25th Jul 2008

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা ইসরাইলের প্রতি সমর্থন জানাতে বাধ্য’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্বাচনে বিজয়ের জন্য বাধ্য হয়ে ইসরাইলকে সমর্থন করেন বলে ইসরাইলী পার্লামেন্টের একজন আরব সাংসদ মন্তব্য করেছেন।
ওয়াসিল তাহা ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা’র গতকালের বক্তব্য সম্পর্কে আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইহুদীবাদী লবির প্রভাব এতটা বেশী যে, প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে ইসরাইলের সমর্থনে কথা বলতেই হবে।

 

ইহুদীবাদী পার্লামেন্ট নেসেটের আরব এমপি আরো বলেন, ওবামার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অপর প্রার্থী ম্যাককেইন ইসরাইল সফর করে তেলআবিবের আগ্রাসী নীতির প্রতি সরাসরি সমর্থন জানিয়ে ইসরাইলের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। #

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.