Archive for November 28th, 2008

28th Nov 2008

হাসিনা-তনয়ের ইসলাম বিরোধী শুদ্ধি অভিযানের প্রেসক্রিপশন

আবারও আলোচনার ঝড় তুলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। না, ২০০৪ সালের মতো খ্রিস্টান স্ত্রী ক্রিস্টিনাকে নিয়ে বাংলাদেশ সফরে আসার কারণে কিংবা কুলা-ডালা সাজিয়ে, ফুল ছিটিয়ে এবং নেচে-গেয়ে জয়-ক্রিস্টিনাকে ‘বরণ’ করে নেয়ার কারণে নয়, এবারের ঝড় উঠেছে জয়ের একটি নিবন্ধের কারণে। মা শেখ হাসিনা যখন আরো একবার প্রধানমন্ত্রী হই-হই অবস্থায় এসে গেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের ক্ষমতায় আসা যখন সময়ের ব্যাপারে পরিণত হয়েছে, ঠিক তেমন এক সময়ে প্রকাশিত হয়েছে নিবন্ধটি। এজন্য বাংলাদেশের কোনো পত্রিকাকেও বেছে নিয়ে ধন্য করেননি হাসিনা-তনয়। লিখেছেন তিনি যুক্তরাষ্ট্রের ‘হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ’-এ। এটাও আলোচনার প্রধান কারণ নয়। প্রধান কারণ নিবন্ধের বিষয়বস্তু। (more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »