Archive for July 22nd, 2008

22nd Jul 2008

অপরাধ করে পরিচয় গোপন রাখতে ভারতীয় নাগরিকরা ‘বাংলাদেশী’ বলে পরিচয় দেয়

বাংলাদেশী নাগরিকরা ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে লুটপাট ও ডাকাতি করে, এমন অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বরাবরই শোনা যায়। এমনকি চলমান বিডিআর-বিএসএফ বৈঠকেও বিএসএফ’র এজেন্ডায় এ বিষয়টি রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভারতের নাগরিকরাই অপরাধ করে ধরা পড়ার পর পরিচয় গোপন রাখতে বাংলাদেশী পরিচয় দেয়। 
সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকা চাঞ্চল্যকর এমন তথ্য ফাঁস করে একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টটিতে রয়েছেঃ “সোনারপুর থানার রাধাগোবিন্দপল্লির বিষ্ণু বায়েনের বাড়িতে সোমবার গভীর রাতে ‘ডাকাতি’ করে চলে যাওয়ার সময়ে পুলিশের টহলদারি ভ্যানের মুখোমুখি পড়ে যায় ফড়িংয়ের দলবল। ভ্যানটি দেখেই দৌড়াতে শুরু করে পাঁচজন। এক সময় ঝাঁপ দেয় রাস্তার পাশের কচুরিপানা ভর্তি পুকুরে। ওই পুকুর থেকেই পুলিশ ভান্টু শেখ, আলমগীর এবং বিল্লু শেখ নামে তিনজনকে গ্রেফতার করে। দলের পাণ্ডা ফড়িং ও আর একজন পালিয়ে যায়। ধৃতরা পুলিশকে জানায়, তারা বাংলাদেশের বাসিন্দা। যে বাড়িতে ডাকাতি হয়েছিল, সেই গৃহকর্ত্রী প্রীতিলতা বায়েনের বয়ানের সঙ্গে তা মিলে যাচ্ছে বলে পুলিশ এক সময় নিশ্চিত হয়, দুষ্কৃতকারীরা সীমান্তের ওপার থেকেই ডাকাতি করতে এসেছিল। (more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »

22nd Jul 2008

ফাজিল-কামিলকে ডিগ্রি ও মাস্টার্সের সমমান প্রদান যুগান্তকারী সিদ্ধান্তঃ ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভিসি ড. ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক বলেছেন, মাদ্রাসার ফাজিল ও কামিলকে ডিগ্রি ও মাস্টার্সের সমমান প্রদান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের কারণে দেশ ও জাতি সৎ ও যোগ্য নেতৃত্ব পাবে এবং মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ সেবায় আত্মনিয়োগ করার সুযোগ পাবে। তিনি বলেন, এ বছর ফাজিল প্রথম বর্ষ ও ফাজিল বিশেষ পরীক্ষায় প্রায় ৪৪ হাজার ছাত্রছাত্রী অংশ নিয়েছেন এবং দেশের ১ হাজার ৪০০ মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি সম্প্রতি দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে তার সম্মানে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ ড. এ টি এম তাহেরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আব্দুল মান্নান চৌধুরী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ আল মামুন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আ ন ম আব্দুল শাকের প্রমুখ উপস্থিত ছিলেন। -চট্টগ্রাম ব্যুরো

Posted in বাংলাদেশ, শিক্ষা | No Comments »

22nd Jul 2008

আনোয়ার ইব্রাহিমের নিরাপত্তা নিয়ে মুসলিম বিশ্বের ৪১ বুদ্ধিজীবীর উদ্বেগ

আইজিপি’র মানহানি মামলা
 
মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন আইজিপি মুসা হাসান। পুলিশ আইজি’র কৌঁসুলি কামারুল হিশাম কামারুদ্দীন গতকাল এ খবর জানিয়েছেন। এ দিকে বিভিন্ন দেশের ৪১ জন ইসলামি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ আনোয়ার ইব্রাহিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সমকামিতা মামলার আসামি হিসেবে ১৯৯৮ সালে পুলিশ হেফাজতে থাকাকালে নির্যাতনের ফলে আনোয়ারের দেহে আঘাতের চিহ্নকে দুর্ঘটনামূলক বা তার নিজেরই সৃষ্ট বলে ডাক্তারি রিপোর্টে বলা হয়েছিল। ডাক্তারকে এ ধরনের রিপোর্ট দিতে তৎকালীন তদন্ত কর্মকর্তা ও বর্তমান আইজিপি মুসা সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে আনোয়ার অভিযোগ করার পর তার বিরুদ্ধে এই মানহানি মামলা হলো।
আনোয়ার বলছেন, বিরোধী দলের একটি পরিকল্পনা আছে, যা নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছেন। খুব শিগগিরই এই পরিকল্পনার কথা ঘোষণা করা হবে, যাকে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট একটি হুমকি হিসেবে দেখছে। সেপ্টেম্বরের মধ্যেই একটি নতুন সরকার গঠনের মতো যথেষ্ট সমর্থন তার পেছনে আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সমকামিতার অভিযোগে আনোয়ারকে ব্যস্ত ও বিপর্যস্ত রাখলে ক্ষমতা দখলের পরিকল্পনা থেকে সরে আসবে বিরোধী দল। সে কারণেই তার বিরুদ্ধে নতুন করে এই মামলা দেয়া হয়েছে। (more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

22nd Jul 2008

‘বসনিয়ার কসাই’ খ্যাত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদিচ গ্রেফতার

‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদিচকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আজ জানিয়েছে, কারাদিচকে গতকাল গ্রেফতার করা হয়েছে বলে সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিকের দফতর থেকে জানানো হয়েছে। ১৯৯৫ সালে সেব্রেনিৎসাতে আট হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করাসহ বসনিয়ায় ব্যাপক গণহত্যার পরিকল্পনা কারাদিচ করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপে সেব্রেনিৎসার মত ভয়াবহ হত্যাকান্ড আর চালানো হয় নি। রাদোভান কারাদিচ যে সব হত্যাকান্ড চালিয়েছেন তার বর্ণনা দিতে যেয়ে জাতিসংঘের যুদ্ধ অপরাধ বিষয়ক ট্রাইবুনাল এসবকে ‘মানব ইতিহাসের অন্ধকারতম পৃষ্ঠা যা নরকের দৃশ্যাবলীতে পরিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। ১৯৯৭ সালে কারাদিচ গা ঢাকা দেন এবং তাকে খুঁজে বের করতে ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো হিমশিম খেয়েছে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

22nd Jul 2008

ড. রামবরণ যাদব নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট

নেপালি কংগ্রেসের প্রার্থী ড. রামবরণ যাদব নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার সাংবিধানিক পরিষদে সদস্যদের ভোটে তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএন (মাওবাদী) দলের প্রার্থী রামরাজা প্রসাদ সিং। নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯ জুলাই অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে কোন প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনিবার্য হয়ে পড়ে। সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে নেপালি কংগ্রেসের প্রার্থী ড. রামবরণ যাদব ৩০৮ ভোট পেয়ে নতুন প্রজাতন্ত্র নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএন (মাওবাদী) দলের প্রার্থী রামরাজা প্রসাদ সিং পেয়েছেন ২৮২ ভোট।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

22nd Jul 2008

লন্ডনে হাসিনা-এরশাদ বৈঠক? : আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে

ঢাকায় বসে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান যখন বলেন জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে প্রতিহত করা হবে, তখন লন্ডনে তার নেত্রী শেখ হাসিনা এরশাদের সঙ্গে বসে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের পক্ষে একমত হয়েছেন। জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন নিয়ে দলের আপত্তি থাকলেও শেখ হাসিনা মনে করেন, তার দল নির্বাচনমুখী এবং নির্বাচনে শেষ পর্যন্ত যোগ দেয়া উচিত। দায়িত্বশীল সূত্র জানায়, বঙ্গবন্ধু কন্যা ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে একটি দেশের কূটনীতিকও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও এরশাদ বৈঠকে সামনের জাতীয় নির্বাচনে তাদের দুটি দলের জোট গঠনের ব্যাপারেও একমত হয়েছেন। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে লন্ডনে টেলিফোনে যোগাযোগ করা হলে শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের খবর হেসেই উড়িয়ে দেন। তবে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠনের কথা স্বীকার করেন। বৃহস্পতিবার এরশাদ লন্ডনে যান। শনিবার তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। 

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

22nd Jul 2008

দুই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে খালেদা তারেকের মুক্তি

দু’টি জটিল প্রশ্নে ঘুরপাক খাচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়া। প্রথমত; কাকে আগে মুক্তি দেয়া হবে, মা খালেদা জিয়া, নাকি ছেলে তারেক রহমানকে। দ্বিতীয়ত; চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যাবেন, না মুক্তির পর বেঁকে বসবেন। আজকালের মধ্যে দু’জনের মুক্তি অনেকটা নিশ্চিত হলেও জটিল এ দুই প্রশ্নের সমাধান না হওয়ায় কিছুটা পিছিয়ে যেতে পারে তাদের মুক্তি প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলেছেন, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুক্তির একদিন পরই চিকিৎসার জন্য ব্যাংকক চলে যাওয়ায় এখন অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে সরকার। অপরদিকে খালেদা সংশ্লিষ্টরা মনে করছেন, কোকোর মুক্তির পরপরই তাকে বিদেশে পাঠিয়ে দেয়া ঠিক হয়নি। তারেকের মুক্তি পর্যন্ত অপেক্ষা করলে সরকার চাপে থাকতো। সূত্র জানায়, তারেকের মুক্তির আগ পর্যন্ত কোকোকে বিদেশ না পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করায় তার স্ত্রী শর্মিলা রহমান ও শ্যালকের ওপর ক্ষুব্ধ মুক্তি প্রক্রিয়ার দলীয় সংশ্লিষ্টরা।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

22nd Jul 2008

ইন্টারপোলের তালিকাভুক্ত বাংলাদেশী সন্ত্রাসীদের বেশির ভাগই ভারতে

 আন্তর্জাতিক পুলিশ সংস্খা ইন্টারপোলের তালিকাভুক্ত বাংলাদেশী সন্ত্রাসীদের মধ্যে বেশির ভাগই এখন অবস্খান করছে প্রতিবেশী দেশ ভারতে। ইন্টারপোল বাংলাদেশী সন্ত্রাসীদের ১২৬ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নামও রয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধেই খুন-জখমসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনেকেই রয়েছেন সাজাপ্রাপ্ত আসামি।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ইন্টারপোলের এই তালিকাভুক্ত সন্ত্রাসীদের মধ্যে প্রায় এক শ’ সন্ত্রাসী প্রতিবেশী দেশ ভারতে অবস্খান করছে। অনেকে সেখানে বসেই বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। এ ব্যাপারে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, ইন্টারপোলের দায়িত্ব হচ্ছে যোগাযোগ রক্ষা করা, এর বাইরে কিছু নয়।

(more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »