21st Jul 2008
খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংক ১০ কোটি ডলার দেবে
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১০ কোটি ডলারের সহায়তা দেবে বিশ্বব্যাংক। চলতি অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে এই অর্থ দেয়া হবে। এছাড়া এ বছর দ্বিগুণ পরিমাণ সহজ শর্তের আইডিএ ঋণ প্রদান করবে বিশ্বব্যাংক। গতকাল রবিবার আগারগাঁও পরিকল্পনা কমিশনে বিশ্বব্যাংকের দড়্গিণ এশীয় অঞ্চলের নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরো অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসাবেল গুয়েরেরো বলেন, বাংলাদেশের সামনে তিনটি চ্যালেঞ্জ বড় হয়ে দেখা দিয়েছে। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির প্রভাব ও খাদ্য নিরাপত্তা। এ তিন খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দেবে। তিনি বলেন, আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় কিভাবে বিশ্বব্যাংক সহায়তা করতে পারে সেসব বিষয়ে আলোচনা হবে। এর বাইরে মূল্যস্ফীতির চাপ কমাতে খাদ্য নিরাপত্তার সহায়তার উপর গুরম্নত্ব দেয়া হবে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড· এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠকে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক সার্বিক বাজেট ঘাটতির মাত্রা কমাতে সাহায্য করতে পারে । এছাড়া পদ্মা ব্রিজ নির্মাণে বিশ্বব্যাংকের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। তাছাড়া বৈঠকে আগামী ১০ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তনের ওপর লন্ডনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের বিষয়টিকে অধিক গুরম্নত্ব দিতে বিশ্বব্যাংকের প্রতি আহবান জানানো হয়। বৈঠককালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিয়ান ঝু উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্বব্যাংক বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্য নিযুক্ত বিশ্বব্যাংক দড়্গিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরো দুইদিনের সফরে এসে প্রধান উপদেষ্টা ড· ফখরম্নদ্দীন আহমেদ ও অর্থ উপদেষ্টা ড· মির্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠকে জ্বালানি তেল, খাদ্য এবং সারের উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে অভিঘাত এসেছে তা মোকাবিলায় বিশ্বব্যাংক কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্যাংকের ফুড ক্রাইসিস রেসপন্স প্রোগ্রামের (এফসিআরপি) আওতায় বাংলাদেশকে কিভাবে সহায়তা করা যায় বর্তমানে তার প্রস্তুতি নিচ্ছে বিশ্বব্যাংক। -।। ইত্তেফাক রিপোর্ট ।।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.