Archive for July, 2008

23rd Jul 2008

দার্ফুরে সুদানের প্রেসিডেন্ট

<<< দার্ফুরে বিদ্রোহী বাহিনী

সুদানের প্রেসিডেন্ট ওমার আল বাশির এক বিরল সফরে দেশের পশ্চিমাঞ্চলে সহিংসতায় বিধ্বস্ত দার্ফুর প্রদেশে গেছেন ৻
আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে র্প্রেসিডেন্ট আল বাশির সেখানে বিভিন্ন ত্রান কার্যক্রম পর্যবেক্ষেণ করতে গেছেন৻

সেখানে তাঁর সমর্থকদের এক সমাবেশে সুদানের প্রেসিডেন্ট বলেন দার্ফুরে অনেক অন্যায় অবিচর হয়েছে তবে সুদানের শত্রুরা সেই সংকটকে কাজে লাগিয়ে দেশটিকে ধংস করতে চাইছে৻

সরকারি কর্মকর্তা ও বিদেশী রাষ্ট্রদূত পরিবেষ্টিত হয়ে এই সফরে ঐ অঞ্চল নিয়ে মিঃ আল বাশির তার দুশ্চিন্তা প্রকাশের সুযোগ যেমন পাচ্ছেন, তেমনি ঐ এলাকার মানুষেরও তার প্রতি সমর্থণ প্রকাশ করার একটা ক্ষেত্র তৈরী হয়েছে৻ (more…)

Posted in আন্তর্জাতিক, আফ্রিকা | No Comments »

23rd Jul 2008

বাংলাদেশী শ্রমিকের ওপর থেকে বাহরাইনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সুইডেনে এশীয় শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে
 
বাহরাইন সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী শ্রমিকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত সোমবার বাহরাইন সরকারের সাথে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের বৈঠকের পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। তবে শর্ত দেয়া হয়েছে, ‘এখন থেকে কোনো বাংলাদেশী অপরাধের অভিযোগে বাহরাইন থেকে বহিষ্কৃত হলে তাকে আর বাহরাইনে ঢুকতে দেয়া হবে না।
এ দিকে ইউরোপের দেশ সুইডেনে বাংলাদেশের জনশক্তি রফতানির সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে বলে বাংলাদেশের সুইডিশ দূতাবাসের একটি সূত্র থেকে জানা গেছে।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোঃ ইব্রাহিমের সাথে গতকাল যোগাযোগ করা হলে তিনি ‘নয়া দিগন্ত’কে জানান, বিচ্ছিন্ন একটি ঘটনার জের ধরে বাংলাদেশী শ্রমিকের ওপর বাহরাইন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটি তারা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে। সে অনুযায়ী সোমবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পাসপোর্ট রেসিডেন্স অ্যান্ড ন্যাশনালিটি) কর্মকর্তা ইউসুফ ঘাতানের সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোঃ শফিউল ইসলামের বৈঠক হয়েছে। দুইপক্ষের ফলপ্রসূ আলোচনার পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে। তবে বৈঠকে তারা তিনটি শর্ত দিয়ে বলেছেন, বাহরাইনে আসার পর যেসব বাংলাদেশীর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হবে। তারা যাতে আবার বাহরাইনে আসতে না পারে সেজন্য প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট ইমিগ্রেশনে সংরক্ষিত থাকবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আনুষ্ঠানিক ঘোষণা পেলেও আমরা তাদের চিঠিটি হাতে পাইনি। তবে আজ-কালের মধ্যে সেটি পেয়ে যাব। এ ব্যাপারে গতকাল প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুল মতিন চৌধুরী ‘নয়া দিগন্ত’কে বলেন, বাহরাইনে যে সাময়িক সমস্যা হয়েছিল সেটি কেটে গেছে। (more…)

Posted in অর্থনীতি ও শিল্প, কূটনীতি | No Comments »

23rd Jul 2008

ভারত-বাংলাদেশ সীমান্ত সংঘাতে হত ২

<<< ফাইল ফটো

প্রায় এক সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশের সীমান্তে দু‘দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বুধবার আরেকদফা সংঘর্ষ হয়েছে৻
এতে ভারতীয় বাহিনী বিএসেএফের একজন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে৻ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এই ঘটনা ঘটে৻

ওদিকে বাংলাদেশের আরেকটি পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাংগাতেও এক জন বাংলাদেশী নিহত হয়েছেন৻

ভারত-বাংলাদেশের সীমান্তের চাঁপাইনবাবগঞ্জ এলাকাতেই গত সপ্তাহে দু‘দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গুলী বিনিময়ের সময় বিডিআরের দুজন রক্ষী মারা যায়৻

বুধবারের ঘটনার পর ঐ সীমান্তে ব্যাপক উত্তেজনা রয়েছে বলে জানা গেছে৻ (more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »

23rd Jul 2008

ভারতীয় সংসদের ইতিহাসে কালো দিন

লোকসভায় আস্থা ভোটে কোটি টাকা নিয়ে হাজির বিজেপি সদস্য  

লোকসভায় ঘুষের টাকা প্রদর্শন করছেন এক সদস্য - এএফপিআস্থা ভোটে জেতার জন্য টাকা দিয়ে সংসদ সদস্য কেনা-বেচার অভিযোগ উঠছিলই। মঙ্গলবার ভারতীয় সংসদে সেই ঘুষের টাকা নিয়ে বিজেপির এক সংসদ সদস্য হাজির হতেই যাকে বলে তুঙ্গে উঠলো শোরগোল। বিজেপির এক সংসদ সদস্য অশোক আরগল, ১ লাখ টাকার ১০০টি বান্ডিলভর্তি ব্যাগ নিয়ে সরাসরি হাজির ইন লোকসভায়। অভিযোগ মঙ্গলবার সকালেই তার দিলিস্নর ৪ নম্বর ফিরোজ শাহ রোডের বাড়িতে সমাজবাদী পার্টি নেতা অমর সিংহের নির্দেশে এক ব্যক্তি ওই টাকা দিয়েছেন। বক্তব্য, তিনি ও তার সতীর্থ আরো দুই বিজেপি সাংসদ যাতে আস্থা ভোটে গরহাজির থাকেন, তার জন্য মোট ৯ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। তার মধ্যে অতিরিক্ত বা অ্যাডভান্স বাবদ এ ১ কোটি টাকা দেয়া হয়েছে। পুরো ঘটনাটি এক সংবাদ চ্যানেলের স্ট্রিং অপারেশনে ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে বলেও বিজেপির ওই সাংসদ লোকসভায় জানান। আর এরপরই টাকার বান্ডিল সভার মধ্যে তুলে ধরে অবিলম্বে বিষয়টির হেস্তনেস্ত করার দাবিতে বিজেপির সঙ্গে সুর মেলান বামপন্থী এবং বিএসপি সাংসদরাও। লোকসভায় তখন অধ্যক্ষের চেয়ারে ছিলেন উপাধ্যক্ষ চরণজিৎ সিং আটওয়াল। বিষয়টি তার হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সভায় আসেন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। কিন্তু তিনিও বিরোধীদের সমবেত প্রতিবাদের মুখে দাঁড়াতে না পেরে আস্থা ভোটের গুরুত্বপূর্ণ অংশে সভার কাজ মুলতবি করে চলে যান। (more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

23rd Jul 2008

চট্টগ্রামের খেলার মাঠ দখল হয়ে গেছে

সংস্কারের অভাবে চট্টগ্রামের খেলার মাঠগুলো ক্রমান্বয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ছে। ফলে ফুটবল দলগুলো অনুশীলনের জন্য বিকল্প মাঠের সন্ধানে নামছে। বন্দরনগরীর বিভিন্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি খেলার মাঠ। কিন্তু সংস্কারবিহীন অবস্থায় থাকতে থাকতে সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে মাঠগুলো। মাঠের অভাবে চট্টগ্রাম ফুটবল লীগে অংশগ্রহণকারী ফুটবল দলগুলো পালাক্রমে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সকাল-বিকালে অনুশীলন চালিয়ে যাচ্ছে। এতে ড়্গতি হচ্ছে স্টেডিয়াম মাঠের। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ইত্তেফাককে জানান, চট্টগ্রাম শহরের প্রায় খেলার মাঠগুলো ভূমি দস্যুদের দখলে চলে গেছে। নগরীতে এক সময় ছিল দিগন্ত জুড়ে খেলার মাঠ। (more…)

Posted in খেলাধুলা ও বিনোদন | No Comments »

23rd Jul 2008

মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা সাজানো নাটকঃ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের প্রতিনিধি সম্মেলনে কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনাকে পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, সম্পূর্ণ বানোয়াট ও সাজানো নাটক বলে অভিহিত করেছেন। তারা বলেন, জাতীয় প্রতিনিধি সম্মেলনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা ঘটেনি।
গতকাল সংগঠনের প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের তৃতীয় তলার মিলনায়তনে। অন্য দিকে তাদের অপপ্রচারকারীদের বক্তব্য মতে, কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা ঘটেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নিচতলায়। এ ছাড়া অন্যান্য টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদের মতো একুশে টেলিভিশনের সাংবাদিকদেরও অনুষ্ঠানের চিত্র ধারণের জন্য মূল অনুষ্ঠানে থাকার কথা। কিন্তু অন্য টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা মূল অনুষ্ঠানে থাকলেও একুশে টেলিভিশনের সাংবাদিক সম্মেলন কেন্দ্রের বাইরে কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা আবিষ্কার করেন। এতেই বুঝা যায়, কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা একুশে টেলিভিশনের একটি সাজানো নাটক ছাড়া কিছু নয়।

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

23rd Jul 2008

বান্ধবীর সহায়তায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন চিকিৎসক স্বামী

মিরপুরে নাজমা হত্যার ঘটনায় স্বীকারোক্তি

মিরপুরে গৃহবধূ নাজমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পঙ্গু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ তোজাম্মেল হোসেন বান্ধবী নার্গিসকে নিয়ে স্ত্রী ফাহমিদা আক্তার নাজমাকে কুপিয়ে হত্যা করেছে। গ্রেফতারকৃত ডাঃ তোজাম্মেল ও নার্গিস নাজমা হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট স্বীকার করেছে। জানা গেছে, বিকৃত মানসিকতার ডাঃ তোজাম্মেল প্রাইভেট প্র্যাকটিস ও পঙ্গু হাসপাতাল থেকে রোগী দালালের মাধ্যমে ভাগিয়ে নেয়ার বাণিজ্য করে লাখ লাখ টাকা উপার্জন করে নারীদের পিছনে ব্যয় করতেন। তার নির্যাতনের শিকার অনেক মহিলা রোগী এবং ৫ জন নার্স। মহিলা রোগীদের সংখ্যা দুই ডজন হবে। প্রাইভেট চেম্বারে মহিলা রোগীদের সঙ্গে দৈহিক মেলামেশা করতেন তোজাম্মেল। ডিবির কর্মকর্তারা নাজমা হত্যা মামলা তদন্ত করতে গিয়ে এবং ডাঃ তোজাম্মেল ও নার্গিসের স্বীকারোক্তিতে এসব তথ্য পেয়েছেন। এদিকে নাজমা হত্যাকাণ্ডে নার্গিসের স্বামী তিতাসের হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির একই ঘটনায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে। (more…)

Posted in মহিলা ও শিশু, সমাজ-সমস্যা | No Comments »

23rd Jul 2008

আপনার সন্তানকে হারাম খাওয়াবেন নাঃ হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লে· জেনারেল (অব·) হাসান মশহুদ চৌধুরী ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, আপনারা যে দুর্নীতি করেন তা কি আপনাদের স্ত্রী-সন্তানেরা জানেন? আপনারা যে পিতার কাছে টাকা পাঠান সেই টাকা হালাল না হারাম। তিনি বলেন, ঘুষ খাওয়া হারাম, আপনারা আপনাদের সন্তানদের হারাম খাওয়াবেন না।

গতকাল মঙ্গলবার সকালে দুদক চেয়ারম্যান জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব প্রশ্ন করেন। এক পর্যায়ে দুদক চেয়ারম্যান ঘুষ গ্রহণ করেন না এমন কেউ এখানে উপস্থিত আছেন কিনা জানতে চাইলে কেউ দাঁড়াতে পারেননি। (more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

23rd Jul 2008

লন্ডনে ষড়যন্ত্র চলছে, হাসিনার সাথে বৈঠকে ছিলেন প্রতিবেশী দেশের কূটনীতিকঃ চারদল

খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে চারদলীয় ঐক্যজোট গতকাল রাজধানীতে এক সমাবেশের আয়োজন করে; ইনসেটে নেতৃবৃন্দঃ নয়া দিগন্ত
 
চারদলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, এ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে। নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনে যারা বিজয়ী হবে তারা ছাড়া কেউ এ সরকারের বৈধতা দিতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। জনগণের ভাষা বুঝে দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও জোটনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাদের মুক্তি, তারেক রহমানকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। (more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

22nd Jul 2008

অপরাধ করে পরিচয় গোপন রাখতে ভারতীয় নাগরিকরা ‘বাংলাদেশী’ বলে পরিচয় দেয়

বাংলাদেশী নাগরিকরা ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে লুটপাট ও ডাকাতি করে, এমন অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বরাবরই শোনা যায়। এমনকি চলমান বিডিআর-বিএসএফ বৈঠকেও বিএসএফ’র এজেন্ডায় এ বিষয়টি রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভারতের নাগরিকরাই অপরাধ করে ধরা পড়ার পর পরিচয় গোপন রাখতে বাংলাদেশী পরিচয় দেয়। 
সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকা চাঞ্চল্যকর এমন তথ্য ফাঁস করে একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টটিতে রয়েছেঃ “সোনারপুর থানার রাধাগোবিন্দপল্লির বিষ্ণু বায়েনের বাড়িতে সোমবার গভীর রাতে ‘ডাকাতি’ করে চলে যাওয়ার সময়ে পুলিশের টহলদারি ভ্যানের মুখোমুখি পড়ে যায় ফড়িংয়ের দলবল। ভ্যানটি দেখেই দৌড়াতে শুরু করে পাঁচজন। এক সময় ঝাঁপ দেয় রাস্তার পাশের কচুরিপানা ভর্তি পুকুরে। ওই পুকুর থেকেই পুলিশ ভান্টু শেখ, আলমগীর এবং বিল্লু শেখ নামে তিনজনকে গ্রেফতার করে। দলের পাণ্ডা ফড়িং ও আর একজন পালিয়ে যায়। ধৃতরা পুলিশকে জানায়, তারা বাংলাদেশের বাসিন্দা। যে বাড়িতে ডাকাতি হয়েছিল, সেই গৃহকর্ত্রী প্রীতিলতা বায়েনের বয়ানের সঙ্গে তা মিলে যাচ্ছে বলে পুলিশ এক সময় নিশ্চিত হয়, দুষ্কৃতকারীরা সীমান্তের ওপার থেকেই ডাকাতি করতে এসেছিল। (more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »

22nd Jul 2008

ফাজিল-কামিলকে ডিগ্রি ও মাস্টার্সের সমমান প্রদান যুগান্তকারী সিদ্ধান্তঃ ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভিসি ড. ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক বলেছেন, মাদ্রাসার ফাজিল ও কামিলকে ডিগ্রি ও মাস্টার্সের সমমান প্রদান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের কারণে দেশ ও জাতি সৎ ও যোগ্য নেতৃত্ব পাবে এবং মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ সেবায় আত্মনিয়োগ করার সুযোগ পাবে। তিনি বলেন, এ বছর ফাজিল প্রথম বর্ষ ও ফাজিল বিশেষ পরীক্ষায় প্রায় ৪৪ হাজার ছাত্রছাত্রী অংশ নিয়েছেন এবং দেশের ১ হাজার ৪০০ মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি সম্প্রতি দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে তার সম্মানে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ ড. এ টি এম তাহেরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আব্দুল মান্নান চৌধুরী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ আল মামুন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আ ন ম আব্দুল শাকের প্রমুখ উপস্থিত ছিলেন। -চট্টগ্রাম ব্যুরো

Posted in বাংলাদেশ, শিক্ষা | No Comments »

22nd Jul 2008

আনোয়ার ইব্রাহিমের নিরাপত্তা নিয়ে মুসলিম বিশ্বের ৪১ বুদ্ধিজীবীর উদ্বেগ

আইজিপি’র মানহানি মামলা
 
মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন আইজিপি মুসা হাসান। পুলিশ আইজি’র কৌঁসুলি কামারুল হিশাম কামারুদ্দীন গতকাল এ খবর জানিয়েছেন। এ দিকে বিভিন্ন দেশের ৪১ জন ইসলামি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ আনোয়ার ইব্রাহিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সমকামিতা মামলার আসামি হিসেবে ১৯৯৮ সালে পুলিশ হেফাজতে থাকাকালে নির্যাতনের ফলে আনোয়ারের দেহে আঘাতের চিহ্নকে দুর্ঘটনামূলক বা তার নিজেরই সৃষ্ট বলে ডাক্তারি রিপোর্টে বলা হয়েছিল। ডাক্তারকে এ ধরনের রিপোর্ট দিতে তৎকালীন তদন্ত কর্মকর্তা ও বর্তমান আইজিপি মুসা সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে আনোয়ার অভিযোগ করার পর তার বিরুদ্ধে এই মানহানি মামলা হলো।
আনোয়ার বলছেন, বিরোধী দলের একটি পরিকল্পনা আছে, যা নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছেন। খুব শিগগিরই এই পরিকল্পনার কথা ঘোষণা করা হবে, যাকে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট একটি হুমকি হিসেবে দেখছে। সেপ্টেম্বরের মধ্যেই একটি নতুন সরকার গঠনের মতো যথেষ্ট সমর্থন তার পেছনে আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সমকামিতার অভিযোগে আনোয়ারকে ব্যস্ত ও বিপর্যস্ত রাখলে ক্ষমতা দখলের পরিকল্পনা থেকে সরে আসবে বিরোধী দল। সে কারণেই তার বিরুদ্ধে নতুন করে এই মামলা দেয়া হয়েছে। (more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

