20th Jul 2008

ভারতের কাছে বাংলাদেশের প্রতিবাদ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের দুই জন সীমান্তরক্ষী নিহত হওয়ায় বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়৻ এই চিঠিতে বলা হয়েছে বিএসএফের আচরণ গ্রহণযোগ্য নয়৻ এবং এতে আশা প্রকাশ করা হয়েছে যে ভারত সরকার দায়ী ব্যক্তিদের বিরদ্ধে ব্যবস্থা নেবে৻

ঘটনাটি ঘটে বৃহষ্পতিবার গভীর রাতে বাংলাদেশের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে৻ বিডিআর বলছে বিএসএফের সৈনিকরা বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে বিনাপ্ররোচনায় গুলি চালায়৻

তবে বিএসএফ বলছে তারা গবাদি পশুর চোরাচালানকারীদের ধরতেই তৎপরতা চালিয়েছিলো এবং গুলিও চালায় আত্মরক্ষার্থে৻

শুক্রবারই বিডিআর ঘটনার যৌথ তদন্ত দাবী করে৻ শুক্রবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয় এবং সেখানে বিডিআরের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়৻

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.