10th Nov 2008

যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের সংবাদ ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস

মার্কিন দৈনিক নিউ ইর্য়ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত পাকিস্তান ও সিরিয়া সহ আরো কয়েকটি দেশে প্রায় ১২টি গোপন অভিযান চালিয়েছে। কথিত আল কায়েদার বিরুদ্ধে এ সব অভিযান চালানো হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে। নিউ ইর্য়ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, তৎকালীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফিল্ড এই সব হামলা চালানোর ব্যাপারে গোপন নির্দেশ প্রদান করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তা অনুমোদন করেছেন। এই নিদের্শ মোতাবেক মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের যে কোনো স্থানে কথিত আল কায়েদার উপর হামলা চালানোর অনুমতি প্রদান করা হয়েছে এবং সে সব দেশের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধাবস্থা বিরাজ করছে না তাদের ভূমিতেও হামলার অনুমতি দেয়া হয়েছে। নিউ ইর্য়ক টাইমসের খবরে আরো বলা হয়েছে, মার্কিন বিশেষ বাহিনী এই সব হামলা চালিয়েছে এবং এই বাহিনীকে সহায়তা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.