Archive for July 25th, 2008

25th Jul 2008

যুদ্ধাপরাধীদের বিচারের চেয়ে দেশের সঙ্কট কাটানো জরুরি

মধুদার স্মরণসভায় বক্তারা
 
এক কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এভাবে লাগাতার জরুরি অবস্থা কোনো দেশে চলতে পারে না। মানুষ দিশেহারা অথচ কথা বলার অধিকার নেই। এটি দেশের মানুষের সাথে তামাশা ছাড়া অন্য কিছু নয়। যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দরকার। তবে এ মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশকে সঙ্কটের হাত থেকে উদ্ধার করা। আর এ ক্ষেত্রে ছাত্রদের ঐক্যের কোনো বিকল্প নেই।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে মধুদার স্মরণসভা উপলক্ষে বক্তারা এ কথা বলেন। ভিসি অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিএনপি’র যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ডাকসু’র সাবেক ভিপি তোফায়েল আহমেদ, মাহমুদুর রহমান মান্না, মাহফুজা খানম, সাবেক ছাত্রদল সভাপতি সামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সাবেক রাকসু ভিপি রাগিব হাসান মুন্না, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস বাবু, নাজমুল হক প্রধান, নাজমা আক্তার, অপু উকিল, জোনায়েদ সাকি প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, এ দেশের মানুষ অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত হয়ে গেছে। প্রতিদিনই মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। ৩৭ বছরেও এ দেশ বিশ্বের কোনো একটি পর্যায়ে পৌঁছতে পারেনি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, আমরা সবাই তাদের বিচার চাই। কিন্তু এ মুহূর্তে তাদের বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশকে সঙ্কটের হাত থেকে উদ্ধার করা। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এখন কাদের মুখ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠছে? যাদের মুখ থেকে এ দাবি উঠছে তারা অতি দুর্বল। সবলদের মুখ থেকে এখনো এ দাবি ওঠেনি। (more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

25th Jul 2008

কাশ্মীর আবারো উত্তপ্তঃ কার্ফ্যু জারি

সহিংসতায় নিহত ৯
 
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। অমরনাথ তীর্থস্থান সংস্থাকে জমি দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের পর এর প্রতিবাদে এক ব্যক্তি আত্মহত্যা করে। ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোয় জম্মুতে কার্ফ্যু জারি করা হয়েছে। এ দিকে সন্দেহভাজন স্বাধীনতাকামীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
অমরনাথের সংস্থায় জমি দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের পর জম্মুতে এক ব্যক্তি বিষ খেয়ে অত্মহত্যা করেছে। এর প্রতিবাদে গতকাল জম্মু বন্‌ধ পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কার্ফ্যু জারি করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি’র কর্মীরা গতকাল বন্‌ধ পালনে রাস্তায় নেমে আসে। তারা গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুরনো জম্মু শহরের বেশিরভাগ দোকানপাট গতকাল বন্‌ধের কারণে খোলা হয়নি। বিক্ষোভকারীরা জমি ফেরত না পাওয়া পর্যন্ত আত্মহত্যাকারীর লাশ দাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কাশ্মীরি মুসলমানরা জানিয়েছে, তারা শুধু জমি ফেরত চেয়েছে। অমরনাথ যাত্রায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো ইচ্ছা তাদের নেই। (more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

25th Jul 2008

জর্ডান উপত্যকায় ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণ

<<<পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ
দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ইসরায়েল নতুন করে বসতি নির্মাণ শুরু করায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চিত হয়ে পড়েছে৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাই ইসরায়েলকে এ উদ্যোগ বন্ধ করার আহবান জানিয়েছেন৷

ফিলিস্তিন ও আন্তর্জাতিক মহলের নিষেধ সত্বেও ইসরায়েল তার দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ শুরু করেছে৷ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্হা এএফপি জানিয়েছে জর্ডান উপত্যকার মাসকিওত বসতিতে এ মুহুর্তে ২০টি নতুন হাউজিং ইউনিট তৈরীর প্রক্রিয়া শুরু করছে ইসরায়েলী সেনাবাহিনী৷ ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ এ জন্য দরপত্র ডাকার ঘোষণা দিয়েছে৷ তবে এ জন্য চুড়ান্ত অনুমোদন আসতে হবে ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের কাছ থেকে৷ ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন না পাওয়ার কোন কারণ নেই৷ (more…)

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »

25th Jul 2008

প্রতিবন্ধীরা বোঝা নয়, শক্তি বদলে গেছে ভ্রান্ত ধারণা

‘প্রতিবন্ধী মানেই পরিবার, সমাজ তথা রাষ্ট্রের বোঝা’- এমন প্রচলিত ধারণা বদলে দিয়েছে সিলেটের প্রতিবন্ধীরেদ জন্য কাজকরা বেসরকারী সংস্থা গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন। হোক সে দৃষ্টি, শ্রবণ, বাক, কিংবা যেকোন শারীরিক প্রতিবন্ধীই। প্রতিবন্ধীরাও যে ঘুরে দাঁড়াতে পারে, নিজ ক্ষেত্রে রাখতে পারে বলিষ্ঠ ভূমিকা, এমনকি অনেকক্ষেত্রে শারীরিক ত্রুটিমুক্ত মানুষের চেয়েও সৃষ্টিশীল, কল্যাণকামী হয়ে উঠতে পারে তার দৃষ্টান্ত কম নয়। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী রজব আলী খান নজীব। তার চোখে আলো নেই। জগত তার কাছে চির অন্ধকার। আর সেই অন্ধকারে থেকেই তিনি চারিদিকে আলো ছড়িয়ে দেয়ার নিরলস চেষ্টায় মগ্ন।

 

(more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

25th Jul 2008

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা ইসরাইলের প্রতি সমর্থন জানাতে বাধ্য’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্বাচনে বিজয়ের জন্য বাধ্য হয়ে ইসরাইলকে সমর্থন করেন বলে ইসরাইলী পার্লামেন্টের একজন আরব সাংসদ মন্তব্য করেছেন।
ওয়াসিল তাহা ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা’র গতকালের বক্তব্য সম্পর্কে আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইহুদীবাদী লবির প্রভাব এতটা বেশী যে, প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে ইসরাইলের সমর্থনে কথা বলতেই হবে।

 

(more…)

Posted in আমেরিকা, মধ্যপ্রাচ্য | No Comments »