23rd Jul 2008

দার্ফুরে সুদানের প্রেসিডেন্ট

<<< দার্ফুরে বিদ্রোহী বাহিনী

সুদানের প্রেসিডেন্ট ওমার আল বাশির এক বিরল সফরে দেশের পশ্চিমাঞ্চলে সহিংসতায় বিধ্বস্ত দার্ফুর প্রদেশে গেছেন ৻
আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে র্প্রেসিডেন্ট আল বাশির সেখানে বিভিন্ন ত্রান কার্যক্রম পর্যবেক্ষেণ করতে গেছেন৻

সেখানে তাঁর সমর্থকদের এক সমাবেশে সুদানের প্রেসিডেন্ট বলেন দার্ফুরে অনেক অন্যায় অবিচর হয়েছে তবে সুদানের শত্রুরা সেই সংকটকে কাজে লাগিয়ে দেশটিকে ধংস করতে চাইছে৻

সরকারি কর্মকর্তা ও বিদেশী রাষ্ট্রদূত পরিবেষ্টিত হয়ে এই সফরে ঐ অঞ্চল নিয়ে মিঃ আল বাশির তার দুশ্চিন্তা প্রকাশের সুযোগ যেমন পাচ্ছেন, তেমনি ঐ এলাকার মানুষেরও তার প্রতি সমর্থণ প্রকাশ করার একটা ক্ষেত্র তৈরী হয়েছে৻

বিবিসির আফ্রিকা বিষয়ক সম্পাদক বলছেন দার্ফুরের মানুষ প্রেসিডেন্ট আল বাশিরকে স্বাগত জানাতে ছুটে আসছেন, এমন ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে, সেটা আন্তর্জাতিক সম্প্রদায়কে দার্ফুর সম্পর্কে প্রচলিত ধারনার চাইতে ভিন্ন একটা ইঙ্গিত দেবে৻

দার্ফুরে বিগত পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত দুলক্ষ মানুষ৻ গৃহহীনের সংখ্যা আরো কয়েক লক্ষ৻

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.