Archive for the 'এশিয়া প্যাসিফিক' Category

12th Aug 2008

মোশাররফকে হটাতে পার্লামেন্ট বসেছে

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ইমপিচ করার অভিপ্রায়ে গতকাল সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়েছে। উচ্চকক্ষ সিনেটের অধিবেশন আগে থেকেই চলছে। প্রেসিডেন্টকে সফলভাবে ইমপিচ করার আগ পর্যন্ত পার্লামেন্টের উভয়কক্ষের এই অধিবেশন চলবে। অধিবেশন বসার একদিন আগে মোশাররফকে সসম্মানে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের এমপিরা। পদত্যাগ না করলে ইমপিচের প্রক্রিয়া শুরু হবে। (more…)

Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »

07th Aug 2008

নেপালে সুন্দরী প্রতিযোগিতা স্থগিত

<<<অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতার নামে বিনোদন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদের

মাওবাদীদের বিরোধিতার মুখে নেপালে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলো সুন্দরী প্রতিযোগিতা৷ পরবর্তী মিস নেপালের খোঁজেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো হি্ডেন ট্রেজার নামের এই প্রতিযোগিতা৷

এপ্রিলের সাধারণ নির্বাচনে জয়ী মাওবাদীদের অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতার নামে বিনোদন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদের৷  (more…)

Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »

03rd Aug 2008

কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলনের বর্ণাঢ্য উদ্বোধন

দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, নিরাপদ ও উন্নত অঞ্চল হিসাবে গড়ে তুলতে একযোগে কাজ করার ডাক দিয়েছেন সার্কের আট দেশের শীর্ষ নেতারা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের পঞ্চদশ শীর্ষ সম্মেলনের দুইদিনের আসরের উদ্বোধনী পর্বে আট শীর্ষ নেতা এ আহ্বান জানান। গতকাল শনিবার সকালে কলম্বোয় বন্দর নায়েক স্মৃতি আন্তর্জাতিক সম্মেলন হলে সার্ক সম্মেলনের আকর্ষণীয় ও বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁরা বলেন, সমগ্র এশিয়ায়ই আজ সন্ত্রাসবাদের ভয়াবহ শিকার। সন্ত্রাস সম্ভাবনাময় এ অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত করছে। সার্ক দেশগুলো একযোগে কঠোর হস্তে সন্ত্রাস মোকাবিলা করে এ অঞ্চলকে শান্তি, স্থিতিশীল ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

(more…)

Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »

01st Aug 2008

আনোয়ার ইব্রাহিম স্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন করবেন

মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম তার স্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন করে দীর্ঘদিন পর আবার পার্লামেন্টে আসার প্রস্তুতি নিচ্ছেন। আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পারমাতাং পাউ আসন থেকে পদত্যাগ করেন। এপি, এএফপি।
আনোয়ারের স্ত্রী গতকাল তার পদত্যাগের কথা স্বীকার করে বলেন, পার্লামেন্টের ওই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন তার স্বামীর উপনির্বাচনে অংশগ্রহণে সুযোগ সৃষ্টির জন্য। গত মার্চের নির্বাচনে ওয়ান আজিজাহ এই আসনে বিপুল ভোটে বিজয়ী হন।

 

(more…)

Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »

28th Jul 2008

আফগানিস্তানে ন্যাটোর টহল বাহিনীর গুলিবর্ষণে ২ শিশু নিহত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ন্যাটোর টহল বাহিনী একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করার পর দু্ই আফগান শিশু নিহত হয়েছে। আজ ন্যাটো বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, চলন্ত গাড়িটি ন্যাটোর টহল বাহিনী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হওয়ায় গুলিবর্ষণ করা হয়েছিলো। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে হামলা করার পর থেকে দেশটিতে অনুরূপ বহু ঘটনা ঘটেছে। গত শনিবার হেলমান্দ প্রদেশে ন্যাটো বাহিনীর হামলায় ৪ আফগান নিহত হয়েছে। সাম্প্রতিক বছর গুলোতে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর হামলায় শত শত বেসামরিক আফগান নিহত হয়েছে। এদের বেশির ভাগই দূরবর্তী এলাকায় নিহত হয়েছে । ন্যাটোর হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু হতে এ পর্যন্ত আফগানিস্তানে বেসামরিক ব্যক্তি সহ ৯০০ নিহত হয়েছে।

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

26th Jul 2008

সার্ক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে

<<<সার্ক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর ১৫তম শীর্ষ সম্মেলনের রবিরার থেকে শুরু হচ্ছে৷ কলোম্বোর ক্যান্ডিতে আগামী ২ ও ৩ আগষ্ট এ অঞ্চলের উন্নয়নের জন্য বক্তব্য রাখবেন আটটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা৷

সদস্য দেশগুলোর মধ্যে সার্ক উন্নয়ন তহবিল ও দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা সংক্রান্ত- দু’টি চুক্তি স্বাক্ষর করতে পারে আটটি সদস্য দেশ৷ এর পাশাপাশি খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হবে এবাবের শীর্ষ বৈঠকে৷ (more…)

Posted in এশিয়া প্যাসিফিক | No Comments »

26th Jul 2008

কুয়ালালামপুরে অসংখ্য বাংলাদেশী শ্রমিক অনাহারে-অর্ধাহারে

মালয়েশিয়ায় আতঙ্ক ও অনাহারে দিন কাটাচ্ছেন শত শত বাংলাদেশী শ্রমিক। বাংলাদেশ দূতাবাস থেকে কিছু দূরে পাতাল রেলের একটি ব্রিজের নিচে এমন অনেক শ্রমিকের দেখা মিলবে। কোনো দিন এক বেলা খেয়ে আবার কোনো দিন না খেয়েই তাদের দিন কাটছে।
তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়ার ফোরকান। পাতাল রেলের দিকে নির্ণিমেষ তাকিয়ে আছে। দেখলেই বোঝা যায়, খাওয়া আর ঘুম নেই কয়েক দিন।
‘কত দিন হলো এসছেন?’ জানতে চাইলে বললেন, ছয় মাস। কারখানায় চাকরি দেয়ার কথা বলে পল্টনের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় এসেছেন ফোরকান। কিন্তু কাজ দেয়া হয় একটি পামবাগানে। বেতন মাত্র ৫ রিংগিত। অর্থাৎ বাংলাদেশী টাকায় ১০০ টাকা। এখানে তিন বেলা খেতেই চলে যায় ৪ রিংগিত। ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় আসা ফোরকান বুঝতেই পারছেন না কিভাবে তিনি এই টাকা উঠাবেন। পামবাগানে কাজ করতে গিয়ে তামিল শ্রমিকদের হাতে মার খেয়ে কুয়ালালামপুর থেকে অনেক দূরের এক বাগান থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন এই ব্রিজের নিচে। হাতে পাসপোর্ট নেই। পাসপোর্ট আছে মালিকের কাছে। ফলে দেশে ফিরে যাবেন সে উপায়ও নেই। হ্যাঁ, পথ একটা আছে, পুলিশের হাতে ধরা দেয়া। কিন্তু ১ লাখ ৭৫ হাজার টাকার কী হবে? জমি বিক্রি করে এই টাকা দিয়েছেন রিক্রুটিং এজেন্সিকে।
ফোরকান মিয়ার মতো এমন অসংখ্য বাংলাদেশী শ্রমিক পাওয়া যাবে কুয়ালালামপুর, জোহুরবারু, শাহআলম ও পেনাংয়ে। ফোরকান মিয়ার একটাই আকুতি, দেশ থেকে যেন আর কেউ মালয়েশিয়া না আসে। কিন্তু উড়োজাহাজ ভরে প্রতি দিনই আসছে অসংখ্য ফোরকান মিয়া। যাদের দিন কাটছে অনাহার-অর্ধাহারে। ফোরকান মিয়ার মতো আরো অনেকে জানিয়েছেন, প্রায় ২ লাখ টাকা দিয়ে তারা এ দেশে এসেছেন। কিন্তু কাগজপত্রে বলতে হয়েছে ৮৪ হাজার টাকা। এখানে আসার পর এজেন্টরা লাপাত্তা হয়ে যায়। আবার কখনো কখনো অস্তিত্বহীন কোম্পানির নাম করেও বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা হচ্ছে। (more…)

Posted in অর্থনীতি ও শিল্প, এশিয়া প্যাসিফিক | No Comments »

22nd Jul 2008

আনোয়ার ইব্রাহিমের নিরাপত্তা নিয়ে মুসলিম বিশ্বের ৪১ বুদ্ধিজীবীর উদ্বেগ

আইজিপি’র মানহানি মামলা
 
মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন আইজিপি মুসা হাসান। পুলিশ আইজি’র কৌঁসুলি কামারুল হিশাম কামারুদ্দীন গতকাল এ খবর জানিয়েছেন। এ দিকে বিভিন্ন দেশের ৪১ জন ইসলামি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ আনোয়ার ইব্রাহিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সমকামিতা মামলার আসামি হিসেবে ১৯৯৮ সালে পুলিশ হেফাজতে থাকাকালে নির্যাতনের ফলে আনোয়ারের দেহে আঘাতের চিহ্নকে দুর্ঘটনামূলক বা তার নিজেরই সৃষ্ট বলে ডাক্তারি রিপোর্টে বলা হয়েছিল। ডাক্তারকে এ ধরনের রিপোর্ট দিতে তৎকালীন তদন্ত কর্মকর্তা ও বর্তমান আইজিপি মুসা সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে আনোয়ার অভিযোগ করার পর তার বিরুদ্ধে এই মানহানি মামলা হলো।
আনোয়ার বলছেন, বিরোধী দলের একটি পরিকল্পনা আছে, যা নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছেন। খুব শিগগিরই এই পরিকল্পনার কথা ঘোষণা করা হবে, যাকে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট একটি হুমকি হিসেবে দেখছে। সেপ্টেম্বরের মধ্যেই একটি নতুন সরকার গঠনের মতো যথেষ্ট সমর্থন তার পেছনে আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সমকামিতার অভিযোগে আনোয়ারকে ব্যস্ত ও বিপর্যস্ত রাখলে ক্ষমতা দখলের পরিকল্পনা থেকে সরে আসবে বিরোধী দল। সে কারণেই তার বিরুদ্ধে নতুন করে এই মামলা দেয়া হয়েছে। (more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

22nd Jul 2008

ড. রামবরণ যাদব নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট

নেপালি কংগ্রেসের প্রার্থী ড. রামবরণ যাদব নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার সাংবিধানিক পরিষদে সদস্যদের ভোটে তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএন (মাওবাদী) দলের প্রার্থী রামরাজা প্রসাদ সিং। নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯ জুলাই অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে কোন প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনিবার্য হয়ে পড়ে। সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে নেপালি কংগ্রেসের প্রার্থী ড. রামবরণ যাদব ৩০৮ ভোট পেয়ে নতুন প্রজাতন্ত্র নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএন (মাওবাদী) দলের প্রার্থী রামরাজা প্রসাদ সিং পেয়েছেন ২৮২ ভোট।

 

(more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

14th Jul 2008

চীনে উইঘর মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন বৃদ্ধি

ওয়াশিংটন থেকে ইসলাম অন লাইনঃ চীনের উইঘর মুসলমানদের উপর সরকারি দমন অভিযান নতুন নয়। সম্প্রতি দেশটিতে অলিম্পিক গেমস উপলক্ষে এই নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেছে।

গত ৯ জুলাই সন্ত্রাসের অভিযোগে চীনের এক গোপন আদালতে ১৫ জন মুসলমানের বিচার করা হয়। এদের মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৩ জনকে স্থগিত মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর বাকি ১০ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। গণতন্ত্র ও মানবাধিকার সংস্থাগুলো চীনের গোপন আদালতের প্রহসনের নির্বাচনের নিন্দা করেছে। একই দিনে জিং ঝিয়াং প্রদেশের প্রাদেশিক রাজধানী উরুমচিতে পুলিশ ৫ জন উইঘর মুসলিমকে কোন ধরনের বিচার প্রক্রিয়া ছাড়াই গুলী করে হত্যা করে। কর্তৃপক্ষ দাবি করেছে তারা ১৫ সদস্য বিশিষ্ট গ্রুপের সদস্য এবং তারা হামলার পরিকল্পনা করছিল। মার্কিন আইন প্রণেতারা গত ১১ জুলাই

(more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

09th Jul 2008

চীনের পুলিশ ৫ জন স্বাধীনতাকামী উইঘর মুসলমানকে হত্যা করেছে

চীনের পুলিশ দেশটির শিনঝিয়াং উইঘর অঞ্চলে ৫ জন স্বাধীনতাকামী উইঘর মুসলমানকে হত্যা করেছে। স্বায়ত্ত্বশাসিত এ অঞ্চলে স্বাধীনতাকামী ঐ মুসলমানরা গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে চীনা পুলিশ তাদের গুলি চালিয়ে হত্যা করে।

(more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

08th Jul 2008

মালয়েশিয়ায় ডি-এইট সম্মেলন : কর্মসূচী ও উদ্দেশ্য

উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ডি-এইট জোটের শীর্ষ সম্মেলন আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্টসহ অন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। ডি-এইট জোটের শীর্ষ সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সহ জোটের সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। তাছাড়া ডি-এইট ভুক্ত দেশগুলোর মধ্যে ভিসা প্রদান সহজ করা, সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদার এবং শুল্ক হ্রাস করার বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে ৬ ও ৭ই জুলাই এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেসব বাস্তবায়নের উপায় নিয়েও জোটের নেতাদের মধ্যে আলোচনা হবে

(more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »