23rd Jul 2008

ভারত-বাংলাদেশ সীমান্ত সংঘাতে হত ২

<<< ফাইল ফটো

প্রায় এক সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশের সীমান্তে দু‘দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বুধবার আরেকদফা সংঘর্ষ হয়েছে৻
এতে ভারতীয় বাহিনী বিএসেএফের একজন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে৻ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এই ঘটনা ঘটে৻

ওদিকে বাংলাদেশের আরেকটি পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাংগাতেও এক জন বাংলাদেশী নিহত হয়েছেন৻

ভারত-বাংলাদেশের সীমান্তের চাঁপাইনবাবগঞ্জ এলাকাতেই গত সপ্তাহে দু‘দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গুলী বিনিময়ের সময় বিডিআরের দুজন রক্ষী মারা যায়৻

বুধবারের ঘটনার পর ঐ সীমান্তে ব্যাপক উত্তেজনা রয়েছে বলে জানা গেছে৻

ঢাকা থেকে সংবাদদাতা কাদির কল্লোল জানাচ্ছেন, বাংলাদেশ রাইফেলস বা বিডিআর কর্মকর্তারা বলছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সোনা মসজিদ স্থলবন্দরের পাশেই চকপাড়া সীমান্তের ভোর ছ‘টা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী থেমে থেমে গুলি চালায়।

তখন গুলির শব্দে বিডিআর সদস্য ঐ সীমান্তে সতর্কাবস্থা নেয়। কিন্তু সকাল ৮টার পরও ভারতের দিক থেকে আবারো গুলি চালানো হয়।

সেই ঘটনা নিয়ে বিডিআর সদস্যরা কিছুটা সময় ধরে হুঁশিয়ারি হিসেবে গুলি চালায়। এরপরেই গুলি চালানো বন্ধ হয়।

বিডিআর কর্মকর্তারা বলছিন তাঁরা পরে জানতে পারেন যে ভারতীয় চোরাকারবারীকে ধাওয়া করে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা বাংলাদেশের সীমানায় এসে পড়েছিল তাদের মধ্যেই গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে বিডিআর কর্মকর্তারা বলছেন।।

এছাড়াও বিডিআর কর্মকর্তারা বলেন যে সোনামসজিদ স্থলবন্দরের পাশেই সীমানার তিনটি পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর লোকবল বাড়ানোর খবর তাঁরা পেয়েছেন।

বিডিআর কর্মকর্তারা বলছেন যে, ভোরে গোলাগুলির পর স্থানীয় পর্যায়ে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে মোবাইল টেলিফোনে কথা হয়। এরপর সারাদিন আর গুলির ঘটনা ঘটেনি।

সকালের ঘটনায় সোনামসজিদ স্থলবন্দরের পাশে সীমান্তের তিনটি পয়েন্টে বিডিআর সতর্কাবস্থায় রয়েছে।

সোনামসজিদ স্থলবন্দরের পাশেই সীমান্তে গুলির ঘটনা ঘটে। ফলে ভোরে ঐ বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ এবং ভারত অর্থাৎ ঐ বন্দরের দুই পাশেই পণ্যবাহী অনেক ট্রাক আটকা পড়ে আছে।

তবে বিডিআর কর্মকর্তারা বলছেন আট ঘন্টার বেশি সময় কাজ বন্ধ থাকার পর দুপুরের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবার আমদানি রপ্তানি কিছুটা চালু হয়।

ঢাকায় বিডিআর কর্মকর্তারা দাবি করেছেন যে, চুয়াডাঙ্গার একটি সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

তবে ঘটনাটি ঘটেছে ভারতের সীমান্তের ভিতরে। বিডিআর কর্মকর্তারা বলছেন মঙ্গলবার রাতে একজন গরু ব্যবসায়ী ভারতের সীমান্তের ভিতরে গেলে বিএসএফ এর গুলিতে তারা নিহত হন।

এরা বাংলাদেশের নাগরিক বলে বিডিআর জানতে পারে। পরে দু পক্ষের মধ্যে কথা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর বৃহষ্পতিবার হস্থান্তর করা হবে বলে জানা গেছে।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.