20th Jul 2008

আমি আমার মাথা ঢেকেছি, মগজ নয়: হিজাব সম্পর্কে তুর্কি ফার্স্টলেডি

তুরস্কের ফার্স্টলেডি হারুনিসা গুল বলেছেন, আমি আমার মগজ নয়, মাথা ঢেকেছি। টার্কিশ নিউজ ডেইলিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, চার কোণা এক বর্ণিল সিল্কের টুকরো দেশের নির্বাচিত সরকারকে পতনের মুখে ঠেলে দিয়েছে। এমনকি সামরিক অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করেছে এই এক টুকরো কাপড়। টার্কিশ নিউজ ডেইলি। তিন পৃষ্ঠাজুড়ে প্রকাশিত এই সাক্ষাৎকারে তুরস্কের ফার্স্টলেডি বলেন, তুরস্কের হেডস্কার্ফ বিতর্ক এত গভীর এবং তিক্ত যে, তা লাখ লাখ ক্ষুব্ধকে রাস্তায় বিক্ষোভ করতে বাধ্য করেছে। এরই কারণে এ মাসেই দেশের সাংবিধানিক আদালত গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পি) সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমনকি সামরিক অভ্যুত্থানও ঘটাতে যাচ্ছিল এক স্কোয়ারের এই বর্ণিল সিল্কের টুকরোটি।
সাক্ষাৎকার গ্রহণকারী রাজনৈতিক ক্যারিয়ার নির্মাণে ব্যস্ত এক স্বামীর পারিবারিক ব্যবসা পরিচালনাকারী স্ত্রী গুলের পরিচয় তুলে ধরেন। ছেলের পাশাপাশি মেয়েকেও যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উৎসাহ জোগানো এক মায়ের কাহিনী বয়ান করেন। সাক্ষাৎ গ্রহণকারী ‘সম্মানের জন্য হত্যাকাণ্ডের’ বিরুদ্ধে প্রতিবাদকারী এক নারীর ছবি তুলে ধরেন পাঠকদের সামনে। গুল বলেন, আমি মনে করি না যে, মহিলাদের ওপর এটি চাপিয়ে দেয়া যায়। তুরস্কের সমাজব্যবস্থা কিছুটা ভিন্ন। বেশিরভাগ পরিবারই মিশ্র অনুভূতিতে বিশ্বাসী। একই পরিবারের কেউ স্কার্ফ পরেন আবার কেউ পরেন না। আমরা তাদের পছন্দের ভিন্নতায় অভ্যস্ত। যদিও গুলের বিরোধীদের মতে, তার স্কার্ফ পরা তুরস্কে ইসলামি বিপ্লবের ঝাণ্ডা তোলার সূচনার চেয়ে কম কিছু নয়।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.