07th Aug 2008
নেপালে সুন্দরী প্রতিযোগিতা স্থগিত
<<<অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতার নামে বিনোদন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদের
মাওবাদীদের বিরোধিতার মুখে নেপালে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলো সুন্দরী প্রতিযোগিতা৷ পরবর্তী মিস নেপালের খোঁজেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো হি্ডেন ট্রেজার নামের এই প্রতিযোগিতা৷
এপ্রিলের সাধারণ নির্বাচনে জয়ী মাওবাদীদের অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতার নামে বিনোদন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদের৷
মাওবাদী এমপি অমৃত থাপার মতে, পুঁজিবাদী ধ্যান-ধারণায় গড়ে ওঠা এই সংস্কৃতি নারী- স্বার্থবিরোধী৷ নতুন গণপ্রজাতন্ত্রী নেপালে কোন অবস্থাতেই এটা হতে দেয়া যায় না৷
আরেক মাওবাদী নেত্রীর যুক্তি, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ভুল তথ্য দেয়া হচ্ছে সমাজে৷ নারীর মেধার চেয়ে এখানে বেশি গুরুত্ব পাচ্ছে তার শারিরীক সৌন্দর্য৷
এসব অভিযোগের মুখে স্থগিত করা হলো সুন্দরী প্রতিযোগিতা৷ তবে এর আয়ো্জকরা বলেছেন, মাওবাদীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই বিষয়টির সুরাহা করবেন তারা৷ তাদের আশা শিগগিরই প্রতিযোগিতার মঞ্চে উঠবে নেপালী তন্বীরা৷
-হাফসা বেগম
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.