Archive for the 'আন্তর্জাতিক' Category
02nd Jan 2010
বিচারবহির্ভূত হত্যার শিকার ১৫৪ জন : সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৯৪
স্টাফ রিপোর্টার
বিদায়ী বছরে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৫৪ জন। এর মধ্যে ১২৯ জনই নিহত হয়েছেন ক্রসফায়ারে। এছাড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৯৬, আহত হয়েছেন ৭৯ ও অপহরণের শিকার হয়েছেন ২৫ জন। (more…)
Posted in বাংলাদেশ, ভারত, রাজনীতি | No Comments »
02nd Dec 2008
আন্তঃধর্মীয় সংলাপ ও বিশ্বশান্তির পথ
ইসলাম ও অন্যান্য ধর্মের মধ্যে বাড়তে থাকা ব্যবধান ঘোচানো, সভ্যতাগুলোর সঙ্ঘাত রোধ ও বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব অস্বীকার করা যায় না। বিশ্বের প্রতিটি শান্তিপ্রিয় মানুষই তা সমর্থন করে। এই প্রয়োজন সামনে রেখে গত মার্চ মাসে খাদেমুল হারামাইন বাদশাহ আবদুল্লাহ বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে তিনি মুসলিম ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় করে আন্তঃধর্মীয় সংলাপের জন্য তাদের অনুমোদন নেন। তিনি জুন মাসে মক্কা মুয়াজ্জামায় একটি সম্মেলনের আয়োজন করেন। (more…)
Posted in আন্তর্জাতিক, ধর্ম ও মানবতা | No Comments »
11th Nov 2008
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টের গুয়ান্টানামো বে’র বন্দী শিবির বন্ধ করার সিদ্ধান্ত
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ান্টানামো বে’র বন্দী শিবির বন্ধ করে দেবেন বলে তার উপদেষ্টারা খবর দিয়েছেন। ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডেনিস ম্যাকডোনাগ এ খবর জানিয়ে বলেছেন, তবে গুয়ান্টানামো নির্যাতন শিবির বন্ধ করে দেয়ার তারিখ নির্ধারণ করা হয় নি। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, পরিবর্তনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামার সামনে যেসব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার একটি হচ্ছে কূখ্যাত গুয়ান্টানামো বন্দীশিবির। (more…)
Posted in আমেরিকা | No Comments »
11th Nov 2008
অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে: ইসরাইলী প্রেসিডেন্ট
ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, ইসরাইলী সরকারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইসহাক রবিনের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে শিমন পেরেজ এই হুঁশিয়ারী উচ্চারণ করেন। (more…)
Posted in মধ্যপ্রাচ্য | No Comments »
10th Nov 2008
যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের সংবাদ ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস
মার্কিন দৈনিক নিউ ইর্য়ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত পাকিস্তান ও সিরিয়া সহ আরো কয়েকটি দেশে প্রায় ১২টি গোপন অভিযান চালিয়েছে। কথিত আল কায়েদার বিরুদ্ধে এ সব অভিযান চালানো হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে। (more…)
Posted in আন্তর্জাতিক, আমেরিকা | No Comments »
24th Oct 2008
মহারাষ্ট্র ও গুজরাটে বোমা বিস্ফোরণ ঘটায় হিন্দুত্ববাদী সংগঠন
-পুলিশের স্বীকারোক্তি নিয়ে প্রশ্ন উঠল ভারতের পার্লামেন্টেও
শেষ পর্যন্ত ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল। অবশেষে মহারাষ্ট্রের পুলিশ বলেছে, রমজান মাসে একই দিনে (সেপ্টেম্বর ২৯) মহারাষ্ট্রের মুসলিম প্রধান মালেগাঁও ও গুজরাটের মোদাসা শহরে যে নারকীয় বিস্ফোরণ ঘটে, তার পেছনে ছিল ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে উগ্রপন্থী একটি সাম্প্রদায়িক সংগঠন। (more…)
Posted in ভারত | No Comments »
24th Oct 2008
চৌদ্দগ্রামে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা গতকাল সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জয়মঙ্গলপুরে এক নিরীহ বাংলাদেশী কৃষককে গুলি করে হত্যা করেছে। গতকাল বেলা ১১টায় বিডিআর ও বিএসএফ’র মধ্যে এক দফা ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হওয়ার পর সন্ধ্যা ৬টায় বিএসএফ নিহত কৃষক আনোয়ার হোসেনের লাশ ফেরত দেয়। (more…)
Posted in বাংলাদেশ, ভারত | No Comments »
18th Aug 2008
ভারতের মুসলমানরা বৈষম্যের শিকার: শাবানা আজমি
প্রখ্যাত বলিউড অভিনেত্রী, উন্নয়নকর্মী ও সাবেক এমপি শাবানা আজমি ভারত সরকারের বিরুদ্ধে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার মতো গুরুতর অভিযোগ এনেছেন। শাবানা বলেছেন, অন্যান্য দেশের তুলনায় ভারতে মুসলমানরা তাদের নাগরিক অধিকার মোটামুটিভাবে ভোগ করতে পারলেও এখানকার গণতন্ত্র এখনও বহুলাংশে বৈষম্যমূলক। টাইমস অব ইন্ডিয়া, আইএএনএম। (more…)
Posted in ভারত | No Comments »
12th Aug 2008
জর্জিয়ায় পুলিশ ভবন রুশ সেনাদের দখলে
জর্জিয়ায় রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার রুশ জঙ্গি বিমানগুলো জর্জিয়ার রাজধানী তিবিলিশি এবং পার্বত্যাঞ্চলে ব্যাপক হামলা চালায়। দুই পক্ষের সেনাদের মধ্যে প্রচন্ড স্থলযুদ্ধও চলছে। রুশ সেনারা গতকাল পশ্চিমাঞ্চলীয় জর্জীয় শহর জাগদিদিতে পুলিশ ভবনগুলো দখল করে নেয়। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনী একটি জর্জীয় জাহাজ ডুবিয়ে দেয়। (more…)
Posted in ইউরোপ | No Comments »
12th Aug 2008
মোশাররফকে হটাতে পার্লামেন্ট বসেছে
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ইমপিচ করার অভিপ্রায়ে গতকাল সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়েছে। উচ্চকক্ষ সিনেটের অধিবেশন আগে থেকেই চলছে। প্রেসিডেন্টকে সফলভাবে ইমপিচ করার আগ পর্যন্ত পার্লামেন্টের উভয়কক্ষের এই অধিবেশন চলবে। অধিবেশন বসার একদিন আগে মোশাররফকে সসম্মানে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের এমপিরা। পদত্যাগ না করলে ইমপিচের প্রক্রিয়া শুরু হবে। (more…)
Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »
11th Aug 2008
ফিলিস্তিনি কবি মাহমুদ দরবিশের ইন্তেকাল
ফিলিস্তিনের জাতীয় কবি হিসেবে পরিচিত মাহমুদ দরবিশ (৬৭) গত শনিবার মারা গেছেন। ফিলিস্তিনি কবিদের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত ও আরব বিশ্বের সবচেয়ে আধুনিক কবি হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
11th Aug 2008
মোদির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞার দাবিতে মার্কিন আইন প্রণেতা
