01st Aug 2008
ইসলাম অবমাননাকারী ড্যানিশ পত্রিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে মুসলিম সংগঠনগুলো
ডেনমার্কের ৭টি মুসলিম সংগঠন রাসুল (সা:)-র অবমাননাকারী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সেদেশের সুপ্রিম কোর্টে মামলা করবে। মুসলিম সংগঠনের একজন মুখপাত্র আসাদ বিলাল বলেছেন, কার্টুন প্রকাশের মাধ্যমে মুসলমানদের সাথে অন্যায় আচরন করা হয়েছে এবং আমরা এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচার চাইব। এর আগে ডেনমার্কের দুটি নিম্ন আদালত তাদের আবেদন নাকচ করে দিয়েছে।
মুসলিম সংগঠনগুলো আগামী ১৪ই আগস্টের মধ্যে এ ব্যাপারে আবেদন করতে পারবে। ডেনমার্কের জিল্যান্ড-পোস্টেন নামের একটি পত্রিকা ২০০৫ সালে প্রথম রাসুল (সা:)-র জন্য অবমাননাকর কার্টুন প্রকাশ করেছিল। এর পর ইউরোপের বিভিন্ন দেশে ঐসব কার্টুন পুন:প্রকাশিত হয়। গোটা বিশ্বের মুসলমানরা ইউরোপীয় পত্রিকার ঐ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। মুসলিম সংগঠনগুলো জিল্যান্ড-পোস্টেন পত্রিকার সাবেক সম্পাদক কারস্টেন জাস্টে ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফ্লেমিং-রোসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।#
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.