনজীবীরা বলেন, নতুন ভোটার তালিকা ছাড়া নির্বাচন করা যাবে না মর্মে হাইকোর্টের আগেই রায় দেয়া আছে। এ ছাড়া গত ১১ জুলাই সংবাদপত্রে প্রকাশিত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

(more…)

Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »

15th Jul 2008

জামিনে মুক্তি পেলেন মাওলানা নিজামী : শিগগিরই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

গ্যাটকো দুর্নীতি মামলায় আটক জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী মুক্তি পেয়েছেন।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ছাড়া পেয়ে তিনি প্রথমে মগবাজারস্থ দলীয় কার্যালয় এবং  পরে নিজ বাসায় যান। বিকেলে নিজামীকে মুক্তি দেয়া হবে এমন খবরে দলীয় কয়েক হাজার নেতা কর্মী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা ৬টা ৪৮মিনিটে তাকে মুক্তি দেয়া হলে নিজামী তার ব্যক্তিগত গাড়িতে চড়ে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান। গতকাল বিচারপতি শরফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গ্যাটকো দুর্নীতি মামলা থেকে মাওলানা নিজামীকে দুই মাসের জন্য অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন। সেই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের উপর রুল জারি করে। মাওলানা নিজামীর পক্ষের আইনজীবীরা দাবি করেন, অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে গ্যাটকো মামলায় আসামী করা হয়েছে।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

15th Jul 2008

গৃহস্থালী কাজে নারীর অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ণ করা প্রয়োজন

গৃহস্থালী কাজে নারীর অবদান পরিবার, সমাজ ও রাষ্ট্র অদৃশ্য শ্রম হিসাবে মূল্যায়ন করা হয়। অথচ একজন নারী গড়ে ১৬ থেকে ২০ ঘন্টা সময়ে প্রায় ৪৫ ধরনের কাজ করে থাকে। এসব কাজ যদি বিভিন্ন পেশাজীবীর মাধ্যমে করতে হয় তবে তার মাসিক আর্থিক মূল্য দাঁড়াবে ১০ হাজার টাকা। নারীর গৃহস্থালী কাজের মূল্য সামগ্রিকভাবে বিচার করলে বছরে জাতীয় অর্থনীতিতে তার পরিমাণ হবে ৯১ বিলিয়ন ডলার। সুতরাং, নারীর গৃহস্থালী কাজ দৃশ্যমান হিসাবে মূল্যায়ন হওয়া উচিত। গৃহস্থালী কাজের নারীর অবদান মূল্যায়ন করা হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।
সোমবার ধানমন্ডির ডাব্লিউবিবি ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এতে ‘জাতীয় অর্থনীতিতে নারীর গৃহস্থালি কাজের অবদান’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর জেন্ডার বিষয়ক প্রকল্প কর্মকর্তা নাজনীন কবীর। মতবিনিময় সভায় আলোচনা করেন হেলথব্রিজ এর আঞ্চলিক পরিচালক দেবরা ইফরমসন।
নাজনীন কবীর বলেন, সময়ের হিসাবে বিভিন্ন রকম কাজের আয়, নারীর কাজের বাজার মূল্য এবং মধ্যম মানের সরকারী কর্তার আয়ের তুলনামূলক বিচারে নারীর গৃহস্থালী কাজের বার্ষিক অর্থমূল্য সর্বো”” ৯১ বিলিয়ন ডলার। নারীর গৃহস্থালি কাজের এ মূল্যায়ন জিডিপিতে উঠে আসা উচিত।

(more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

15th Jul 2008

এবার হজ্জ্ব পালনের জন্য রোববার পর্যন্ত ৪৪ হাজার ব্যক্তি মোয়াল্লেম ফি জমা দিয়েছেন

ধর্ম মন্ত্রণালয়ের হজ্জ্ব কর্মকর্তা বজলুর রহমান বিশ্বাস জানিয়েছেন, হজ্জ্ব পালনের জন্য এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যেতে গত রবিবার পর্যন্ত প্রায় ৪৪ হাজার ব্যক্তি মোয়াল্লেম ফি জমা দিয়েছেন। তিনি আরো জানান, এর মধ্যে ৩৮ হাজার ৩৪৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং প্রায় ছয় হাজার সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার জন্য ব্যাংকে ২০ হাজার ২৫৬ টাকা করে মোয়াল্লেম ফি জমা দিয়েছেন।
বজলুর রহমান বিশ্বাস জানান, বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রায় ছয় হাজার ব্যক্তির টাকা জমা দেয়া তথ্য পাওয়া গেছে। তবে সকল জেলার তথ্য অনুযায়ী এ সংখ্যা সাড়ে ছয় হাজার পর্যন্ত উঠতে পারে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ৬৫ হাজার হাজী পাঠানোর কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার।
ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার তথ্য অনুযায়ী, গত বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার হাজী পাঠানোর ব্যবস্থা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় মাত্র সাড়ে পাঁচ হাজার হাজী পাঠানো সম্ভব হয়। এ বছরও সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার পাঠানোর লক্ষ্য থাকলেও পাওয়া গেছে মাত্র ছয় হাজার।

(more…)

Posted in ধর্ম ও মানবতা, বাংলাদেশ | No Comments »

15th Jul 2008

ঢাকায় এসেছেন নোবেল কমিটির চেয়ারম্যান

মঙ্গলবার সকালে বাংলাদেশে এসেছেন নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর ওলে ডানবোল্ট মিয়স এবং নোবেল পিস সেন্টারের পরিচালক রেনটে এরিকসেন। ঢাকায় তাদের ছয় দিনের সফর।
শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তারা এ সফরে এসেছেন।
গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বজলুল হক বলেন,” অতিথিরা আজ সকালে ঢাকা এসে পৌছেছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুস, মিসেস আফরোজা ইউনুস, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং নরওয়ে দূতাবাসের কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান ।”
ছয় দিনের সফরে অতিথিরা প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গ্রামীণ ব্যাংক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন । মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে নোবেল শান্তি পুরস্কার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তারা।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তারা গ্রামীণ ব্যাংকের ধামরাই শাখা পরিদর্শনে করবেন। সেখানে তারা ঋণগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ঋণগ্রহীতাদের বাড়ি-ঘর পরিদর্শন করতে যাবেন। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রকল্পও ঘুরে দেখবেন।

Posted in অন্যান্য | No Comments »

15th Jul 2008

আফগানিস্তানে জঙ্গী হামলা চালাচ্ছে পাকিস্তান, বললেন কারজাই

আফগানিস্তানের মাটিতে ক্রমবর্দ্ধমান সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে এবার মুখ খুললেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলি আফগানিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলা চালাচ্ছে বলে কারজাই দাবী করার পর এই মন্তব্যকে ঘিরে দুইদেশের ইতিমধ্যেই ব্যাপক শীতল হয়ে পড়া সম্পর্ক আরও খারাপ হয়ে গেল৷ কাবুলের ভারতীয় দূতাবাসে আত্মঘাতী জঙ্গী হামলা সহ আফগানিস্তান জুড়ে গত কয়েকদিনে একের পর এক জঙ্গী হামলার ঘটনা ঘটে চলেছে৷ কাবুল বিস্ফোরণে আই এস আই-এর হাত থাকার বিষয়ে ভারতও তাদের মতামত খোলাখুলিভাবে জানিয়েছে৷ ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দাসংস্থা সি বি আই-এর ডিরেক্টর বিজয়শংকরের প্রস্তাবিত ইসলামাবাদ সফর পর্যন্ত গতকাল শেষমুহূর্ত্তে বাতিল করে দিয়েছে ভারত সরকার এই কারণেই৷  পরিস্থিতি টানটান হয়ে ওঠায় পাকিস্তানের সঙ্গে আগামীতে অনুষ্ঠিতব্য অসংখ্য দ্বিপাক্ষিক ইস্যু পর্যন্ত বাতিল করে দিয়েছে আফগানিস্তান৷

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

15th Jul 2008

১৪ দলীয় জোট কখনই ছিল নাঃ বললেন মেনন

নেতাকর্মীদের চাপে জোট ছাড়তে পারে ওয়ার্কার্স পার্টি

শামীম খানঃ ১৪ দল নামে কোনো জোট বা সংগঠনিক কাঠামো কখনই ছিল না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ জোটের অস্তিত্ব অস্বীকার করে মেনন বলেন, অসাম্প্রদায়িক অবস্থান থেকে আমরা আন্দোলনে শরিক ছিলাম। সে আন্দোলনের শরিক ছিল আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ। আওয়ামী লীগের সঙ্গে সেই আন্দোলনে ওয়ার্কার্স পার্টি আগামীতে থাকবে কিনা সেটা রাজশাহীর ঘটনা পুনঃমূল্যায়নের পর সিদ্ধান্ত নেয়া হবে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে ওয়ার্কার্সা পার্টির নেতা ফজলে হোসেন বাদশার মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন পর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে রাশেদ খান মেনন গতকাল আমাদের সময়ের কাছে এ কথা বলেন। তবে আগামী ১৮ জুলাই দলের পলিটব্যুরোর সভায় সার্বিক বিষয় পুনঃমূল্যায়ন হবে এবং তার আগে বেশী কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

