Archive for July 17th, 2008

17th Jul 2008

মুক্তির দুদিন পর নিজামীর জামিনের বিরুদ্ধে সরকারের আপিল

মুক্তি পাওয়ার দুইদিন পর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে সরকার। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সরকার পক্ষে অ্যাডভোকেট জহুরুল ইসলাম এ আপিল দায়ের করেন। রোববার এই আপিলের ওপর আপিল বিভাগের চেম্বার জজ এর আদালতে শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন নিজামীর কৌঁসুলি ব্যারিস্টার আবদুর রাজ্জাক। গ্যাটকো দুর্নীতি মামলায় গত ১৮ মে নিজামীকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৪ জুলাই হাইকোর্ট নিজামীকে এ মামলায় জামিন মঞ্জুর করার পরদিনই তিনি মুক্তি পান।

এদিকে গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন নিজামী। বৃহস্পতিবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে নিজামী রিটটি দায়ের করেন।

 

(more…)

Posted in আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি | No Comments »

17th Jul 2008

ভারতের সাথে সংবিধান বিরোধী কোনো চুক্তি করা হলে তা প্রতিহত করা হবে : চারদলীয় ঐক্যজোট

বাংলাদেশের সংবিধানকে অমান্য করে ভারতের সাথে ট্রানজিটের নামে করিডোর চুক্তি করা হলে তা দেশের ১৫ কোটি মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট। আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে আগ্রাসন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে চারদলের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। এছাড়া কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং আরাফাত রহমান ও তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে চারদল। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুন্ঠিত করে ভারতের সাথে কোনো অসম চুক্তি করা হলে দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার একের পর এক সংবিধানের সকল ধারা লংঘন করে বিতর্কীত হয়ে পড়েছে।

 

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

17th Jul 2008

৭টি শর্তসাপেক্ষে আরাফাত রহমান কোকো সাময়িক মুক্ত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য দুই মাসের সাময়িক মুক্তি দিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকোকে বৃহস্পতিবার বিকেল ৬টায় প্রিজন সেল থেকে হুইল চেয়ারে করে বাইরে নিয়ে আসা হয়। অসুস্থ আরাফাত রহমান কোকো সাময়িক মুক্ত হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
১৭ জুলাই ২০০৮ থেকে ১৬ সেপ্টেম্বর ২০০৮ পর্যন্ত তাকে সাময়িকভাবে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা-২ থেকে জারি করা এক আদেশে ১৮৯৮-এর ৪০১ (৪এ) ধারার ক্ষমতাবলে তাকে ৭টি শর্তসাপেক্ষে সাময়িক মুক্তির আদেশ দেওয়া হয়।

 

(more…)

Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »

17th Jul 2008

প্রতিরোধ সংগ্রাম বন্ধ হবে না বলে সাইয়েদ হাসান নাসরুল্লাহর ঘোষণা

লেবাননের হিযবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদীবাদী ইসরাইলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম কখনো বন্ধ হবে না। ইসরাইলের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ৫ লেবাননীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে জনাব নাসরুল্লাহ আরো বলেছেন, পরাজয়ের দিন শেষ, এখন শুধু বিজয়ের পালা। জনাব নাসরুল্লাহ বুধবার দক্ষিণ বৈরুতের ঐ সংবর্ধনা সভায় আরো বলেন, যে কারণে ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম এবং প্রতিশ্রুতি অনুযায়ী সকল লেবাননী বন্দীকে মুক্ত করতে সক্ষম হয়েছি, তা হলো প্রতিরোধ সংগ্রাম। তিনি বলেন, এ বিজয়ের প্রতিশ্রুতি মহান আল্লাহ দিয়েছেন এবং তারই ইচ্ছায় তা বাস্তবায়িত হয়েছে। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, ২০০৬ সালের যুদ্ধে হিযবুল্লাহ পরাজিত হলে আমরা আজকের বন্দী মুক্তির বিজয়ের স্বাদ থেকেও বঞ্চিত হতাম এবং লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যেত। লেবাননের হিযবুল্লাহ নেতা বলেন, ২০০৬ সালের যুদ্ধের ফলস্বরূপ লেবাননী বন্দীদের মুক্তির পাশাপাশি লেবাননে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠিত হয়েছে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »

17th Jul 2008

এ মাসেই বিএনপি ও জামায়াতের সাথে সংলাপ : বেগম জিয়া দ্রুত মুক্তি পাচ্ছেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শীঘ্রই মুক্তি পাচ্ছেন। এছাড়া চলতি জুলাই মাসেই বিএনপি ও জামায়াতের সাথে সরকারের সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা যায়। সরকার চলতি মাসেই সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ প্রক্রিয়া চূড়ান্ত করছে। সরকারের মুখপাত্র, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন যে, বিএনপির চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া দ্রুত মুক্তি পাচ্ছেন। অপরদিকে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। গ্যাটকো মামলার কার্যক্রম উচ্চ আদালত স্খগিত করে দেয়ায় বেগম জিয়ার মুক্তির বিষয়টি পরিষ্কার হয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। আর সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে, আইনী প্রক্রিয়া সম্পন্ন করেই বেগম জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম জিয়ার মুক্তির বিষয়ে অনেকটা হঠাৎ করেই উচ্চ পর্যায়ে দেন-দরবার শুরু হয়েছে।

 

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

17th Jul 2008

সাকা পিন্টু হাশেম জামিন পেলেন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টু ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ১ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ পৃথক তিন মামলার কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন ও তার তথ্য গোপনের অভিযোগে পৃথকভাবে এ তিনটি দুর্নীতি মামলা করা হয়।
এদিকে অবৈধ সম্পদের মামলায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার জামিনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় পর্যন্ত খোকার বিরুদ্ধে করা মামলাটিও স্থগিত থাকবে।

 

(more…)

Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »

17th Jul 2008

প্রেসিডেন্ট বশিরকে গ্রেফতারে বাধা দেবে সুদান

দারফুরে গণহত্যার অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করলে তা বাস্তবায়নে বাধা দেয়ার জন্য সব কিছু করবে বলে জানিয়েছে সুদান। রাশিয়া ও চীন প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে কোনো ব্যবস্খা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আরো সময় নেয়ার আহ্বান জানিয়েছে।
এ দিকে দারফুরে মানবাধিকার কর্মী ও শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসঙ্ঘকে সহযোগিতা করতে সুদানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন।
সুদানের প্রেসিডেন্ট বশিরের সবচেয়ে সিনিয়র উপদেষ্টা গাজি সালাহউদ্দিন জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা চালিয়ে যায় তবে জাতিসঙ্ঘের সাথে সুদানের সম্পর্ক ঝুঁকির মধ্যে পড়বে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, আফ্রিকা | No Comments »

17th Jul 2008

ভারতে এমপি কেনা-বেচার অভিযোগ নিয়ে তোলপাড়

২২ জুলাই অনুষ্ঠেয় আস্খা ভোটকে সামনে রেখে ভারতে সরকারি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এমপি কেনা-বেচার অভিযোগ ও পাল্টা অভিযোগ পর্ব শুরু হয়েছে। বিরোধী দলগুলো অভিযোগ করেছে, কংগ্রেস সংসদে আস্খা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ভোটে জয়লাভের জন্য সংসদ সদস্যদের মোটা অঙ্কের ঘুষ ও মন্ত্রিত্ব দেয়ার প্রস্তাব দিচ্ছে। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নেতা এ বি বর্ধন গত সোমবার এক বৈঠকে প্রকাশ্যে সরকারকে অভিযুক্ত করে বলেন, সরকার ২০ কোটি থেকে ৫০ কোটি রুপি দিয়ে একেকজন এমপিকে কিনছে। এখন কারোরই আর কোনো নীতিবোধ নেই।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

17th Jul 2008

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম গ্রেফতার

মালয়েশিয়ার পুলিশ সেদেশের সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমকে গ্রেফতার করেছে বলে তার একজন আইনজীবী জানিয়েছেন ।
জনাব আনোয়ার তার এক সাবেক সহযোগীর সাথে সমকামিতায় লিপ্ত হয়েছেন বলে সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে । দশ বছর আগে একই অভিযোগে তাকে ছয় বছরের জন্য কারাবাস করতে হয়েছিল।
আনোয়ার ইব্রাহীম তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছেন ।

 

(more…)

Posted in আন্তর্জাতিক | No Comments »

17th Jul 2008

বন্দী বিনিময় চুক্তি ইসরাইলের আনুষ্ঠানিক পরাজয় : হিজবুল্লাহ

লেবাননের হিজবুল্লাহ ও দখলদার ইসরাইল আজ বন্দী বিনিময় শুরু করেছে। হিজবুল্লাহ আজ এরিমধ্যে রেডক্রসের মাধ্যমে দু’জন ইসরাইলী সেনার লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে এবং ডি.এন.এ পরীক্ষার পর ইসরাইল এ দুই সেনার লাশকে হিজবুল্লাহর হাতে আটক দুই ইসরাইলী সেনা ইহুদ গোল্ড ওয়াসসার ও এলডাড রেগেভের লাশ বলে স্বীকার করেছে। এ দুই ইসরাইলী সেনা জীবীত না মৃত ছিল সে সম্পর্কে হিজবুল্লাহ আজকের দিন পর্যন্ত নীরব ছিল। হিজবুল্লাহ ২০০৬ সালে এক অভিযান চালিয়ে এই দুই ইসরাইলী সেনাকে আটক করায় ইসরাইল লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ইসরাইলের ব্যাপক বিপর্যয়ের মুখে এ যুদ্ধ ৩৪ দিন স্থায়ী হয়। ইসরাইল তার দুজন সেনার লাশের বিনিময়ে হিজবুল্লাহর চারজন মুজাহিদ এবং ত্রিশ বছর ধরে ইসরাইলে বন্দী থাকা হিজবুল্লাহর বন্দী সামির কান্তারকে লেবাননের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। হিজবুল্লাহর সাথে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী ইসরাইল মোট ১৯৯ জন লেবাননী, ফিলিস্তিনী ও আরব শহীদের লাশ বা দেহাবশেষ ফিরিয়ে দিতে রাজী হয়েছে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »

17th Jul 2008

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতের বাধা : বাংলাদেশের জ্বালানি সচিব

বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানার মধ্যে তেল-গ্যাস অনুসন্ধানে ভারত বাধার সৃষ্টি করছে। ভারত বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান করতে নিষেধ করেছে। বাংলাদেশও নিজস্ব সীমানার মধ্যে এই তেল-গ্যাস অনুসন্ধান করছে বলে জানিয়ে দিতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হবে। নিজস্ব ভূখণ্ডেই তেল-গ্যাস অনুসন্ধানের কাজ করছে বলে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানান হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি ভারত বাংলাদেশকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে, তারা যেন বঙ্গোপসাগরের কয়েকটি ব্লকে কোন তেল-গ্যাস অনুসন্ধানে কাজ না করে। কারণ এগুলো তাদের সীমানার মধ্যে পড়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে- ভারত বাংলাদেশের সীমানার মধ্যে চলে এসে তেল-গ্যাস অনুসন্ধান কাজ করছে।

 

(more…)

Posted in ভারত | No Comments »

17th Jul 2008

দিনভর নাটকীয়তা : রাতে এ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

দিনভর নাটকীয়তা ও আদালতপাড়ায় গুঞ্জন এবং আইন উপদেষ্টার সঙ্গে একটানা প্রায় ৫ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে গতকাল বুধবার রাতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল পদত্যাগ করেছেন। আইন উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে বৈঠক শেষে সচিবালয় থেকে রাত ৮টা ২০ মিনিটে বেরিয়ে যাবার সময় তিনি সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কারণে এ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছি।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হওয়ার কারণেই তিনি পদত্যাগ করেছেন। গতকাল রাত সাড়ে ৯টায় আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিকালে এসে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের।

 

(more…)

Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »