Archive for August 5th, 2008

05th Aug 2008

পুরনো ঢাকার অপহরণকারীরা শিশুদের রক্ত বিক্রি করে নেশার টাকার জন্য

<<<স্কুলছাত্র সিয়ামের লোমহর্ষক তথ্য

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা স্কুল ছাত্র সিয়াম পাঁচ দিন পর গতকাল সোমবার মুখ খুলেছে। অপহরণকারীদের হেফাজতে সাতদিন থাকাকালে তার শরীর থেকে রক্ত নিয়ে বিক্রি করাসহ নানা তথ্য সে জানায়। গতকাল বিকালে সিয়ামদের পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোড ৪০/ক, আলী নকী লেনের বাসায় গিয়ে বাবা-মা ও সিয়ামের সঙ্গে আলাপে তারা অপহরণ থেকে শুরু করে তাকে ফিরে পাওয়া পর্যন্ত সব তথ্য জানায়। সিয়াম (১২) আলী নকী লেনে ঢাকা প্রি-ক্যাডেট চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে খুবই সহজ সরল। এলাকাবাসীর নিকট সিয়াম ভাল ছেলে হিসাবে পরিচিত। কেউ ধমক দিলেও সিয়াম ভয় পায়। ২৩ জুলাই সিয়াম রাত ৮টা পর্যন্ত বাসায় শিড়্গকের নিকট পড়াশোনা করে। রাত ৯টায় সে বাসা থেকে বের হয়। রাত ১১টা পর্যন্ত সিয়াম বাসায় ফিরে না আসায় পিতা-মাতা ও আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি শুরু করে দেন। (more…)

Posted in মহিলা ও শিশু, সমাজ-সমস্যা | No Comments »

05th Aug 2008

যুক্তরাষ্ট্রে বছরে এইডস ভাইরাসে আক্রান্তের সংখ্যা অর্ধ লক্ষাধিক

যুক্তরাষ্ট্রে প্রতিবছর কমপক্ষে ৫৬ হাজার মানুষ এইডস ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আগের হিসাব থেকে এই হার ৪০ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

সিডিসি অবশ্য জানিয়েছে, প্রকৃত রোগীর সংখ্যা হয়তো বাড়েনি। কিন্তু রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি ও নতুন পদ্ধতির ব্যবহারের ফলে আগের হিসেব থেকে নতুন এই হিসাবে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। (more…)

Posted in স্বাস্থ্য ও চিকিৎসা | No Comments »

05th Aug 2008

মাদ্রিদ সম্মেলনঃ ধর্মে ধর্মে সঙ্ঘাত নয়, সমঝোতা

-আ মা নু ল্লা হ ক বী র

<<<এ ধরনের বৈঠক আমাদের অব্যাহত রাখতে হবেঃ বাদশাহ আবদুল্লাহ ও টনি ব্লেয়ার
 
খবরটি তেমন প্রচার পায়নি। আন্তর্জাতিকভাবে পায়নি বলে দুয়েকটি পত্রিকা বা টিভি চ্যানেল ছাড়া আমাদের মিডিয়াও খবরটি উপেক্ষা করে গেছে। খবরটি কম গুরুত্বপূর্ণ ছিল, তা নয়। প্রধান ও একমাত্র কারণ আন্তর্জাতিক মিডিয়ায় প্রায় সবই নিয়ন্ত্রিত ইসলামবিরোধী শক্তিগুলো দিয়ে। যে কারণে এরা ইসলামবিরোধী খবর প্রচার করেই অভ্যস্ত। গত মাসে স্পেনের মুসলিম ঐতিহ্যসমৃদ্ধ মাদ্রিদে ‘ওয়ার্ল্ড কনফারেন্স অন ডায়ালগ’ নামে যে সর্বধর্মীয় সম্মেলনটি হয়ে গেল তার আয়োজনে মূল উদ্যোক্তা ছিলেন সৌদি বাদশাহ আবদুল্লাহ। এ গন্ধের কারণেই আন্তর্জাতিক মিডিয়া এমন একটি ঘটনার খবর প্রচারে আগ্রহী হয়নি। সৌদি বাদশাহর উদ্যোগে ইতঃপূর্বে এ ধরনের আরেকটি সম্মেলন মক্কায় অনুষ্ঠিত হয়েছিল। এ দু’টি সম্মেলনেরই আয়োজন করে ‘মুসলিম ওয়ার্ল্ড লিগ’ এবং বিশ্বের প্রধান প্রধান ধর্মের ধর্মীয় জ্ঞানী-গুণী ও চিন্তাবিদদের আমন্ত্রণ জানানো হয়, যাতে তাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ হয়। মাদ্রিদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বুশের বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধে প্রধান মিত্র সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্ল্লেয়ারও যোগ দিয়েছিলেন। আন্তঃধর্মীয় সমঝোতার ব্যাপারে তিনি এখন বেশ উৎসাহী এবং এর ওপর কাজও করছেন। তিনি এখন নিয়মিত চার্চেও যাচ্ছেন। (more…)

Posted in ধর্ম ও মানবতা | No Comments »

05th Aug 2008

চার সিটিতে শান্তিপূর্ণ নির্বাচন

মেয়র পদে সিলেটে কামরান, বরিশালে সান্টু রাজশাহীতে লিটন ও খুলনায় খালেক এগিয়ে
নয়া দিগন্ত ডেস্ক

কামরান; সান্টু; লিটন; খালেকঃ খুলনায় পুত্রবধূর কোলে চড়ে ভোট দিতে আসেন ১১০ বছর বয়সী রহিমা বিবি (বাঁয়ে); বরিশালের একটি ভোট কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইনঃ নয়া দিগন্ত
 
বড় কোনো অঘটন ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যে চার সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রাথমিক আংশিক ফলাফলে সিলেট, খুলনা ও রাজশাহীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যথাক্রমে বদরুদ্দিন আহমেদ কামরান, তালুকদার আবদুল খালেক ও খায়রুজ্জামান লিটন এবং বরিশালে পিডিপি সমর্থিত প্রার্থী সরফুদ্দিন আহমদ সান্টু এগিয়ে আছেন।
খুলনার ২৩৯টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ প্রাপ্ত ১১টি কেন্দ্রের ফলাফলে ৮ হাজার ৫৩২ ভোট পেয়ে তালুকদার আবদুল খালেক এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনি পেয়েছেন ৪ হাজার ৭৯০ ভোট।
বরিশালের মোট ৯১টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ প্রাপ্ত ১৩টি কেন্দ্রের ফলাফলে সরফুদ্দিন আহমাদ সান্টু ৬ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শওকত হোসেন হিরণ পেয়েছেন ৬ হাজার ৪১৪ ভোট।
রাজশাহীর ১২৯টির মধ্যে সাতটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে খায়রুজ্জামান লিটন ৪ হাজার ২৭৩ ও বিএনপি সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ২ হাজার ৫৯৯ ভোট পেয়েছেন।
সিলেটের ১২০টি কেন্দ্রের মধ্যে ৩৯টির প্রাথমিক ফলাফলে বদরুদ্দিন আহমেদ কামরান ৬২ হাজার ৮৫৪ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আ ফ ম কামাল পেয়েছেন ১৪ হাজার ১২১ ভোট।
ভোট গ্রহণের শুরুতে বিভিন্ন স্থানে ভোটার ক্রমিক নিয়ে কিছুটা বিভ্রাট দেখা দিলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের ফলে সমস্যাটি কেটে যায়। বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটার ক্রমিক নম্বর না থাকায় সমস্যায় পড়েন। জাতীয় পরিচয়পত্রের সাথে ভোটার তালিকায় নামের মিল না থাকায় এ সমস্যা সৃষ্টি হয়। বিকেল ৪টার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »