24th Jul 2008

সুমেরুতে নতুন তেলের সন্ধান

<<<সুমেরুতে রুশ পতাকা

যুক্তরাষ্ট্রের সরকারী বিজ্ঞানীদের বিশ্বাস, উত্তর মেরুতে প্রায় নয় হাজার কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে যা দিয়ে আগামী প্রায় তিন বছর বিশ্বের তেলের চাহিদা পূরন সম্ভব হবে৻
মার্কিন জিওলজিকাল সার্ভের হিসেব অনুযায়ী বিশ্বের অনাবিষ্কৃত তেল ভান্ডারের শতকরা ৩৫ ভাগ রয়েছে এই সুমেরু অঞ্চলে৻

আর এই হিসেব এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ সুমেরু অঞ্চলের পাশ্ববর্তী দেশগুলি ঐ অঞ্চলটিকে দখল করার চেষ্টা করছে৻

মার্কিন গবেষকরা বলছেন বিশ্বের তেল এবং গ্যাস মজুদের যতটা মানুষের পক্ষে আহরণ করা সম্ভব, তার এক চতুর্থাংশ পাওয়া গেছে ‌এই সুমেরু অঞ্চলে৻ বেশীরভাগটই সমুদ্রের তলদেশে৻ এই ভান্ডারের এক তৃতীয়াংশই গ্যাস৻

তেলের মজুদ মুলত পাওয়া গেছে এমন ভুখন্ডের তলায় যেটাকে অ্যালাস্কা এবং গ্রীনল্যান্ড নিজেদের বলে দাবী করে৻

সুমেরু অঞ্চলে তেল এবং জ্বালানীর মজুদ পাওয়া যেতে পারে এমন সম্ভাবনা অনেকদিন ধরেই দেখা দিচ্ছিলো৻ আর তারই পাশাপাশি চলছিলো সেখানে এলাকা দখলের প্রয়াস৻

বছরখানেক আগে রুশরা সুমেরু সাগরের তলদেশে নিজেদের পতাকা পুঁতে দিয়েছিলো৻ মনে করা হচ্ছে এই প্রতিদ্বন্দিতা এখন আরো তীব্র হবে৻

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.