22nd Jul 2008

‘বসনিয়ার কসাই’ খ্যাত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদিচ গ্রেফতার

‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদিচকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আজ জানিয়েছে, কারাদিচকে গতকাল গ্রেফতার করা হয়েছে বলে সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিকের দফতর থেকে জানানো হয়েছে। ১৯৯৫ সালে সেব্রেনিৎসাতে আট হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করাসহ বসনিয়ায় ব্যাপক গণহত্যার পরিকল্পনা কারাদিচ করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপে সেব্রেনিৎসার মত ভয়াবহ হত্যাকান্ড আর চালানো হয় নি। রাদোভান কারাদিচ যে সব হত্যাকান্ড চালিয়েছেন তার বর্ণনা দিতে যেয়ে জাতিসংঘের যুদ্ধ অপরাধ বিষয়ক ট্রাইবুনাল এসবকে ‘মানব ইতিহাসের অন্ধকারতম পৃষ্ঠা যা নরকের দৃশ্যাবলীতে পরিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। ১৯৯৭ সালে কারাদিচ গা ঢাকা দেন এবং তাকে খুঁজে বের করতে ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো হিমশিম খেয়েছে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

22nd Jul 2008

ড. রামবরণ যাদব নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট

নেপালি কংগ্রেসের প্রার্থী ড. রামবরণ যাদব নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার সাংবিধানিক পরিষদে সদস্যদের ভোটে তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএন (মাওবাদী) দলের প্রার্থী রামরাজা প্রসাদ সিং। নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯ জুলাই অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে কোন প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনিবার্য হয়ে পড়ে। সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে নেপালি কংগ্রেসের প্রার্থী ড. রামবরণ যাদব ৩০৮ ভোট পেয়ে নতুন প্রজাতন্ত্র নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএন (মাওবাদী) দলের প্রার্থী রামরাজা প্রসাদ সিং পেয়েছেন ২৮২ ভোট।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

22nd Jul 2008

লন্ডনে হাসিনা-এরশাদ বৈঠক? : আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে

ঢাকায় বসে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান যখন বলেন জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে প্রতিহত করা হবে, তখন লন্ডনে তার নেত্রী শেখ হাসিনা এরশাদের সঙ্গে বসে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের পক্ষে একমত হয়েছেন। জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন নিয়ে দলের আপত্তি থাকলেও শেখ হাসিনা মনে করেন, তার দল নির্বাচনমুখী এবং নির্বাচনে শেষ পর্যন্ত যোগ দেয়া উচিত। দায়িত্বশীল সূত্র জানায়, বঙ্গবন্ধু কন্যা ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে একটি দেশের কূটনীতিকও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও এরশাদ বৈঠকে সামনের জাতীয় নির্বাচনে তাদের দুটি দলের জোট গঠনের ব্যাপারেও একমত হয়েছেন। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে লন্ডনে টেলিফোনে যোগাযোগ করা হলে শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের খবর হেসেই উড়িয়ে দেন। তবে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠনের কথা স্বীকার করেন। বৃহস্পতিবার এরশাদ লন্ডনে যান। শনিবার তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। 

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

22nd Jul 2008

দুই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে খালেদা তারেকের মুক্তি

দু’টি জটিল প্রশ্নে ঘুরপাক খাচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়া। প্রথমত; কাকে আগে মুক্তি দেয়া হবে, মা খালেদা জিয়া, নাকি ছেলে তারেক রহমানকে। দ্বিতীয়ত; চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যাবেন, না মুক্তির পর বেঁকে বসবেন। আজকালের মধ্যে দু’জনের মুক্তি অনেকটা নিশ্চিত হলেও জটিল এ দুই প্রশ্নের সমাধান না হওয়ায় কিছুটা পিছিয়ে যেতে পারে তাদের মুক্তি প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলেছেন, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুক্তির একদিন পরই চিকিৎসার জন্য ব্যাংকক চলে যাওয়ায় এখন অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে সরকার। অপরদিকে খালেদা সংশ্লিষ্টরা মনে করছেন, কোকোর মুক্তির পরপরই তাকে বিদেশে পাঠিয়ে দেয়া ঠিক হয়নি। তারেকের মুক্তি পর্যন্ত অপেক্ষা করলে সরকার চাপে থাকতো। সূত্র জানায়, তারেকের মুক্তির আগ পর্যন্ত কোকোকে বিদেশ না পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করায় তার স্ত্রী শর্মিলা রহমান ও শ্যালকের ওপর ক্ষুব্ধ মুক্তি প্রক্রিয়ার দলীয় সংশ্লিষ্টরা।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

22nd Jul 2008

ইন্টারপোলের তালিকাভুক্ত বাংলাদেশী সন্ত্রাসীদের বেশির ভাগই ভারতে

 আন্তর্জাতিক পুলিশ সংস্খা ইন্টারপোলের তালিকাভুক্ত বাংলাদেশী সন্ত্রাসীদের মধ্যে বেশির ভাগই এখন অবস্খান করছে প্রতিবেশী দেশ ভারতে। ইন্টারপোল বাংলাদেশী সন্ত্রাসীদের ১২৬ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নামও রয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধেই খুন-জখমসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনেকেই রয়েছেন সাজাপ্রাপ্ত আসামি।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ইন্টারপোলের এই তালিকাভুক্ত সন্ত্রাসীদের মধ্যে প্রায় এক শ’ সন্ত্রাসী প্রতিবেশী দেশ ভারতে অবস্খান করছে। অনেকে সেখানে বসেই বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। এ ব্যাপারে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, ইন্টারপোলের দায়িত্ব হচ্ছে যোগাযোগ রক্ষা করা, এর বাইরে কিছু নয়।

(more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »

21st Jul 2008

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন পেলো বাংলাদেশ

<<<জার্মানির একটি পরমাণু বিদ্যুত্‌ কেন্দ্র (ফাইল ফটো)

পরমানু বিদ্যুত্‌ কেন্দ্র স্থাপনের জন্য দীর্ঘ দিন থেকেই চেষ্টা করে আসছে বাংলাদেশ৷ এই চেষ্টারই ফলাফলে কিছুদিন আগে আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সি বা আইএইএ থেকে একটি ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ৷

বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা পাঁচ হাজার মেগাওয়াটের উপরে৷  অবশ্য সরকার বলছে সাড়ে চার হাজার মেগাওয়াট৷ প্রতিদিন রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক লোডশেডিং হচ্ছে৷ ইতিমধ্যে সরকার জানিয়েছে, গ্যাসের স্বল্পতার কারণে তাদের পক্ষে নতুন কোন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা সম্ভব নয়৷ তাই নতুন নতুন বিকল্প উত্‌সের সন্ধানে রয়েছে সরকার৷  বেশ কয়েকদিন আগে আইএইএর কাছ থেকে সবুজ সংকেত পাবার পর বাংলাদেশ সরকার বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য৷ (more…)

Posted in অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ | No Comments »

21st Jul 2008

মাওলানা নিজামীর গ্যাটকো মামলার রিট শুনানিতে হাইকোর্ট বিব্রত

সংবাদ মাধ্যমে আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলায় মাওলানা নিজামীর গ্যাটকো মামলার রিট শুনানিতে হাইকোর্ট বিব্রত
  
জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্প মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর গ্যাটকো মামলার বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি করতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট। আদালত কয়েকটি সংবাদপত্রের বিব্রতকর সংবাদ প্রকাশের কথা উল্লেখ করে শুনানি করতে এই অপারগতা জানান। আদালত বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদালতের মর্যাদা ও বিচারকের অবস্থান প্রশ্নবিদ্ধ করায় আমাদের পক্ষে বিচার করা অসম্ভব হয়ে পড়ে। এ জন্য আমরা শুনানি গ্রহণে বিব্রতবোধ করছি। পরে দুপুর ২টার দিকে আদালত এক আদেশে বিব্রতবোধের কথা উল্লেখ করে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এখন প্রধান বিচারপতি রিট আবেদনটির কোন বেঞ্চে শুনানি হবে তা ধার্য করবেন।

গতকাল রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মাওলানা নিজামীর গ্যাটকো মামলার বৈধতা রিটের শুনানিতে এসব কথা বলা হয়। বিচারপতি মাশুক হোসেন আহমেদ বিব্রতবোধ করার কথা বলতে গিয়ে এসব কথা বলেন। (more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

21st Jul 2008

হুমায়ূন আহমেদের মন্তব্যে নিন্দার ঝড়

লেখকের স্বাধীনতা, ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের ওপর হামলা, শহীদ জননী জাহানারা ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এবং রাজনীতি নিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন লেখক, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিকরা। গত শুক্রবার সমকাল পত্রিকায় প্রকাশিত হুমায়ূন আহমেদের সাক্ষাৎকারে বলা নানা মন্তব্যের আকস্মিকতায় দৃশ্যত বিব্রত কথাশিল্পী হাসান আজিজুল হক বলেন, হুমায়ূন কী ভেবে, কোন চিন্তা থেকে এসব কথা বলেছেন তা আমি জানি না। খবরঃ বিডিনিউজ

সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ দাবি করেন বাংলাদেশের লেখকরা স্বাধীন। ‘তাহলে হুমায়ূন আজাদকে মরতে হল কেন?’ এই প্রশ্নের জবাবে প্রয়াত সাহিত্যিকের বন্ধু ও সহকর্মী হুমায়ূন বলেন, কারণ যে বইটা তিনি লিখেছিলেন, তা এতই কুৎসিত যে, যে কেউ বইটা পড়লে আহত হবে। তার জন্য মৌলবাদী হতে হয় না। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আজিজুল বলেন, এ ধরনের মতামত উনি করেছেন, তা বিশ্বাস করা কঠিন। হুমায়ূন আহমেদের বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়ায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এসব বক্তব্য এতই তুচ্ছ ও হাস্যকর যে এর ওপর আমি কোনো মন্তব্য করতে চাই না, মন্তব্য করে এসব লোককে গুরুত্ব দিতে চাই না। এ ব্যাপারে প্রয়াত হুমায়ুন আজাদের স্ত্রী লতিফা কোহিনূর বলেন, এটা হুমায়ুন আহমেদের নিজস্ব মত। হুমায়ুন আজাদের ৯০ শতাংশ পাঠকই এই মত সমর্থন করবে না। (more…)

Posted in সাহিত্য ও সংস্কৃতি | No Comments »

21st Jul 2008

দিনাজপুরে জ্বালানিবিহীন ৩০ কিলোওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন করেছেন শাহিদ

দিনাজপুরঃ কিশোর শাহিদ হোসেনের আবিষ্কৃত বিএসডিপি’র ৩০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্লান্টের পরীক্ষামূলক বাল্বের আলো। ইনসেটে শাহিদ হোসেনঃ নয়া দিগন্ত
 
বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় বাড়ির লাইন কেটে দেয়ার শোকে এক অদ্ভুত আবিষ্কার করে বসলেন দিনাজপুরের শাহিদ হোসেন। তার আবিষ্কারের বিষয় অত্যন্ত কম খরচে কোনো জ্বালানি ব্যবহার না করেই পাওয়া যাবে বিদ্যুৎ।
দিনাজপুর শহরের পুলহাট মাঝিপাড়া এলাকার মোঃ বাবুল হোসেনের পুত্র মোঃ শাহিদ হোসেন দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে সফলতা পেয়েছেন তার বিএসডিপি পাওয়ার প্লান্ট অর্থাৎ ‘বাংলাদেশ শাহিদ দিনাজপুর পুলহাট পাওয়ার প্লান্ট’। পরীক্ষামূলক ৩০ কিলোওয়াট প্লান্টে আউটপুট ২২ কিলোওয়াট পাওয়া গেছে। এর বার্ষিক খরচ বর্তমান বাজারদরে মাত্র ৭ হাজার টাকা। ১০ কিলোওয়াট থেকে সর্বোচ্চ ১২৫ মেগাওয়াট পর্যন্ত একাধিক প্লান্ট করার প্রস্তাব দিয়েছেন এই গবেষক। তার প্রতিটি প্লান্টের ব্যয় ধরা হয়েছে ১২ লাখ টাকা করে। (more…)

Posted in বিজ্ঞান ও প্রযুক্তি | No Comments »

21st Jul 2008

খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংক ১০ কোটি ডলার দেবে

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১০ কোটি ডলারের সহায়তা দেবে বিশ্বব্যাংক। চলতি অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে এই অর্থ দেয়া হবে। এছাড়া এ বছর দ্বিগুণ পরিমাণ সহজ শর্তের আইডিএ ঋণ প্রদান করবে বিশ্বব্যাংক। গতকাল রবিবার আগারগাঁও পরিকল্পনা কমিশনে বিশ্বব্যাংকের দড়্গিণ এশীয় অঞ্চলের নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরো অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসাবেল গুয়েরেরো বলেন, বাংলাদেশের সামনে তিনটি চ্যালেঞ্জ বড় হয়ে দেখা দিয়েছে। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির প্রভাব ও খাদ্য নিরাপত্তা। এ তিন খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দেবে। তিনি বলেন, আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় কিভাবে বিশ্বব্যাংক সহায়তা করতে পারে সেসব বিষয়ে আলোচনা হবে। এর বাইরে মূল্যস্ফীতির চাপ কমাতে খাদ্য নিরাপত্তার সহায়তার উপর গুরম্নত্ব দেয়া হবে। (more…)

Posted in খাদ্য ও পুষ্টি | No Comments »

21st Jul 2008

প্যালেস্টাইনের উন্নয়নে ৩৭ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা করলেন ব্রাউন

অধিকৃত প্যালেস্টাইনে বসতি সম্প্রসারণ রুখতে ইস্রায়েলকে অনুরোধ জানালেন মধ্যপ্রাচ্য সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী  গর্ডন ব্রাউন৷ বেথলেহেমে রবিবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে ব্রাউন বলেন, বসতি সম্প্রসারণ এবং সন্ত্রাসবাদ, এই দুটি কারণেই বারবার থমকে যাচ্ছে মধ্যপ্রাচ্য শান্তি সম্ভাবনা৷ এলাকার উন্নতির জন্য অর্থনৈতিক উন্নয়নের দিকে জোর দেবার কথাও ব্রাউন জানিয়েছেন৷ ব্রাউন প্যালেস্টাইনের উন্নয়নে নতুন করে ৩৭ মিলিয়ন ইউরো অর্থসাহায্যের ঘোষণা করেছেন৷ বৈঠক বিষয়ে তিনি বলেন, আলোচনায় শান্তি আনয়ন পদ্ধতি নিয়ে কথা হয়েছে আমাদের মধ্যে৷ ব্রিটেন সবসময়ই ভালো বন্ধুর ভূমিকা নেবে৷ ইস্রায়েলের নিরাপত্তা যেমন ব্রিটেন চায়, তেমনই প্যালেস্টাইন পৃথক সর্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক এটাও ব্রিটেনের কাম্য৷ আমরা চাই প্যালেস্টাইনের ভবিষ্যৎ হোক উজ্জ্বল এবং সন্ত্রাসবাদ মুক্ত৷ মধ্যপ্রাচ্যে সর্বাঙ্গীণ শান্তি ফিরে আসুক এটাই সকলের কাম্য৷ গত বছরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করার পর ব্রাউন এই প্রথম মধ্যপ্রাচ্য সফর করছেন৷

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »

21st Jul 2008

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লেও তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে পারে দেশ

বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী ও নিচু বিস্তীর্ণ অঞ্চল সমুদ্রের নিচে তালিয়ে যাবে বলে দেশী-বিদেশী মিডিয়ায় সম্প্রতি যে আলোচনা চলছে, তার সাথে ভিন্নমত পোষণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. এম এইচ খান। তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থা নিলে এ পরিস্থিতি মোকাবেলা খুবই সম্ভব।
গতকাল এক লিখিত বক্তব্যে তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের সম্ভাব্য উচ্চতা বৃদ্ধির পরিমাণ নিয়ে নানা মত রয়েছে। তাই বিজ্ঞানীরা এ বিষয়ে বিভিন্ন সম্ভাব্য চিত্রের (সিনারিও) আলোকে, বাংলাদেশ বা মালদ্বীপের মতো দেশে এর কী প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করছেন। তাদের বক্তব্যের সারকথা, এসব দেশের উল্লেখযোগ্য অংশ সাগরে তলিয়ে যাবে। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে বাংলাদেশ ও মালদ্বীপের ওপর একই ধরনের প্রভাব পড়বে বলে যারা মনে করেন, তারা বিষয়টিকে অতিমাত্রায় সরলীকরণের চেষ্টা করছেন। বাস্তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে, মালদ্বীপের ওই পরিমাণ উঁচু ভূখণ্ড সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু না-ও ঘটতে পারে। (more…)

Posted in অন্যান্য, প্রকৃতি ও পরিবেশ | No Comments »

21st Jul 2008

প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন চান বিওএ সভাপতি

এসএ গেমসে আরো দুই ডিসিপ্লিন; অলিম্পিকে ১৩ সদস্যের দল
রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। গতকাল ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএ’র সভার সভাপতি এ আহ্বান জানান। তিনি ক্রীড়া ফেডারেশনগুলোকে রাজনীতিমুক্ত ও স্বচ্ছ নির্বাচিত কমিটি দেয়ার জন্য অক্টোবরের মধ্যে অ্যাডহক কমিটি পরিচালিত ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজনে আবারো নিজের দৃঢ় অবস্থানের কথা বিওএ সদস্যদের অবহিত করেন। তিনি বাফুফে’র নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, অন্য ফেডারেশনগুলোতে প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্রীড়া উৎসব এসএ গেমসের জন্য ১৫টি ডিসিপ্লিন আগেই চূড়ান্ত ছিল। স্বাগতিক কোটায় অতিরিক্ত দু’টি ডিসিপ্লিন গতকাল অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিতব্য এসএ গেমসের ডিসিপ্লিনের সংখ্যা ১৭টি দাঁড়িয়েছে। বিওএ’র সভায় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সুপারিশে কুস্তি ও গলফকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য গত ২২ ফেব্রুয়ারি এসএওসি’র ৩৮তম সভায় অ্যাথলেটিকস, সাঁতার, হকি, স্কোয়াশ, কাবাডি, বক্সিং, ফুটবল, ভারোত্তোলন, শুটিং, তায়কোয়ানডো, কারাতে, উশু, হ্যান্ডবল, টেবিলটেনিস, আরচ্যারি­ ১৫টি ডিসিপ্লিন চূড়ান্ত হয়েছিল। (more…)

Posted in খেলাধুলা ও বিনোদন | No Comments »

21st Jul 2008

৩০০ জনের মধ্যে মাত্র এক জন!

দিনাজপুর সংবাদদাতাঃ আপনাদের মধ্যে কে দুর্নীতি করেন না- ৩০০ জনের প্রতি এ প্রশ্ন করা হলে মাত্র একজনই দাঁড়ালেন।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিনাজপুরের লোকভবনে। ‘দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ’ শীর্ষক একটি মতবিনিময় সভা হয় সেখানে। তাতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে ঐ মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ৩০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্যের এক পর্যায়ে হাসান মশহুদ চৌধুরী বলেন, “আপনাদের মধ্যে এমন কেউ আছেন, যিনি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি দুর্নীতি করি না।”

ঐ সময় সবাই নিশ্চুপ থাকলেও দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম দাঁড়িয়ে বললেন, “আমি কোনও দুর্নীতি করি না এবং এ বিষয়ে আমার কার্যালয়ে কারও সঙ্গে আপস করি না।” (more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

21st Jul 2008

উন্নয়ন সহযোগীরা খাদ্য ও কৃষিখাতে অর্থ সাহায্য কমিয়ে দিয়েছে

বিশ্বব্যাংক ১০ কোটি ডলার দেবে

স্টাফ রিপোর্টারঃ উন্নয়ন সহযোগীরা খাদ্য ও কৃষি খাতে সাহায্য কমিয়ে দিয়েছে। খাদ্য সাহায্য উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে চাল ও গম মিলিয়ে পাওয়া গেছে প্রায় দু’লাখ টন। অপর দিকে কৃষিখাতেও উন্নয়ন সহযোগীরা সাহায্য আশঙ্কাজনকভাবে কমিয়ে দিয়েছে। 
 
এদিকে বিশ্বব্যাংক ১০ কোটি মার্কিন ডলার (প্রায় ৭০০ কোটি টাকা) খাদ্য নিরাপত্তা বাবদ অর্থ দেবে বলে জানিয়েছে। গতকাল রোববার পরিকল্পনা কমিশনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরিরো অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জা আজিজুল ইসলামের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা জানান। অর্থ-উপদেষ্টার সাথে সাক্ষাতকালেই বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, মূল্যস্ফীতি বিষয়ে আলোচনা হয়। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এসব বিষয় নিয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনা হয়। তিনি বাজেট ঘাটতি একটা বড় সমস্যা বলে মনে করেন। বাজেট ঘাটতি মেটাতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বিশ্বব্যাংকের সাহায্য চেয়েছেন। তিনি পদ্মাব্রীজ নির্মাণের জন্যও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা চেয়েছেন। (more…)

Posted in খাদ্য ও পুষ্টি | No Comments »

20th Jul 2008

ইসরাইলীদের ব্যর্থতা ও হুমকি

ইসরাইলী কারাগার থেকে লেবাননের বন্দীদের মুক্তির পর লেবাননের জনগণ ইসরাইলীদের বিরুদ্ধে নতুন করে বিজয় উৎসব পালন করেছে। পরাজিত ইসরাইল এর প্রতিক্রিয়ায় সামির কান্তারকে হত্যার হুমকি দিয়েছে। ইসরাইলের কোনো কোনো নিরাপত্তা সূত্র জানিয়েছে সামির কান্তারকে যদিও মুক্তি দেওয়া হয়েছে তারপরও তাকে কিন্তু ইসরাইলীরা হত্যা করার টার্গেটে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকমহল মনে করছেন ইসরাইল সম্প্রতি লেবাননী বন্দীদের মুক্তি দিয়ে হিযবুল্লাহ ও লেবাননী জনগণের কাছে যেভাবে পরাজিত হয়েছে,সেই অপমান সেই পরাজয়ের গ্লানী ঢাকা দেওয়ার জন্যেই কান্তারকে হত্যা করার হুমকি দিচ্ছে। আসলে বন্দী বিনিময়ের মধ্য দিয়ে হিযবুল্লাহর মোকাবেলায় ইসরাইলের ব্যর্থতা থেকে তাদের ভেতর যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে তা একটু হালকা করার জন্যেই ইসরাইলী কর্মকর্তারা এই অবস্থান নিয়েছেন। স্বয়ং ইসরাইলী প্রেসিডেন্ট শিমন পেরেজও বন্দী বিনিময়ের যন্ত্রণা লাঘব করতে গিয়ে লেবাননী জনগণের উৎসব পালনের সমালোচনা করে বলেছেন,বন্দী বিনিময়ে মূলত ইসরাইলেরই পরোক্ষ বিজয় হয়েছে। (more…)

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »

20th Jul 2008

বাংলাদেশে জরুরী অবস্থা জারি করাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না? সরকারের প্রতি আদালতের রুল

বাংলাদেশে জরুরী অবস্থা জারিকে কেনো অবৈধ ও সংবিধান পরিপন্থি বলে ঘোষনা করা হবেনা এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মাশুক হোসেন আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেন্চ রোববার শুনানী শেষে এই আদেশ দেন।একই সাথে আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।গত ১৪ জুন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যডভোকেট আব্দুল মান্নান খানের নেতৃত্বে চারজন আইনজীবী জনস্বার্থে এই রীট মামলাটি দায়ের করেন।মামলার আবেদনে বলা হয়েছে বর্তমান সরকারের জরুরী অবস্থা জারির কোনো এখতিয়ার নেই।রিট মামলার ক্ষেত্রে আইনজীবীরা তিনটি কারন উল্লেখ করেছেন।তারা জরুরী অবস্থা জারির প্রেক্ষাপটকে চ্যালেঞ্জ করে বলেছেন, যে কারনে জরুরী অবস্থা জারি করা হয়েছিল দেশে তখন তেমন পরিস্থিতি ছিলনা। রিট আবেদনে আরো বলা হয়েছে দেশে জরুরী অবস্থা জারি করতে হলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হয় এবং তার অনুমতি প্রয়োজন।কিন্ত ১১ জানুয়ারি দেশে কোনো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ছিলনা।কাজেই সংবিধান লংঘন করে জরুরী অবস্থা জারি করা হয়েছে। (more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

20th Jul 2008

ইহুদিবাদী সন্ত্রাসের নথি প্রকাশ

ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার আগে ইহুদিবাদী গোষ্ঠিগুলো কি ধরণের সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিলো সম্প্রতি পাওয়া একটি দলিলে তা স্পষ্ট হয়ে উঠেছে। এই দলিল বা প্রমাণপঞ্জী সম্প্রতি লন্ডনে নিলামে বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছে। দৈনিক টাইমস অব লন্ডনে এ সংক্রান্ত খবরে আরো বলা হয়েছে, মেনাচেম বেগিনের নেতৃত্বাধীন ইহুদিবাদী গোপন সংগঠন ইরগুন কি ধরণের সন্ত্রাসী তৎপরতা চালিয়েছিলো তা এই দলিলে ফুটে উঠেছে। দলিল তৎকালীন ফিলিস্তিনে মোতায়েন বৃ্টিশ সৈন্যদের ওই অঞ্চল ত্যাগ করার আর না হয় মৃত্যু বরণ করা পরিস্কার হুমকি দেয়া হয়েছে। মেনাচেম বেগিন পরবর্তীতে ইসরাইলের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইরগুন সহ অন্যান্য ইহুদিবাদী সন্ত্রাসী গোষ্ঠিগুলোর বোমা হামলা, হত্যা সহ নানা সন্ত্রাসের ফলে ইসরাইল রাষ্ট্র গঠন ত্বরান্বিত হয়েছিলো।

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »

20th Jul 2008

এফএম রেডিও এবং অজানা এক শোকগাথা

<<< যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এডউইন আর্মস্ট্রং এফএম টাওয়ার।
 
১৯৩৪ সালের দিকে বিশ্বের বেশিরভাগ অঞ্চলেই চলছিল বড় ধরনের অর্থনৈতিক মন্দা। বেকারত্ব তখন জেঁকে বসেছিল মহামারীর মতো। অনেক ব্যবসায় প্রতিষ্ঠানকে ব্যবসায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে তখন লড়তে হয়েছিল। এই অর্থনৈতিক সমস্যায় পড়েনি এমনি একটি শিল্প ছিল রেডিও শিল্প। এই অর্থনৈতিক মন্দার সময়েও যুক্তরাষ্ট্রের সম্প্রচার কোম্পানিগুলো প্রতিবছর শত শত কোটি ডলার আয় করে। তাদের এই সাফল্যের পেছনে অবদান ছিল এডউইন আর্মস্ট্রং নামের এক মেধাবী জনের আবিষ্কার। এই মন্দার ২০ বছর আগে তিনি উল্লেখযোগ্য মাত্রায় উন্নীত করেন রেডিও রিসিভারের সেনসিটিভিটি ও কোয়ালিটি। কলেজের ছাত্র থাকার সময় তিনি যে ‘রিজেনা রেডিও সার্কিট’ উদ্ভাবন করেন, সে সুবাদেই তিনি রেডিওর সেনসিটিভিটি ও কোয়ালিটি বাড়িয়ে তুলতে সক্ষম হন। তার পর তিনি আরো এগিয়ে গিয়ে উদ্ভাবন করেন ‘সুপার রিজেনারেটিভ সার্কিট’ এবং ‘সুপার হিটারোডাইন রিসিভার’। এই উদ্ভাবনের মধ্য দিয়ে কার্যত বেতার সম্প্রচারে সাফল্যের ভিত রচিত হয়। আসলে আজকের দিনে আমরা যেকোনো রেডিওই কিনিনা কেন, সেগুলোতে এসব উদ্ভাবনাকে কাজে লাগানো হয়েছে। কিন্তু ১৯৩৩ সাল আর্মস্ট্রং সম্প্রচার ব্যবসায়ে আনেন আরেক বৈপ্লবিক পরিবর্তন। তিনি উদ্ভাবন করেন এফএম রেডিও। (more…)

Posted in বিজ্ঞান ও প্রযুক্তি | No Comments »

20th Jul 2008

টঙ্গীতে ধর্ষণের পর যুবতীকে পুড়িয়ে হত্যা

টঙ্গী পৌর এলাকার একটি বস্তিতে ধর্ষণের পর এক যুবতীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সকালে স্থানীয় কাঁঠালদিয়া বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত যুবতীর নাম স্বপ্না (২২)। এ ঘটনায় বস্তির মনির (২৬) ও উজ্জলের (৪৫) বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বপ্না প্রায় এক মাস আগে বস্তির উজ্জলের বাড়িতে ঘরভাড়া নেয়। গত শুক্রবার ভোরে মনির ও উজ্জল স্বপ্নাকে জোর করে ধর্ষণ করে। স্বপ্না ঘটনাটি এলাকাবাসীকে জানিয়ে দিতে উদ্যত হলে মনির ও উজ্জল তার হাত পা ও মুখ বেঁধে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্বপ্নার আর্তচিৎকারে স্থানীয় বালু ভিটের ট্রাক শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢামেক হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সে মারা যায়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম গত শুক্রবার ঢামেক মর্গে নিহত স্বপ্নার লাশ দেখতে যান। তিনি জানান, আগুনে স্বপ্নার শরীরের ৯০ ভাগ পুড়ে যায়। উল্লেখিত আসামিরা তাকে ধর্ষণের পর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্বপ্না তার মৃত্যুর আগে হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের জানিয়ে গেছে বলে ওসি জানান।
বস্তিবাসী জানান, স্বপ্না উজ্জলের বাড়ির একটি ছোট কক্ষে একাকী বসবাস করত। তার পেশা, ঠিকানা বা আত্মীয়স্বজনের ব্যাপারে কোনো তথ্য পুলিশ উদঘাটন করতে পারেনি। এ ব্যাপারে বস্তিবাসীও মুখ খুলছেন না। ঘটনার পর মনির ও উজ্জলের পরিবারের সব সদস্য গা ঢাকা দিয়েছে। পুরো বস্তি পুরুষশূন্য হয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে স্বপ্নাকে উদ্ধারকারী ট্রাক শ্রমিক হারেজ মিয়া বাদি হয়ে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত স্বপ্নার লাশ ঢামেক মর্গে ছিল।

Posted in সমাজ-সমস্যা | No Comments »

20th Jul 2008

আমি আমার মাথা ঢেকেছি, মগজ নয়: হিজাব সম্পর্কে তুর্কি ফার্স্টলেডি

তুরস্কের ফার্স্টলেডি হারুনিসা গুল বলেছেন, আমি আমার মগজ নয়, মাথা ঢেকেছি। টার্কিশ নিউজ ডেইলিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, চার কোণা এক বর্ণিল সিল্কের টুকরো দেশের নির্বাচিত সরকারকে পতনের মুখে ঠেলে দিয়েছে। এমনকি সামরিক অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করেছে এই এক টুকরো কাপড়। টার্কিশ নিউজ ডেইলি। তিন পৃষ্ঠাজুড়ে প্রকাশিত এই সাক্ষাৎকারে তুরস্কের ফার্স্টলেডি বলেন, তুরস্কের হেডস্কার্ফ বিতর্ক এত গভীর এবং তিক্ত যে, তা লাখ লাখ ক্ষুব্ধকে রাস্তায় বিক্ষোভ করতে বাধ্য করেছে। এরই কারণে এ মাসেই দেশের সাংবিধানিক আদালত গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পি) সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমনকি সামরিক অভ্যুত্থানও ঘটাতে যাচ্ছিল এক স্কোয়ারের এই বর্ণিল সিল্কের টুকরোটি। (more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

20th Jul 2008

সীমান্তজুড়ে উত্তেজনাঃ বিএসএফ’র গুলিতে ২ কৃষক নিহত

বিএসএফ’র গুলিতে বিডিআর’র দুই সদস্য নিহত হওয়ার পর গতকাল গোটা বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। গতকাল শনিবারই যশোরের চৌগাছা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুইজন বাংলাদেশী কৃষক নিহত হয়েছেন। আরো একজন কৃষক নিখোঁজ রয়েছেন। এ নিয়ে যশোর সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। অন্য দিকে চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিবর্ষণে দুই বিডিআর সদস্য নিহত হওয়ার পর গতকাল পুরো সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। সীমান্তের ওপারে বিএসএফ শক্তিবৃদ্ধি ঘটিয়েছে। এপারে বিডিআর’র শক্তিবৃদ্ধি ও টহলদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকায় এখনো আতঙ্কাবস্থা বিরাজ করছে।
এদিকে বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ গতকাল ভারতের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ডকে বাংলাদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করে। বাংলাদেশ আশা করে, ভারত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করবে।

বিএসএফ’র গুলিতে দুই কৃষক নিহত
যশোর অফিস ও চৌগাছা সংবাদদাতা জানান, গতকাল ভোরে চৌগাছা উপজেলার পাঁচপীর সীমান্তে বিডিআর-বিএসএফ’র মধ্যে ৩৭ রাউন্ড গুলিবিনিময় হয়। এ সময় মাঠে কর্মরত দুই কৃষক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। বিডিআর সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জানা গেছে, শনিবার ভোর ৫টার সময় উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মৃত জাহাবক্সের পুত্র মতিয়ার চোরাই পণ্য নিয়ে আসার সময় ভারতের মস্যমপুর ক্যাম্পের বিএসএফ তাড়া করে। বিএসএফ’র তাড়া খেয়ে মতিয়ার পালিয়ে যায়। বিএসএফ সদস্যরা গুলি করতে করতে ৪৬ নম্বর পিলারের নিকটবর্তী বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে ধানক্ষেতে কর্মরত কৃষকদের ওপর গুলিবর্ষণ করে। বিএসএফ সুখপুকুরিয়া গ্রামের ভজুর পুত্র জয়নাল (২৬) ও নজির আহাম্মদের পুত্র রেজাউল (২৮)কে হত্যা করে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে বিএসএফ আবারো ১৩ রাউন্ড গুলি ছুড়লে বিডিআরও পাল্টা ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এ ছাড়া ঘটনার সময় থেকে আক্কাছ নামে আরেক কৃষককে পাওয়া যাচ্ছে না। (more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »

20th Jul 2008

ভারতের কাছে বাংলাদেশের প্রতিবাদ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের দুই জন সীমান্তরক্ষী নিহত হওয়ায় বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়৻ এই চিঠিতে বলা হয়েছে বিএসএফের আচরণ গ্রহণযোগ্য নয়৻ এবং এতে আশা প্রকাশ করা হয়েছে যে ভারত সরকার দায়ী ব্যক্তিদের বিরদ্ধে ব্যবস্থা নেবে৻

ঘটনাটি ঘটে বৃহষ্পতিবার গভীর রাতে বাংলাদেশের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে৻ বিডিআর বলছে বিএসএফের সৈনিকরা বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে বিনাপ্ররোচনায় গুলি চালায়৻ (more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »

20th Jul 2008

শান্তিপূর্ণ এবং বৈরিতামুক্ত বিশ্ব গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহবান

<<< মাদ্রিদে এক ক্যাথলিক বিশপ এর সঙ্গে করমর্দন করছেন সৌদি বাদশাহ আব্দুল্লাহ (বামে)

শান্তিপূর্ণ এবং বৈরিতামুক্ত বিশ্ব গড়তে সম্মিলিতভাবে কাজ করার জন্য বিভিন্ন ধর্মের নেতাদের প্রতি আহবান জানিয়েছে সৌদি আরব এবং স্পেন৷ মাদ্রিদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অন ডায়লগ-থেকে এই আহবান জানায় সৌদি আরব ও স্পেন৷

তিনদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয় ১৬ই জুলাই যার আয়োজক ছিলো ওয়ার্ল্ড মুসলিম লিগ আর স্পন্সর ছিলো সৌদি আরব৷ (more…)

Posted in ধর্ম ও মানবতা | No Comments »

18th Jul 2008

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বিডিআর সদস্য নিহত

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে বৃহস্পতিবার মধ্যরাতে বিএসএফের গুলিতে বিডিআরের দুই সদস্য নিহত হয়েছেন। এরা হলেন হাবিলদার আব্দুল হান্নান সরকার (৫৫) ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহা (২৮)। চাঁপাইনবাববঞ্জে বিডিআরের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া মো. নেয়ামত উল্লাহ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের ১১০/৫ এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশ ভূ-খণ্ডের ১৩শ গজ ভেতরে ভারতের মালদা জেলার ১০৮ বিএসএফ’র নিমতিতা ক্যাম্পের একদল জওয়ান ঢুকে পড়ে। বিডিআর চ্যালেঞ্জ জানালে তারা বেপরোয়াভাবে গুলি চালায়।”

 

(more…)

Posted in বাংলাদেশ, ভারত | No Comments »

18th Jul 2008

কাশ্মীর সংকটের সমাধান চায় ভারত-পাকিস্তানের জনগন

ভারত ও পাকিস্তানের বেশীরভাগ জনগন চায় কাশ্মীর সমস্যাটির ফয়সালা হয়ে যাক৷ এমনকি কাশ্মীরের জনগন যদি চায় তাহলে স্বাধীনতার বিষয়টিও মেনে নিতে প্রস্তুত উভয় দেশের বেশীরভাগ জনগন৷ সম্প্রতি এক জরিপে বের হয়ে এসেছে এ তথ্য৷ ১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে বিরোধ চলছে তার অন্যতম একটি কারণ এই কাশ্মীর৷ দু দেশের বিরোধে এক সময়ের ভু স্বর্গ বলে খ্যাত এ অঞ্চল এখন বিশ্বের অন্যতম ঝুকিপূর্ণ এলাকা৷ তবে দুই দেশের শাসকদের চেয়ে জনগনের চিন্তা অনেকটাই আলাদা৷ তারা চান এ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধান৷ এমনকি কাশ্মীরের জনগন যদি চায় তাহলে এ অঞ্চলের স্বাধীনতার বিষয়টিও মেনে নিতে প্রস্তুত দুই দেশের বেশীরভাগ জনগন৷

 

(more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

18th Jul 2008

আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তিন নেতা

হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ আরব বিশ্বের সবচেয়ে প্রশংসিত ও জনপ্রিয় নেতা এবং তার পরে রয়েছেন যথাক্রমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ ও ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ। গতকাল প্রকাশিত এক জনমত জরীপে এ কথা বলা হয়েছে। মিশর, সৌদী আরব, লেবানন, মরোক্কো, জর্ডান এবং সংযুক্ত আরব আমীরাতে এ জরীপটি চালিয়েছে ওয়াশিংটনের ব্রুকিং ইনস্টিটিউশনের সাবান সেন্টার । ফিলিস্তিনী নয় এমন চার হাজার আরব নাগরিকের ওপর এ জরীপ চালানো হয়।#

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »

18th Jul 2008

ট্রানজিট দেয়া সম্ভব নয় : বাংলাদেশ

দিল্লিতে বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেননকে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। পাশাপাশি বাণিজ্য এবং যোগাযোগের সুবিধার জন্য অর্থাৎ ত্রিপুরা-অসমে যোগাযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতকে এখনই ট্রানজিটের সুবিধা দিতে পারছে না বাংলাদেশ।
‘তত্ত্বাবধায়ক সরকার হিসাবে, বর্তমান পরিচালকরা হাজারো রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যেও ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় আগের বিএনপি-জামাত সরকারের চেয়ে অনেক বেশি আন্তরিক’, ঢাকায় কর্মরত ভারতীয় হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তীর এক রিপোর্টের ওপর দাঁড়িয়ে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দু’দিনের এক বৈঠকে পরিবেশ আন্তরিক হলেও জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র ইস্যুতে ভারত যে বাংলাদেশের বক্তব্য একেবারেই মেনে নিচ্ছে না, তা প্রথম দিনেই জানিয়ে দেয়া হয়েছে।

 

(more…)

Posted in কূটনীতি, বাংলাদেশ, ভারত | No Comments »

17th Jul 2008

মুক্তির দুদিন পর নিজামীর জামিনের বিরুদ্ধে সরকারের আপিল

মুক্তি পাওয়ার দুইদিন পর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে সরকার। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সরকার পক্ষে অ্যাডভোকেট জহুরুল ইসলাম এ আপিল দায়ের করেন। রোববার এই আপিলের ওপর আপিল বিভাগের চেম্বার জজ এর আদালতে শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন নিজামীর কৌঁসুলি ব্যারিস্টার আবদুর রাজ্জাক। গ্যাটকো দুর্নীতি মামলায় গত ১৮ মে নিজামীকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৪ জুলাই হাইকোর্ট নিজামীকে এ মামলায় জামিন মঞ্জুর করার পরদিনই তিনি মুক্তি পান।

এদিকে গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন নিজামী। বৃহস্পতিবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে নিজামী রিটটি দায়ের করেন।

 

(more…)

Posted in আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি | No Comments »

17th Jul 2008

ভারতের সাথে সংবিধান বিরোধী কোনো চুক্তি করা হলে তা প্রতিহত করা হবে : চারদলীয় ঐক্যজোট

বাংলাদেশের সংবিধানকে অমান্য করে ভারতের সাথে ট্রানজিটের নামে করিডোর চুক্তি করা হলে তা দেশের ১৫ কোটি মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট। আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে আগ্রাসন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে চারদলের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। এছাড়া কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং আরাফাত রহমান ও তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে চারদল। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুন্ঠিত করে ভারতের সাথে কোনো অসম চুক্তি করা হলে দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার একের পর এক সংবিধানের সকল ধারা লংঘন করে বিতর্কীত হয়ে পড়েছে।

 

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

17th Jul 2008

৭টি শর্তসাপেক্ষে আরাফাত রহমান কোকো সাময়িক মুক্ত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য দুই মাসের সাময়িক মুক্তি দিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকোকে বৃহস্পতিবার বিকেল ৬টায় প্রিজন সেল থেকে হুইল চেয়ারে করে বাইরে নিয়ে আসা হয়। অসুস্থ আরাফাত রহমান কোকো সাময়িক মুক্ত হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
১৭ জুলাই ২০০৮ থেকে ১৬ সেপ্টেম্বর ২০০৮ পর্যন্ত তাকে সাময়িকভাবে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা-২ থেকে জারি করা এক আদেশে ১৮৯৮-এর ৪০১ (৪এ) ধারার ক্ষমতাবলে তাকে ৭টি শর্তসাপেক্ষে সাময়িক মুক্তির আদেশ দেওয়া হয়।

 

(more…)

Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »

17th Jul 2008

প্রতিরোধ সংগ্রাম বন্ধ হবে না বলে সাইয়েদ হাসান নাসরুল্লাহর ঘোষণা

লেবাননের হিযবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদীবাদী ইসরাইলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম কখনো বন্ধ হবে না। ইসরাইলের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ৫ লেবাননীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে জনাব নাসরুল্লাহ আরো বলেছেন, পরাজয়ের দিন শেষ, এখন শুধু বিজয়ের পালা। জনাব নাসরুল্লাহ বুধবার দক্ষিণ বৈরুতের ঐ সংবর্ধনা সভায় আরো বলেন, যে কারণে ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম এবং প্রতিশ্রুতি অনুযায়ী সকল লেবাননী বন্দীকে মুক্ত করতে সক্ষম হয়েছি, তা হলো প্রতিরোধ সংগ্রাম। তিনি বলেন, এ বিজয়ের প্রতিশ্রুতি মহান আল্লাহ দিয়েছেন এবং তারই ইচ্ছায় তা বাস্তবায়িত হয়েছে। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, ২০০৬ সালের যুদ্ধে হিযবুল্লাহ পরাজিত হলে আমরা আজকের বন্দী মুক্তির বিজয়ের স্বাদ থেকেও বঞ্চিত হতাম এবং লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যেত। লেবাননের হিযবুল্লাহ নেতা বলেন, ২০০৬ সালের যুদ্ধের ফলস্বরূপ লেবাননী বন্দীদের মুক্তির পাশাপাশি লেবাননে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠিত হয়েছে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »

17th Jul 2008

এ মাসেই বিএনপি ও জামায়াতের সাথে সংলাপ : বেগম জিয়া দ্রুত মুক্তি পাচ্ছেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শীঘ্রই মুক্তি পাচ্ছেন। এছাড়া চলতি জুলাই মাসেই বিএনপি ও জামায়াতের সাথে সরকারের সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা যায়। সরকার চলতি মাসেই সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ প্রক্রিয়া চূড়ান্ত করছে। সরকারের মুখপাত্র, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন যে, বিএনপির চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া দ্রুত মুক্তি পাচ্ছেন। অপরদিকে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। গ্যাটকো মামলার কার্যক্রম উচ্চ আদালত স্খগিত করে দেয়ায় বেগম জিয়ার মুক্তির বিষয়টি পরিষ্কার হয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। আর সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে, আইনী প্রক্রিয়া সম্পন্ন করেই বেগম জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম জিয়ার মুক্তির বিষয়ে অনেকটা হঠাৎ করেই উচ্চ পর্যায়ে দেন-দরবার শুরু হয়েছে।

 

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

17th Jul 2008

সাকা পিন্টু হাশেম জামিন পেলেন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টু ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ১ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ পৃথক তিন মামলার কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন ও তার তথ্য গোপনের অভিযোগে পৃথকভাবে এ তিনটি দুর্নীতি মামলা করা হয়।
এদিকে অবৈধ সম্পদের মামলায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার জামিনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় পর্যন্ত খোকার বিরুদ্ধে করা মামলাটিও স্থগিত থাকবে।

 

(more…)

Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »

17th Jul 2008

প্রেসিডেন্ট বশিরকে গ্রেফতারে বাধা দেবে সুদান

দারফুরে গণহত্যার অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করলে তা বাস্তবায়নে বাধা দেয়ার জন্য সব কিছু করবে বলে জানিয়েছে সুদান। রাশিয়া ও চীন প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে কোনো ব্যবস্খা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আরো সময় নেয়ার আহ্বান জানিয়েছে।
এ দিকে দারফুরে মানবাধিকার কর্মী ও শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসঙ্ঘকে সহযোগিতা করতে সুদানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন।
সুদানের প্রেসিডেন্ট বশিরের সবচেয়ে সিনিয়র উপদেষ্টা গাজি সালাহউদ্দিন জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা চালিয়ে যায় তবে জাতিসঙ্ঘের সাথে সুদানের সম্পর্ক ঝুঁকির মধ্যে পড়বে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, আফ্রিকা | No Comments »

17th Jul 2008

ভারতে এমপি কেনা-বেচার অভিযোগ নিয়ে তোলপাড়

২২ জুলাই অনুষ্ঠেয় আস্খা ভোটকে সামনে রেখে ভারতে সরকারি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এমপি কেনা-বেচার অভিযোগ ও পাল্টা অভিযোগ পর্ব শুরু হয়েছে। বিরোধী দলগুলো অভিযোগ করেছে, কংগ্রেস সংসদে আস্খা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ভোটে জয়লাভের জন্য সংসদ সদস্যদের মোটা অঙ্কের ঘুষ ও মন্ত্রিত্ব দেয়ার প্রস্তাব দিচ্ছে। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নেতা এ বি বর্ধন গত সোমবার এক বৈঠকে প্রকাশ্যে সরকারকে অভিযুক্ত করে বলেন, সরকার ২০ কোটি থেকে ৫০ কোটি রুপি দিয়ে একেকজন এমপিকে কিনছে। এখন কারোরই আর কোনো নীতিবোধ নেই।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

17th Jul 2008

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম গ্রেফতার

মালয়েশিয়ার পুলিশ সেদেশের সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমকে গ্রেফতার করেছে বলে তার একজন আইনজীবী জানিয়েছেন ।
জনাব আনোয়ার তার এক সাবেক সহযোগীর সাথে সমকামিতায় লিপ্ত হয়েছেন বলে সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে । দশ বছর আগে একই অভিযোগে তাকে ছয় বছরের জন্য কারাবাস করতে হয়েছিল।
আনোয়ার ইব্রাহীম তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছেন ।

 

(more…)

Posted in আন্তর্জাতিক | No Comments »

17th Jul 2008

বন্দী বিনিময় চুক্তি ইসরাইলের আনুষ্ঠানিক পরাজয় : হিজবুল্লাহ

লেবাননের হিজবুল্লাহ ও দখলদার ইসরাইল আজ বন্দী বিনিময় শুরু করেছে। হিজবুল্লাহ আজ এরিমধ্যে রেডক্রসের মাধ্যমে দু’জন ইসরাইলী সেনার লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে এবং ডি.এন.এ পরীক্ষার পর ইসরাইল এ দুই সেনার লাশকে হিজবুল্লাহর হাতে আটক দুই ইসরাইলী সেনা ইহুদ গোল্ড ওয়াসসার ও এলডাড রেগেভের লাশ বলে স্বীকার করেছে। এ দুই ইসরাইলী সেনা জীবীত না মৃত ছিল সে সম্পর্কে হিজবুল্লাহ আজকের দিন পর্যন্ত নীরব ছিল। হিজবুল্লাহ ২০০৬ সালে এক অভিযান চালিয়ে এই দুই ইসরাইলী সেনাকে আটক করায় ইসরাইল লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ইসরাইলের ব্যাপক বিপর্যয়ের মুখে এ যুদ্ধ ৩৪ দিন স্থায়ী হয়। ইসরাইল তার দুজন সেনার লাশের বিনিময়ে হিজবুল্লাহর চারজন মুজাহিদ এবং ত্রিশ বছর ধরে ইসরাইলে বন্দী থাকা হিজবুল্লাহর বন্দী সামির কান্তারকে লেবাননের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। হিজবুল্লাহর সাথে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী ইসরাইল মোট ১৯৯ জন লেবাননী, ফিলিস্তিনী ও আরব শহীদের লাশ বা দেহাবশেষ ফিরিয়ে দিতে রাজী হয়েছে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »