05th Aug 2008
যুক্তরাষ্ট্রে বছরে এইডস ভাইরাসে আক্রান্তের সংখ্যা অর্ধ লক্ষাধিক
যুক্তরাষ্ট্রে প্রতিবছর কমপক্ষে ৫৬ হাজার মানুষ এইডস ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আগের হিসাব থেকে এই হার ৪০ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
সিডিসি অবশ্য জানিয়েছে, প্রকৃত রোগীর সংখ্যা হয়তো বাড়েনি। কিন্তু রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি ও নতুন পদ্ধতির ব্যবহারের ফলে আগের হিসেব থেকে নতুন এই হিসাবে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।
এক বিবৃতিতে সিডিসি জানিয়েছে, বর্তমান পদ্ধতিতে তাদের প্রথম হিসেব থেকে ধরণা করা হচ্ছে এইচআইভি সংক্রমণ পূর্বে যেমন ধরে নেওয়া হয়েছিল প্রকৃতপড়্গে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। হিসাব অনুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে নতুন করে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৫৬ হাজার ৩শ’ মানুষ। আরও জানানো হয়, নতুন হিসেব মতে, এইচআইভি আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০ শতাংশ বেশি। যদিও আগের হিসেব ছিল সীমিত তথ্য নির্ভর। পৃথিবীজুড়ে প্রতিবছর এইচআইভিতে আক্রান্ত হচ্ছে তিন কোটি ৩০ লাখ মানুষ। এর মধ্যে এইডসে মারা যাচ্ছে প্রায় ২০ লাখ মানুষ।
সিডিসি জানিয়েছে, আমেরিকায় কমবেশি প্রায় দশ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত। এর মধ্যে প্রতিবছর ১৫ থেকে ১৮ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সিডিসির এইডস শাখার প্রধান ডাক্তার কেভিন ফেন্টন একথা জানান। টেলিফোন সাড়্গাৎকারে ফেন্টন বলেন, “প্রাপ্ত তথ্য থেকে এটি একরকম নিশ্চিত যে, আমেরিকায় পুরুষ সমকামী ও কৃষ্ণাঙ্গ নারী-পুরুষের মধ্যে এইচআইভি আক্রান্ত হওয়ার হার অনেক বেশি।” নতুন হিসেব মতে নতুন করে আক্রান্তদের মধ্যে ২৮ হাজার পুরুষ সমকামী। -।। ওয়াশিংটন থেকে রয়টার্স ।।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.