Archive for the 'ইউরোপ' Category

12th Aug 2008

জর্জিয়ায় পুলিশ ভবন রুশ সেনাদের দখলে

জর্জিয়ায় রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার রুশ জঙ্গি বিমানগুলো জর্জিয়ার রাজধানী তিবিলিশি এবং পার্বত্যাঞ্চলে ব্যাপক হামলা চালায়। দুই পক্ষের সেনাদের মধ্যে প্রচন্ড স্থলযুদ্ধও চলছে। রুশ সেনারা গতকাল পশ্চিমাঞ্চলীয় জর্জীয় শহর জাগদিদিতে পুলিশ ভবনগুলো দখল করে নেয়। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনী একটি জর্জীয় জাহাজ ডুবিয়ে দেয়। (more…)

Posted in ইউরোপ | No Comments »

09th Aug 2008

জর্জিয়া ও রাশিয়ার সঙ্কট চরমে

জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জর্জিয়া ও রাশিয়ার সংঘর্ষ ক্রমশঃ পুরোপুরি যুদ্ধের আকার ধারণ করছে - যা গোটা বিশ্বের কাছে চরম দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে৷

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরী অধিবেশনে আপাতত যুদ্ধবিরতি কার্যকর করতে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ শুক্রবার আলোচনায় কোনো ফল পাওয়া যায় নি৷ শনিবার আবার বৈঠক বসার কথা৷ (more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

03rd Aug 2008

তুরস্কে ধর্ম ও ধর্মনিরপেক্ষতার রসায়ন

রেচেপ তাইয়িপ এর্দোয়ান - ইসলামী কট্টরপন্থী না প্রগতিশীল সমাজ সংস্কারক?

তুরস্কের ক্ষমতাসীন AK পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ এই ঘটনার ফলে তুরস্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাষ্ট্র ও ধর্মের রসায়নের বিষয়টি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে৷

প্রেক্ষাপট

কোনো গণতান্ত্রিক দেশের ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ ঘোষণা করার প্রচেষ্টার কথা শুনলে বিস্ময় জাগাই স্বাভাবিক৷ কিন্তু তুরস্কের ইতিহাস ও রাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্যের আলোকে বিষয়টি অত্যন্ত জটিল৷

 

(more…)

Posted in ইউরোপ | No Comments »

01st Aug 2008

ইসলাম অবমাননাকারী ড্যানিশ পত্রিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে মুসলিম সংগঠনগুলো

ডেনমার্কের ৭টি মুসলিম সংগঠন রাসুল (সা:)-র অবমাননাকারী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সেদেশের সুপ্রিম কোর্টে  মামলা করবে। মুসলিম সংগঠনের একজন মুখপাত্র আসাদ বিলাল বলেছেন, কার্টুন প্রকাশের মাধ্যমে মুসলমানদের সাথে অন্যায় আচরন  করা হয়েছে এবং আমরা এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচার চাইব। এর আগে ডেনমার্কের দুটি নিম্ন আদালত তাদের আবেদন নাকচ  করে দিয়েছে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

31st Jul 2008

তুরস্কে নিষিদ্ধ হয়নি ক্ষমতাসীন : এ কে পার্টি

তুরস্কের সাংবিধানিক আদালত ইসলামি কর্মকাণ্ডের জন্য ক্ষমতাসীন এ কে পার্টিকে নিষিদ্ধ না করে দলটিকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসি,রয়টার্স ও টিডিএন জানায়, এ কে পার্টির বিরুদ্ধে দেশে ধর্মনিরপেক্ষ সংবিধানের শর্ত ভঙ্গ করে ইসলামপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছিল। তবে দলটি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে তুরস্কে কয়েক মাসের রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
(more…)

Posted in ইউরোপ | No Comments »

30th Jul 2008

তুরস্কের বিচার ব্যবস্খা ও সাংবিধানিক আদালত

তুরস্কের বিচার ব্যবস্খা বিশ্বের অন্যান্য দেশের মতোই নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত নিয়ে গঠিত। এখানে বেসামরিক আদালতের পাশাপাশি সামরিক আদালত রয়েছে, যা কেবল সেনাসদস্যদের বিচার করে থাকে। বেসামরিক বা সিভিলিয়ন বিচার ব্যবস্খা নিম্ন আদালত বা জুডিসিয়াল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, স্টেট সিকিউরিটি কোর্ট ও সুপ্রিমকোর্টের সমন্বয়ে গঠিত। এ ছাড়াও রয়েছে কোর্ট অব জুরিসডিকশনাল ডিসপুটস, যা বিভিন্ন আদালত, প্রশাসনিক অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক আদালতসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের এখতিয়ার বা কর্তৃত্বের সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে থাকে। হাইকোর্ট অব আপিলস, কাউন্সিল অব স্টেট সুপ্রিম মিলিটারী কোর্ট অব আপিলস ও মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব আপিলসের বিচারকদের নিয়ে কোর্ট অব জুরিসডিকশনাল আপিলস গঠিত হয়। তবে তুরস্কের বিচার ব্যবস্খায় সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সংযোজন করা হয়েছে, তা হলো কনস্টিটিউশনাল কোর্ট বা সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা। সংবিধানের মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা হলে তা বাতিল করাসহ ব্যাপক ক্ষমতার অধিকারী এই আদালত। মূলত পার্লামেন্টের ও সরকারের নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগের প্রতিরোধমূলক ব্যবস্খা হিসেবে এই আদালত প্রতিষ্ঠা করা হয়।

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

27th Jul 2008

বসনিয়ার মুসলিম ছিটমহল সেব্রেনিচায় সার্বদের গণহত্যা

সার্ব বিদ্রোহী নেতা রাদোভান কারাদজিচ গ্রেফতার হওয়ায় বসনিয়ার নির্যাতিত মুসলমানরা সন্তুষ্ট হয়েছে। তাদের মনে এখন এ বিশ্বাস ফিরে আসছে যে, বিলম্বে হলেও মূল যুদ্ধাপরাধীর বিচার হবে। কারাদজিচের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর মধ্যে দুইটি অভিযোগ অত্যন্ত গুরুতর। একটি হলো বসনিয়ার রাজধানী সারায়েভো অবরোধ এবং আরেকটি হলো মুসলিম ছিটমহল সেব্রেনিচায় গণহত্যা।

সেব্রেনিচা ছিল জাতিসংঘ ঘোষিত ৬টি ছিটমহলের অন্যতম। অন্য ছিটমহলগুলো ছিল রাজধানী সারায়েভো, বিহাচ, তুজলা, জেপা ও গোরাজদে। ১৯৯৩ সালের ১৬ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৮১৯ নম্বর প্রস্তাবে এসব মুসলিম শহরকে নিরাপদ এলাকা বা ‘সেফ হ্যাভেন’ হিসাবে ঘোষণা করে। 

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

26th Jul 2008

ফ্রান্সে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে

<<<ফ্রান্সে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে


ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্সে আনুমাণিক ৫০ লাখ মুসলমানের বাস৷ ইদানিং তাদের মনে এই ভাবনা জোর পাচ্ছে যে ফরাসী সরকারের দিক থেকে তারা বৈষম্যের শিকার হচ্ছে৷

বিশেষজ্ঞরা মনে করেন, ফ্রান্সে ৫০ থেকে ৬০ লাখ মুসলমান বাস করে৷ তবে পুরোপুরি নির্ভরযোগ্য কোন পরিসংখ্যান এখনও নেই৷ ফ্রান্সে জাতিগত ও ধর্মীয় বিচারে পরিসংখ্যান তৈরি করা নিষিদ্ধ৷ এই পরিস্থিতির কারণে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অভিবাসীদের ফরাসী সমাজের মূলধারায় পুরোপুরি সম্পৃক্ত করার কাজটি হয়ে ওঠে দূরূহ৷ (more…)

Posted in ইউরোপ, ধর্ম ও মানবতা | No Comments »

26th Jul 2008

রাইসকে গ্রেফতার করলে পুরস্কার!

নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। সে দেশের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডেভিড ডু বলেন, ‘ইরাকে অবৈধভাবে আক্রমণ ও দখলদারিত্ব’ অব্যাহত রাখায় ছাত্ররা রাইসের গ্রেফতার চায়। গ্রেফতারকারীর জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার (৩ হাজার ৭শ’ মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাইস সিঙ্গাপুরে এশিয়ান সিকিউরিটি সম্মেলনে অংশ নিয়ে অস্ট্রেলিয়া হয়ে শুক্রবার নিউজিল্যান্ড যাবার কথা রয়েছে।

ডেভিড ডু বলেন, জেনেভা কনভেনশন লংঘনের অভিযোগে রাইসকে গ্রেফতারের জন্য পুলিশের নিকট তারা আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। ছাত্ররা আজ শনিবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করবে। এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে রাইস বলেন, গণতান্ত্রিক সমাজে ছাত্র বিক্ষোভ দীর্ঘদিনের একটি রীতি। তবে যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরম্নদ্ধে যুদ্ধ শেষ করতে জাতীয় ও আন্তর্জাতিক আইন মেনেই সব করছে।

-।। ওয়েলিংটন থেকে এপি ।।

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

26th Jul 2008

বার্লিনে বৃহত্তম সমাবেশে ওবামা বললেন বাংলাদেশের কথাঃ নতুন বিশ্ব গড়ার আহ্বান

<<<বার্লিনে ২ লক্ষাধিক লোকের সমাবেশে ভাষণ দেন বারাক ওবামাঃ নিউজ ওয়ার্ল্ড
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা জার্মানির বার্লিনে দুই লক্ষাধিক ভক্ত শ্রোতার এক সমাবেশে বাংলাদেশের শিশুদের কথা বললেন। গত বৃহস্পতিবার বার্লিন গেটের অদূরে আয়োজিত বৃহত্তম সমাবেশে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা হিংসা-বিদ্বেষ ও শত্রুতা ভুলে ভালোবাসার জয়গানে এক নতুন বিশ্ব গড়ার কথা বলতে গিয়ে বাংলাদেশের কথা বলেন। বিভিন্ন টেলিভিশনের লাইভ কভারেজের বদৌলতে বিশ্বের শত কোটি মানুষ প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের ব্যতিক্রমী এই নেতার বক্তব্য।
বারাক ওবামা বলেন, উদগ্রীব বিশ্বাসী জানতে চায় বর্তমান ও ভবিষ্যতের কল্যাণে কী করতে পারি আমরা। দুঃখ-বেদনায় ভারাক্রান্ত বিশ্বের ভুলে যাওয়া উপেক্ষিত সেই মানব-মানবীদের দিকে কি আমরা সাহায্যের হাত প্রসারিত করব? দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত বাংলাদেশের সেই শিশুকে কি আমরা তুলে নিয়ে আসতে পারি?

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | 1 Comment »

22nd Jul 2008

‘বসনিয়ার কসাই’ খ্যাত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদিচ গ্রেফতার

‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদিচকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আজ জানিয়েছে, কারাদিচকে গতকাল গ্রেফতার করা হয়েছে বলে সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিকের দফতর থেকে জানানো হয়েছে। ১৯৯৫ সালে সেব্রেনিৎসাতে আট হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করাসহ বসনিয়ায় ব্যাপক গণহত্যার পরিকল্পনা কারাদিচ করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপে সেব্রেনিৎসার মত ভয়াবহ হত্যাকান্ড আর চালানো হয় নি। রাদোভান কারাদিচ যে সব হত্যাকান্ড চালিয়েছেন তার বর্ণনা দিতে যেয়ে জাতিসংঘের যুদ্ধ অপরাধ বিষয়ক ট্রাইবুনাল এসবকে ‘মানব ইতিহাসের অন্ধকারতম পৃষ্ঠা যা নরকের দৃশ্যাবলীতে পরিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। ১৯৯৭ সালে কারাদিচ গা ঢাকা দেন এবং তাকে খুঁজে বের করতে ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো হিমশিম খেয়েছে।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

20th Jul 2008

আমি আমার মাথা ঢেকেছি, মগজ নয়: হিজাব সম্পর্কে তুর্কি ফার্স্টলেডি

তুরস্কের ফার্স্টলেডি হারুনিসা গুল বলেছেন, আমি আমার মগজ নয়, মাথা ঢেকেছি। টার্কিশ নিউজ ডেইলিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, চার কোণা এক বর্ণিল সিল্কের টুকরো দেশের নির্বাচিত সরকারকে পতনের মুখে ঠেলে দিয়েছে। এমনকি সামরিক অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করেছে এই এক টুকরো কাপড়। টার্কিশ নিউজ ডেইলি। তিন পৃষ্ঠাজুড়ে প্রকাশিত এই সাক্ষাৎকারে তুরস্কের ফার্স্টলেডি বলেন, তুরস্কের হেডস্কার্ফ বিতর্ক এত গভীর এবং তিক্ত যে, তা লাখ লাখ ক্ষুব্ধকে রাস্তায় বিক্ষোভ করতে বাধ্য করেছে। এরই কারণে এ মাসেই দেশের সাংবিধানিক আদালত গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পি) সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমনকি সামরিক অভ্যুত্থানও ঘটাতে যাচ্ছিল এক স্কোয়ারের এই বর্ণিল সিল্কের টুকরোটি। (more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

16th Jul 2008

এ কে পার্টির ভাগ্য নিয়ে অনিশ্চয়তা

-মোতালেব জামালী
 তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) নিষিদ্ধ করার যে আইনি লড়াই চলছে তার প্রতি এখন মুসলিম বিশ্বের দৃষ্টি নিবদ্ধ। একটি ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ করার জন্য যখন সরকারি কৌঁসুলিরাই আদালতে আবেদন করেন তখন এর শেষ পরিণতি দেখার জন্য স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কৌতূহল জাগে। তুরস্কে এ রকম একটি নজিরবিহীন ঘটনারই অবতারণা করেছেন দেশটির শীর্ষস্থানীয় একজন সরকারি কৌঁসুলি।
ধর্মনিরপেক্ষতার নীতি বজায় রাখার নামে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম মেয়েদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা ছিল অনেক আগে থেকেই। একেপি আগাম নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই নিষেধাজ্ঞাটি তুলে নেয় পার্লামেন্টে আইন পাস করে। সরকারের যুক্তি ছিল, এটি মুসলিম মেয়েদের ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ লাভের অধিকারের পথে একটি বড় বাধা। সে কারণে এই বাধাটি আইনগতভাবেই দূর করা হয়েছে। কিন্তু তুরস্কের ধর্মনিরপেক্ষ নীতির সমর্থকরা দাবি করছেন, একেপি নেতা প্রধানমন্ত্রী রিসেপতাইপ এরদোগানের সরকার স্কার্ফের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে মূলত দেশে ইসলামি শাসনব্যবস্থা কায়েমের গোপন লক্ষ্য বাস্তবায়নের কাজ শুরু করেছে। আর এর মাধ্যমে একেপি সরকার দেশের দীর্ঘদিনের অনুসৃত ধর্মনিরপেক্ষতার নীতি বিলুপ্ত ঘটাতে চায় বলে অভিযোগ তুলেছে ধর্মনিরপেক্ষতাবাদীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে দেশব্যাপী ব্যাপক সভা-সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টাও চলে। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত একেপি নিষিদ্ধ করার জন্য মামলা ঠুকে দেয়া হয়। গত মার্চ মাসে তুরস্কের সাংবিধানিক আদালতে দেশটির প্রধান সরকারি কৌঁসুলি আবদুর রহমান ইয়ালসিনকায়া এ কে পার্টি নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলাটি দায়ের করেন। ১১ জন বিচারকের সমন্বয়ে গঠিত সাংবিধানিক আদালতের প্রধান বিচারক ওসমান পাকসুট গত বৃহস্পতিবার বলেছেন, তারা আগামী মাসের (আগস্ট) প্রথমার্ধেই মামলার রায় ঘোষণা করবেন। সরকারি কৌঁসুলিরা এ কে পার্টির বিরুদ্ধে আনীত অভিযোগে বলেছেন,

