Archive for July 23rd, 2008

23rd Jul 2008

ভারতে আস্থা ভোটে মনমোহন সরকার জয়ী : রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকতে পারে

ভারতের মনমোহন সিং-র সরকার আস্থা ভোটে জয় লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি প্রশ্নে বাম দলগুলো সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে সংসদে আস্থা ভোট অনিবার্য হয়ে পড়ে। বামপন্থী দলগুলো বলছে, ভারত-মার্কিন পরমাণু চুক্তি ভারতকে মার্কিন ক্রীড়নকে পরিণত করবে। ৫৪৩ আসনের লোকসভায় আস্থা ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ২৭৫ ভোট। অন্যদিকে, বিপক্ষে পড়েছে ২৫৬ ভোট। ১০ জন সাংসদ অনুপস্থিত ছিলেন। জয়ের জন্য ইউপিএর প্রয়োজন ছিল ২৭২ ভোট।
আস্থাভোটে জয়ী হয়ে আগাম নির্বাচনের হাত থেকে রক্ষা পেল ইউপিএ জোট। বিজেপির নেতা লাল কৃষ্ণ আদভানি বলেছেন, ইউপিএ সংখ্যানুপাতে বিজয় পেলেও নৈতিক বিজয় অর্জনে ব্যর্থ হয়েছে।

 

(more…)

Posted in অন্যান্য, ভারত | No Comments »

23rd Jul 2008

লন্ডনে শেখ হাসিনা: দুর্নীতি বিরোধী অভিযান চরম শিক্ষা

তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান অসুস্থ রাজনীতির জন্য একটি ‘চরম শিক্ষা’ বলে মনে করেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়ে বিদেশে যাওয়া দুর্নীতির অভিযোগে বিচারাধীন আওয়ামী লীগ নেত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের এ থেকে শিক্ষা নেয়া উচিত। 
 
সোমবার স্যায় লন্ডনে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেছেন।

স্থানীয় নির্বাচন পরে করার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, “এ সরকারের উচিত সাংবিধানিক দায়িত্ব পালন করে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।”

ফিনল্যান্ড থেকে ফেরার পর এটি ছিলো লন্ডনে শেখ হাসিনার দ্বিতীয় কর্মীসভা। ছোট বোন শেখ রেহানার ছেলের বিয়ে উপলক্ষে ফিনল্যান্ড গিয়েছিলেন তিনি।

এগারো মাসের কারাবাস তার চিন্তার খোরাক যুগিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “জেলে বসে চিন্তা করার সুযোগ পেয়েছি বাংলাদেশকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ কখনোই সুষ্ঠু গণতন্ত্রের ধারাবাহিকতা পায়নি। আর একটি দেশ সুষ্ঠু গণতন্ত্রের ধারাবাহিকতা না পেলে সে দেশ কখনোই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে না।”

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

23rd Jul 2008

দার্ফুরে সুদানের প্রেসিডেন্ট

<<< দার্ফুরে বিদ্রোহী বাহিনী

সুদানের প্রেসিডেন্ট ওমার আল বাশির এক বিরল সফরে দেশের পশ্চিমাঞ্চলে সহিংসতায় বিধ্বস্ত দার্ফুর প্রদেশে গেছেন ৻
আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে র্প্রেসিডেন্ট আল বাশির সেখানে বিভিন্ন ত্রান কার্যক্রম পর্যবেক্ষেণ করতে গেছেন৻

সেখানে তাঁর সমর্থকদের এক সমাবেশে সুদানের প্রেসিডেন্ট বলেন দার্ফুরে অনেক অন্যায় অবিচর হয়েছে তবে সুদানের শত্রুরা সেই সংকটকে কাজে লাগিয়ে দেশটিকে ধংস করতে চাইছে৻

সরকারি কর্মকর্তা ও বিদেশী রাষ্ট্রদূত পরিবেষ্টিত হয়ে এই সফরে ঐ অঞ্চল নিয়ে মিঃ আল বাশির তার দুশ্চিন্তা প্রকাশের সুযোগ যেমন পাচ্ছেন, তেমনি ঐ এলাকার মানুষেরও তার প্রতি সমর্থণ প্রকাশ করার একটা ক্ষেত্র তৈরী হয়েছে৻ (more…)

Posted in আন্তর্জাতিক, আফ্রিকা | No Comments »

23rd Jul 2008

বাংলাদেশী শ্রমিকের ওপর থেকে বাহরাইনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সুইডেনে এশীয় শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে
 
বাহরাইন সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী শ্রমিকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত সোমবার বাহরাইন সরকারের সাথে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের বৈঠকের পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। তবে শর্ত দেয়া হয়েছে, ‘এখন থেকে কোনো বাংলাদেশী অপরাধের অভিযোগে বাহরাইন থেকে বহিষ্কৃত হলে তাকে আর বাহরাইনে ঢুকতে দেয়া হবে না।
এ দিকে ইউরোপের দেশ সুইডেনে বাংলাদেশের জনশক্তি রফতানির সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে বলে বাংলাদেশের সুইডিশ দূতাবাসের একটি সূত্র থেকে জানা গেছে।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোঃ ইব্রাহিমের সাথে গতকাল যোগাযোগ করা হলে তিনি ‘নয়া দিগন্ত’কে জানান, বিচ্ছিন্ন একটি ঘটনার জের ধরে বাংলাদেশী শ্রমিকের ওপর বাহরাইন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটি তারা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে। সে অনুযায়ী সোমবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পাসপোর্ট রেসিডেন্স অ্যান্ড ন্যাশনালিটি) কর্মকর্তা ইউসুফ ঘাতানের সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোঃ শফিউল ইসলামের বৈঠক হয়েছে। দুইপক্ষের ফলপ্রসূ আলোচনার পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে। তবে বৈঠকে তারা তিনটি শর্ত দিয়ে বলেছেন, বাহরাইনে আসার পর যেসব বাংলাদেশীর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হবে। তারা যাতে আবার বাহরাইনে আসতে না পারে সেজন্য প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট ইমিগ্রেশনে সংরক্ষিত থাকবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আনুষ্ঠানিক ঘোষণা পেলেও আমরা তাদের চিঠিটি হাতে পাইনি। তবে আজ-কালের মধ্যে সেটি পেয়ে যাব। এ ব্যাপারে গতকাল প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুল মতিন চৌধুরী ‘নয়া দিগন্ত’কে বলেন, বাহরাইনে যে সাময়িক সমস্যা হয়েছিল সেটি কেটে গেছে। (more…)

Posted in অর্থনীতি ও শিল্প, কূটনীতি | No Comments »

23rd Jul 2008

ভারত-বাংলাদেশ সীমান্ত সংঘাতে হত ২

<<< ফাইল ফটো

প্রায় এক সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশের সীমান্তে দু‘দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বুধবার আরেকদফা সংঘর্ষ হয়েছে৻
এতে ভারতীয় বাহিনী বিএসেএফের একজন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে৻ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এই ঘটনা ঘটে৻

ওদিকে বাংলাদেশের আরেকটি পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাংগাতেও এক জন বাংলাদেশী নিহত হয়েছেন৻

ভারত-বাংলাদেশের সীমান্তের চাঁপাইনবাবগঞ্জ এলাকাতেই গত সপ্তাহে দু‘দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গুলী বিনিময়ের সময় বিডিআরের দুজন রক্ষী মারা যায়৻

বুধবারের ঘটনার পর ঐ সীমান্তে ব্যাপক উত্তেজনা রয়েছে বলে জানা গেছে৻ (more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »

23rd Jul 2008

ভারতীয় সংসদের ইতিহাসে কালো দিন

লোকসভায় আস্থা ভোটে কোটি টাকা নিয়ে হাজির বিজেপি সদস্য  

লোকসভায় ঘুষের টাকা প্রদর্শন করছেন এক সদস্য - এএফপিআস্থা ভোটে জেতার জন্য টাকা দিয়ে সংসদ সদস্য কেনা-বেচার অভিযোগ উঠছিলই। মঙ্গলবার ভারতীয় সংসদে সেই ঘুষের টাকা নিয়ে বিজেপির এক সংসদ সদস্য হাজির হতেই যাকে বলে তুঙ্গে উঠলো শোরগোল। বিজেপির এক সংসদ সদস্য অশোক আরগল, ১ লাখ টাকার ১০০টি বান্ডিলভর্তি ব্যাগ নিয়ে সরাসরি হাজির ইন লোকসভায়। অভিযোগ মঙ্গলবার সকালেই তার দিলিস্নর ৪ নম্বর ফিরোজ শাহ রোডের বাড়িতে সমাজবাদী পার্টি নেতা অমর সিংহের নির্দেশে এক ব্যক্তি ওই টাকা দিয়েছেন। বক্তব্য, তিনি ও তার সতীর্থ আরো দুই বিজেপি সাংসদ যাতে আস্থা ভোটে গরহাজির থাকেন, তার জন্য মোট ৯ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। তার মধ্যে অতিরিক্ত বা অ্যাডভান্স বাবদ এ ১ কোটি টাকা দেয়া হয়েছে। পুরো ঘটনাটি এক সংবাদ চ্যানেলের স্ট্রিং অপারেশনে ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে বলেও বিজেপির ওই সাংসদ লোকসভায় জানান। আর এরপরই টাকার বান্ডিল সভার মধ্যে তুলে ধরে অবিলম্বে বিষয়টির হেস্তনেস্ত করার দাবিতে বিজেপির সঙ্গে সুর মেলান বামপন্থী এবং বিএসপি সাংসদরাও। লোকসভায় তখন অধ্যক্ষের চেয়ারে ছিলেন উপাধ্যক্ষ চরণজিৎ সিং আটওয়াল। বিষয়টি তার হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সভায় আসেন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। কিন্তু তিনিও বিরোধীদের সমবেত প্রতিবাদের মুখে দাঁড়াতে না পেরে আস্থা ভোটের গুরুত্বপূর্ণ অংশে সভার কাজ মুলতবি করে চলে যান। (more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

23rd Jul 2008

চট্টগ্রামের খেলার মাঠ দখল হয়ে গেছে

সংস্কারের অভাবে চট্টগ্রামের খেলার মাঠগুলো ক্রমান্বয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ছে। ফলে ফুটবল দলগুলো অনুশীলনের জন্য বিকল্প মাঠের সন্ধানে নামছে। বন্দরনগরীর বিভিন্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি খেলার মাঠ। কিন্তু সংস্কারবিহীন অবস্থায় থাকতে থাকতে সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে মাঠগুলো। মাঠের অভাবে চট্টগ্রাম ফুটবল লীগে অংশগ্রহণকারী ফুটবল দলগুলো পালাক্রমে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সকাল-বিকালে অনুশীলন চালিয়ে যাচ্ছে। এতে ড়্গতি হচ্ছে স্টেডিয়াম মাঠের। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ইত্তেফাককে জানান, চট্টগ্রাম শহরের প্রায় খেলার মাঠগুলো ভূমি দস্যুদের দখলে চলে গেছে। নগরীতে এক সময় ছিল দিগন্ত জুড়ে খেলার মাঠ। (more…)

Posted in খেলাধুলা ও বিনোদন | No Comments »

23rd Jul 2008

মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা সাজানো নাটকঃ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের প্রতিনিধি সম্মেলনে কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনাকে পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, সম্পূর্ণ বানোয়াট ও সাজানো নাটক বলে অভিহিত করেছেন। তারা বলেন, জাতীয় প্রতিনিধি সম্মেলনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা ঘটেনি।
গতকাল সংগঠনের প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের তৃতীয় তলার মিলনায়তনে। অন্য দিকে তাদের অপপ্রচারকারীদের বক্তব্য মতে, কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা ঘটেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নিচতলায়। এ ছাড়া অন্যান্য টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদের মতো একুশে টেলিভিশনের সাংবাদিকদেরও অনুষ্ঠানের চিত্র ধারণের জন্য মূল অনুষ্ঠানে থাকার কথা। কিন্তু অন্য টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা মূল অনুষ্ঠানে থাকলেও একুশে টেলিভিশনের সাংবাদিক সম্মেলন কেন্দ্রের বাইরে কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা আবিষ্কার করেন। এতেই বুঝা যায়, কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা একুশে টেলিভিশনের একটি সাজানো নাটক ছাড়া কিছু নয়।

