19th Oct 2008

অভ্যন্তরীণ কোন্দলে ফরিদপুরে স্কুলছাত্রের দু’হাতের রগ কেটে দিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগের সম্মেলনপূর্ব কর্মিসভা পণ্ড হয়ে গেছে। এ সময় দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে অপু তাহের নামে দশম শ্রেণীর এক ছাত্রের দুই হাতের রগ কেটে দিয়েছে ছাত্রলীগের এক গ্রুপের ক্যাডাররা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম জনিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক দেবাশীষ বাবু জানান, রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার বায়তুল আমান শাখায় কর্মিসভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় সভা শুরু হওয়ার পর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন নিয়ে ফারহান গ্রুপ ও জনি গ্রুপ পরস্পর বিবাদে জড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে দু’গ্রুপের বিবাদের পরিপ্রেক্ষিতে সম্মেলন পণ্ড হয়ে যায়। এরপর দুপুর ১টার দিকে বাসযোগে শহরের আলিপুর থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী বায়তুল আমানে গিয়ে প্রথমে জনির ওপর হামলা চালায়। এ সময় জনিকে রক্ষা করার জন্য অপু এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়া হয়।

-ফরিদপুর অফিস

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.