15th Jul 2008

ফখরুদ্দীনের সঙ্গে কথা বলতে নারাজ খালেদা

দুলাল আহমদ চৌধুরীঃ দুই ছেলেসহ নিজের মুক্তি, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, মামলার ভবিষ্যত এবং আগামী নির্বাচনে অংশগ্রহণসহ সার্বিক বিষয়ে প্যাকেজ ডিল করতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এসব বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা ড· ফখরুদ্দীন আহমদের সঙ্গে কথা বলতে নারাজ। তার মতে, ফখরুদ্দীনের সঙ্গে কথা বলে কী লাভ। দেশতো সরকার চালায় না। দেশ যে চালায় তার সঙ্গেই এ প্যাকেজ ডিল করতে চান তিনি। কথা বলতে চান সরাসরি। খালেদা জিয়ার এই অভিব্যক্তি তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সুত্র আরো জানিয়েছে, খালেদা জিয়া তার এ অভিমত স্পষ্ট জানিয়ে দেয়ায় সরকারের সঙ্গে আলোচনাও আটকে আছে।

অপর একটি সূত্র জানায়, খালেদা জিয়া যার সঙ্গে কথা বলতে চান তার কোনো আগ্রহ নেই খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে। তার মতে, দেশ চালায় সরকার, আলোচনা সমঝোতা যাই হোক না কেন সব সরকারের সঙ্গেই করতে হবে। রাষ্ট্র পরিচালনার সঙ্গে অন্য কোনো মহলের সম্পৃক্ততা নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন মহল সরকারকে সহযোগিতা করছে মাত্র।

জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির পর সরকার একই প্রক্রিয়ায় খালেদা জিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা চালায়। কিন্তু খালেদা জিয়া সংশ্লিষ্টদের জানিয়ে দেন, তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ না পাঠানো পর্যন্ত তিনি মুক্তি কিংবা কোনো আলোচনায় রাজি নন। সরকার পক্ষ থেকে বলা হয়,

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

15th Jul 2008

মাওলানা নিজামীকে ২ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট

কেন স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে সরকারকে শোকজ

-শুনানিতে হাইকোর্টের প্রশ্নঃ মন্ত্রীদের জেলে পাঠানো হলো, কিন্তু সচিবরা কোথায়? তারা বাদ গেল কেন?
 
স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে হাইকোর্ট বহুল আলোচিত গ্যাটকো মামলায় দু’মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্ট কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে দু’সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। 
 
গতকাল সোমবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাওলানা মতিউর রহমান নিজামীর দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করবে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান।

হাইকোর্টের আদেশের পর মাওলানা মতিউর রহমান নিজামীর কৌঁসুলি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আদালতের প্রশ্ন ছিল সচিবদের বাদ দিয়ে কেন মন্ত্রীদের আসামী করা হলো। এ বিষয়টি বিবেচনা করে আদালত মাওলানা মতিউর রহমান নিজামীকে দু’মাসের অন্তর্বর্তী জামিন এবং কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের আদেশকে তিনি আইনের শাসন সমুন্নত রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

15th Jul 2008

আর কতো বয়স হলে বয়স্ক ভাতা পাবো?

-নব্বই বছরের বৃদ্ধা করিমন

।। বগুড়া অফিস ।।

বগুড়ার আদমদীঘি উপজেলায় ৯০ বছর বয়সী বৃদ্ধা করিমন বেওয়া এখনো বয়স্ক ভাতা পাননি। জীবনের এই শেষ প্রান্তে এসে শেষ পর্যন্ত ভাতা পাবেন কিনা তাও বলতে পারেন না তিনি।

সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত মহির মন্ডলের স্ত্রী করিমন বেওয়ার ১৫ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করলেও এখন কোনমতেই চলছে না তার। ৪ বছর যাবৎ ঐ গ্রামেই বড় মেয়ের বাসায় আছেন তিনি। বয়সের ভারে করিমন বেওয়ার শরীর আর চলে না। বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য বহু চেষ্টা করেও তার ভাগ্যে জোটেনি ভাতার কার্ড। শুধু ভাতা পাওয়ার প্রতিশ্রম্নতিই পেয়েছেন। এখন করিমন বেওয়ার প্রশ্ন-আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবেন ?

Posted in বাংলাদেশ, সমাজ-সমস্যা | No Comments »

15th Jul 2008

এ দৃশ্য আর নয়, ওদের পুনর্বাসন প্রয়োজন

।। আবুল খায়ের ।।

‘দুই ডা ট্যাকা দিবেন স্যার, কিছু খাই নাই!’ নগরীর যে কোন ট্রাফিক সিগন্যালে যানবাহন থামলেই শিশু থেকে বৃদ্ধ ভিখারীরা হাত বাড়ায় কিছু পাওয়ার আশায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোন মৌসুমে, যে কোন সময় এ দৃশ্য দেখতে দেখতে ঢাকাবাসীর চোখ অভ্যস্ত হয়ে গেছে। কেউ বা তাদের দিকে দুই-চার টাকা বাড়িয়ে দেন। কেউ বলেন, ভিড়্গা ওদের ব্যবসা। কারো কারো কাছে সত্যি সত্যিই ভিড়্গাবৃত্তি একটা ব্যবসা। কেউ কেউ ভিড়্গার পয়সা দিয়ে মাদক সেবন করে-সে কথাও মিথ্যে নয়। তবে ওদের অধিকাংশই নেহাত পেটের তাগিদে ভিড়্গার পাত্র হাতে তুলে নিয়েছে। কিছু চতুর ব্যবসায়ী আর মাদকসেবীদের কারণে সত্যিকারের ড়্গুধার্তদের পেটে ভাত জোটে না। যেসব রাস্তার মোড়ে তারা ভিড়্গার পাত্র হাতে নিয়ে দাঁড়ায়, ঐসব রাস্তা দিয়ে দেশের সরকার প্রধান থেকে শুরম্ন সকল ভিআইপি, শীর্ষ কর্মকর্তা, দুঃস্থ মানবতার  শ্লোগানধারী এনজিওর কর্তা ব্যক্তি, মানবাধিকার কর্মকর্তা এবং অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়োজিত সরকারি নানা বিভাগের কর্মকর্তারা নিত্যদিন যাতায়াত করছেন। তারা এই ভিড়্গুকদের করম্নণ অবস্থা দেখেও তাদের পুনর্বাসনের কথা চিন্তা করে না। অথচ দুঃস্থ ও গরিবদের পুনর্বাসনের নামে সরকার কোটি কোটি টাকা ব্যয়ও করছেন। এসব হতদরিদ্রদের কল্যাণে কাজ করছে বহু এনজিও। এসব অর্থ সঠিকভাবে ব্যয় হলে রাজধানীর মোড়ে মোড়ে এত ভিখারি থাকার কথা নয়।

(more…)

Posted in বাংলাদেশ, সমাজ-সমস্যা | No Comments »

15th Jul 2008

ইসলাম শান্তির ধর্মঃ দালাই লামা

-দ্য নিউজ ওয়াশিংটন
তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে একটি সহিংস ধর্ম হিসেবে আখ্যা দেয়া সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক। যুক্তরাষ্ট্র সফররত দালাই লামা পেনসিলভানিয়ার লেইঘ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলাম ধর্ম সম্পর্কে এ মন্তব্য করেন। উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদের সাথে ইসলামকে জড়িয়ে প্রশ্ন করা হলে দালাইলামা তার জবাবে ইসলামকে সম্পূর্ণ শান্তির ধর্ম হিসেবে অভিহিত করেন।

Posted in ধর্ম ও মানবতা | No Comments »

15th Jul 2008

বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ

গত ১১ জুলাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে কোনো মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হননি বলে আবারো দৃঢ়তার সাথে জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। এ নিয়ে কয়েকটি সংবাদপত্রে জাতিকে বিভ্রান্ত করে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে বলা হয়, কয়েকটি পত্রিকায় প্রকাশিত ও একুশে টেলিভিশনে প্রচারিত মোহাম্মদ আলী নামে জাতীয় প্রতিনিধি সম্মেলনের কোনো প্রতিনিধি ছিলেন না। তাকে কেউ আমন্ত্রণও জানায়নি, এমনকি তিনি সম্মেলন কেন্দ্রের প্রবেশ কার্ডও সংগ্রহ করেননি। এ ছাড়া সম্মেলন চলাকালে একুশে টেলিভিশনের সাংবাদিকের অনুষ্ঠানের দৃশ্য ধারণ ও সংবাদ সংগ্রহের কথা। কিন্তু তা না করে ওই টিভি’র সাংবাদিকরা সম্মেলন কেন্দ্রের বাইরে মোহাম্মদ আলীর সাক্ষাৎকার নিতে ব্যস্ত ছিল। এতেই প্রমাণ হয় একটি সাজানো নাটক মঞ্চস্থ করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মেলন ভণ্ডুল করার ষড়যন্ত্র ছিল এটি। এতে ব্যর্থ তারা মুক্তিযোদ্ধা পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ টিভি’র অপপ্রচারকে কেন্দ্র করে কিছু রাজনীতিবিদ একে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছেন এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজনের মাধ্যমে সঙ্ঘাতের হুমকি দিচ্ছেন। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

15th Jul 2008

পানি থেকে গাড়ির জ্বালানি তেল!

-ফজলুর রহমান চট্টগ্রাম ব্যুরো

বিকল্প জ্বালানির জন্য মাতোয়ারা বিশ্ব। এমন সময়ে সংবাদ ‘পানি থেকে গাড়ির জ্বালানি তেল!’ হ্যা, অনেকটা তাই সম্ভব হয়ে উঠতে পারে আগামী দিনে; যদি মোহাম্মদ জয়নাল আবেদীনের উদ্ভাবনটি সঠিক হয়। জে বি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বপালনকারী এই উদ্ভাবক মনে করেন পানি থেকে হাইড্রোজেন গ্যাস বিমুক্ত করে জ্বালানি তেল হিসেবে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি দিয়ে। আর এতে ৮০ শতাংশ জ্বালানি সাশ্রয় হবে বলে মনে করেন জয়নাল আবেদীন। তার নিজের গাড়িতে এ প্রযুক্তির ব্যবহারও দেখান।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে মোহাম্মদ জয়নাল আবেদীন প্রযুক্তিটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, উচ্চক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন গ্যাসকে প্রথমে পানি থেকে পৃথক করতে হবে। পরে তা জ্বালানি তেলের সাথে মিশ্রণ করে ইঞ্জিনচালিত যানবাহনে ব্যবহারের করা যাবে। প্রযুক্তিটির নাম কমপ্রেস্ট ওয়াটার। এ প্রযুক্তি ৭৫-৮০ শতাংশ জ্বালানি সাশ্রয় করবে।
মোহাম্মদ জয়নাল আবেদীন আরো বলেন,

(more…)

Posted in অন্যান্য, বাংলাদেশ | No Comments »

15th Jul 2008

হিজাবের কারণে ফ্রান্সের নাগরিকত্ব পেলেন না মরক্কোর ফাইজা

-বিবিসি
হিজাবের কারণে ফ্রান্সের একটি আদালত মরস্কোর এক মুসলিম নারীকে সে দেশের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আদালত বলেন, ওই মহিলার ‘উগ্র’ ইসলামি জীবনযাপন ফ্রান্সের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফাইজা এম (৩২) নামে পরিচিত ওই মহিলা ২০০০ সাল থেকে তার ফরাসি নাগরিক স্বামীর সাথে ফ্রান্সে বসবাস করছেন। ওই দম্পত্তির ফ্রান্সের জন্মগ্রহণকারী তিনটি সন্তান রয়েছে। ফাইজা এম বলেন, ফ্রান্সের মৌলিক মূল্যবোধের বিরোধী কোনো কাজ তিনি কখনোই করেননি।

Posted in ধর্ম ও মানবতা | No Comments »

15th Jul 2008

অভিবাসী শ্রমিকদের রক্ষার উদ্যোগ

বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা যেন আর হয়রানির শিকার না হন সে জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কমপক্ষে ১০টি দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার অনুরোধ করবে বলে জানা গেছে।

দেশে ও দেশের বাইরে বাংলাদেশী অদক্ষ শ্রমিকরা প্রায়ই যে প্রতারণার শিকার হচ্ছেন সেই প্রেক্ষাপটেই সরকারের তরফ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বা সংক্ষেপে আইএলও আয়োজিত এক সম্মেলনে এ তথ্য দেয়া হয়।

ঢাকা থেকে সংবাদদাতা শেখ সাবিহা আলম জানাচ্ছেন, প্রত্যেক বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বৈধভাবেই প্রায় চার লক্ষ শ্রমিক জীবিকার আশায় পাড়ি জমান। শুধু গত অর্থবছরেই তাঁরা দেশে পাঠিয়েছেন ৬০০ কোটি ডলারেরও বেশি।

কিন্তু এই অভিবাসী শ্রমিকরা প্রতিনিয়ত: নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন দেশে এবং দেশের বাইরে।

কি করে এ সমস্যার সমাধান করা যায় তাই নিয়ে মঙ্গলবার বাংলাদেশ সরকার ও আইএলওর আমন্ত্রণে আলোচনায় বসেছিল দক্ষিণ এশিয়ার বেশ কটি দেশ। এ দেশগুলোও একই সমস্যার মুখে পড়েছে।

(more…)

Posted in কূটনীতি, বাংলাদেশ | No Comments »