Archive for the 'আমেরিকা' Category

11th Nov 2008

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টের গুয়ান্টানামো বে’র বন্দী শিবির বন্ধ করার সিদ্ধান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ান্টানামো বে’র বন্দী শিবির বন্ধ করে দেবেন বলে তার উপদেষ্টারা খবর দিয়েছেন। ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডেনিস ম্যাকডোনাগ এ খবর জানিয়ে বলেছেন, তবে গুয়ান্টানামো নির্যাতন শিবির বন্ধ করে দেয়ার তারিখ নির্ধারণ করা হয় নি। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, পরিবর্তনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামার সামনে যেসব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার একটি হচ্ছে কূখ্যাত গুয়ান্টানামো বন্দীশিবির। (more…)

Posted in আমেরিকা | No Comments »

10th Nov 2008

যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের সংবাদ ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস

মার্কিন দৈনিক নিউ ইর্য়ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত পাকিস্তান ও সিরিয়া সহ আরো কয়েকটি দেশে প্রায় ১২টি গোপন অভিযান চালিয়েছে। কথিত আল কায়েদার বিরুদ্ধে এ সব অভিযান চালানো হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে। (more…)

Posted in আন্তর্জাতিক, আমেরিকা | No Comments »

11th Aug 2008

মোদির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞার দাবিতে মার্কিন আইন প্রণেতা

গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা নিষেধাজ্ঞার দাবিতে আরো ২৭ মার্কিন আইনজীবীর সমর্থনের কথা জানিয়েছে ইন্দো-মার্কিন সংগঠন কোয়ালিশন এগেইনস্ট জেনোসাইড। রিপাবলিকান কংগ্রেস সদস্য জোসেফ পিটসের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের কাছে পাঠানো এক চিঠিতে ২০০২ সালে গুজরাটে সঙ্ঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা ও গণহত্যার জন্য দায়ী মোদিকে আগামী ২৯-৩১ আগস্ট নিউজার্সিতে অনুষ্ঠেষ ‘বিশ্ব গুজরাটি সম্মেলনে’ উপস্থিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে অনুমতি না দেয়ার আবেদন জানানো হয়।
২০০২ সালের গণহত্যার সময় পালিয়ে যাওয়া ১ লাখ মানুষ তাদের বাড়িঘরে ফিরে আসতে পারছে না এবং সুষ্ঠু ও অবাধ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। চিঠিতে বলা হয়, ‘মোদি ও তার প্রশাসন তাদের বিরুদ্ধে শালীনতাহানি, হত্যা ও জনগণের সম্পত্তি লুটপাটের ২ হাজার মামলা বাতিল করে দিয়েছে।   -এনডিটিভি

Posted in আমেরিকা, ভারত | No Comments »

08th Aug 2008

যুক্তরাষ্ট্রে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

-নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
 
প্রতি বছর সমগ্র বিশ্বের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশকারী দেশ যুক্তরাষ্ট্রে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার একটি বিবরণ নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে। সুখের জন্য প্রিয় মাতৃভূমি ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আগতদের সাথে কী নির্দয় আচরণ করা হচ্ছে লাগাতারভাবে, সে ব্যাপারে দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনটি ৩ আগস্ট প্রকাশিত হয়েছে ‘ইমিগ্রেশন ফেসিং ডিপোর্টেশন বাই ইউএস হসপিটালস’ শিরোনামে। এ প্রতিবেদনে ফেডারেল প্রশাসনের দুর্বলতার সুযোগে কোনো কোনো হাসপাতাল মারাত্মকভাবে অসুস্থ ইমিগ্র্যান্টদের জোরপূর্বক স্বদেশে পাঠিয়ে দিচ্ছে যেখানে চিকিৎসার নূøনতম সুযোগ নেই বা চিকিৎসার মতো সঙ্গতিও নেই। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এ দেশে বসবাসরত যেকোনো মানব সন্তানের চিকিৎসা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। জরুরি চিকিৎসায় কোনো ধরনের কার্পণ্য করা যাবে না ইমিগ্রেশনের স্ট্যাটাসের অজুহাতে। ইমিগ্রেশনের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে রয়েছেন এহেন অপকর্মে লিপ্তদের ব্যাপারে­ এ প্রসঙ্গও স্থান পেয়েছে ওই প্রতিবেদনে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আরিজোনার ফিনিক্সে অবস্থিত সেন্ট যোসেফ হাসপাতাল থেকে বছরে গড়ে ৯৬ জন অবৈধ ইমিগ্র্যান্টকে বহিষ্কার করা হচ্ছে। ফ্লোরিডার ফোর্টলডারডেলে অবস্থিত ব্রাউয়ার্ড জেনারেল মেডিক্যাল সেন্টার থেকে বার্ষিক গড়ে ছয় থেকে আটজন রোগীকে স্বদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে ইমিগ্রেশনের স্ট্যাটাসের কারণে। শিকাগো হাসপাতাল থেকে গত বছর ১০ জনকে হন্ডুরাসে পাঠিয়ে দেয়া হয়েছে। গত বছর ৩৬০ জন মেক্সিকানকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে তাদের দেশের কন্স্যুলেটের মধ্যস্থতায়। তারা কেউই স্বদেশে সুচিকিৎসা পাচ্ছেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ প্রতিবেদনের পর ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত সংগঠনের নেতৃবৃন্দ এবং মানবাধিকার নিয়ে কর্মরতরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন, অন্য দেশের মানবাধিকার নিয়ে যারা নানা সমালোচনা করছেন, খবরদারি চালাচ্ছেন, তাদের দেশের এ পরিস্থিতির দায় কার ওপর চাপাবেন? ক্যাপিটল হিলের লোকজন এখন কী বলবেন?

-এনা নিউইয়র্ক

Posted in আমেরিকা | No Comments »

08th Aug 2008

আমেরিকা এ অঞ্চলে ভারতকে তার ভাড়াটে সৈন্য বানাতে চায়

-ভারতীয় বাম নেতাদের অভিমত
 
‘আমার দুর্ভাগ্য যে, আমি এখন ভারতের নাগরিক। সাম্রাজ্যবাদী চক্রান্তে এই উপমহাদেশ ভাগ হওয়ায় আমি নিজের দেশে (বাংলাদেশ) এখন বিদেশী। আমার শৈশব যেখানে কেটেছে, সেখানে আমি এখন বিদেশী মেহমান হিসেবে আসতে হলো।’
কথাগুলো বলেছেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতা এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শ্যামল চক্রবর্তী। গতকাল সিপিবি’র নবম কংগ্রেসে বক্তব্যের শুরুতে তিনি এসব কথা বলেন। কংগ্রেসে ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য মৃদুল দে ও মঞ্জু মজুমদার, সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের নেতা ড. বরুণ মুখার্জি, পাকিস্তানের কমিউনিস্ট পার্টির নেতা পীরজাদা আহমদ বক্স ও সৈয়দ মাজহার হায়দার, নেপালের কমিউনিস্ট পার্টির নেতা সুরেশ কার্ক ও চন্দ্র শর্মা, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির লক্ষণ ডি সিলভা, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পাম সিয়ার সন ও লি গিয়া কিয়েন প্রমুখ বক্তব্য রাখেন। তারা সবাই আশাবাদ ব্যক্ত করেন, এ অঞ্চলে খুব শিগগিরই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে । তারা এই অঞ্চলের মানুষের দরিদ্র-মেহনতি মানুষের মুক্তি সমাজতন্ত্রের মাধ্যমেই সম্ভব বলে মনে করেন। আর সেই সুর ধরেই ভারতের কমিউনিস্ট পার্টির নেতা শ্যামল চক্রবর্তী বলেন, আমাদের জাতিসত্তা এক, ভাষা এক। কিন্তু সাম্রাজ্যবাদী চক্রান্তে আমরা বিভক্ত। তিনি বলেন, আমেরিকা পারমাণবিক যে চুক্তি ভারতের সাথে করতে চাচ্ছে তার পেছনে অন্য কারণ নিহিত। তিনি বলেন আমাদের আমেরিকা বিদ্যুৎ দিয়ে দেবে, এটা বিশ্বাসযোগ্য নয়। বরং তারা চীনকে দমাতেই এই চুক্তি করতে চাচ্ছে। তিনি বলেন, আমেরিকা তার স্ট্র্যাটেজিক চুক্তির ছোট অংশীদার হিসেবে ভারতকে ব্যবহার করবে।
তিনি বলেন, এ অঞ্চলের মুসলমানদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনার পেছনে আমেরিকার অন্য মতলব নিহিত। তিনি বলেন, একই মিথ্যা অভিযোগ টেনে মধ্যপ্রাচ্যের একের পর এক দেশের বিরুদ্ধে তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শকুনের দৃষ্টি এখন পড়েছে ইরানের দিকে। তিনি বলেন, এই স্ট্র্যাটেজিক চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের জনগণকে নিয়ে সাম্রাজ্যবাদবিরোধী জনতার ঐক্য গড়ে তুলতে হবে।
ভারতের অন্য বাম নেতা মঞ্জু মজুমদার বলেন, ভারত এখন সাম্রাজ্যবাদী শক্তির ফাঁদে পা দিয়েছে। ভারতকে দিয়ে এ অঞ্চলে আমেরিকা ভয়াবহ অশান্তি সৃষ্টি করতে চায়। এ অঞ্চলের পুরো শান্তি বিনষ্ট হবে আমেরিকার সাথে বিদ্যুৎ উন্নয়নের নামে পারমাণবিক চুক্তি করা হলে। তিনি বলেন, এসব লোভ দেখিয়ে আমেরিকা কার্যত ভারতকে হাতের মুঠোয় আনতে চায়। ‘নিউক্লিয়ার ডিল’ করে আমেরিকা সাময়িকভাবে সে জোটের মধ্যে নিয়ে যেতে চায়।
এ দিকে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির নেতাদের মধ্যে সৈয়দ মাজহার হায়দার বলেন, আমেরিকা এক দিকে পাকিস্তানে জঙ্গিবাদ উত্থানে মদদ দিচ্ছে, অন্য দিকে সন্ত্রাস দমনের নামে পাকিস্তানকে অর্থ সাহায্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন কবে যে আমেরিকার এই চক্রান্তের বৃত্ত থেকে পাকিস্তান বেরিয়ে আসবে কেউ বলতে পারে না। আর এ জন্য এখানে জনগণকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের নেতা ড. বরুণ মুখার্জি বলেন, ভারতের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি এই অঞ্চলের শান্তি বিনষ্ট ছাড়া কিছুই করতে পারবে না।

-সৈয়দ মাহবুব মোর্শেদ

Posted in আমেরিকা, ভারত | No Comments »

28th Jul 2008

‘যুক্তরাষ্ট্রের রণ-কৌশলগত দলিলে ইসরাইলকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করা হয়নি’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটসের স্বাক্ষরিত রণ-কৌশলগত একটি দলিলে ইসরাইলকে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করা হয়নি। ইউএস ন্যাশনাল ডিফেন্স স্ট্রটেজি ফর-২০০৮ নামে অভিহিত এই দলিল সরকারীভাবে প্রকাশ করার আগেই ইনসাইড ডিফেন্স ডট কম নামে একটি ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। এই দলিলে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া দীর্ঘ মেয়াদী মিত্র হিসেবে ন্যাটো, জাপান ও দক্ষিণ কোরিয়ার কথাও এই দলিলে উল্লেখ করা হয়। ইসরাইলের দৈনিক হারেৎজ জানিয়েছে, ২০০৫ সালে ডোনাল্ড রামসফিল্ড যে দলিল প্রকাশ করেছিলো নয়া দলিলটি তার স্থলাভিষিক্ত হবে এবং শিগগিরিই নয়া দলিলটি প্রকাশ করা হবে।

Posted in আন্তর্জাতিক, আমেরিকা, মধ্যপ্রাচ্য | No Comments »

27th Jul 2008

লন্ডনে বারাক ওবামা: স্বদেশে জনপ্রিয়তায় ভাটা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা শনিবার লন্ডন পৌঁছেন। এ সফরের মধ্যে দিয়েই ওবামা তার ইউরোপ সফরের ইতি টানবেন। লন্ডনে তিনি প্রধানমন্ত্রী গর্ডন বাউনের সঙ্গে বৈঠকে মিলিত হন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বিরোধী কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেলনের সঙ্গেও বৈঠক করার কথা তার। এর আগে আফগানিস্তান, ইরাক, কুয়েত, জর্ডান, ইসরায়েল এবং পশ্চিম তীর সফর করেন তিনি। তবে বার্লিন এবং প্যারিসের মতো অতো সরব হবে না বারাক ওবামার লন্ডন সফর। বার্লিন সফরে ওবামা ব্রান্ডেনবার্গ গেটে যে সভা করেন তাতে প্রায় ২ লাখ লোকের সমাগম ঘটে।

(more…)

Posted in আন্তর্জাতিক, আমেরিকা | No Comments »

26th Jul 2008

ওয়াশিংটনে শেখ হাসিনা ।। নেতাকর্মীদের কলহ, হট্টগোল

লন্ডনে সহোদরা রেহেনার ছেলের বিয়ের বাগদান অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ওয়াশিংটন ফিরে এসেছেন। তার সাথে রয়েছেন পুত্র সজিব জয়, পুত্রবধূ ক্রিস্টিনা, নাতনী সোফিয়া ও বিশেষ সহকারী ড· মাহমুদ হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃটিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা ডুলাস বিমান বন্দরে অবতরণ করেন।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের বহিষ্কার প্রস্তাবের ঘটনা নিয়ে দলনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা ডুলাস বিমান বন্দরে অপেড়্গমাণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান নেতাকর্মীদের তুমুল বাকবিতণ্ডা, হৈ চৈ ও কলহ শুরম্ন হলে তা সম্ভাব্য সহিংসতায় রূপ নেয়ার আশংকায় আইন-শৃংখলা রড়্গায় নিয়োজিত নিরাপত্তা কর্মীরা সবাইকে এয়ারপোর্ট থেকে বের করে গাড়ি রাখার একটি পরিত্যক্ত বেস্টনীতে জড়ো করে এবং এক পর্যায়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে সেখানে নিয়ে আসে। নেত্রীকে কাছে পেয়ে নেতাকর্মীরা জয় বাংলা শেস্নাগানের পাশাপাশি পরস্পর বিরোধী শেস্নাগান দিতে থাকে। এ সময় ক্লান্ত ও বিষণ্ন দলনেত্রী উষ্মা প্রকাশ করে ‘তোমরা কি দেশের মানইজ্জত ডোবাতে চাও’ বলে নীরবে গাড়ির দিকে পা বাড়ান এবং অকুস্থল ত্যাগ করেন। (more…)

Posted in আমেরিকা, রাজনীতি | No Comments »

25th Jul 2008

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা ইসরাইলের প্রতি সমর্থন জানাতে বাধ্য’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্বাচনে বিজয়ের জন্য বাধ্য হয়ে ইসরাইলকে সমর্থন করেন বলে ইসরাইলী পার্লামেন্টের একজন আরব সাংসদ মন্তব্য করেছেন।
ওয়াসিল তাহা ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা’র গতকালের বক্তব্য সম্পর্কে আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইহুদীবাদী লবির প্রভাব এতটা বেশী যে, প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে ইসরাইলের সমর্থনে কথা বলতেই হবে।

 

(more…)

Posted in আমেরিকা, মধ্যপ্রাচ্য | No Comments »

16th Jul 2008

গুয়ান্তানামোর জেরার ভিডিও প্রকাশ, চরম চাঞ্চল্য বিশ্বজুড়ে

কিউবার গুয়ান্তানামোতে মার্কিন কারাগারে কী ধরণের জেরা বা অত্যাচার চালানো হয় বন্দীদের ওপর তার কিছুটা ধারণা মিলল এতদিনে৷ গুয়ান্তানামোয় বন্দী এক কানাডার নাগরিক কিশোর ওমর খদরকে জেরার দৃশ্যের ভিডিও ফুটেজ গতকাল আদালতে হাজির করেন ওমরের আইনজীবি এডনি৷ দশ মিনিটের ওই ক্লিপে দেখা যাচ্ছে ২০০৩ সালে কানাডিয় গোয়েন্দারা ওমরকে জেরা করছেন৷ ভিডিওয় কোনো শারীরিক অত্যাচারের দৃশ্য না দেখা গেলেও পুরো সময়টা জুড়ে কিশোর ওমরকে কাঁদতে দেখা যাচ্ছে৷ সে চিকিৎসার অভাবের অভিযোগ করছে বারবার৷ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গুয়ান্তানামোর বন্দীদের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গতরাতে বলেন গুয়ান্তানমোয় আটকদের বিষয়ে আমরা এখনও বিচার বিশ্লেষণ চালাচ্ছি৷ তাদের ওপর অন্যায় করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছি৷ বিষয়টি যথেষ্ট জটিল৷ এই নিয়ে কংগ্রেসেও আলোচনা চলছে৷ বন্দীদের বিচার পাওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ তবে, ওমর খদরের ভিডিও ফুটেজ ইন্টারনেট মারফত্ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ গুয়ান্তানামোর কোনো বন্দীর জেরার দৃশ্য এই প্রথম দেখল গোটা বিশ্ব৷

Posted in আমেরিকা | No Comments »

13th Jul 2008

মার্কিন গবেষণাগারে মুসলিম বিজ্ঞানী প্রবেশে নিষেধাজ্ঞা

মার্কিন সরকার আমেরিকার পারমাণবিক ল্যাবরেটরীগুলোতে ইরানী বিজ্ঞানী ছাড়াও অন্যান্য মুসলিম দেশগুলোর বিজ্ঞানীদের প্রবেশাধিকার সীমিত করে দিয়েছে। গত শুক্রবার ওয়ার্ল্ডনেট ডেইলীর এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরীর একজন নিরাপত্তা কর্মকর্তা মুসলিম বিজ্ঞানীদর উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সাফাই গেয়ে বলেন, “জাতীয় ল্যাব কমপ্লেক্সের মধ্যে ইরানীদের অবস্থান বিরাট উদ্বেগের ব্যাপার।” তিনি জানান, এ বিষয়ে কতৃêপক্ষ ইতোমধ্যে বহু নির্দেশনা জারি করেছে এবং “জাতীয় নিরাপত্তা”র স্বার্থেই নাকি এসব নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে। গত মে মাসে জ্বালানি ডিপার্টমেন্ট জাতীয় নিরাত্তার অজুহাতে একজন মিশরীয় বংশোদ্ভূত পারমাণবিক বিজ্ঞানীকে অপসারণ করেছে।

শুধু নিষেধাজ্ঞা আরোপ কিংবা অপসারণই নয়, মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে বিভিন্ন অজুহাতে মুসলিম বিজ্ঞানীদের গ্রেফতার ও হয়রানিও শুরু করে দিয়েছে। পলো ভার্ডি নিউক্লিয়ার জেনারেটিং স্টেশনের একজন মুসলিম বিজ্ঞানীর বিরুদ্ধে

(more…)

Posted in আন্তর্জাতিক, আমেরিকা | No Comments »