11th Nov 2008

অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে: ইসরাইলী প্রেসিডেন্ট

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, ইসরাইলী সরকারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইসহাক রবিনের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে শিমন পেরেজ এই হুঁশিয়ারী উচ্চারণ করেন। তিনি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া এবং আরো অনেক দেশ রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে টিকে থাকতে পারে নি, কারণ এই দেশগুলোতে ভেতর থেকেই পচন ধরেছিল। ইসরাইলের প্রেসিডেন্ট পেরেজ বলেন, আমরা এখন সংকটের মধ্যে রয়েছি এবং তা অস্বীকারের কোনো উপায় নেই। আমাদের ভেতরের দ্বন্দ্ব জোরদার হয়েছে এবং এর ফলে ইসরাইল টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই প্রথম ইসরাইলের কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা ইসরাইলের ধ্বংসকে অনিবার্য বলে স্বীকার করলেন। ইরানের কর্মকর্তারা এবং বিশেষভাবে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ বেশ কয়েকবার বলেছেন যে, ইহুদিবাদী ইসরাইল সোভিয়েত ইউনিয়নের মতো বিলুপ্ত হয়ে যাবে। ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনে জড় করে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠা করা হয়েছে বলে এর ধ্বংস অনিবার্য বলে বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.