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

23rd Jul 2008

বান্ধবীর সহায়তায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন চিকিৎসক স্বামী

মিরপুরে নাজমা হত্যার ঘটনায় স্বীকারোক্তি

মিরপুরে গৃহবধূ নাজমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পঙ্গু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ তোজাম্মেল হোসেন বান্ধবী নার্গিসকে নিয়ে স্ত্রী ফাহমিদা আক্তার নাজমাকে কুপিয়ে হত্যা করেছে। গ্রেফতারকৃত ডাঃ তোজাম্মেল ও নার্গিস নাজমা হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট স্বীকার করেছে। জানা গেছে, বিকৃত মানসিকতার ডাঃ তোজাম্মেল প্রাইভেট প্র্যাকটিস ও পঙ্গু হাসপাতাল থেকে রোগী দালালের মাধ্যমে ভাগিয়ে নেয়ার বাণিজ্য করে লাখ লাখ টাকা উপার্জন করে নারীদের পিছনে ব্যয় করতেন। তার নির্যাতনের শিকার অনেক মহিলা রোগী এবং ৫ জন নার্স। মহিলা রোগীদের সংখ্যা দুই ডজন হবে। প্রাইভেট চেম্বারে মহিলা রোগীদের সঙ্গে দৈহিক মেলামেশা করতেন তোজাম্মেল। ডিবির কর্মকর্তারা নাজমা হত্যা মামলা তদন্ত করতে গিয়ে এবং ডাঃ তোজাম্মেল ও নার্গিসের স্বীকারোক্তিতে এসব তথ্য পেয়েছেন। এদিকে নাজমা হত্যাকাণ্ডে নার্গিসের স্বামী তিতাসের হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির একই ঘটনায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে। (more…)

Posted in মহিলা ও শিশু, সমাজ-সমস্যা | No Comments »

23rd Jul 2008

আপনার সন্তানকে হারাম খাওয়াবেন নাঃ হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লে· জেনারেল (অব·) হাসান মশহুদ চৌধুরী ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, আপনারা যে দুর্নীতি করেন তা কি আপনাদের স্ত্রী-সন্তানেরা জানেন? আপনারা যে পিতার কাছে টাকা পাঠান সেই টাকা হালাল না হারাম। তিনি বলেন, ঘুষ খাওয়া হারাম, আপনারা আপনাদের সন্তানদের হারাম খাওয়াবেন না।

গতকাল মঙ্গলবার সকালে দুদক চেয়ারম্যান জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব প্রশ্ন করেন। এক পর্যায়ে দুদক চেয়ারম্যান ঘুষ গ্রহণ করেন না এমন কেউ এখানে উপস্থিত আছেন কিনা জানতে চাইলে কেউ দাঁড়াতে পারেননি। (more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

23rd Jul 2008

লন্ডনে ষড়যন্ত্র চলছে, হাসিনার সাথে বৈঠকে ছিলেন প্রতিবেশী দেশের কূটনীতিকঃ চারদল

খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে চারদলীয় ঐক্যজোট গতকাল রাজধানীতে এক সমাবেশের আয়োজন করে; ইনসেটে নেতৃবৃন্দঃ নয়া দিগন্ত
 
চারদলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, এ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে। নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনে যারা বিজয়ী হবে তারা ছাড়া কেউ এ সরকারের বৈধতা দিতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। জনগণের ভাষা বুঝে দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও জোটনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাদের মুক্তি, তারেক রহমানকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। (more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »