Archive for November 11th, 2008

11th Nov 2008

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টের গুয়ান্টানামো বে’র বন্দী শিবির বন্ধ করার সিদ্ধান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ান্টানামো বে’র বন্দী শিবির বন্ধ করে দেবেন বলে তার উপদেষ্টারা খবর দিয়েছেন। ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডেনিস ম্যাকডোনাগ এ খবর জানিয়ে বলেছেন, তবে গুয়ান্টানামো নির্যাতন শিবির বন্ধ করে দেয়ার তারিখ নির্ধারণ করা হয় নি। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, পরিবর্তনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামার সামনে যেসব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার একটি হচ্ছে কূখ্যাত গুয়ান্টানামো বন্দীশিবির। (more…)

Posted in আমেরিকা | No Comments »

11th Nov 2008

অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে: ইসরাইলী প্রেসিডেন্ট

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, ইসরাইলী সরকারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইসহাক রবিনের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে শিমন পেরেজ এই হুঁশিয়ারী উচ্চারণ করেন। (more…)

Posted in মধ্যপ্রাচ্য | No Comments »

11th Nov 2008

আক্কেলপুরে কথিত পীরের নির্দেশে দম্পতির জীবন্ত জানাজা

‘খেলাফত’ লাভের আশায় কথিত পীরের নির্দেশে জয়পুরহাটের আক্কেলপুরে এক দম্পতির জীবন্ত নামাজে জানাজা করে তাদের নিষ্পাপ করা হয়েছে। জানাজার আগে মৃত ব্যক্তির অনুরূপ গোসল, আতর, সুরমা লাগিয়ে তাদের পরানো হয় কাফনের কাপড়। পীরের খেলাফত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই পীরের অনুসারী ও কিছু বহিরাগত লোকজন। বৃহস্পতিবার সকালে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আক্কেলপুর পৌর সদরের জিয়ানীপাড়া মহল্লায়। (more…)

Posted in ধর্ম ও মানবতা, সমাজ-সমস্যা | No Comments »