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

14th Jul 2008

আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের প্রেসিডেন্টকে গ্রেফতারের নির্দেশ দিল

১৪ জুলাই : আন্তর্জাতিক অপরাধ আদালত বা আই.সি.সি’র প্রসিকিউটর যুদ্ধ অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশীরকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। আই.সি.সি’র প্রসিকিউটর লু্ইস মোরিনো-ওকাম্পো এ ধরনের নির্দেশ দিতে পারেন বলে ব্যাপক জল্পনা-কল্পনার পর তিনি আজ আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ দিলেন।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

13th Jul 2008

তুরস্কের ক্ষমতাসীন দলের ভবিষ্যৎ

তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এর্দোগান তার দলের ভবিষ্যৎ সম্পর্কে যে মন্তব্য করেছেন, দেশটির অধিকাংশ দৈনিক সে খবর ফলাও করে প্রচার করেছে।
জনাব এর্দোগান বলেছেন, বর্তমানে কেউ তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপিকে উপেক্ষা করতে পারবে না। তিনি বলেন, এখনই তুরস্কে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে তার দল শতকরা ৪৫ ভাগ ভোট পাবে। এমনকি একেপি দলকে নিষিদ্ধ করা হলেও নতুন নামে আমরা পুণরায় রাজনৈতিক তৎপরতা শুরু করবো এবং আমাদের এ পথচলা অব্যাহত থাকবে। জনাব এর্দোগান ফ্রান্সের রাজধানী প্যারিসে ভূমধ্যসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, দেশ ত্যাগের আগে নিজের দলের অবস্থান শক্তিশালী করা এবং দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, সেটা বোঝানোর উদ্দেশ্যে এ বক্তব্য দিয়েছেন। তাদের মতে,

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

09th Jul 2008

মার্কিন কনস্যুলেটে হামলা, হত ৬

তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটকে লক্ষ্য করে হামলা হয়েছে, এবং এসময় অন্তত ছ‘জন নিহত হয়েছে৻ নিহতদের মধ্যে তিনজন ছিল তুরস্কের পুলিশের সদস্য যারা কনস্যূলেট পাহারা দিচ্ছিল৻

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

08th Jul 2008

তুরস্কে অভ্যুত্থান পরিকল্পনার আরো কিছু তথ্য ফাঁস

তুরস্কের সাম্প্রতিক ঘটনাবলী এবং সেদেশে “এরগেনে কোন” নামে একটি বেআইনী চক্রের তৎপরতার কথা ফাঁস হয়ে যাওয়ার পর বিষ্ময়ের সৃষ্টি হয়েছে। একটি তুর্কী দৈনিকে অভ্যুত্থানের ব্যাপারে তুরস্কের সাবেক নৌ কমান্ডারের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। অবশ্য এর আগেও গত বছর দৈনিকটিকে এই নৌ কমান্ডারের সাক্ষাৎকার ছাপা হয়েছিল যেখানে তিনি ২০০৪ সালে অভ্যুত্থান প্রচেষ্টার কিছু ঘটনার কথা ফাঁস করে দিয়েছিলেন। কিন্তু এ দৈনিকটি গত সোমবারের সংখ্যায় সরকারের বিরুদ্ধে “এরগেনে কোন” চক্রের তৃতীয় অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনা ফাঁস করে দেয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগের দুটি অভ্যুত্থান প্রচেষ্টায়ও এই চক্রের হাত ছিল।

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »