12th Aug 2008
জর্জিয়ায় পুলিশ ভবন রুশ সেনাদের দখলে
জর্জিয়ায় রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার রুশ জঙ্গি বিমানগুলো জর্জিয়ার রাজধানী তিবিলিশি এবং পার্বত্যাঞ্চলে ব্যাপক হামলা চালায়। দুই পক্ষের সেনাদের মধ্যে প্রচন্ড স্থলযুদ্ধও চলছে। রুশ সেনারা গতকাল পশ্চিমাঞ্চলীয় জর্জীয় শহর জাগদিদিতে পুলিশ ভবনগুলো দখল করে নেয়। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনী একটি জর্জীয় জাহাজ ডুবিয়ে দেয়। (more…)

Posted in ইউরোপ | No Comments »
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ইমপিচ করার অভিপ্রায়ে গতকাল সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়েছে। উচ্চকক্ষ সিনেটের অধিবেশন আগে থেকেই চলছে। প্রেসিডেন্টকে সফলভাবে ইমপিচ করার আগ পর্যন্ত পার্লামেন্টের উভয়কক্ষের এই অধিবেশন চলবে। অধিবেশন বসার একদিন আগে মোশাররফকে সসম্মানে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের এমপিরা। পদত্যাগ না করলে ইমপিচের প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবারও ভোটার হন নি। এর ফলে আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে জটিলতা দেখা দিল। সোমবার বিকেলে নির্বাচন কমিশন ও কারা কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য বিশেষ আদালতে যান। পরে আদালত থেকে বের হয়ে ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া ভোটার হননি।