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা নিষেধাজ্ঞার দাবিতে আরো ২৭ মার্কিন আইনজীবীর সমর্থনের কথা জানিয়েছে ইন্দো-মার্কিন সংগঠন কোয়ালিশন এগেইনস্ট জেনোসাইড। রিপাবলিকান কংগ্রেস সদস্য জোসেফ পিটসের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের কাছে পাঠানো এক চিঠিতে ২০০২ সালে গুজরাটে সঙ্ঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা ও গণহত্যার জন্য দায়ী মোদিকে আগামী ২৯-৩১ আগস্ট নিউজার্সিতে অনুষ্ঠেষ ‘বিশ্ব গুজরাটি সম্মেলনে’ উপস্থিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে অনুমতি না দেয়ার আবেদন জানানো হয়।
২০০২ সালের গণহত্যার সময় পালিয়ে যাওয়া ১ লাখ মানুষ তাদের বাড়িঘরে ফিরে আসতে পারছে না এবং সুষ্ঠু ও অবাধ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। চিঠিতে বলা হয়, ‘মোদি ও তার প্রশাসন তাদের বিরুদ্ধে শালীনতাহানি, হত্যা ও জনগণের সম্পত্তি লুটপাটের ২ হাজার মামলা বাতিল করে দিয়েছে। -এনডিটিভি
Posted in আমেরিকা, ভারত | No Comments »
10th Aug 2008
ইসরাইলের পরমাণু বোমা প্রসংগে আল বারাদির বক্তব্য
ইসরাইলের পরমাণু বোমার ভান্ডার এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই.এ.ই.একে ইসরাইলের পরমাণু বোমার স্থাপনা পরিদর্শন করতে না দেয়ার বিষয়টি মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে । আই.এ.ই.এর প্রধান মোহাম্মদ আল বারাদির সাম্প্রতিক একটি বক্তব্যে এই বিষয়টি উঠে এসেছে । তিনি পরিস্কার ভাষায় বলেছেন, মিসর এবং জর্দান ইসরাইলের সাথে যে আপোষ চুক্তি করেছে তা ছিল একটি ভুল । আল বারাদির মতে, এই জাতীয় শান্তি চুক্তিতে মধ্যপ্রাচ্যকে পরমাণু বোমা মুক্ত রাখার বিষয়টি অর্ন্তভুক্ত করা অত্যাবশ্যকীয় ছিলো । অথচ চুক্তিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মোটেও ঠাঁই করে নিতে পারেনি। (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
09th Aug 2008
জর্জিয়া ও রাশিয়ার সঙ্কট চরমে
জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জর্জিয়া ও রাশিয়ার সংঘর্ষ ক্রমশঃ পুরোপুরি যুদ্ধের আকার ধারণ করছে - যা গোটা বিশ্বের কাছে চরম দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে৷
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরী অধিবেশনে আপাতত যুদ্ধবিরতি কার্যকর করতে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ শুক্রবার আলোচনায় কোনো ফল পাওয়া যায় নি৷ শনিবার আবার বৈঠক বসার কথা৷ (more…)
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »
08th Aug 2008
যুক্তরাষ্ট্রে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে
-নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
প্রতি বছর সমগ্র বিশ্বের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশকারী দেশ যুক্তরাষ্ট্রে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার একটি বিবরণ নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে। সুখের জন্য প্রিয় মাতৃভূমি ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আগতদের সাথে কী নির্দয় আচরণ করা হচ্ছে লাগাতারভাবে, সে ব্যাপারে দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনটি ৩ আগস্ট প্রকাশিত হয়েছে ‘ইমিগ্রেশন ফেসিং ডিপোর্টেশন বাই ইউএস হসপিটালস’ শিরোনামে। এ প্রতিবেদনে ফেডারেল প্রশাসনের দুর্বলতার সুযোগে কোনো কোনো হাসপাতাল মারাত্মকভাবে অসুস্থ ইমিগ্র্যান্টদের জোরপূর্বক স্বদেশে পাঠিয়ে দিচ্ছে যেখানে চিকিৎসার নূøনতম সুযোগ নেই বা চিকিৎসার মতো সঙ্গতিও নেই। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এ দেশে বসবাসরত যেকোনো মানব সন্তানের চিকিৎসা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। জরুরি চিকিৎসায় কোনো ধরনের কার্পণ্য করা যাবে না ইমিগ্রেশনের স্ট্যাটাসের অজুহাতে। ইমিগ্রেশনের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে রয়েছেন এহেন অপকর্মে লিপ্তদের ব্যাপারে এ প্রসঙ্গও স্থান পেয়েছে ওই প্রতিবেদনে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আরিজোনার ফিনিক্সে অবস্থিত সেন্ট যোসেফ হাসপাতাল থেকে বছরে গড়ে ৯৬ জন অবৈধ ইমিগ্র্যান্টকে বহিষ্কার করা হচ্ছে। ফ্লোরিডার ফোর্টলডারডেলে অবস্থিত ব্রাউয়ার্ড জেনারেল মেডিক্যাল সেন্টার থেকে বার্ষিক গড়ে ছয় থেকে আটজন রোগীকে স্বদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে ইমিগ্রেশনের স্ট্যাটাসের কারণে। শিকাগো হাসপাতাল থেকে গত বছর ১০ জনকে হন্ডুরাসে পাঠিয়ে দেয়া হয়েছে। গত বছর ৩৬০ জন মেক্সিকানকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে তাদের দেশের কন্স্যুলেটের মধ্যস্থতায়। তারা কেউই স্বদেশে সুচিকিৎসা পাচ্ছেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ প্রতিবেদনের পর ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত সংগঠনের নেতৃবৃন্দ এবং মানবাধিকার নিয়ে কর্মরতরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন, অন্য দেশের মানবাধিকার নিয়ে যারা নানা সমালোচনা করছেন, খবরদারি চালাচ্ছেন, তাদের দেশের এ পরিস্থিতির দায় কার ওপর চাপাবেন? ক্যাপিটল হিলের লোকজন এখন কী বলবেন?
-এনা নিউইয়র্ক
Posted in আমেরিকা | No Comments »
08th Aug 2008
আমেরিকা এ অঞ্চলে ভারতকে তার ভাড়াটে সৈন্য বানাতে চায়
-ভারতীয় বাম নেতাদের অভিমত
‘আমার দুর্ভাগ্য যে, আমি এখন ভারতের নাগরিক। সাম্রাজ্যবাদী চক্রান্তে এই উপমহাদেশ ভাগ হওয়ায় আমি নিজের দেশে (বাংলাদেশ) এখন বিদেশী। আমার শৈশব যেখানে কেটেছে, সেখানে আমি এখন বিদেশী মেহমান হিসেবে আসতে হলো।’
কথাগুলো বলেছেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতা এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শ্যামল চক্রবর্তী। গতকাল সিপিবি’র নবম কংগ্রেসে বক্তব্যের শুরুতে তিনি এসব কথা বলেন। কংগ্রেসে ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য মৃদুল দে ও মঞ্জু মজুমদার, সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের নেতা ড. বরুণ মুখার্জি, পাকিস্তানের কমিউনিস্ট পার্টির নেতা পীরজাদা আহমদ বক্স ও সৈয়দ মাজহার হায়দার, নেপালের কমিউনিস্ট পার্টির নেতা সুরেশ কার্ক ও চন্দ্র শর্মা, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির লক্ষণ ডি সিলভা, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পাম সিয়ার সন ও লি গিয়া কিয়েন প্রমুখ বক্তব্য রাখেন। তারা সবাই আশাবাদ ব্যক্ত করেন, এ অঞ্চলে খুব শিগগিরই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে । তারা এই অঞ্চলের মানুষের দরিদ্র-মেহনতি মানুষের মুক্তি সমাজতন্ত্রের মাধ্যমেই সম্ভব বলে মনে করেন। আর সেই সুর ধরেই ভারতের কমিউনিস্ট পার্টির নেতা শ্যামল চক্রবর্তী বলেন, আমাদের জাতিসত্তা এক, ভাষা এক। কিন্তু সাম্রাজ্যবাদী চক্রান্তে আমরা বিভক্ত। তিনি বলেন, আমেরিকা পারমাণবিক যে চুক্তি ভারতের সাথে করতে চাচ্ছে তার পেছনে অন্য কারণ নিহিত। তিনি বলেন আমাদের আমেরিকা বিদ্যুৎ দিয়ে দেবে, এটা বিশ্বাসযোগ্য নয়। বরং তারা চীনকে দমাতেই এই চুক্তি করতে চাচ্ছে। তিনি বলেন, আমেরিকা তার স্ট্র্যাটেজিক চুক্তির ছোট অংশীদার হিসেবে ভারতকে ব্যবহার করবে।
তিনি বলেন, এ অঞ্চলের মুসলমানদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনার পেছনে আমেরিকার অন্য মতলব নিহিত। তিনি বলেন, একই মিথ্যা অভিযোগ টেনে মধ্যপ্রাচ্যের একের পর এক দেশের বিরুদ্ধে তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শকুনের দৃষ্টি এখন পড়েছে ইরানের দিকে। তিনি বলেন, এই স্ট্র্যাটেজিক চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের জনগণকে নিয়ে সাম্রাজ্যবাদবিরোধী জনতার ঐক্য গড়ে তুলতে হবে।
ভারতের অন্য বাম নেতা মঞ্জু মজুমদার বলেন, ভারত এখন সাম্রাজ্যবাদী শক্তির ফাঁদে পা দিয়েছে। ভারতকে দিয়ে এ অঞ্চলে আমেরিকা ভয়াবহ অশান্তি সৃষ্টি করতে চায়। এ অঞ্চলের পুরো শান্তি বিনষ্ট হবে আমেরিকার সাথে বিদ্যুৎ উন্নয়নের নামে পারমাণবিক চুক্তি করা হলে। তিনি বলেন, এসব লোভ দেখিয়ে আমেরিকা কার্যত ভারতকে হাতের মুঠোয় আনতে চায়। ‘নিউক্লিয়ার ডিল’ করে আমেরিকা সাময়িকভাবে সে জোটের মধ্যে নিয়ে যেতে চায়।
এ দিকে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির নেতাদের মধ্যে সৈয়দ মাজহার হায়দার বলেন, আমেরিকা এক দিকে পাকিস্তানে জঙ্গিবাদ উত্থানে মদদ দিচ্ছে, অন্য দিকে সন্ত্রাস দমনের নামে পাকিস্তানকে অর্থ সাহায্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন কবে যে আমেরিকার এই চক্রান্তের বৃত্ত থেকে পাকিস্তান বেরিয়ে আসবে কেউ বলতে পারে না। আর এ জন্য এখানে জনগণকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের নেতা ড. বরুণ মুখার্জি বলেন, ভারতের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি এই অঞ্চলের শান্তি বিনষ্ট ছাড়া কিছুই করতে পারবে না।
-সৈয়দ মাহবুব মোর্শেদ
Posted in আমেরিকা, ভারত | No Comments »
07th Aug 2008
নেপালে সুন্দরী প্রতিযোগিতা স্থগিত
<<<অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতার নামে বিনোদন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদের
মাওবাদীদের বিরোধিতার মুখে নেপালে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলো সুন্দরী প্রতিযোগিতা৷ পরবর্তী মিস নেপালের খোঁজেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো হি্ডেন ট্রেজার নামের এই প্রতিযোগিতা৷
এপ্রিলের সাধারণ নির্বাচনে জয়ী মাওবাদীদের অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতার নামে বিনোদন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদের৷ (more…)
Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »
03rd Aug 2008
তুরস্কে ধর্ম ও ধর্মনিরপেক্ষতার রসায়ন
রেচেপ তাইয়িপ এর্দোয়ান - ইসলামী কট্টরপন্থী না প্রগতিশীল সমাজ সংস্কারক?
তুরস্কের ক্ষমতাসীন AK পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ এই ঘটনার ফলে তুরস্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাষ্ট্র ও ধর্মের রসায়নের বিষয়টি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে৷
প্রেক্ষাপট
কোনো গণতান্ত্রিক দেশের ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ ঘোষণা করার প্রচেষ্টার কথা শুনলে বিস্ময় জাগাই স্বাভাবিক৷ কিন্তু তুরস্কের ইতিহাস ও রাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্যের আলোকে বিষয়টি অত্যন্ত জটিল৷
(more…)
Posted in ইউরোপ | No Comments »
03rd Aug 2008
কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলনের বর্ণাঢ্য উদ্বোধন
দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, নিরাপদ ও উন্নত অঞ্চল হিসাবে গড়ে তুলতে একযোগে কাজ করার ডাক দিয়েছেন সার্কের আট দেশের শীর্ষ নেতারা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের পঞ্চদশ শীর্ষ সম্মেলনের দুইদিনের আসরের উদ্বোধনী পর্বে আট শীর্ষ নেতা এ আহ্বান জানান। গতকাল শনিবার সকালে কলম্বোয় বন্দর নায়েক স্মৃতি আন্তর্জাতিক সম্মেলন হলে সার্ক সম্মেলনের আকর্ষণীয় ও বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁরা বলেন, সমগ্র এশিয়ায়ই আজ সন্ত্রাসবাদের ভয়াবহ শিকার। সন্ত্রাস সম্ভাবনাময় এ অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত করছে। সার্ক দেশগুলো একযোগে কঠোর হস্তে সন্ত্রাস মোকাবিলা করে এ অঞ্চলকে শান্তি, স্থিতিশীল ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
(more…)
Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »
01st Aug 2008
কুয়েতে বাংলাদেশী শ্রমিকরা গ্রেফতার আতঙ্কে প্রতি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে
এক সপ্তাহ আন্দোলনের পর অবশেষে কুয়েত সরকার বাংলাদেশী শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা ও সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়ার জন্য সব কোম্পানি মালিককে নির্দেশ দিয়েছে। শ্রমিকদের ৫০ দিনার দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে তারা ৪০ দিনার বেতন পাবেন। ইন্সুরেন্স, মেডিক্যাল ও রেসিডেন্স ফি কোম্পানিকে বহন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শাহরিয়ার কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে এ তথ্য জানান। তবে গতকাল সìধ্যা পর্যন্ত ক’জন শ্রমিককে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে সে হিসাব তিনি জানাতে পারেননি।
(more…)
Posted in অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য | No Comments »
01st Aug 2008
আনোয়ার ইব্রাহিম স্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন করবেন
মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম তার স্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন করে দীর্ঘদিন পর আবার পার্লামেন্টে আসার প্রস্তুতি নিচ্ছেন। আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পারমাতাং পাউ আসন থেকে পদত্যাগ করেন। এপি, এএফপি।
