Archive for July, 2008
17th Jul 2008
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতের বাধা : বাংলাদেশের জ্বালানি সচিব
বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানার মধ্যে তেল-গ্যাস অনুসন্ধানে ভারত বাধার সৃষ্টি করছে। ভারত বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান করতে নিষেধ করেছে। বাংলাদেশও নিজস্ব সীমানার মধ্যে এই তেল-গ্যাস অনুসন্ধান করছে বলে জানিয়ে দিতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হবে। নিজস্ব ভূখণ্ডেই তেল-গ্যাস অনুসন্ধানের কাজ করছে বলে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানান হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি ভারত বাংলাদেশকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে, তারা যেন বঙ্গোপসাগরের কয়েকটি ব্লকে কোন তেল-গ্যাস অনুসন্ধানে কাজ না করে। কারণ এগুলো তাদের সীমানার মধ্যে পড়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে- ভারত বাংলাদেশের সীমানার মধ্যে চলে এসে তেল-গ্যাস অনুসন্ধান কাজ করছে।
(more…)
Posted in ভারত | No Comments »
17th Jul 2008
দিনভর নাটকীয়তা : রাতে এ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
দিনভর নাটকীয়তা ও আদালতপাড়ায় গুঞ্জন এবং আইন উপদেষ্টার সঙ্গে একটানা প্রায় ৫ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে গতকাল বুধবার রাতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল পদত্যাগ করেছেন। আইন উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে বৈঠক শেষে সচিবালয় থেকে রাত ৮টা ২০ মিনিটে বেরিয়ে যাবার সময় তিনি সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কারণে এ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছি।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হওয়ার কারণেই তিনি পদত্যাগ করেছেন। গতকাল রাত সাড়ে ৯টায় আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিকালে এসে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের।
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »
16th Jul 2008
গুয়ান্তানামোর জেরার ভিডিও প্রকাশ, চরম চাঞ্চল্য বিশ্বজুড়ে
কিউবার গুয়ান্তানামোতে মার্কিন কারাগারে কী ধরণের জেরা বা অত্যাচার চালানো হয় বন্দীদের ওপর তার কিছুটা ধারণা মিলল এতদিনে৷ গুয়ান্তানামোয় বন্দী এক কানাডার নাগরিক কিশোর ওমর খদরকে জেরার দৃশ্যের ভিডিও ফুটেজ গতকাল আদালতে হাজির করেন ওমরের আইনজীবি এডনি৷ দশ মিনিটের ওই ক্লিপে দেখা যাচ্ছে ২০০৩ সালে কানাডিয় গোয়েন্দারা ওমরকে জেরা করছেন৷ ভিডিওয় কোনো শারীরিক অত্যাচারের দৃশ্য না দেখা গেলেও পুরো সময়টা জুড়ে কিশোর ওমরকে কাঁদতে দেখা যাচ্ছে৷ সে চিকিৎসার অভাবের অভিযোগ করছে বারবার৷ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গুয়ান্তানামোর বন্দীদের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গতরাতে বলেন গুয়ান্তানমোয় আটকদের বিষয়ে আমরা এখনও বিচার বিশ্লেষণ চালাচ্ছি৷ তাদের ওপর অন্যায় করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছি৷ বিষয়টি যথেষ্ট জটিল৷ এই নিয়ে কংগ্রেসেও আলোচনা চলছে৷ বন্দীদের বিচার পাওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ তবে, ওমর খদরের ভিডিও ফুটেজ ইন্টারনেট মারফত্ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ গুয়ান্তানামোর কোনো বন্দীর জেরার দৃশ্য এই প্রথম দেখল গোটা বিশ্ব৷
Posted in আমেরিকা | No Comments »
16th Jul 2008
সোমালিয়ায় ১৩৫ সরকারী সেনা নিহত ও প্রায় ১০০ আহত
সোমালিয়ায় ইউনিয়ন অব ইসলামিক কোর্টস এবং আল শাহাব দলের অনুগত সেনাদের পেতে রাখা মাইনের আঘাতে অন্ততঃ ১৩৫ জন সোমালীয় সরকারী সেনা নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে । ইথিওপিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত সোমালিয়ার সরকারী সেনাদের চারটি কনভয় ইথিওপিয়া ত্যাগ করে সোমালিয়ায় ঢোকার পর বাইদোয়া অঞ্চল থেকে ৬৫ কিলোমিটার দূরে বার্দালে শহরের কাছে ইসলামপন্থী গেরিলাদের হামলার শিকার হয় বলে ইরানের প্রেস টিভির সংবাদদাতা জানিয়েছেন । বার্দালায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৩২ জন বেসামরিক নাগরিকও নিহত হয় । সোমালিয়ার ইউনিয়ন অব ইসলামিক কোর্টস সেদেশ থেকে ইথিওপীয় সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ।
Posted in আন্তর্জাতিক, আফ্রিকা | No Comments »
16th Jul 2008
এ কে পার্টির ভাগ্য নিয়ে অনিশ্চয়তা
-মোতালেব জামালী
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) নিষিদ্ধ করার যে আইনি লড়াই চলছে তার প্রতি এখন মুসলিম বিশ্বের দৃষ্টি নিবদ্ধ। একটি ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ করার জন্য যখন সরকারি কৌঁসুলিরাই আদালতে আবেদন করেন তখন এর শেষ পরিণতি দেখার জন্য স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কৌতূহল জাগে। তুরস্কে এ রকম একটি নজিরবিহীন ঘটনারই অবতারণা করেছেন দেশটির শীর্ষস্থানীয় একজন সরকারি কৌঁসুলি।
ধর্মনিরপেক্ষতার নীতি বজায় রাখার নামে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম মেয়েদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা ছিল অনেক আগে থেকেই। একেপি আগাম নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই নিষেধাজ্ঞাটি তুলে নেয় পার্লামেন্টে আইন পাস করে। সরকারের যুক্তি ছিল, এটি মুসলিম মেয়েদের ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ লাভের অধিকারের পথে একটি বড় বাধা। সে কারণে এই বাধাটি আইনগতভাবেই দূর করা হয়েছে। কিন্তু তুরস্কের ধর্মনিরপেক্ষ নীতির সমর্থকরা দাবি করছেন, একেপি নেতা প্রধানমন্ত্রী রিসেপতাইপ এরদোগানের সরকার স্কার্ফের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে মূলত দেশে ইসলামি শাসনব্যবস্থা কায়েমের গোপন লক্ষ্য বাস্তবায়নের কাজ শুরু করেছে। আর এর মাধ্যমে একেপি সরকার দেশের দীর্ঘদিনের অনুসৃত ধর্মনিরপেক্ষতার নীতি বিলুপ্ত ঘটাতে চায় বলে অভিযোগ তুলেছে ধর্মনিরপেক্ষতাবাদীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে দেশব্যাপী ব্যাপক সভা-সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টাও চলে। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত একেপি নিষিদ্ধ করার জন্য মামলা ঠুকে দেয়া হয়। গত মার্চ মাসে তুরস্কের সাংবিধানিক আদালতে দেশটির প্রধান সরকারি কৌঁসুলি আবদুর রহমান ইয়ালসিনকায়া এ কে পার্টি নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলাটি দায়ের করেন। ১১ জন বিচারকের সমন্বয়ে গঠিত সাংবিধানিক আদালতের প্রধান বিচারক ওসমান পাকসুট গত বৃহস্পতিবার বলেছেন, তারা আগামী মাসের (আগস্ট) প্রথমার্ধেই মামলার রায় ঘোষণা করবেন। সরকারি কৌঁসুলিরা এ কে পার্টির বিরুদ্ধে আনীত অভিযোগে বলেছেন,
(more…)
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »
16th Jul 2008
মাওলানা নিজামী মুক্ত
লাখ লাখ ফুলের পাপড়ি শত পুষ্প স্তবকে সিক্ত হয়ে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী যখন অযুত নিযুত অনুরাগীর মাঝে ফিরে এলেন তখন তার জীবন থেকে কেটে গেছে ৫৮ দিন। ষড়যন্ত্রমূলক মিথ্যা গ্যাটকো মামলায় জামিন পেয়ে গতকাল মঙ্গলবার স্যা ৬টা ৪৫ মিনিটে মাওলানা নিজামী বন্দি জীবন থেকে মুক্ত হাওয়ায় ফিরে এলেন। গত ১৮ মে রোববার রাতে মগবাজারের বাসা থেকে যখন পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখন মাওলানা নিজামী জাতির উদ্দেশে বলেছিলেন, “আমি নির্দোষ, আমি মজলুম, সত্যের বিজয় একদিন হবেই”এই কথাটিই গতকাল তার মুক্তির পর কঠিন সত্যতে পরিণত হলো। নেতাকর্মী সমর্থক আর লাখো অনুরাগীর মাঝে মাওলানা নিজামী ফিরে এলেন বিজয়ীর বেশে। এ সময় জনতার শ্লোগান ছিল- “জায়াল হাক্ক”। উচ্চ আদালতের মাধ্যমে তিনি মামলা থেকে জামিন পেয়ে পিজি হাসপাতালের ভিআইপি কেবিন থেকে মুক্ত হয়ে বাসায় ফেরেন অযুত নিযুত ভক্ত অনুরাগীর সমন্বয়ে। এর আগে কারা কর্মকর্তারা তার জামিনের আদেশনামাটি হাতে পান।
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি | No Comments »
16th Jul 2008
সুদানের দারফুর সমস্যা : ইহুদীদের ভূমিকা
দক্ষিণ সুদানের দারফুরকে কেন্দ্র করে চলছে ইহুদী চক্রান্ত। গত মাসে তেলআবীবে দক্ষিণ সুদানের বিদ্রোহীদেরকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। পূর্ণ আতিথেয়তা প্রদর্শনের সাথে সাথে দারফুরের শরণার্থীদের জন্য সাহায্যেরও ঘোষণা দেয়া হয়। তাছাড়া তেলআবিবের বিদ্রোহীদের অফিস খোলার বিষয়টিও প্রায় চূড়ান্ত পর্যায়ে। সুদান আজাদী আন্দোলন নামক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল ওয়াহেদ নূর। এসব তৎপতায় এটা স্পষ্ট সুদানকে যুদ্ধ বিধ্বস্ত এলাকা বানাতে ইহুদীরা খুবই সক্রিয়। সুদানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্যও ইহুদী লবী সচেষ্ট। এ জন্য বিদ্রোহী সংগঠনগুলোকে ব্যবহার করা হচ্ছে। সুদানের জন্য এটা নতুন নয়। অতীতেও ইসরাইল এ কাজ করেছে। পার্থক্য ইসরাইল বর্তমানে প্রকাশ্যে ময়দানে নেমেছে। এবার পশ্চিম সুদানের বিদ্রোহীদের প্রকাশ্যে সমর্থনই দেয়া হচ্ছে না বরং ইহুদী ভ্রাতৃত্বের কথাও বলা হচ্ছে জোরেশোরে।
ইহুদীরা তাদের জাতীয় সাহায্যকে মানবিক সাহায্য বলতে চায়। তাদের সাহায্য থেকে তারা পূর্ণ ফায়দা নিতে চায়। ইহুদীরা তাদের এই সাহায্যকে মানবিক সহায়তা হিসেবে পেশ করে নিজেদের মানবিক জাতি-হিসেবে প্রমাণ করতে চায়। কিন্তু এর দ্বারা কি ফিলিস্তিনীদের হত্যাকারীর অভিযোগ থেকে সে রেহাই পাবে?
(more…)
Posted in আন্তর্জাতিক, আফ্রিকা | No Comments »
16th Jul 2008
গ্যাটকো মামলা তিন মাসের জন্য স্থগিত
কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা কথিত গ্যাটকো মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত একই সঙ্গে এ মামলা দায়ের ও এর কার্যক্রম পরিচালনা করা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুল জারি করেছেন। বেগম খালেদা জিয়ার দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে ৯ জুলাই একই আদালত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা নাইকো মামলার কার্যক্রম স্থগিত করে অনুরূপ আদেশ দিয়েছে।
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »
15th Jul 2008
স্থানীয় সরকার নির্বাচনের বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল
চলমান স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসি ও সরকারের ওপর রুল জারি করেছে হাইকোর্ট। চূড়ান্ত ভোটার তালিকা ব্যতীত আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য চার সিটি করপোরেশন ও ৯ পৌরসভায় ঘোষিত নির্বাচনের তফসিলকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এ রুল জারি করা হয়। বিচারপতি ইমান আলী ও বিচারপতি এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির সচিব, মন্ত্রী পরিষদ সচিব,আইন সচিব ও নির্বাচন কমিশনের প্রতি হাইকোর্ট এই রুল জারি করে। বিশেষ পত্রবাহকের মাধ্যমে এই আদেশ পৌঁছে দেওয়ার জন্যও আদেশ দেয় আদালত।
গত ৬ জুলাই অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার হাইকোর্টে এই রিট করেন। তার পক্ষে আদালতে শুনানীতে অংশ নেন ব্যারিষ্টার মাসুদ রেজা সোবহান, অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুনানিতে আইনজীবীরা বলেন, নতুন ভোটার তালিকা ছাড়া নির্বাচন করা যাবে না মর্মে হাইকোর্টের আগেই রায় দেয়া আছে। এ ছাড়া গত ১১ জুলাই সংবাদপত্রে প্রকাশিত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »
15th Jul 2008
জামিনে মুক্তি পেলেন মাওলানা নিজামী : শিগগিরই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া
গ্যাটকো দুর্নীতি মামলায় আটক জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী মুক্তি পেয়েছেন।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ছাড়া পেয়ে তিনি প্রথমে মগবাজারস্থ দলীয় কার্যালয় এবং পরে নিজ বাসায় যান। বিকেলে নিজামীকে মুক্তি দেয়া হবে এমন খবরে দলীয় কয়েক হাজার নেতা কর্মী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা ৬টা ৪৮মিনিটে তাকে মুক্তি দেয়া হলে নিজামী তার ব্যক্তিগত গাড়িতে চড়ে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান। গতকাল বিচারপতি শরফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গ্যাটকো দুর্নীতি মামলা থেকে মাওলানা নিজামীকে দুই মাসের জন্য অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন। সেই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের উপর রুল জারি করে। মাওলানা নিজামীর পক্ষের আইনজীবীরা দাবি করেন, অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে গ্যাটকো মামলায় আসামী করা হয়েছে।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
গৃহস্থালী কাজে নারীর অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ণ করা প্রয়োজন
গৃহস্থালী কাজে নারীর অবদান পরিবার, সমাজ ও রাষ্ট্র অদৃশ্য শ্রম হিসাবে মূল্যায়ন করা হয়। অথচ একজন নারী গড়ে ১৬ থেকে ২০ ঘন্টা সময়ে প্রায় ৪৫ ধরনের কাজ করে থাকে। এসব কাজ যদি বিভিন্ন পেশাজীবীর মাধ্যমে করতে হয় তবে তার মাসিক আর্থিক মূল্য দাঁড়াবে ১০ হাজার টাকা। নারীর গৃহস্থালী কাজের মূল্য সামগ্রিকভাবে বিচার করলে বছরে জাতীয় অর্থনীতিতে তার পরিমাণ হবে ৯১ বিলিয়ন ডলার। সুতরাং, নারীর গৃহস্থালী কাজ দৃশ্যমান হিসাবে মূল্যায়ন হওয়া উচিত। গৃহস্থালী কাজের নারীর অবদান মূল্যায়ন করা হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।
সোমবার ধানমন্ডির ডাব্লিউবিবি ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এতে ‘জাতীয় অর্থনীতিতে নারীর গৃহস্থালি কাজের অবদান’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর জেন্ডার বিষয়ক প্রকল্প কর্মকর্তা নাজনীন কবীর। মতবিনিময় সভায় আলোচনা করেন হেলথব্রিজ এর আঞ্চলিক পরিচালক দেবরা ইফরমসন।
নাজনীন কবীর বলেন, সময়ের হিসাবে বিভিন্ন রকম কাজের আয়, নারীর কাজের বাজার মূল্য এবং মধ্যম মানের সরকারী কর্তার আয়ের তুলনামূলক বিচারে নারীর গৃহস্থালী কাজের বার্ষিক অর্থমূল্য সর্বো”” ৯১ বিলিয়ন ডলার। নারীর গৃহস্থালি কাজের এ মূল্যায়ন জিডিপিতে উঠে আসা উচিত।
(more…)
Posted in সমাজ-সমস্যা | No Comments »
15th Jul 2008
এবার হজ্জ্ব পালনের জন্য রোববার পর্যন্ত ৪৪ হাজার ব্যক্তি মোয়াল্লেম ফি জমা দিয়েছেন
ধর্ম মন্ত্রণালয়ের হজ্জ্ব কর্মকর্তা বজলুর রহমান বিশ্বাস জানিয়েছেন, হজ্জ্ব পালনের জন্য এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যেতে গত রবিবার পর্যন্ত প্রায় ৪৪ হাজার ব্যক্তি মোয়াল্লেম ফি জমা দিয়েছেন। তিনি আরো জানান, এর মধ্যে ৩৮ হাজার ৩৪৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং প্রায় ছয় হাজার সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার জন্য ব্যাংকে ২০ হাজার ২৫৬ টাকা করে মোয়াল্লেম ফি জমা দিয়েছেন।
বজলুর রহমান বিশ্বাস জানান, বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রায় ছয় হাজার ব্যক্তির টাকা জমা দেয়া তথ্য পাওয়া গেছে। তবে সকল জেলার তথ্য অনুযায়ী এ সংখ্যা সাড়ে ছয় হাজার পর্যন্ত উঠতে পারে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ৬৫ হাজার হাজী পাঠানোর কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার।
ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার তথ্য অনুযায়ী, গত বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার হাজী পাঠানোর ব্যবস্থা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় মাত্র সাড়ে পাঁচ হাজার হাজী পাঠানো সম্ভব হয়। এ বছরও সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার পাঠানোর লক্ষ্য থাকলেও পাওয়া গেছে মাত্র ছয় হাজার।
(more…)
Posted in ধর্ম ও মানবতা, বাংলাদেশ | No Comments »
15th Jul 2008
ঢাকায় এসেছেন নোবেল কমিটির চেয়ারম্যান
মঙ্গলবার সকালে বাংলাদেশে এসেছেন নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর ওলে ডানবোল্ট মিয়স এবং নোবেল পিস সেন্টারের পরিচালক রেনটে এরিকসেন। ঢাকায় তাদের ছয় দিনের সফর।
শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তারা এ সফরে এসেছেন।
গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বজলুল হক বলেন,” অতিথিরা আজ সকালে ঢাকা এসে পৌছেছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুস, মিসেস আফরোজা ইউনুস, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং নরওয়ে দূতাবাসের কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান ।”
ছয় দিনের সফরে অতিথিরা প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গ্রামীণ ব্যাংক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন । মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে নোবেল শান্তি পুরস্কার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তারা।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তারা গ্রামীণ ব্যাংকের ধামরাই শাখা পরিদর্শনে করবেন। সেখানে তারা ঋণগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ঋণগ্রহীতাদের বাড়ি-ঘর পরিদর্শন করতে যাবেন। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রকল্পও ঘুরে দেখবেন।
Posted in অন্যান্য | No Comments »
15th Jul 2008
আফগানিস্তানে জঙ্গী হামলা চালাচ্ছে পাকিস্তান, বললেন কারজাই
আফগানিস্তানের মাটিতে ক্রমবর্দ্ধমান সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে এবার মুখ খুললেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলি আফগানিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলা চালাচ্ছে বলে কারজাই দাবী করার পর এই মন্তব্যকে ঘিরে দুইদেশের ইতিমধ্যেই ব্যাপক শীতল হয়ে পড়া সম্পর্ক আরও খারাপ হয়ে গেল৷ কাবুলের ভারতীয় দূতাবাসে আত্মঘাতী জঙ্গী হামলা সহ আফগানিস্তান জুড়ে গত কয়েকদিনে একের পর এক জঙ্গী হামলার ঘটনা ঘটে চলেছে৷ কাবুল বিস্ফোরণে আই এস আই-এর হাত থাকার বিষয়ে ভারতও তাদের মতামত খোলাখুলিভাবে জানিয়েছে৷ ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দাসংস্থা সি বি আই-এর ডিরেক্টর বিজয়শংকরের প্রস্তাবিত ইসলামাবাদ সফর পর্যন্ত গতকাল শেষমুহূর্ত্তে বাতিল করে দিয়েছে ভারত সরকার এই কারণেই৷ পরিস্থিতি টানটান হয়ে ওঠায় পাকিস্তানের সঙ্গে আগামীতে অনুষ্ঠিতব্য অসংখ্য দ্বিপাক্ষিক ইস্যু পর্যন্ত বাতিল করে দিয়েছে আফগানিস্তান৷
Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »
15th Jul 2008
১৪ দলীয় জোট কখনই ছিল নাঃ বললেন মেনন
নেতাকর্মীদের চাপে জোট ছাড়তে পারে ওয়ার্কার্স পার্টি
শামীম খানঃ ১৪ দল নামে কোনো জোট বা সংগঠনিক কাঠামো কখনই ছিল না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ জোটের অস্তিত্ব অস্বীকার করে মেনন বলেন, অসাম্প্রদায়িক অবস্থান থেকে আমরা আন্দোলনে শরিক ছিলাম। সে আন্দোলনের শরিক ছিল আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ। আওয়ামী লীগের সঙ্গে সেই আন্দোলনে ওয়ার্কার্স পার্টি আগামীতে থাকবে কিনা সেটা রাজশাহীর ঘটনা পুনঃমূল্যায়নের পর সিদ্ধান্ত নেয়া হবে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে ওয়ার্কার্সা পার্টির নেতা ফজলে হোসেন বাদশার মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন পর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে রাশেদ খান মেনন গতকাল আমাদের সময়ের কাছে এ কথা বলেন। তবে আগামী ১৮ জুলাই দলের পলিটব্যুরোর সভায় সার্বিক বিষয় পুনঃমূল্যায়ন হবে এবং তার আগে বেশী কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
ফখরুদ্দীনের সঙ্গে কথা বলতে নারাজ খালেদা
দুলাল আহমদ চৌধুরীঃ দুই ছেলেসহ নিজের মুক্তি, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, মামলার ভবিষ্যত এবং আগামী নির্বাচনে অংশগ্রহণসহ সার্বিক বিষয়ে প্যাকেজ ডিল করতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এসব বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা ড· ফখরুদ্দীন আহমদের সঙ্গে কথা বলতে নারাজ। তার মতে, ফখরুদ্দীনের সঙ্গে কথা বলে কী লাভ। দেশতো সরকার চালায় না। দেশ যে চালায় তার সঙ্গেই এ প্যাকেজ ডিল করতে চান তিনি। কথা বলতে চান সরাসরি। খালেদা জিয়ার এই অভিব্যক্তি তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সুত্র আরো জানিয়েছে, খালেদা জিয়া তার এ অভিমত স্পষ্ট জানিয়ে দেয়ায় সরকারের সঙ্গে আলোচনাও আটকে আছে।
অপর একটি সূত্র জানায়, খালেদা জিয়া যার সঙ্গে কথা বলতে চান তার কোনো আগ্রহ নেই খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে। তার মতে, দেশ চালায় সরকার, আলোচনা সমঝোতা যাই হোক না কেন সব সরকারের সঙ্গেই করতে হবে। রাষ্ট্র পরিচালনার সঙ্গে অন্য কোনো মহলের সম্পৃক্ততা নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন মহল সরকারকে সহযোগিতা করছে মাত্র।
জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির পর সরকার একই প্রক্রিয়ায় খালেদা জিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা চালায়। কিন্তু খালেদা জিয়া সংশ্লিষ্টদের জানিয়ে দেন, তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ না পাঠানো পর্যন্ত তিনি মুক্তি কিংবা কোনো আলোচনায় রাজি নন। সরকার পক্ষ থেকে বলা হয়,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
মাওলানা নিজামীকে ২ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট
কেন স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে সরকারকে শোকজ
-শুনানিতে হাইকোর্টের প্রশ্নঃ মন্ত্রীদের জেলে পাঠানো হলো, কিন্তু সচিবরা কোথায়? তারা বাদ গেল কেন?
স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে হাইকোর্ট বহুল আলোচিত গ্যাটকো মামলায় দু’মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্ট কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে দু’সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাওলানা মতিউর রহমান নিজামীর দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করবে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান।
হাইকোর্টের আদেশের পর মাওলানা মতিউর রহমান নিজামীর কৌঁসুলি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আদালতের প্রশ্ন ছিল সচিবদের বাদ দিয়ে কেন মন্ত্রীদের আসামী করা হলো। এ বিষয়টি বিবেচনা করে আদালত মাওলানা মতিউর রহমান নিজামীকে দু’মাসের অন্তর্বর্তী জামিন এবং কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
হাইকোর্টের আদেশকে তিনি আইনের শাসন সমুন্নত রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
আর কতো বয়স হলে বয়স্ক ভাতা পাবো?
-নব্বই বছরের বৃদ্ধা করিমন
।। বগুড়া অফিস ।।
বগুড়ার আদমদীঘি উপজেলায় ৯০ বছর বয়সী বৃদ্ধা করিমন বেওয়া এখনো বয়স্ক ভাতা পাননি। জীবনের এই শেষ প্রান্তে এসে শেষ পর্যন্ত ভাতা পাবেন কিনা তাও বলতে পারেন না তিনি।
সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত মহির মন্ডলের স্ত্রী করিমন বেওয়ার ১৫ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করলেও এখন কোনমতেই চলছে না তার। ৪ বছর যাবৎ ঐ গ্রামেই বড় মেয়ের বাসায় আছেন তিনি। বয়সের ভারে করিমন বেওয়ার শরীর আর চলে না। বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য বহু চেষ্টা করেও তার ভাগ্যে জোটেনি ভাতার কার্ড। শুধু ভাতা পাওয়ার প্রতিশ্রম্নতিই পেয়েছেন। এখন করিমন বেওয়ার প্রশ্ন-আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবেন ?
Posted in বাংলাদেশ, সমাজ-সমস্যা | No Comments »
15th Jul 2008
এ দৃশ্য আর নয়, ওদের পুনর্বাসন প্রয়োজন
।। আবুল খায়ের ।।
‘দুই ডা ট্যাকা দিবেন স্যার, কিছু খাই নাই!’ নগরীর যে কোন ট্রাফিক সিগন্যালে যানবাহন থামলেই শিশু থেকে বৃদ্ধ ভিখারীরা হাত বাড়ায় কিছু পাওয়ার আশায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোন মৌসুমে, যে কোন সময় এ দৃশ্য দেখতে দেখতে ঢাকাবাসীর চোখ অভ্যস্ত হয়ে গেছে। কেউ বা তাদের দিকে দুই-চার টাকা বাড়িয়ে দেন। কেউ বলেন, ভিড়্গা ওদের ব্যবসা। কারো কারো কাছে সত্যি সত্যিই ভিড়্গাবৃত্তি একটা ব্যবসা। কেউ কেউ ভিড়্গার পয়সা দিয়ে মাদক সেবন করে-সে কথাও মিথ্যে নয়। তবে ওদের অধিকাংশই নেহাত পেটের তাগিদে ভিড়্গার পাত্র হাতে তুলে নিয়েছে। কিছু চতুর ব্যবসায়ী আর মাদকসেবীদের কারণে সত্যিকারের ড়্গুধার্তদের পেটে ভাত জোটে না। যেসব রাস্তার মোড়ে তারা ভিড়্গার পাত্র হাতে নিয়ে দাঁড়ায়, ঐসব রাস্তা দিয়ে দেশের সরকার প্রধান থেকে শুরম্ন সকল ভিআইপি, শীর্ষ কর্মকর্তা, দুঃস্থ মানবতার শ্লোগানধারী এনজিওর কর্তা ব্যক্তি, মানবাধিকার কর্মকর্তা এবং অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়োজিত সরকারি নানা বিভাগের কর্মকর্তারা নিত্যদিন যাতায়াত করছেন। তারা এই ভিড়্গুকদের করম্নণ অবস্থা দেখেও তাদের পুনর্বাসনের কথা চিন্তা করে না। অথচ দুঃস্থ ও গরিবদের পুনর্বাসনের নামে সরকার কোটি কোটি টাকা ব্যয়ও করছেন। এসব হতদরিদ্রদের কল্যাণে কাজ করছে বহু এনজিও। এসব অর্থ সঠিকভাবে ব্যয় হলে রাজধানীর মোড়ে মোড়ে এত ভিখারি থাকার কথা নয়।
(more…)
Posted in বাংলাদেশ, সমাজ-সমস্যা | No Comments »
15th Jul 2008
ইসলাম শান্তির ধর্মঃ দালাই লামা
-দ্য নিউজ ওয়াশিংটন
তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে একটি সহিংস ধর্ম হিসেবে আখ্যা দেয়া সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক। যুক্তরাষ্ট্র সফররত দালাই লামা পেনসিলভানিয়ার লেইঘ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলাম ধর্ম সম্পর্কে এ মন্তব্য করেন। উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদের সাথে ইসলামকে জড়িয়ে প্রশ্ন করা হলে দালাইলামা তার জবাবে ইসলামকে সম্পূর্ণ শান্তির ধর্ম হিসেবে অভিহিত করেন।
Posted in ধর্ম ও মানবতা | No Comments »
15th Jul 2008
বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ
গত ১১ জুলাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে কোনো মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হননি বলে আবারো দৃঢ়তার সাথে জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। এ নিয়ে কয়েকটি সংবাদপত্রে জাতিকে বিভ্রান্ত করে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে বলা হয়, কয়েকটি পত্রিকায় প্রকাশিত ও একুশে টেলিভিশনে প্রচারিত মোহাম্মদ আলী নামে জাতীয় প্রতিনিধি সম্মেলনের কোনো প্রতিনিধি ছিলেন না। তাকে কেউ আমন্ত্রণও জানায়নি, এমনকি তিনি সম্মেলন কেন্দ্রের প্রবেশ কার্ডও সংগ্রহ করেননি। এ ছাড়া সম্মেলন চলাকালে একুশে টেলিভিশনের সাংবাদিকের অনুষ্ঠানের দৃশ্য ধারণ ও সংবাদ সংগ্রহের কথা। কিন্তু তা না করে ওই টিভি’র সাংবাদিকরা সম্মেলন কেন্দ্রের বাইরে মোহাম্মদ আলীর সাক্ষাৎকার নিতে ব্যস্ত ছিল। এতেই প্রমাণ হয় একটি সাজানো নাটক মঞ্চস্থ করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মেলন ভণ্ডুল করার ষড়যন্ত্র ছিল এটি। এতে ব্যর্থ তারা মুক্তিযোদ্ধা পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ টিভি’র অপপ্রচারকে কেন্দ্র করে কিছু রাজনীতিবিদ একে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছেন এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজনের মাধ্যমে সঙ্ঘাতের হুমকি দিচ্ছেন। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
পানি থেকে গাড়ির জ্বালানি তেল!

-ফজলুর রহমান চট্টগ্রাম ব্যুরো
বিকল্প জ্বালানির জন্য মাতোয়ারা বিশ্ব। এমন সময়ে সংবাদ ‘পানি থেকে গাড়ির জ্বালানি তেল!’ হ্যা, অনেকটা তাই সম্ভব হয়ে উঠতে পারে আগামী দিনে; যদি মোহাম্মদ জয়নাল আবেদীনের উদ্ভাবনটি সঠিক হয়। জে বি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বপালনকারী এই উদ্ভাবক মনে করেন পানি থেকে হাইড্রোজেন গ্যাস বিমুক্ত করে জ্বালানি তেল হিসেবে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি দিয়ে। আর এতে ৮০ শতাংশ জ্বালানি সাশ্রয় হবে বলে মনে করেন জয়নাল আবেদীন। তার নিজের গাড়িতে এ প্রযুক্তির ব্যবহারও দেখান।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে মোহাম্মদ জয়নাল আবেদীন প্রযুক্তিটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, উচ্চক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন গ্যাসকে প্রথমে পানি থেকে পৃথক করতে হবে। পরে তা জ্বালানি তেলের সাথে মিশ্রণ করে ইঞ্জিনচালিত যানবাহনে ব্যবহারের করা যাবে। প্রযুক্তিটির নাম কমপ্রেস্ট ওয়াটার। এ প্রযুক্তি ৭৫-৮০ শতাংশ জ্বালানি সাশ্রয় করবে।
মোহাম্মদ জয়নাল আবেদীন আরো বলেন,
(more…)
Posted in অন্যান্য, বাংলাদেশ | No Comments »
15th Jul 2008
হিজাবের কারণে ফ্রান্সের নাগরিকত্ব পেলেন না মরক্কোর ফাইজা
-বিবিসি
হিজাবের কারণে ফ্রান্সের একটি আদালত মরস্কোর এক মুসলিম নারীকে সে দেশের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আদালত বলেন, ওই মহিলার ‘উগ্র’ ইসলামি জীবনযাপন ফ্রান্সের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফাইজা এম (৩২) নামে পরিচিত ওই মহিলা ২০০০ সাল থেকে তার ফরাসি নাগরিক স্বামীর সাথে ফ্রান্সে বসবাস করছেন। ওই দম্পত্তির ফ্রান্সের জন্মগ্রহণকারী তিনটি সন্তান রয়েছে। ফাইজা এম বলেন, ফ্রান্সের মৌলিক মূল্যবোধের বিরোধী কোনো কাজ তিনি কখনোই করেননি।
Posted in ধর্ম ও মানবতা | No Comments »
15th Jul 2008
অভিবাসী শ্রমিকদের রক্ষার উদ্যোগ
বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা যেন আর হয়রানির শিকার না হন সে জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কমপক্ষে ১০টি দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার অনুরোধ করবে বলে জানা গেছে।
দেশে ও দেশের বাইরে বাংলাদেশী অদক্ষ শ্রমিকরা প্রায়ই যে প্রতারণার শিকার হচ্ছেন সেই প্রেক্ষাপটেই সরকারের তরফ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বা সংক্ষেপে আইএলও আয়োজিত এক সম্মেলনে এ তথ্য দেয়া হয়।
ঢাকা থেকে সংবাদদাতা শেখ সাবিহা আলম জানাচ্ছেন, প্রত্যেক বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বৈধভাবেই প্রায় চার লক্ষ শ্রমিক জীবিকার আশায় পাড়ি জমান। শুধু গত অর্থবছরেই তাঁরা দেশে পাঠিয়েছেন ৬০০ কোটি ডলারেরও বেশি।
কিন্তু এই অভিবাসী শ্রমিকরা প্রতিনিয়ত: নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন দেশে এবং দেশের বাইরে।
কি করে এ সমস্যার সমাধান করা যায় তাই নিয়ে মঙ্গলবার বাংলাদেশ সরকার ও আইএলওর আমন্ত্রণে আলোচনায় বসেছিল দক্ষিণ এশিয়ার বেশ কটি দেশ। এ দেশগুলোও একই সমস্যার মুখে পড়েছে।
(more…)
Posted in কূটনীতি, বাংলাদেশ | No Comments »
14th Jul 2008
বাংলাদেশে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুমোদন : রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিক্রিয়া
১৪ জুলাই : রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক এবং ‘না’ ভোটের বিধান রেখে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার অবশেষে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-১৯৭২ সংশোধন করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ অনুমোদন করেছে। রোববার উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেয়া হয়। অধ্যাদেশের আওতায় নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে এখন থেকে নিবন্ধিত হতে হবে। আর নিবন্ধনের শর্ত হিসেবে বিগত আটটি নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দলকে কমপক্ষে একটি আসনে বিজয়ী হতে হবে। অথবা সংশ্লিষ্ট আসনের প্রদত্ত মোট ভোটের শতকরা পাঁচ ভাগ পেতে হবে। সংশোধিত এই অধ্যাদেশে ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। যাতে বলা হয়েছে,
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »
14th Jul 2008
আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের প্রেসিডেন্টকে গ্রেফতারের নির্দেশ দিল
১৪ জুলাই : আন্তর্জাতিক অপরাধ আদালত বা আই.সি.সি’র প্রসিকিউটর যুদ্ধ অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশীরকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। আই.সি.সি’র প্রসিকিউটর লু্ইস মোরিনো-ওকাম্পো এ ধরনের নির্দেশ দিতে পারেন বলে ব্যাপক জল্পনা-কল্পনার পর তিনি আজ আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ দিলেন।
(more…)
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »
14th Jul 2008
মাওলানা নিজামীর অন্তর্বতীকালীন জামিন লাভ
গ্যাটকো মামলায় আটক সাবেক শিল্পমন্ত্রী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে দুই মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে তাকে কেন এই মামলায় স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আগামী দুই সপ্তাহ সময় দিয়েছে আদালত।
সোমবার বিচারপতি শরফুদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ নিজামীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
নিজামীর পক্ষে শুনানিতে অংশে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, “দুদক আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে মামলায় তদন্ত প্রতিবেদন দায়ের করতে হয়। এ মামলায় ২৫১ দিন পর অভিযোগপত্র দায়ের করা হয়েছে।”
তিনি আরও বলেন,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | Comments Off
14th Jul 2008
চীনে উইঘর মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন বৃদ্ধি
ওয়াশিংটন থেকে ইসলাম অন লাইনঃ চীনের উইঘর মুসলমানদের উপর সরকারি দমন অভিযান নতুন নয়। সম্প্রতি দেশটিতে অলিম্পিক গেমস উপলক্ষে এই নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেছে।
গত ৯ জুলাই সন্ত্রাসের অভিযোগে চীনের এক গোপন আদালতে ১৫ জন মুসলমানের বিচার করা হয়। এদের মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৩ জনকে স্থগিত মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর বাকি ১০ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। গণতন্ত্র ও মানবাধিকার সংস্থাগুলো চীনের গোপন আদালতের প্রহসনের নির্বাচনের নিন্দা করেছে। একই দিনে জিং ঝিয়াং প্রদেশের প্রাদেশিক রাজধানী উরুমচিতে পুলিশ ৫ জন উইঘর মুসলিমকে কোন ধরনের বিচার প্রক্রিয়া ছাড়াই গুলী করে হত্যা করে। কর্তৃপক্ষ দাবি করেছে তারা ১৫ সদস্য বিশিষ্ট গ্রুপের সদস্য এবং তারা হামলার পরিকল্পনা করছিল। মার্কিন আইন প্রণেতারা গত ১১ জুলাই
(more…)
Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »
14th Jul 2008
রাষ্ট্রপতির জারি করা মুসলিম বিয়ে ও তালাক অধ্যাদেশ হাইকোর্টে অবৈধ ঘোষণা
নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশের বাইরে সকল অধ্যাদেশের ভাগ্যও জড়িয়ে পড়তে পারে
স্টাফ রিপোর্টারঃ সারাদেশে কাজী নিয়োগের জন্য জারি করা মুসলিম বিবাহ ও তালাক নিবন আইন (সংশোধন) ২০০৮ বাতিল ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। হাইকোর্ট অধ্যাদেশ অবৈধ ঘোষণা করে রায়ে বলেছেন, রাষ্ট্রপতি সংবিধান বহির্ভূতভাবে অধ্যাদেশটি জারি করেছেন। প্রজাতন্ত্রের সকল ব্যক্তি সংবিধান মানতে বাধ্য। কেউই আইনের ঊর্ধ্বে নয়। ফলে রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করতে পারেন না।
আইনজীবীরা বলেছেন, হাইকোর্টের রায়ে আপাতভাবে রাষ্ট্রপতির আদেশ জারি করা একটি অধ্যাদেশকে অবৈধ ঘোষণা করা হলে রায়টি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সাংবিধানিক গুরুত্ব জড়িত থাকায় রায় অনুযায়ী নির্বাচন বহির্ভূত সকল অধ্যাদেশ আদালতে চ্যালেঞ্জ করা হলে ফলাফল একই রকম হতে পারে। তাই অন্যান্য অধ্যাদেশের বৈধতাও এখনো আইনগত চ্যালেঞ্জের মুখে পড়বে।
গতকাল বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি আবু তারিক সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই অধ্যাদেশকে বেআইনী ঘোষণা করেন। এই রায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সরকার আপিল করতে চাইলে আপিল বিভাগে লীভ টু আপিল দায়ের না করে সরাসরি নিয়মিত আপিল দায়েরের অনুমতি দিয়েছে আদালত।
হাইকোর্ট রায়ে বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী দেশে জাতীয় সংসদ কার্যকর না থাকলে বিশেষ জরুরী পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে বলে রাষ্ট্রপতি সন্তুষ্ট হলে অধ্যাদেশ জারি করতে পারেন। অর্থাৎ
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ | No Comments »
14th Jul 2008
ট্রানজিটের নামে ভারত আসলে চায় করিডোর
ট্রানজিটের নামে মূলত করিডোর চাচ্ছে ভারত। কিন্তু ভারত সরকার করিডোরের কথা না বলে ট্রানজিট উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি আদায়ের তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও ভারত ট্রানজিটকে অর্থনৈতিক বিষয় হিসেবে দেখছে। আসলে ট্রানজিটের নামে করিডোরের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক ও সামরিক কৌশলগত। বর্তমান সরকারও এ বিষয়ে জেনেও তা চেপে যাচ্ছে। তবুও সরকার পররাষ্ট্র সচিব পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে নয়াদিল্লি পাঠাচ্ছে। আগামী বুধবার তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বড় একটি প্রতিনিধিদল নয়াদিল্লি পাঠানোর কথা থাকলে মিডিয়া প্রচারণার ফলে তা কাটছাঁট করে ২ সদস্যের প্রতিনিধিদল দিল্লি যাচ্ছে। এখন শুধুমাত্র পররাষ্ট্র সচিবের সঙ্গে ওই মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মাহবুবউজ্জামান থাকবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত এই করিডোরের দাবি দেশ স্বাধীনের পর থেকেই করে আসছে। উত্তর-পূর্ব অংশের সঙ্গে ভারতের অন্য অংশের যোগাযোগ, পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের অংশ করিমগঞ্জ ভারতকে দিয়ে দেয়া হয়। কিন্তু বিনিময়ে ভারত বেরুবাড়ি বাংলাদেশকে ফেরত দেয়নি। নানাভাবে টালবাহানার পর ভারত তাদের সুপ্রিম কোর্টে মামলা ঠুকে সব কিছু বন্ধ করে রেখেছে। সূত্র জানায়,
(more…)
Posted in কূটনীতি, বাংলাদেশ, ভারত | No Comments »
13th Jul 2008
সাদ্দামের পতনের পর থেকে ২৭ লাখেরও বেশি ইরাকি গৃহহীন

সাদ্দামের পতনের পর থেকে এ বছরের মার্চ পর্যন্ত পাঁচ বছরে ইরাক যুদ্ধে ২৭ লাখেরও বেশি ইরাকি গৃহহীন হয়েছে। বাগদাদের উত্তরে একটি উদ্বাস্তু শিবিরে মাটির ঘরের ভেতর খেলায় মত্ত এ দুই শিশু জানে না কবে তারা আবার তাদের ঘরে ফিরে যেতে পারবে - এএফপি
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
13th Jul 2008
আসামে আবার বাংলাদেশী মুসলিম খেদাও আন্দোলন
দু’দশকের বিরতির পরে আসামে আবার ‘বাংলাদেশী খেদাও’ আন্দোলন শুরু করতে চলেছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)। এতে সক্রিয়ভাবে অংশ না নিলেও পূর্ণ সমর্থন জানিয়েছে রাজ্যের দুই বিরোধী দল আসাম গণপরিষদ ও প্রফুল্ল মহন্তর আসাম গণপরিষদ (প্রগতিশীল)।
আসুর সভাপতি শঙ্করপ্রসাদ রায় গত শুক্রবার জানান, অনুপ্রবেশকারীদের আসাম ছাড়া করতে সরকারকে অনেক দিন সময় দেয়া হয়েছে। সরকার কথা রাখেনি। বাধ্য হয়েই জেলায় জেলায় নতুন করে এই আন্দোলন ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে আসু। তিনি বলেন, “১২ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে রাজ্যের সবকটি জেলায় ছাত্রদের বোঝাব, বাংলাদেশীদের অনুপ্রবেশ আমাদের সংস্কৃতি ও সমাজে কতটা ক্ষতি করছে।” আসুর উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য জানান, প্রথম অধিবেশনটি হবে শিবসাগর জেলায়। এরপর অন্যান্য জেলায় ধারাবাহিকভাবে বাংলাদেশী বিরোধী ‘র্যালি’ চলতে থাকবে।
১৯৭৯ থেকে ’৮৫ সাল পর্যন্ত আসামে বিদেশী বিতাড়ন অভিযানের পর ’৮৫ সালে আসু কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে আসে। ঠিক হয়,
(more…)
Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »
13th Jul 2008
মার্কিন গবেষণাগারে মুসলিম বিজ্ঞানী প্রবেশে নিষেধাজ্ঞা
মার্কিন সরকার আমেরিকার পারমাণবিক ল্যাবরেটরীগুলোতে ইরানী বিজ্ঞানী ছাড়াও অন্যান্য মুসলিম দেশগুলোর বিজ্ঞানীদের প্রবেশাধিকার সীমিত করে দিয়েছে। গত শুক্রবার ওয়ার্ল্ডনেট ডেইলীর এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরীর একজন নিরাপত্তা কর্মকর্তা মুসলিম বিজ্ঞানীদর উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সাফাই গেয়ে বলেন, “জাতীয় ল্যাব কমপ্লেক্সের মধ্যে ইরানীদের অবস্থান বিরাট উদ্বেগের ব্যাপার।” তিনি জানান, এ বিষয়ে কতৃêপক্ষ ইতোমধ্যে বহু নির্দেশনা জারি করেছে এবং “জাতীয় নিরাপত্তা”র স্বার্থেই নাকি এসব নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে। গত মে মাসে জ্বালানি ডিপার্টমেন্ট জাতীয় নিরাত্তার অজুহাতে একজন মিশরীয় বংশোদ্ভূত পারমাণবিক বিজ্ঞানীকে অপসারণ করেছে।
শুধু নিষেধাজ্ঞা আরোপ কিংবা অপসারণই নয়, মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে বিভিন্ন অজুহাতে মুসলিম বিজ্ঞানীদের গ্রেফতার ও হয়রানিও শুরু করে দিয়েছে। পলো ভার্ডি নিউক্লিয়ার জেনারেটিং স্টেশনের একজন মুসলিম বিজ্ঞানীর বিরুদ্ধে
(more…)
Posted in আন্তর্জাতিক, আমেরিকা | No Comments »
13th Jul 2008
বিভিন্ন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ অব্যাহত ভারত কর্তৃক ট্রানজিট ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব এ দেশের স্বাধীনতা নস্যাতের ষড়যন্ত্র
স্টাফ রিপোর্টারঃ ভারতকে ট্রানজিট দেয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। তারা বলেন, ভারত কর্তৃক ট্রানজিট ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব হচ্ছে কষ্টে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। এ দেশের জনগণ কখনো এ ষড়যন্ত্র সফল হতে দিবে না।
খেলাফত মজলিসঃ গত শুক্রবার স্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফি, মহাসচিব মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা নেযাম উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মাওলানা তোফাজ্জল হক আজিজ, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাহমুদুল হক, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মনসুরুল হক খান, মুফতি হাবিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মাওলানা ইসমাইল নূরপুরী, মাওলানা রশিদ আলম কাসেমী ঢাকা মহানগরী সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মাওলানা মামুনুল হক ও মাওলানা জালালুদ্দিন আহমদ প্রমুখ।
সভায় ভারতীয় হাইকমিশনার কর্তৃক প্রস্তাবিত ট্রানজটি সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করে বলা হয়, যে,
(more…)
Posted in কূটনীতি, বাংলাদেশ | No Comments »
13th Jul 2008
আজ মুসলিম মনিষী হযরত ইমাম বুখারীর জন্মদিন
আজ রবিবার মহান মুসলিম মনিষী হযরত ইমাম বুখারীর জন্মদিন। ইমাম বুখারী হলেন সহীহ হাদিস সংগ্রহকারী। তাঁর পূর্ণ নাম হলো ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগিরাহ ইবনে বারদিজবাহ আল বুখারী। ইমাম বুখারী ৮১০ সালের ২০ জুলাই প্রাচীন ইরানের বুখারা নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে গ্রামটি উজবেকিস্তানের অন্তর্গত। তার পিতা ইসমাইল ইবনে ইব্রাহিম ছিলেন একজন হাদিস বিশারদ। শৈশবে ইমাম বুখারী এক মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। মাদ্রাসায় হাদিস পড়ানো হতো। কিন্তু তিনি কখনো কোনো হাদিস লিখে রাখতেন না। বিষয়টি ছাত্রদের চোখে পড়ে। ১০ বছর বয়সে তিনি ৭০ হাজার হাদিস মুখস্ত করেছিলেন। হাদিস সংগ্রহে তিনি বহু দেশ ভ্রমণ করেন। তিনি ৬ লাখ হাদিস সংগ্রহ করেছিলেন। পরে তিনি সহীহ হাদিস রচনা করেন।
সূত্রঃ দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া
Posted in ধর্ম ও মানবতা | No Comments »
13th Jul 2008
নোয়াখালীর লোকমুখে
-মোহাম্মদ সিরাজুদ্দীন
বর্তমানকালের প্রশাসনিক জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর আশির দশকের আগেও নোয়াখালী প্রশাসনিক জেলা নামে পরিচিত ছিলো। বৃহত্তর নোয়াখালী জেলার অধিবাসীদের নিয়ে নানা কথা, নানা রসিকতা ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের অধিবাসীদের কাছে উপজীব্য হয়ে আছে। নোয়াখালী শব্দকে কেউ কেউ নিউক্যালি নামে ডেকে আনন্দ অনুভব করেন। নোয়াখালীর মানুষকে নিয়ে বহুবিধ রসিকতা আছে। যেমনঃ ”প্রতিযোগিতা হচ্ছে যে কে কতো বেশী গুল মারতে পারে। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় গুল মারা মানে চাপাবাজি করা। জুরিদের কাছে এক প্রতিযোগী এসে এভাবে তাঁর গুল মারা শুরম্ন করলেন, একবার নোয়াখালীর এক ভদ্রলোকঃ জুরিগণ প্রতিযোগীকে থামিয়ে দিয়ে বললেন, ব্যস্ ব্যস্ হয়েছে, আর গুল মারতে হবে না। অর্থাৎ
(more…)
Posted in রম্য ও কৌতুক | No Comments »
13th Jul 2008
চাকরানি হবে কোটিপতি!
।। ইত্তেফাক ডেস্ক ।।
ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন দম্পতির প্রতি সেদেশের আদালত দুই ইন্দোনেশীয় চাকরানীকে ১০ লড়্গাধিক মার্কিন ডলার জরিমানা দেয়ার আদেশ দিয়েছে! ওই দম্পতির অপরাধ দুই কিশোরী তাদের পরিবারে গৃহপরিচারিকার কাজ করার সময় স্বামী-স্ত্রী তাদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে অমানবিক নির্যাতন করেছেন। তাই তাদের আক্কেল সেলামি গুনতে হবে। আদালত তার রায়ে বলে, ইন্দোনেশীয় কিশোরী সামিরা এবং ইনাং ওই বাড়িতে কাজ করার সময় স্বামী-স্ত্রী তাদের অমানুষিক প্রহার করতেন এবং তাদের ইচ্ছার বিরম্নদ্ধে সব কাজ করাতেন। সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা তাদের দিয়ে কাজ করিয়ে নিতেন। আদালত সূত্র জানায়, সামিরা ২০০২ সালের ফেব্রম্নয়ারি থেকে ২০০৭ সালের মে পর্যন্তô এবং ইনাং ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০০৭ সালের মে পর্যন্তô ওই দম্পতির বাসায় কাজ করেছে। আদালতে তারা জানায়, তাদের ঝাড়ু এবং ছাতা দিয়ে পেটানো হতো এবং ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ড়্গতবিড়্গত করে দেয়া হতো। আদালত সামিরাকে ৬ লাখ ২০ হাজার ৭৪৪ মার্কিন ডলার এবং ইনাংকে ৩ লাখ ১৫ হাজার ৮০২ মার্কিন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে। এই অর্থ নিয়ে দেশে ফিরতে পারলে তারা কোটিপতি হয়ে যাবে। -পিটিআই
Posted in সমাজ-সমস্যা | No Comments »
13th Jul 2008
যৌতুকঃ বাংলাদেশের গাংনীতে গলা টিপে স্ত্রী হত্যা; স্বামী পলাতক
।। গাংনী (মেহেরপুর) সংবাদদাতা ।।
যৌতুকের দাবি পূরণ না করায় লাবণী (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পাষণ্ড স্বামী বাবুল পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় ।
বিয়ের পর লাবণীর স্বামী বাবুল ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু যৌতুক দিতে না পারায় লাবণীকে নানা অজুহাতে নির্যাতন করা হতো। গত শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুল লাবণীর গলাটিপে হত্যা করে। এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে বাবুল লাবণীর মুখে বিষ ঢেলে দিয়ে প্রচার করতে থাকে যে সে বিষ পান করেছে।
পরিবারের লোকজন দ্রম্নত লাবণীকে গাংনী স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই বাবুল পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার মেহেরপুর মর্গে প্রেরণ করেছে।
Posted in সমাজ-সমস্যা | No Comments »
13th Jul 2008
সরকার প্রধান নারী হওয়া যাবে না
রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালুর দাবি খেলাফত মজলিশের
।। ইত্তেফাক রিপোর্ট ।।
তত্ত্বাবধায়ক সরকারের উচ্চপর্যায়ের সাথে বাংলাদেশ খিলাফত আন্দোলনের সংলাপ গতকাল শনিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এটা ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের সাথে সরকারের ২২তম সংলাপ। গতকালের সংলাপে খেলাফত আন্দোলন নির্বাচন ও অন্যান্য ইস্যুতে ৩০ দফা প্রস্তাব পেশ করেছে। প্রধান উপদেষ্টা ড· ফখরম্নদ্দীন আহমদ সংলাপে সরকারের পড়্গে নেতৃত্ব দেন। তার সাথে ছিলেন শিড়্গা ও বাণিজ্য উপদেষ্টা ড· হোসেন জিলস্নুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারম্নল ইকবাল ও পররাষ্ট্র উপদেষ্টা ড· ইফতেখার আহমদ চৌধুরী। খেলাফত আন্দোলনের পড়্গে ছিলেন দলের আমীর মাওলানা শাহ আহমাদুলস্নাহ আশরাফ, মহাসচিব মুহাম্মদ জাফরম্নলস্নাহ খান, নায়েবে আমীর আনিসুর রহমান জিন্নাহ, যুগ্ম মহাসচিব মাওলানা মুজীবুর রহমান হামিদী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু জাফর কাসেমী ও মাওলানা ফখরম্নল ইসলাম।
দেড় ঘণ্টার সংলাপশেষে বাণিজ্য উপদেষ্টা ড· হোসেন জিলস্নুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
13th Jul 2008
সংবিধানে ব্যাপক সংশোধনই নির্বাচনের অন্যতম উদ্দেশ্য পরিবর্তনে অপরিবর্তনীয় বৈশিষ্ট্যের সংসদ আসছে?

ফয়সল আবদুল্লাহঃ সরকারের পরিকল্পনা অনুযায়ী সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ১৮ ডিসেম্বর। তবে প্রোবের সূত্র অনুযায়ী নির্বাচিত সংসদের মেয়াদ হবে ১ কিংবা বড়জোর ২ বছর। অর্থাৎ এটি হবে একটি ট্রানজিশনাল গভর্নমেন্ট তথা পরিবর্তন আনতে অন্তর্বর্তীকালীন সরকার। এ সংসদের অন্যতম উদ্দেশ্য হবে ভবিষ্যতের রাজনীতির রূপরেখা থেকে শুরু করে সংবিধানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা। ঠিক যেমনটি হচ্ছে নেপালে।
তবে নতুন সংসদের ক্ষমতার সীমা আরো সঙ্কুচিত হবে বলে জানিয়েছে প্রোব। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
13th Jul 2008
আগস্টে উপজেলা, নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের এবং আগস্ট মাসে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “আগামী মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করব। সে হিসেবে অক্টোবরের প্রথমার্ধে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি উপজেলাগুলোর নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হবে।”
ইতোমধ্যেই ইসি উপজেলা পরিষদ অধ্যাদেশ পেয়েছে জানিয়ে এম সাখাওয়াত বলেন,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
13th Jul 2008
তুরস্কের ক্ষমতাসীন দলের ভবিষ্যৎ
তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এর্দোগান তার দলের ভবিষ্যৎ সম্পর্কে যে মন্তব্য করেছেন, দেশটির অধিকাংশ দৈনিক সে খবর ফলাও করে প্রচার করেছে।
জনাব এর্দোগান বলেছেন, বর্তমানে কেউ তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপিকে উপেক্ষা করতে পারবে না। তিনি বলেন, এখনই তুরস্কে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে তার দল শতকরা ৪৫ ভাগ ভোট পাবে। এমনকি একেপি দলকে নিষিদ্ধ করা হলেও নতুন নামে আমরা পুণরায় রাজনৈতিক তৎপরতা শুরু করবো এবং আমাদের এ পথচলা অব্যাহত থাকবে। জনাব এর্দোগান ফ্রান্সের রাজধানী প্যারিসে ভূমধ্যসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, দেশ ত্যাগের আগে নিজের দলের অবস্থান শক্তিশালী করা এবং দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, সেটা বোঝানোর উদ্দেশ্যে এ বক্তব্য দিয়েছেন। তাদের মতে,
(more…)
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »
13th Jul 2008
হর্ন অফ আফ্রিকায় ১৪০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখেঃ জাতিসংঘ
জাতিসংঘের কয়েকটি সংস্থা ১২ জুলাই একটি যৌথ ইস্তাহারে জানিয়েছে, হর্ন অফ আফ্রিকায় ১৪০ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মুখে রয়েছে। সেখানে আন্তর্জাতিক খাদ্য সাহায্য খুব জরুরী।
ইস্তাহারটি জাতিসংঘ মানবিক সমন্বয় কার্যালয়, ইউনিসেফ, খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচী ব্যুরো’র যৌথ উদ্যোগে প্রকাশিত হয়।
ইস্তাহারে বলা হয়, হর্ন অফ আফ্রিকার ব্যাপক অঞ্চলের মানবিক সংকট অচলাবস্থায় পড়েছে। সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর এ অবস্থা মোকাবেলার জন্য জরুরী ব্যবস্থা নেয়া উচিত। (ইয়াং ওয়েই মিং)
Posted in আন্তর্জাতিক, আফ্রিকা | No Comments »
13th Jul 2008
সরকারের সাথে জাতীয় পার্টির কোনো আঁতাত হয়নিঃ এরশাদ
বরিশাল ব্যুরো
জাতীয় পার্টির বরিশাল বিভাগীয় সম্মেলনে বক্তৃতা করছেন এইচ এম এরশাদঃ নয়া দিগন্ত
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকারের সাথে জাতীয় পার্টির কোনো ধরনের আঁতাত হয়নি। তিনি আরো বলেন, রেশনিং ব্যবস্থা চালু না করায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। এ ক্ষেত্রে বর্তমান সরকারের ব্যর্থতা রয়েছে। তবে এ সরকার রাজনৈতিক সরকার নয়, তাদের কাজ হলো নির্বাচন দেয়া ও নির্বাচন শেষ করা। এতে কোন দল আসবে কি আসবে না তা সরকারের বিষয় নয়।
এরশাদ শুক্রবার বিকেলে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টিকে আরো শক্তিশালী ও দলকে সুসংগঠিত করতে বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচির পর গত শনিবার বরিশাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বর্তমান সরকারের সাথে তার বা তার দলের কোনো আঁতাত হয়নি।
মতবিনিময় সভায় জাপা’র মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী জাফর আহমদ, মোস্তফা জামাল হায়দার, গোলাম কিবরিয়া টিপু, এস এম আলম, জেলা জাপা সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
13th Jul 2008
ইসলামী ব্যাংক বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামি অর্থনৈতিক প্রতিষ্ঠান
গ্লোবাল ফাইন্যান্সের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ২০০৮ সালের জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামি অর্থনৈতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে।
আগামী ১৩ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেস ক্লাবে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সভা চলাকালে বিশ্বের শ্রেষ্ঠ ইসলামি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেয়া হবে। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশকে বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামি অর্থনৈতিক প্রতিষ্ঠানের পুরস্কার নেয়ার আমন্ত্রণ জানিয়েছে গ্লোবাল ফাইন্যান্স। এর আগে ১৯৯৯, ২০০০, ২০০৪ ও ২০০৫ সালেও গ্লোবাল ফাইন্যান্স ইসলামী ব্যাংক বাংলাদেশকে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকের স্বীকৃতি দেয়। বিজ্ঞপ্তি।
Posted in অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ | No Comments »
13th Jul 2008
নাকের সৌন্দর্যবর্ধনে প্লাস্টিক সার্জারি
-অধ্যাপক ডা. সাঈদ আহমেদ সিদ্দিকী
কসমেটিক সার্জারি মূলত প্লাস্টিক সার্জারির অন্তর্ভুক্ত। প্লাস্টিক সার্জারি কথাটি এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে। যার অর্থ আকৃতিগত পরিবর্তন করা। চিকিৎসা বিজ্ঞানের এ শাখা শরীরের নানা রকম ত্রুটি সারিয়ে তুলতে অবদান রাখছে। জন্মগত, আঘাতজনিত, ক্যান্সার অপারেশন পরবর্তী বা পুড়ে যাওয়ার পর শরীরে যেসব ত্রুটি দেখা দেয় তার চিকিৎসা প্লাস্টিক সার্জারির অন্তর্ভুক্ত। কসমেটিক সার্জারি কথাটি এসেছে আরেকটি গ্রিক শব্দ ‘কসমেটিকস’ থেকে। যার অর্থ সৌন্দর্যবর্ধন। সৌন্দর্য বাড়ানোর জন্য যেসব অপারেশন করা হয় তাই কসমেটিক সার্জারি। লাইপোসাকশন (শরীরের অতিরিক্ত চর্বি বের করে ফেলা), ম্যামোপ্লাস্টি বা স্তনের সৌন্দর্য বৃদ্ধি, রাইনোপ্লাস্টি বা নাকের সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি এর আওতাধীন।
কসমেটিক রাইনোপ্লাস্টি অপারেশনকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন অগমেন্টেশন রাইনোপ্লাস্টি, রিডাকশন রাইনোপ্লাস্টি এবং টিপ রাইনোপ্লাস্টি। অগমেন্টেশন রাইনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে বোচা বা দেবে যাওয়া নাককে
(more…)
Posted in স্বাস্থ্য ও চিকিৎসা | No Comments »
13th Jul 2008
অভিন্ন নদীর পানিসম্পদ কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার ৫০ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব আলোচনায় বক্তারা

<< বক্তব্য রাখছেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমানঃ নয়া দিগন্ত
বাংলাদেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেছেন, শুধু অভিন্ন নদীর পানিসম্পদকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার ৫০ কোটি মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের মতো রাষ্ট্রকে বড়ভাই সুলভ মানসিকতার পরিবর্তন করতে হবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন। সহযোগিতার হাত প্রসারিত করে ভারতকে উদারতা দেখানোর আহ্বান জানান তারা। তা না হলে পানিসম্পদ নিয়ে এ অঞ্চলের দরিদ্রতা বাড়ার পাশাপাশি পরস্পরের মধ্যে আস্থাহীনতা ও অবিশ্বাস দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এরপর বিশ্বের অন্য অঞ্চলগুলোর চেয়ে অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান পিছিয়ে থাকবে বলেও অভিমত ব্যক্ত করেন তারা।
গতকাল অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে ‘অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা দক্ষিণ এশীয় জনগণের ভাগ্য বদলে দিতে পারে’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন
(more…)
Posted in কূটনীতি, বাংলাদেশ | No Comments »
13th Jul 2008
অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টেলিফোন সন্ত্রাস
-মাসুম মিজান
অপ্রতিরোধ্য হয়ে পড়েছে টেলিফোন সন্ত্রাস। প্রতিনিয়ত অসংখ্য মানুষ মোবাইল বা টেলিফোন সন্ত্রাসের শিকার হচ্ছেন। শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি, প্রতিপক্ষকে হুমকি প্রদান ও বিভিন্ন হয়রানির শিকার ব্যক্তির সংখ্যা বাড়ছেই। অপর দিকে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া প্রযুক্তি-নির্ভর এ সন্ত্রাস মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। এ ধরনের অধিকাংশ ঘটনাই থেকে যাচ্ছে ক্লুহীন। অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত নম্বরগুলো শনাক্ত করাও মুশকিল হয়ে পড়েছে। কারণ পেশাদার সন্ত্রাসী বা প্রতারকরা ভুয়া রেজিস্ট্রেশনের সিম ব্যবহার করেই চালিয়ে যাচ্ছে তাদের অপতৎপরতা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টেলিফোন সন্ত্রাস প্রতিরোধ ইউনিট জানায়,
(more…)
Posted in সমাজ-সমস্যা | No Comments »
13th Jul 2008
ট্রানজিট হচ্ছে বাংলাদেশকে ধীরে ধীরে গিলে খাওয়ার ভারতীয় নীতি
-তালুকদার মনিরুজ্জামান
অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান। খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক। ভারতকে ট্রানজিট প্রদান নিয়ে সম্প্রতি যে আলোচনা হচ্ছে তা নিয়ে তিনি ‘নয়া দিগন্ত’-এর সাথে খোলামেলা কথা বলেছেন। একজন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে তার মতামত ব্যক্ত করেছেন। অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের সাক্ষাৎকার নিয়েছেন আলফাজ আনাম :
নয়া দিগন্তঃ ভারত আবারো বাংলাদেশের কাছে ট্রানজিট চেয়েছে। এ মাসে নয়াদিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন। বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
তালুকদার মনিরুজ্জামানঃ আমার মতে, ট্রানজিট হলো বর্তমান অনির্বাচিত ও ভারতের প্রতি দুর্বল সরকারকে চাপে রেখে বাংলাদেশকে গিলে খাওয়ার ভারতীয় নীতি। অতীতে হাসিনা-খালেদা সরকারের ওপরও ভারত ট্রানজিটের জন্য চাপ দিয়েছিল। কিন্তু জনমতের কথা বিবেচনা করে এ ব্যাপারে তারা এগোয়নি। বর্তমান অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তবে তা হবে দেশের জন্য এবং তাদের জন্য আত্মঘাতী।
নয়া দিগন্তঃ বর্তমান সরকার কি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে?
(more…)
Posted in কূটনীতি, বাংলাদেশ | No Comments »
13th Jul 2008
বিদেশী শ্রমবাজারে বিপর্যয়ের আশঙ্কা

দু’বছরের মধ্যে রেমিট্যান্স কমতে শুরু করবে; অধিকাংশ শ্রমবাজারের নতুন চুক্তি নেই; বিদেশ থেকে শ্রমিক আসছে বেশি, যাচ্ছে কম
তৌহিদুল ইসলাম
বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার সঙ্কুচিত হয়ে আসছে। আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে জনশক্তি রফতানির হার। নামতে শুরু করেছে রেমিট্যান্সের সূচক। এ মুহূর্তে এর ভয়াবহতা পুরোপুরি উপলব্ধি করা না গেলেও ২০১০ সাল নাগাদ এটা পরিষ্কার হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এ ধারা অব্যাহত থাকলে চলতি দশকের শেষ প্রান্তে কয়েক লাখ বাংলাদেশী প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। সরকারিভাবে এই ভয়াবহ পরিস্থিতির কথা স্বীকার করা না হলেও বর্তমানে কয়েকটি দেশে বিরাজমান পরিস্থিতি এই বাস্তবতারই প্রমাণ বহন করে।
(more…)
Posted in বাংলাদেশ | No Comments »