26th Jul 2008

ওয়াশিংটনে শেখ হাসিনা ।। নেতাকর্মীদের কলহ, হট্টগোল

লন্ডনে সহোদরা রেহেনার ছেলের বিয়ের বাগদান অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ওয়াশিংটন ফিরে এসেছেন। তার সাথে রয়েছেন পুত্র সজিব জয়, পুত্রবধূ ক্রিস্টিনা, নাতনী সোফিয়া ও বিশেষ সহকারী ড· মাহমুদ হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃটিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা ডুলাস বিমান বন্দরে অবতরণ করেন।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের বহিষ্কার প্রস্তাবের ঘটনা নিয়ে দলনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা ডুলাস বিমান বন্দরে অপেড়্গমাণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান নেতাকর্মীদের তুমুল বাকবিতণ্ডা, হৈ চৈ ও কলহ শুরম্ন হলে তা সম্ভাব্য সহিংসতায় রূপ নেয়ার আশংকায় আইন-শৃংখলা রড়্গায় নিয়োজিত নিরাপত্তা কর্মীরা সবাইকে এয়ারপোর্ট থেকে বের করে গাড়ি রাখার একটি পরিত্যক্ত বেস্টনীতে জড়ো করে এবং এক পর্যায়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে সেখানে নিয়ে আসে। নেত্রীকে কাছে পেয়ে নেতাকর্মীরা জয় বাংলা শেস্নাগানের পাশাপাশি পরস্পর বিরোধী শেস্নাগান দিতে থাকে। এ সময় ক্লান্ত ও বিষণ্ন দলনেত্রী উষ্মা প্রকাশ করে ‘তোমরা কি দেশের মানইজ্জত ডোবাতে চাও’ বলে নীরবে গাড়ির দিকে পা বাড়ান এবং অকুস্থল ত্যাগ করেন।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধান অধ্যাপক খালিদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদসহ কতিপয় ব্যক্তির শোভনসীমা বহির্ভূত আচরণে নেত্রী বিরক্ত ও বিব্রত হয়েছেন বলে জানান।

শেখ হাসিনার একান্ত সহকারী ড· হাসান মাহমুদ জানান যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসবাসরত পুত্র জয়ের বাড়িতে থাকা অবস্থায় কানেকটিকাটে চোখের ডাক্তারের কাছে যাবেন। সেখানে তার হৃদপিণ্ডের অনিয়মিত স্পন্দন ও উচ্চ রক্তচাপের পরীড়্গা-নিরীড়্গা চলবে। এরপর কানের ডাক্তার দেখাতে তিনি ফ্লোরিডায় এবং ফিরে এসে আরেকবার লন্ডন যাবেন।

-।। নিউইয়র্ক থেকে মাহমুদ খান তাসের ।।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.