আনোয়ারের স্ত্রী গতকাল তার পদত্যাগের কথা স্বীকার করে বলেন, পার্লামেন্টের ওই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন তার স্বামীর উপনির্বাচনে অংশগ্রহণে সুযোগ সৃষ্টির জন্য। গত মার্চের নির্বাচনে ওয়ান আজিজাহ এই আসনে বিপুল ভোটে বিজয়ী হন।
(more…)
Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »
01st Aug 2008
ওলমার্টের পদত্যাগ পরিকল্পনা
ইসরাইলের প্রধান মন্ত্রী , কাদিমার নেতা এহুদ ওলমার্ট ৩০ জুলাই সন্ধ্যায় একটি বিবৃতিতে ঘোষণা করেছেন, কাদিমার নতুন চেয়ারম্যান নির্বাচনের পর তিনি ইসরাইলের প্রধান মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। এ দিন ইসরাইল, ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্র এতে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী, কাদিমার সদস্য জিপি লিভনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া ওলমার্টের জন্য সহজ কাজ নয়, তবে এটা সঠিক সিদ্ধান্ত। কারন কাদিমায়ে অব্যাহতভাবে তার নেতৃ ভূমিকা পালন করা উচিত।
(more…)
Posted in মধ্যপ্রাচ্য | No Comments »
01st Aug 2008
ইসলাম অবমাননাকারী ড্যানিশ পত্রিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে মুসলিম সংগঠনগুলো
ডেনমার্কের ৭টি মুসলিম সংগঠন রাসুল (সা:)-র অবমাননাকারী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সেদেশের সুপ্রিম কোর্টে মামলা করবে। মুসলিম সংগঠনের একজন মুখপাত্র আসাদ বিলাল বলেছেন, কার্টুন প্রকাশের মাধ্যমে মুসলমানদের সাথে অন্যায় আচরন করা হয়েছে এবং আমরা এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচার চাইব। এর আগে ডেনমার্কের দুটি নিম্ন আদালত তাদের আবেদন নাকচ করে দিয়েছে।
(more…)
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »
01st Aug 2008
বাংলাদেশে টাটার প্রস্তাব প্রত্যাহার
ভারতের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটা গোষ্ঠী বাংলাদেশে তাদের তিনশো কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে ।
টাটা গোষ্ঠী বলছে বাংলাদেশ কর্তৃপক্ষের তরফ থেকে তাদের প্রকল্পের জন্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পেয়ে তাঁরা এই পদক্ষেপ নিলেন। টাটা গোষ্ঠী বাংলাদেশে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছিলো দুহাজার চার সালের অক্টোবর মাসে। তারপর থেকে দফায় দফায় তারা বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়েছে।
(more…)
Posted in অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ, ভারত | No Comments »
31st Jul 2008
তুরস্কে নিষিদ্ধ হয়নি ক্ষমতাসীন : এ কে পার্টি
তুরস্কের সাংবিধানিক আদালত ইসলামি কর্মকাণ্ডের জন্য ক্ষমতাসীন এ কে পার্টিকে নিষিদ্ধ না করে দলটিকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসি,রয়টার্স ও টিডিএন জানায়, এ কে পার্টির বিরুদ্ধে দেশে ধর্মনিরপেক্ষ সংবিধানের শর্ত ভঙ্গ করে ইসলামপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছিল। তবে দলটি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আদালতের এ রায়ের মধ্য দিয়ে তুরস্কে কয়েক মাসের রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
(more…)
Posted in ইউরোপ | No Comments »
31st Jul 2008
মুসলিম সংগঠনের নামে ই-মেইল করে কলকাতায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার
ই-মেইল পাঠিয়ে মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতায় ব্যাপক আতঙ্ক ছড়ানোর জন্য আজ ভোরে সল্টলেক অঞ্চলের এক যুবক ও তার সঙ্গিনীকে পুলিশ গ্রেফতার করেছে।
‘সিমি গোধরা’ সংগঠনের পক্ষ থেকে জনৈক খালিদ মুহাম্মদ একটি ই-মেইল পাঠিয়ে হুমকি দেয়, তারা কলকাতাকে ধ্বংস করে দেবে। ই-মেইলে বলা হয়, শহরের পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, নিউ অলিপুর, কলকাতা হাইকোর্ট, অ্যাপোলো হাসপাতাল, বিধানসভা ভবন, নিকো পার্ক, সিটি সেন্টার প্রভৃতি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় তারা মঙ্গলবার রাত ১০টার সময় বিস্ফোরণ ঘটাবে। গুজরাটে মুসলিমদের হত্যার বদলা নিতে কলকাতায় এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বলে হুমকি দেয়ায়া হয়। এই হুমকির কথা লাগাতারভাবে কয়েকটি টিভি চ্যানেল প্রচার করায় জনমানসে তীব্র চাঞ্চল্য ও আতংকের সৃষ্টি হয়।
(more…)
Posted in ভারত | No Comments »
30th Jul 2008
জোট নিরপেক্ষ দেশগুলোকে শান্তি ও ন্যায়ের বৃহৎ মোর্চা গড়ে তুলতে হবে : আহমাদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ জোট নিরপেক্ষ দেশগুলোকে শান্তি ও ন্যায়ের বৃহৎ মোর্চা গড়ে তোলার আহবান জানিয়েছেন । তিনি আজ তেহরানে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের পররাষ্ট্রমন্ত্রীদের ১৫তম বৈঠকের উদ্বোধনী ভাষণে এই আহবান জানান। জনাব আহমাদিনেজাদ বলেন, ন্যামভুক্ত দেশগুলোকে নিয়ে শান্তি ও ন্যায়ের মোর্চা গঠন করা হলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সংকট প্রতিহত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে । ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যামের রয়েছে অগ্রবর্তী ভূমিকা পালনের ক্ষমতা । তিনি বলেন, ন্যামভুক্ত দেশগুলো বৃহৎ শক্তিবর্গের আগ্রাসন প্রতিহত করার এবং বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করতে পারে ।
(more…)
Posted in আন্তর্জাতিক | No Comments »
30th Jul 2008
সৌদি বাদশাহকে হত্যার হুমকি আল কায়েদার
আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের কারণে সৌদি বাদশাহ আবদুল্লাহকে হত্যা করা উচিত বলে বিবৃতি দিয়েছে আল কায়েদা। খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের সঙ্গে একত্রে মুসলমানদের ওই সম্মেলনের মধ্য দিয়ে বাদশাহ আবদুল্লাহ নিজেকে নাস্তিক নেতা প্রমাণ করেছেন বলে মনে করে আল কায়েদা। বিডিনিউজ।
আল কায়েদা ব্যবহার করে থাকে এমন একটি ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবি বলেন, নিজেকে নাস্তিকদের নেতা ঘোষণাকারী এ বর্বর স্বৈরশাসককে (বাদশাহ আবদুল্লাহ) হত্যার জন্য উদগ্রীব হওয়া পুণ্য কাজের মধ্যে একটি বলে বিবেচিত হবে।
(more…)
Posted in মধ্যপ্রাচ্য | No Comments »
30th Jul 2008
তুরস্কের বিচার ব্যবস্খা ও সাংবিধানিক আদালত
তুরস্কের বিচার ব্যবস্খা বিশ্বের অন্যান্য দেশের মতোই নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত নিয়ে গঠিত। এখানে বেসামরিক আদালতের পাশাপাশি সামরিক আদালত রয়েছে, যা কেবল সেনাসদস্যদের বিচার করে থাকে। বেসামরিক বা সিভিলিয়ন বিচার ব্যবস্খা নিম্ন আদালত বা জুডিসিয়াল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, স্টেট সিকিউরিটি কোর্ট ও সুপ্রিমকোর্টের সমন্বয়ে গঠিত। এ ছাড়াও রয়েছে কোর্ট অব জুরিসডিকশনাল ডিসপুটস, যা বিভিন্ন আদালত, প্রশাসনিক অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক আদালতসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের এখতিয়ার বা কর্তৃত্বের সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে থাকে। হাইকোর্ট অব আপিলস, কাউন্সিল অব স্টেট সুপ্রিম মিলিটারী কোর্ট অব আপিলস ও মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব আপিলসের বিচারকদের নিয়ে কোর্ট অব জুরিসডিকশনাল আপিলস গঠিত হয়। তবে তুরস্কের বিচার ব্যবস্খায় সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সংযোজন করা হয়েছে, তা হলো কনস্টিটিউশনাল কোর্ট বা সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা। সংবিধানের মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা হলে তা বাতিল করাসহ ব্যাপক ক্ষমতার অধিকারী এই আদালত। মূলত পার্লামেন্টের ও সরকারের নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগের প্রতিরোধমূলক ব্যবস্খা হিসেবে এই আদালত প্রতিষ্ঠা করা হয়।
(more…)
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »
28th Jul 2008
আফগানিস্তানে ন্যাটোর টহল বাহিনীর গুলিবর্ষণে ২ শিশু নিহত
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ন্যাটোর টহল বাহিনী একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করার পর দু্ই আফগান শিশু নিহত হয়েছে। আজ ন্যাটো বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, চলন্ত গাড়িটি ন্যাটোর টহল বাহিনী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হওয়ায় গুলিবর্ষণ করা হয়েছিলো। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে হামলা করার পর থেকে দেশটিতে অনুরূপ বহু ঘটনা ঘটেছে। গত শনিবার হেলমান্দ প্রদেশে ন্যাটো বাহিনীর হামলায় ৪ আফগান নিহত হয়েছে। সাম্প্রতিক বছর গুলোতে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর হামলায় শত শত বেসামরিক আফগান নিহত হয়েছে। এদের বেশির ভাগই দূরবর্তী এলাকায় নিহত হয়েছে । ন্যাটোর হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু হতে এ পর্যন্ত আফগানিস্তানে বেসামরিক ব্যক্তি সহ ৯০০ নিহত হয়েছে।
Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »
28th Jul 2008
‘যুক্তরাষ্ট্রের রণ-কৌশলগত দলিলে ইসরাইলকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করা হয়নি’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটসের স্বাক্ষরিত রণ-কৌশলগত একটি দলিলে ইসরাইলকে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করা হয়নি। ইউএস ন্যাশনাল ডিফেন্স স্ট্রটেজি ফর-২০০৮ নামে অভিহিত এই দলিল সরকারীভাবে প্রকাশ করার আগেই ইনসাইড ডিফেন্স ডট কম নামে একটি ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। এই দলিলে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া দীর্ঘ মেয়াদী মিত্র হিসেবে ন্যাটো, জাপান ও দক্ষিণ কোরিয়ার কথাও এই দলিলে উল্লেখ করা হয়। ইসরাইলের দৈনিক হারেৎজ জানিয়েছে, ২০০৫ সালে ডোনাল্ড রামসফিল্ড যে দলিল প্রকাশ করেছিলো নয়া দলিলটি তার স্থলাভিষিক্ত হবে এবং শিগগিরিই নয়া দলিলটি প্রকাশ করা হবে।
Posted in আন্তর্জাতিক, আমেরিকা, মধ্যপ্রাচ্য | No Comments »
27th Jul 2008
সউদি আরবে গুয়ান্টানামো বন্দি-শিবিরের অনুরূপ কারা-নির্মাণ
মধ্যপ্রাচ্যের কয়েকটি সংবাদ মধ্যম সম্প্রতি ফাঁস করে দিয়েছে যে, সউদি আরব নিজ ভূমিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের যোগ-সাজশে অত্যাধুনিক কয়েকটি কারাগার নির্মাণ করতে চাচ্ছে এবং এই কারাগারগুলো গুয়ান্টানামা বন্দি-শিবির এবং ইউরোপে সিআইয়ের আটক কেন্দ্রগুলোর বিকল্প হয়ে উঠবে। খবরটি এমন এক সময় ফাঁস হলো যখন যুক্তরাষ্ট্র গুয়ান্টানামো বন্দিশিবির এবং ইউরোপের মাটিতে বন্দি কেলেংকারীর কারণে বিব্রত। একই সাথে ওয়াশিংটন এ ব্যাপারে বিশ্বের জনমত ও মানবাধিকার গোষ্ঠিগুলোর কঠোর সমালোচনার তোপের মুখে রয়েছে। সউদি আরবের মাটিতে অত্যাধুনিক কারাগার নির্মাণ করে গুয়ান্টানামো নির্যাতন শিবিরের কেলেংকারীর বোঝা যুক্তরাষ্ট্র নিজের কাঁধ থেকে নামাতে চাইছে। অন্যদিকে সউদি আরব এ সব বন্দি ও নির্যাতন শিবির নির্মাণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো কিছু সুযোগ সুবিধা হস্তগত করে নিতে চাইছে। এ সব কারাগার হবে অত্যাধুনিক এবং বন্দিধারণ ক্ষমতা হবে ১৮ হাজারের বেশি। এ সব কারাগার সউদি আরবের দাম্মাম, কাসিম, হায়ার এবং পবিত্র মক্কা নগরীতে হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র বিগত কয়েক বছর ধরে জনমত, ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকারের বিষয় নিয়ে বড়ই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে। ওয়াশিংটন মনে করছে, সউদি আরবে কারাগার নির্মাণের পরিকল্পনা সফল হলে এ বাবদ যুক্তরাষ্ট্রের বিব্রত হওয়ার মতো পরিস্থিতির অবসান ঘটবে। কি ভাবে যুক্তরাষ্ট্রের বিব্রত হওয়ার মতো পরিস্থিতির ইতি ঘটতে পারে সে দিকে আলোকপাত করতে যেয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার সংস্থাগুলোর শ্যেন চুক্ষকে ফাঁকি দেয়ার মতো অবস্থানে এ সব কারাগার নির্মিত হবে এবং হতভাগ্য বন্দিদের সঠিক পরিস্থিতির কথা কেউ কোনো দিন জানতে পারবে না। কিউবার গুয়ান্টানামো বে ২০০২ সালে গুয়ান্টানামো কারাগার নির্মাণ করা হয়। ১৯০৩ সালে কিউবার তৎকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র স্থায়ী ভাবে এই এলাকা তার নৌবাহিনীর জন্য কিউবার কাছ থেকে ভাড়া নেয়। যদিও কিউবার বর্তমান সরকার ওই চুক্তিকে বৈধ মনে করে না। গুয়ান্টানামো বন্দি শিবিরটি নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। যুক্তরাষ্ট্রের বাইরে যারা মার্কিন স্বার্থে আঘাত হানার মতো অপরাধ করছে বা কথিত মার্কিন বিরোধী সন্ত্রাসের সাথে জড়িত রয়েছে মূলত তাদের আটক রাখার জন্য এই কারাগার নির্মাণ করা হয়। মার্কিন ভূ-খন্ডের বাইরে হওয়ার কারণে গুয়ান্টানামো কারাগারের বন্দিরা যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনী সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। এমন কি আদালতে হাজির না করেই তাদের বিচার কাজ পরিচালনা করা হচ্ছে। বর্তমানে কুখ্যাত গুয়ান্টানামো কারাগারে ২৭০জনের বেশি বন্দি রয়েছে। ছয় বছর আগে এই কারাগারে মানসিক এবং দৈহিক অকথ্য নির্যাতনের ধকল সহ্য করতে না পেরে বেশ কয়েকজন হতভাগ্য বন্দি আত্মহত্যার মতো চুড়ান্ত পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী ঘটনার সাথে বেশ কয়েকজন সউদি নাগরিক জড়িত থাকার ব্যাপার নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে গভীর টানাপড়েনের সৃষ্টি হয়েছিলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গুয়ান্টানামো কারাগারের বিকল্প হতে পারে এমন বন্দিশিবির তৈরি করতে সম্মত হওয়ার মাধ্যমে সউদি আরব ওয়াশিংটনের সন্তোষ লাভের চেষ্টা করছে।
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | 1 Comment »
27th Jul 2008
ভারতের বিহারে দলিত যুবককে এসিড পান করিয়ে হত্যা
আধুনিক ভারতেরও যে অস্পৃশ্যতা দূর করা যায় নি এবং দলিতদের ওপর নানা অজুহাতে অকথ্য নির্যাতন বজায় রয়েছে, সম্প্রতি বিহারে তার আরো একটি জ্বলন্ত নজির সামনে এসেছে।
ভারতের হিন্দু সমাজে তথাকথিত নিম্নবর্ণের হিন্দুদের ‘অস্পৃশ্য’ বলে ঘৃণা করা হয়। আগে মনে করা হতো, উচ্চবর্ণের সেবা করার জন্যই দলিতদের জন্ম। বিহারের একটি গ্রামে এধরণের এক ঘটনায় একজন দরিদ্র ও ভূমিহীন দলিত যুবক উচ্চবর্ণের জোতদারদের জমিতে কাজ করতে অস্বীকার করায় তাকে জবরদস্তি এসিড পান করতে বাধ্য করা হয়। এই মর্মান্তিক ঘটনায় ওই দলিত যুবকের মৃত্যু হয়েছে।
(more…)
Posted in ভারত | No Comments »
27th Jul 2008
লন্ডনে বারাক ওবামা: স্বদেশে জনপ্রিয়তায় ভাটা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা শনিবার লন্ডন পৌঁছেন। এ সফরের মধ্যে দিয়েই ওবামা তার ইউরোপ সফরের ইতি টানবেন। লন্ডনে তিনি প্রধানমন্ত্রী গর্ডন বাউনের সঙ্গে বৈঠকে মিলিত হন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বিরোধী কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেলনের সঙ্গেও বৈঠক করার কথা তার। এর আগে আফগানিস্তান, ইরাক, কুয়েত, জর্ডান, ইসরায়েল এবং পশ্চিম তীর সফর করেন তিনি। তবে বার্লিন এবং প্যারিসের মতো অতো সরব হবে না বারাক ওবামার লন্ডন সফর। বার্লিন সফরে ওবামা ব্রান্ডেনবার্গ গেটে যে সভা করেন তাতে প্রায় ২ লাখ লোকের সমাগম ঘটে।
(more…)
Posted in আন্তর্জাতিক, আমেরিকা | No Comments »
27th Jul 2008
বসনিয়ার মুসলিম ছিটমহল সেব্রেনিচায় সার্বদের গণহত্যা
সার্ব বিদ্রোহী নেতা রাদোভান কারাদজিচ গ্রেফতার হওয়ায় বসনিয়ার নির্যাতিত মুসলমানরা সন্তুষ্ট হয়েছে। তাদের মনে এখন এ বিশ্বাস ফিরে আসছে যে, বিলম্বে হলেও মূল যুদ্ধাপরাধীর বিচার হবে। কারাদজিচের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর মধ্যে দুইটি অভিযোগ অত্যন্ত গুরুতর। একটি হলো বসনিয়ার রাজধানী সারায়েভো অবরোধ এবং আরেকটি হলো মুসলিম ছিটমহল সেব্রেনিচায় গণহত্যা।
সেব্রেনিচা ছিল জাতিসংঘ ঘোষিত ৬টি ছিটমহলের অন্যতম। অন্য ছিটমহলগুলো ছিল রাজধানী সারায়েভো, বিহাচ, তুজলা, জেপা ও গোরাজদে। ১৯৯৩ সালের ১৬ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৮১৯ নম্বর প্রস্তাবে এসব মুসলিম শহরকে নিরাপদ এলাকা বা ‘সেফ হ্যাভেন’ হিসাবে ঘোষণা করে।
(more…)
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »
26th Jul 2008
সার্ক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে
<<<সার্ক
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর ১৫তম শীর্ষ সম্মেলনের রবিরার থেকে শুরু হচ্ছে৷ কলোম্বোর ক্যান্ডিতে আগামী ২ ও ৩ আগষ্ট এ অঞ্চলের উন্নয়নের জন্য বক্তব্য রাখবেন আটটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা৷
সদস্য দেশগুলোর মধ্যে সার্ক উন্নয়ন তহবিল ও দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা সংক্রান্ত- দু’টি চুক্তি স্বাক্ষর করতে পারে আটটি সদস্য দেশ৷ এর পাশাপাশি খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হবে এবাবের শীর্ষ বৈঠকে৷ (more…)
Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »
26th Jul 2008
ফ্রান্সে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে
<<<ফ্রান্সে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে
ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্সে আনুমাণিক ৫০ লাখ মুসলমানের বাস৷ ইদানিং তাদের মনে এই ভাবনা জোর পাচ্ছে যে ফরাসী সরকারের দিক থেকে তারা বৈষম্যের শিকার হচ্ছে৷
বিশেষজ্ঞরা মনে করেন, ফ্রান্সে ৫০ থেকে ৬০ লাখ মুসলমান বাস করে৷ তবে পুরোপুরি নির্ভরযোগ্য কোন পরিসংখ্যান এখনও নেই৷ ফ্রান্সে জাতিগত ও ধর্মীয় বিচারে পরিসংখ্যান তৈরি করা নিষিদ্ধ৷ এই পরিস্থিতির কারণে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অভিবাসীদের ফরাসী সমাজের মূলধারায় পুরোপুরি সম্পৃক্ত করার কাজটি হয়ে ওঠে দূরূহ৷ (more…)
Posted in ইউরোপ, ধর্ম ও মানবতা | No Comments »
26th Jul 2008
শিবসেনা কর্মীরা তাজমহলে পুজা করতে চায়: নিরাপত্তা জোরদার
উত্তর প্রদেশের আগ্রার তাজমহলে আজ থেকে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ করা যায় যে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হিন্দুত্ববাদী শিবসেনা তাজমহলে ঢুকে পড়ার চেষ্টা চালায়৷ বেশ কয়েকজন শিব সৈনিক তাজমহল চত্বরেও ঢুকে পড়ে৷ সেখান তারা শিব পুজো করার দাবি জানাতে থাকে৷ শিব সেনা কর্মীরা সঙ্গে করে পুজোর উপকরণও নিয়ে এসেছিল৷ এরপর বেশ কিছুক্ষণ শিব সেনা কর্মীদের সঙ্গে তাজমহল পাহারায় নিযুক্ত নিরাপত্তারক্ষীদের ধ্বস্তাধস্তি হয়৷ কিন্তু তাজমহলের মূল ভবনে ঢোকার আগেই সিআইএসএফ জওয়ানরা শিব সৈনিকদের ওই চত্বর থেকে হটিয়ে দেয়৷ এই ঘটনায় বেশ কয়েকজন শিব সেনা কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার পর পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে,তাজমহলের তেমন কোনো ক্ষতি হয়নি৷ উল্লেখ করা যায় যে, হিন্দুত্ববাদী শিবসেনা ও বজরং দলের দাবি, তাজমহল একটি শিব মন্দির, মুঘল সম্রাট শাহজাহান ওই মন্দির দখল করে নিয়েছিলেন। ঐতিহাসিকরা শিবসেনার দাবি নাকচ করে দিয়েছেন। (কোলকাতা থেকে শফিকুল ইসলাম)
Posted in ভারত | No Comments »
26th Jul 2008
রাইসকে গ্রেফতার করলে পুরস্কার!
নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। সে দেশের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডেভিড ডু বলেন, ‘ইরাকে অবৈধভাবে আক্রমণ ও দখলদারিত্ব’ অব্যাহত রাখায় ছাত্ররা রাইসের গ্রেফতার চায়। গ্রেফতারকারীর জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার (৩ হাজার ৭শ’ মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাইস সিঙ্গাপুরে এশিয়ান সিকিউরিটি সম্মেলনে অংশ নিয়ে অস্ট্রেলিয়া হয়ে শুক্রবার নিউজিল্যান্ড যাবার কথা রয়েছে।
ডেভিড ডু বলেন, জেনেভা কনভেনশন লংঘনের অভিযোগে রাইসকে গ্রেফতারের জন্য পুলিশের নিকট তারা আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। ছাত্ররা আজ শনিবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করবে। এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে রাইস বলেন, গণতান্ত্রিক সমাজে ছাত্র বিক্ষোভ দীর্ঘদিনের একটি রীতি। তবে যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরম্নদ্ধে যুদ্ধ শেষ করতে জাতীয় ও আন্তর্জাতিক আইন মেনেই সব করছে।
-।। ওয়েলিংটন থেকে এপি ।।
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »
26th Jul 2008
ওয়াশিংটনে শেখ হাসিনা ।। নেতাকর্মীদের কলহ, হট্টগোল
লন্ডনে সহোদরা রেহেনার ছেলের বিয়ের বাগদান অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ওয়াশিংটন ফিরে এসেছেন। তার সাথে রয়েছেন পুত্র সজিব জয়, পুত্রবধূ ক্রিস্টিনা, নাতনী সোফিয়া ও বিশেষ সহকারী ড· মাহমুদ হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃটিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা ডুলাস বিমান বন্দরে অবতরণ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের বহিষ্কার প্রস্তাবের ঘটনা নিয়ে দলনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা ডুলাস বিমান বন্দরে অপেড়্গমাণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান নেতাকর্মীদের তুমুল বাকবিতণ্ডা, হৈ চৈ ও কলহ শুরম্ন হলে তা সম্ভাব্য সহিংসতায় রূপ নেয়ার আশংকায় আইন-শৃংখলা রড়্গায় নিয়োজিত নিরাপত্তা কর্মীরা সবাইকে এয়ারপোর্ট থেকে বের করে গাড়ি রাখার একটি পরিত্যক্ত বেস্টনীতে জড়ো করে এবং এক পর্যায়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে সেখানে নিয়ে আসে। নেত্রীকে কাছে পেয়ে নেতাকর্মীরা জয় বাংলা শেস্নাগানের পাশাপাশি পরস্পর বিরোধী শেস্নাগান দিতে থাকে। এ সময় ক্লান্ত ও বিষণ্ন দলনেত্রী উষ্মা প্রকাশ করে ‘তোমরা কি দেশের মানইজ্জত ডোবাতে চাও’ বলে নীরবে গাড়ির দিকে পা বাড়ান এবং অকুস্থল ত্যাগ করেন। (more…)
Posted in আমেরিকা, রাজনীতি | No Comments »
26th Jul 2008
বার্লিনে বৃহত্তম সমাবেশে ওবামা বললেন বাংলাদেশের কথাঃ নতুন বিশ্ব গড়ার আহ্বান
<<<বার্লিনে ২ লক্ষাধিক লোকের সমাবেশে ভাষণ দেন বারাক ওবামাঃ নিউজ ওয়ার্ল্ড
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা জার্মানির বার্লিনে দুই লক্ষাধিক ভক্ত শ্রোতার এক সমাবেশে বাংলাদেশের শিশুদের কথা বললেন। গত বৃহস্পতিবার বার্লিন গেটের অদূরে আয়োজিত বৃহত্তম সমাবেশে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা হিংসা-বিদ্বেষ ও শত্রুতা ভুলে ভালোবাসার জয়গানে এক নতুন বিশ্ব গড়ার কথা বলতে গিয়ে বাংলাদেশের কথা বলেন। বিভিন্ন টেলিভিশনের লাইভ কভারেজের বদৌলতে বিশ্বের শত কোটি মানুষ প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের ব্যতিক্রমী এই নেতার বক্তব্য।
বারাক ওবামা বলেন, উদগ্রীব বিশ্বাসী জানতে চায় বর্তমান ও ভবিষ্যতের কল্যাণে কী করতে পারি আমরা। দুঃখ-বেদনায় ভারাক্রান্ত বিশ্বের ভুলে যাওয়া উপেক্ষিত সেই মানব-মানবীদের দিকে কি আমরা সাহায্যের হাত প্রসারিত করব? দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত বাংলাদেশের সেই শিশুকে কি আমরা তুলে নিয়ে আসতে পারি?
(more…)
Posted in আন্তর্জাতিক, ইউরোপ | 1 Comment »
26th Jul 2008
কুয়ালালামপুরে অসংখ্য বাংলাদেশী শ্রমিক অনাহারে-অর্ধাহারে
মালয়েশিয়ায় আতঙ্ক ও অনাহারে দিন কাটাচ্ছেন শত শত বাংলাদেশী শ্রমিক। বাংলাদেশ দূতাবাস থেকে কিছু দূরে পাতাল রেলের একটি ব্রিজের নিচে এমন অনেক শ্রমিকের দেখা মিলবে। কোনো দিন এক বেলা খেয়ে আবার কোনো দিন না খেয়েই তাদের দিন কাটছে।
তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়ার ফোরকান। পাতাল রেলের দিকে নির্ণিমেষ তাকিয়ে আছে। দেখলেই বোঝা যায়, খাওয়া আর ঘুম নেই কয়েক দিন।
‘কত দিন হলো এসছেন?’ জানতে চাইলে বললেন, ছয় মাস। কারখানায় চাকরি দেয়ার কথা বলে পল্টনের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় এসেছেন ফোরকান। কিন্তু কাজ দেয়া হয় একটি পামবাগানে। বেতন মাত্র ৫ রিংগিত। অর্থাৎ বাংলাদেশী টাকায় ১০০ টাকা। এখানে তিন বেলা খেতেই চলে যায় ৪ রিংগিত। ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় আসা ফোরকান বুঝতেই পারছেন না কিভাবে তিনি এই টাকা উঠাবেন। পামবাগানে কাজ করতে গিয়ে তামিল শ্রমিকদের হাতে মার খেয়ে কুয়ালালামপুর থেকে অনেক দূরের এক বাগান থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন এই ব্রিজের নিচে। হাতে পাসপোর্ট নেই। পাসপোর্ট আছে মালিকের কাছে। ফলে দেশে ফিরে যাবেন সে উপায়ও নেই। হ্যাঁ, পথ একটা আছে, পুলিশের হাতে ধরা দেয়া। কিন্তু ১ লাখ ৭৫ হাজার টাকার কী হবে? জমি বিক্রি করে এই টাকা দিয়েছেন রিক্রুটিং এজেন্সিকে।
ফোরকান মিয়ার মতো এমন অসংখ্য বাংলাদেশী শ্রমিক পাওয়া যাবে কুয়ালালামপুর, জোহুরবারু, শাহআলম ও পেনাংয়ে। ফোরকান মিয়ার একটাই আকুতি, দেশ থেকে যেন আর কেউ মালয়েশিয়া না আসে। কিন্তু উড়োজাহাজ ভরে প্রতি দিনই আসছে অসংখ্য ফোরকান মিয়া। যাদের দিন কাটছে অনাহার-অর্ধাহারে। ফোরকান মিয়ার মতো আরো অনেকে জানিয়েছেন, প্রায় ২ লাখ টাকা দিয়ে তারা এ দেশে এসেছেন। কিন্তু কাগজপত্রে বলতে হয়েছে ৮৪ হাজার টাকা। এখানে আসার পর এজেন্টরা লাপাত্তা হয়ে যায়। আবার কখনো কখনো অস্তিত্বহীন কোম্পানির নাম করেও বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা হচ্ছে। (more…)
Posted in অর্থনীতি ও শিল্প, এশিয়া প্যাসিফিক | No Comments »
25th Jul 2008
কাশ্মীর আবারো উত্তপ্তঃ কার্ফ্যু জারি
সহিংসতায় নিহত ৯
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। অমরনাথ তীর্থস্থান সংস্থাকে জমি দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের পর এর প্রতিবাদে এক ব্যক্তি আত্মহত্যা করে। ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোয় জম্মুতে কার্ফ্যু জারি করা হয়েছে। এ দিকে সন্দেহভাজন স্বাধীনতাকামীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
অমরনাথের সংস্থায় জমি দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের পর জম্মুতে এক ব্যক্তি বিষ খেয়ে অত্মহত্যা করেছে। এর প্রতিবাদে গতকাল জম্মু বন্ধ পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কার্ফ্যু জারি করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি’র কর্মীরা গতকাল বন্ধ পালনে রাস্তায় নেমে আসে। তারা গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুরনো জম্মু শহরের বেশিরভাগ দোকানপাট গতকাল বন্ধের কারণে খোলা হয়নি। বিক্ষোভকারীরা জমি ফেরত না পাওয়া পর্যন্ত আত্মহত্যাকারীর লাশ দাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কাশ্মীরি মুসলমানরা জানিয়েছে, তারা শুধু জমি ফেরত চেয়েছে। অমরনাথ যাত্রায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো ইচ্ছা তাদের নেই। (more…)
Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »
25th Jul 2008
জর্ডান উপত্যকায় ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণ
<<<পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ
দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ইসরায়েল নতুন করে বসতি নির্মাণ শুরু করায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চিত হয়ে পড়েছে৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাই ইসরায়েলকে এ উদ্যোগ বন্ধ করার আহবান জানিয়েছেন৷
ফিলিস্তিন ও আন্তর্জাতিক মহলের নিষেধ সত্বেও ইসরায়েল তার দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ শুরু করেছে৷ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্হা এএফপি জানিয়েছে জর্ডান উপত্যকার মাসকিওত বসতিতে এ মুহুর্তে ২০টি নতুন হাউজিং ইউনিট তৈরীর প্রক্রিয়া শুরু করছে ইসরায়েলী সেনাবাহিনী৷ ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ এ জন্য দরপত্র ডাকার ঘোষণা দিয়েছে৷ তবে এ জন্য চুড়ান্ত অনুমোদন আসতে হবে ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের কাছ থেকে৷ ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন না পাওয়ার কোন কারণ নেই৷ (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
25th Jul 2008
‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা ইসরাইলের প্রতি সমর্থন জানাতে বাধ্য’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্বাচনে বিজয়ের জন্য বাধ্য হয়ে ইসরাইলকে সমর্থন করেন বলে ইসরাইলী পার্লামেন্টের একজন আরব সাংসদ মন্তব্য করেছেন।
ওয়াসিল তাহা ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা’র গতকালের বক্তব্য সম্পর্কে আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইহুদীবাদী লবির প্রভাব এতটা বেশী যে, প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে ইসরাইলের সমর্থনে কথা বলতেই হবে।
(more…)
Posted in আমেরিকা, মধ্যপ্রাচ্য | No Comments »
24th Jul 2008
সুমেরুতে নতুন তেলের সন্ধান
<<<সুমেরুতে রুশ পতাকা
যুক্তরাষ্ট্রের সরকারী বিজ্ঞানীদের বিশ্বাস, উত্তর মেরুতে প্রায় নয় হাজার কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে যা দিয়ে আগামী প্রায় তিন বছর বিশ্বের তেলের চাহিদা পূরন সম্ভব হবে৻
মার্কিন জিওলজিকাল সার্ভের হিসেব অনুযায়ী বিশ্বের অনাবিষ্কৃত তেল ভান্ডারের শতকরা ৩৫ ভাগ রয়েছে এই সুমেরু অঞ্চলে৻
আর এই হিসেব এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ সুমেরু অঞ্চলের পাশ্ববর্তী দেশগুলি ঐ অঞ্চলটিকে দখল করার চেষ্টা করছে৻
মার্কিন গবেষকরা বলছেন বিশ্বের তেল এবং গ্যাস মজুদের যতটা মানুষের পক্ষে আহরণ করা সম্ভব, তার এক চতুর্থাংশ পাওয়া গেছে এই সুমেরু অঞ্চলে৻ বেশীরভাগটই সমুদ্রের তলদেশে৻ এই ভান্ডারের এক তৃতীয়াংশই গ্যাস৻ (more…)
Posted in আন্তর্জাতিক, প্রকৃতি ও পরিবেশ | No Comments »
24th Jul 2008
ইসরায়েল ইতিহাসের সবচেয়ে ঘোরতর হুমকির মুখে: ম্যাককেইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার মধ্যপ্রাচ্য সফরের মাঝে ইসরায়েলি ভোটারদের মনোযোগ আকৃষ্ট করে বক্তব্য দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবিলিকান প্রার্থী ম্যাককেইন। বুধবার তিনি বলেন. ইরানের কারণে ইসরায়েল এখন ইতিহাসের সবচে ঘোরতর হুমকির মুখে রয়েছে।
যুক্তরাষ্ট্রের শত্রুদের বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই ওবামার সমালোচনা করে আসছেন অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন। ওবামার ইতোপূর্বে দেওয়া ওই সমস্ত বক্তব্য তুলে ধরতে ম্যাককেইনের উপদেষ্টারা একটি সংবাদ সম্মেলনও করেছেন।
(more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
24th Jul 2008
বিডিআর-বিএসএফ গোলাগুলির পর সোনামসজিদ স্থলবন্দর বন্ধ
সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলির পর বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ১০ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার চাকপাড়া সীমান্তে বুধবার সকালে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয় বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন।
এক সপ্তাহ আগে শিবগঞ্জ সীমান্তে দুই বিডিআর সদস্যকে গুলি চালিয়ে হত্যা করে বিএসএফ। এরপর থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে চুয়াডাঙ্গার নিমতলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক মারা গেছে। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান সাংবাদিকদের বলেন, ‘সকাল সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত দু’পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়।’
(more…)
Posted in বাংলাদেশ, ভারত | No Comments »
24th Jul 2008
জকিগঞ্জে ৪ হাজার একর জমি ভারতের দখলে
<<< কুশিয়ারার ভাঙনে বাংলাদেশের ভূমি চলে যাচ্ছে ভারতের দখলেঃ নয়া দিগন্ত
সেনাপতির চক সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের নাম। এখানে ছিল উর্বর আবাদি জমি। ছিল একটি স্কুল, একটি মাদ্রাসাসহ বিরাট হাটবাজার। কিন্তু কুশিয়ারার ভাঙনে সব চলে গেছে। এসব এখন শুধুই স্মৃতি। বাংলাদেশের মানুষ বসে বসে স্মৃতি রোমন্থন করলেও ওপারে ভারতের সবই ঠিক আছে। জকিগঞ্জের সেনাপতির চকের গ্রামের ওপারে ভারতের জোবাইননগর। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় কুশিয়ারার পাড় ঘেঁষে নির্মিত হয়েছে শক্ত বেড়িবাঁধ, কংক্রিটের রাস্তা ও কাঁটাতারের বেড়া। এসব অবকাঠামোকে স্থায়ী করতে বিএসএফ’র সহায়তায় ফেলা হচ্ছে পাথরের পর পাথর। এতে সেনাপতির চকের মতো জকিগঞ্জের আরো অনেক গ্রামের আবাদি জমি, বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ নদীভাঙন ঠেকাতে কাজে নামলে বিএসএফ তাড়া করে, গুলি ছোড়ে। আর এভাবেই স্বাধীনতার পর থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলার পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারার ভাঙনে ৪ হাজার একর জমি হারিয়েছে বাংলাদেশ। (more…)
Posted in বাংলাদেশ, ভারত | No Comments »
24th Jul 2008
ইসরায়েল রাষ্ট্রের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ওবামার
<<<বারাক ওবামার সঙ্গে ইসরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেস।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট-প্রার্থী বারাক ওবামা ইসরায়লের প্রতি অকুন্ঠ সমর্থন প্রকাশ করেছেন৷ কথা বলেছেন শীর্ষ ইসরায়েলী নেতাদের সঙ্গে৷ ফিলিস্তিনী নেতাদের সঙ্গে ওবামার বৈঠক ছিল নিচু স্বরে বাঁধা৷
ইসরায়েল-এর নিরাপত্তার প্রতি সমর্থন-এর প্রশ্নে কোন কিন্তু রাখেন নি বারাক ওবামা৷ একই সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ার প্রতি তাঁর অবিচলিত আস্থার কথাও তিনি উল্লেখ করতে ভোলেন নি৷ জেরুসালেমে ইসরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেস-এর সঙ্গে বৈঠকে তিনি অত্যন্ত জোর দিয়েই বলেন, এখানে এই সফরে আমি এসেছি ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্কের কথা দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করতে, তার নিরাপত্তার প্রতি আমার অঙ্গীকারবদ্ধতার কথা জানিয়ে দিতে এবং আমার এই আশা নতুন করে ব্যক্ত করতে যে এই অঞ্চলে অপেক্ষাকৃত স্থায়ী এক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি যেন - সে সেনেটর পদেই হোক বা প্রেসিডেন্ট পদেই হোক - কার্যকর এক সহযোগী হিসেবে কাজ করতে পারি৷ (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »