Archive for the 'মধ্যপ্রাচ্য' Category
11th Nov 2008
অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে: ইসরাইলী প্রেসিডেন্ট
ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, ইসরাইলী সরকারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইসরাইল খন্ড-বিখন্ড হয়ে যাবে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইসহাক রবিনের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে শিমন পেরেজ এই হুঁশিয়ারী উচ্চারণ করেন। (more…)
Posted in মধ্যপ্রাচ্য | No Comments »
11th Aug 2008
ফিলিস্তিনি কবি মাহমুদ দরবিশের ইন্তেকাল
ফিলিস্তিনের জাতীয় কবি হিসেবে পরিচিত মাহমুদ দরবিশ (৬৭) গত শনিবার মারা গেছেন। ফিলিস্তিনি কবিদের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত ও আরব বিশ্বের সবচেয়ে আধুনিক কবি হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
10th Aug 2008
ইসরাইলের পরমাণু বোমা প্রসংগে আল বারাদির বক্তব্য
ইসরাইলের পরমাণু বোমার ভান্ডার এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই.এ.ই.একে ইসরাইলের পরমাণু বোমার স্থাপনা পরিদর্শন করতে না দেয়ার বিষয়টি মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে । আই.এ.ই.এর প্রধান মোহাম্মদ আল বারাদির সাম্প্রতিক একটি বক্তব্যে এই বিষয়টি উঠে এসেছে । তিনি পরিস্কার ভাষায় বলেছেন, মিসর এবং জর্দান ইসরাইলের সাথে যে আপোষ চুক্তি করেছে তা ছিল একটি ভুল । আল বারাদির মতে, এই জাতীয় শান্তি চুক্তিতে মধ্যপ্রাচ্যকে পরমাণু বোমা মুক্ত রাখার বিষয়টি অর্ন্তভুক্ত করা অত্যাবশ্যকীয় ছিলো । অথচ চুক্তিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মোটেও ঠাঁই করে নিতে পারেনি। (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
01st Aug 2008
কুয়েতে বাংলাদেশী শ্রমিকরা গ্রেফতার আতঙ্কে প্রতি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে
এক সপ্তাহ আন্দোলনের পর অবশেষে কুয়েত সরকার বাংলাদেশী শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা ও সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়ার জন্য সব কোম্পানি মালিককে নির্দেশ দিয়েছে। শ্রমিকদের ৫০ দিনার দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে তারা ৪০ দিনার বেতন পাবেন। ইন্সুরেন্স, মেডিক্যাল ও রেসিডেন্স ফি কোম্পানিকে বহন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শাহরিয়ার কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে এ তথ্য জানান। তবে গতকাল সìধ্যা পর্যন্ত ক’জন শ্রমিককে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে সে হিসাব তিনি জানাতে পারেননি।
(more…)
Posted in অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য | No Comments »
01st Aug 2008
ওলমার্টের পদত্যাগ পরিকল্পনা
ইসরাইলের প্রধান মন্ত্রী , কাদিমার নেতা এহুদ ওলমার্ট ৩০ জুলাই সন্ধ্যায় একটি বিবৃতিতে ঘোষণা করেছেন, কাদিমার নতুন চেয়ারম্যান নির্বাচনের পর তিনি ইসরাইলের প্রধান মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। এ দিন ইসরাইল, ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্র এতে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী, কাদিমার সদস্য জিপি লিভনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া ওলমার্টের জন্য সহজ কাজ নয়, তবে এটা সঠিক সিদ্ধান্ত। কারন কাদিমায়ে অব্যাহতভাবে তার নেতৃ ভূমিকা পালন করা উচিত।
(more…)
Posted in মধ্যপ্রাচ্য | No Comments »
30th Jul 2008
সৌদি বাদশাহকে হত্যার হুমকি আল কায়েদার
আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের কারণে সৌদি বাদশাহ আবদুল্লাহকে হত্যা করা উচিত বলে বিবৃতি দিয়েছে আল কায়েদা। খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের সঙ্গে একত্রে মুসলমানদের ওই সম্মেলনের মধ্য দিয়ে বাদশাহ আবদুল্লাহ নিজেকে নাস্তিক নেতা প্রমাণ করেছেন বলে মনে করে আল কায়েদা। বিডিনিউজ।
আল কায়েদা ব্যবহার করে থাকে এমন একটি ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবি বলেন, নিজেকে নাস্তিকদের নেতা ঘোষণাকারী এ বর্বর স্বৈরশাসককে (বাদশাহ আবদুল্লাহ) হত্যার জন্য উদগ্রীব হওয়া পুণ্য কাজের মধ্যে একটি বলে বিবেচিত হবে।
(more…)
Posted in মধ্যপ্রাচ্য | No Comments »
28th Jul 2008
‘যুক্তরাষ্ট্রের রণ-কৌশলগত দলিলে ইসরাইলকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করা হয়নি’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটসের স্বাক্ষরিত রণ-কৌশলগত একটি দলিলে ইসরাইলকে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করা হয়নি। ইউএস ন্যাশনাল ডিফেন্স স্ট্রটেজি ফর-২০০৮ নামে অভিহিত এই দলিল সরকারীভাবে প্রকাশ করার আগেই ইনসাইড ডিফেন্স ডট কম নামে একটি ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। এই দলিলে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া দীর্ঘ মেয়াদী মিত্র হিসেবে ন্যাটো, জাপান ও দক্ষিণ কোরিয়ার কথাও এই দলিলে উল্লেখ করা হয়। ইসরাইলের দৈনিক হারেৎজ জানিয়েছে, ২০০৫ সালে ডোনাল্ড রামসফিল্ড যে দলিল প্রকাশ করেছিলো নয়া দলিলটি তার স্থলাভিষিক্ত হবে এবং শিগগিরিই নয়া দলিলটি প্রকাশ করা হবে।
Posted in আন্তর্জাতিক, আমেরিকা, মধ্যপ্রাচ্য | No Comments »
27th Jul 2008
সউদি আরবে গুয়ান্টানামো বন্দি-শিবিরের অনুরূপ কারা-নির্মাণ
মধ্যপ্রাচ্যের কয়েকটি সংবাদ মধ্যম সম্প্রতি ফাঁস করে দিয়েছে যে, সউদি আরব নিজ ভূমিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের যোগ-সাজশে অত্যাধুনিক কয়েকটি কারাগার নির্মাণ করতে চাচ্ছে এবং এই কারাগারগুলো গুয়ান্টানামা বন্দি-শিবির এবং ইউরোপে সিআইয়ের আটক কেন্দ্রগুলোর বিকল্প হয়ে উঠবে। খবরটি এমন এক সময় ফাঁস হলো যখন যুক্তরাষ্ট্র গুয়ান্টানামো বন্দিশিবির এবং ইউরোপের মাটিতে বন্দি কেলেংকারীর কারণে বিব্রত। একই সাথে ওয়াশিংটন এ ব্যাপারে বিশ্বের জনমত ও মানবাধিকার গোষ্ঠিগুলোর কঠোর সমালোচনার তোপের মুখে রয়েছে। সউদি আরবের মাটিতে অত্যাধুনিক কারাগার নির্মাণ করে গুয়ান্টানামো নির্যাতন শিবিরের কেলেংকারীর বোঝা যুক্তরাষ্ট্র নিজের কাঁধ থেকে নামাতে চাইছে। অন্যদিকে সউদি আরব এ সব বন্দি ও নির্যাতন শিবির নির্মাণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো কিছু সুযোগ সুবিধা হস্তগত করে নিতে চাইছে। এ সব কারাগার হবে অত্যাধুনিক এবং বন্দিধারণ ক্ষমতা হবে ১৮ হাজারের বেশি। এ সব কারাগার সউদি আরবের দাম্মাম, কাসিম, হায়ার এবং পবিত্র মক্কা নগরীতে হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র বিগত কয়েক বছর ধরে জনমত, ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকারের বিষয় নিয়ে বড়ই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে। ওয়াশিংটন মনে করছে, সউদি আরবে কারাগার নির্মাণের পরিকল্পনা সফল হলে এ বাবদ যুক্তরাষ্ট্রের বিব্রত হওয়ার মতো পরিস্থিতির অবসান ঘটবে। কি ভাবে যুক্তরাষ্ট্রের বিব্রত হওয়ার মতো পরিস্থিতির ইতি ঘটতে পারে সে দিকে আলোকপাত করতে যেয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার সংস্থাগুলোর শ্যেন চুক্ষকে ফাঁকি দেয়ার মতো অবস্থানে এ সব কারাগার নির্মিত হবে এবং হতভাগ্য বন্দিদের সঠিক পরিস্থিতির কথা কেউ কোনো দিন জানতে পারবে না। কিউবার গুয়ান্টানামো বে ২০০২ সালে গুয়ান্টানামো কারাগার নির্মাণ করা হয়। ১৯০৩ সালে কিউবার তৎকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র স্থায়ী ভাবে এই এলাকা তার নৌবাহিনীর জন্য কিউবার কাছ থেকে ভাড়া নেয়। যদিও কিউবার বর্তমান সরকার ওই চুক্তিকে বৈধ মনে করে না। গুয়ান্টানামো বন্দি শিবিরটি নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। যুক্তরাষ্ট্রের বাইরে যারা মার্কিন স্বার্থে আঘাত হানার মতো অপরাধ করছে বা কথিত মার্কিন বিরোধী সন্ত্রাসের সাথে জড়িত রয়েছে মূলত তাদের আটক রাখার জন্য এই কারাগার নির্মাণ করা হয়। মার্কিন ভূ-খন্ডের বাইরে হওয়ার কারণে গুয়ান্টানামো কারাগারের বন্দিরা যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনী সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। এমন কি আদালতে হাজির না করেই তাদের বিচার কাজ পরিচালনা করা হচ্ছে। বর্তমানে কুখ্যাত গুয়ান্টানামো কারাগারে ২৭০জনের বেশি বন্দি রয়েছে। ছয় বছর আগে এই কারাগারে মানসিক এবং দৈহিক অকথ্য নির্যাতনের ধকল সহ্য করতে না পেরে বেশ কয়েকজন হতভাগ্য বন্দি আত্মহত্যার মতো চুড়ান্ত পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী ঘটনার সাথে বেশ কয়েকজন সউদি নাগরিক জড়িত থাকার ব্যাপার নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে গভীর টানাপড়েনের সৃষ্টি হয়েছিলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গুয়ান্টানামো কারাগারের বিকল্প হতে পারে এমন বন্দিশিবির তৈরি করতে সম্মত হওয়ার মাধ্যমে সউদি আরব ওয়াশিংটনের সন্তোষ লাভের চেষ্টা করছে।
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | 1 Comment »
25th Jul 2008
জর্ডান উপত্যকায় ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণ
<<<পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ
দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ইসরায়েল নতুন করে বসতি নির্মাণ শুরু করায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চিত হয়ে পড়েছে৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাই ইসরায়েলকে এ উদ্যোগ বন্ধ করার আহবান জানিয়েছেন৷
ফিলিস্তিন ও আন্তর্জাতিক মহলের নিষেধ সত্বেও ইসরায়েল তার দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ শুরু করেছে৷ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্হা এএফপি জানিয়েছে জর্ডান উপত্যকার মাসকিওত বসতিতে এ মুহুর্তে ২০টি নতুন হাউজিং ইউনিট তৈরীর প্রক্রিয়া শুরু করছে ইসরায়েলী সেনাবাহিনী৷ ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ এ জন্য দরপত্র ডাকার ঘোষণা দিয়েছে৷ তবে এ জন্য চুড়ান্ত অনুমোদন আসতে হবে ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের কাছ থেকে৷ ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন না পাওয়ার কোন কারণ নেই৷ (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
25th Jul 2008
‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা ইসরাইলের প্রতি সমর্থন জানাতে বাধ্য’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্বাচনে বিজয়ের জন্য বাধ্য হয়ে ইসরাইলকে সমর্থন করেন বলে ইসরাইলী পার্লামেন্টের একজন আরব সাংসদ মন্তব্য করেছেন।
ওয়াসিল তাহা ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা’র গতকালের বক্তব্য সম্পর্কে আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইহুদীবাদী লবির প্রভাব এতটা বেশী যে, প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে ইসরাইলের সমর্থনে কথা বলতেই হবে।
(more…)
Posted in আমেরিকা, মধ্যপ্রাচ্য | No Comments »
24th Jul 2008
ইসরায়েল ইতিহাসের সবচেয়ে ঘোরতর হুমকির মুখে: ম্যাককেইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার মধ্যপ্রাচ্য সফরের মাঝে ইসরায়েলি ভোটারদের মনোযোগ আকৃষ্ট করে বক্তব্য দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবিলিকান প্রার্থী ম্যাককেইন। বুধবার তিনি বলেন. ইরানের কারণে ইসরায়েল এখন ইতিহাসের সবচে ঘোরতর হুমকির মুখে রয়েছে।
যুক্তরাষ্ট্রের শত্রুদের বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই ওবামার সমালোচনা করে আসছেন অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন। ওবামার ইতোপূর্বে দেওয়া ওই সমস্ত বক্তব্য তুলে ধরতে ম্যাককেইনের উপদেষ্টারা একটি সংবাদ সম্মেলনও করেছেন।
(more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
24th Jul 2008
ইসরায়েল রাষ্ট্রের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ওবামার
<<<বারাক ওবামার সঙ্গে ইসরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেস।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট-প্রার্থী বারাক ওবামা ইসরায়লের প্রতি অকুন্ঠ সমর্থন প্রকাশ করেছেন৷ কথা বলেছেন শীর্ষ ইসরায়েলী নেতাদের সঙ্গে৷ ফিলিস্তিনী নেতাদের সঙ্গে ওবামার বৈঠক ছিল নিচু স্বরে বাঁধা৷
ইসরায়েল-এর নিরাপত্তার প্রতি সমর্থন-এর প্রশ্নে কোন কিন্তু রাখেন নি বারাক ওবামা৷ একই সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ার প্রতি তাঁর অবিচলিত আস্থার কথাও তিনি উল্লেখ করতে ভোলেন নি৷ জেরুসালেমে ইসরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেস-এর সঙ্গে বৈঠকে তিনি অত্যন্ত জোর দিয়েই বলেন, এখানে এই সফরে আমি এসেছি ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্কের কথা দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করতে, তার নিরাপত্তার প্রতি আমার অঙ্গীকারবদ্ধতার কথা জানিয়ে দিতে এবং আমার এই আশা নতুন করে ব্যক্ত করতে যে এই অঞ্চলে অপেক্ষাকৃত স্থায়ী এক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি যেন - সে সেনেটর পদেই হোক বা প্রেসিডেন্ট পদেই হোক - কার্যকর এক সহযোগী হিসেবে কাজ করতে পারি৷ (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
21st Jul 2008
প্যালেস্টাইনের উন্নয়নে ৩৭ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা করলেন ব্রাউন
অধিকৃত প্যালেস্টাইনে বসতি সম্প্রসারণ রুখতে ইস্রায়েলকে অনুরোধ জানালেন মধ্যপ্রাচ্য সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন৷ বেথলেহেমে রবিবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে ব্রাউন বলেন, বসতি সম্প্রসারণ এবং সন্ত্রাসবাদ, এই দুটি কারণেই বারবার থমকে যাচ্ছে মধ্যপ্রাচ্য শান্তি সম্ভাবনা৷ এলাকার উন্নতির জন্য অর্থনৈতিক উন্নয়নের দিকে জোর দেবার কথাও ব্রাউন জানিয়েছেন৷ ব্রাউন প্যালেস্টাইনের উন্নয়নে নতুন করে ৩৭ মিলিয়ন ইউরো অর্থসাহায্যের ঘোষণা করেছেন৷ বৈঠক বিষয়ে তিনি বলেন, আলোচনায় শান্তি আনয়ন পদ্ধতি নিয়ে কথা হয়েছে আমাদের মধ্যে৷ ব্রিটেন সবসময়ই ভালো বন্ধুর ভূমিকা নেবে৷ ইস্রায়েলের নিরাপত্তা যেমন ব্রিটেন চায়, তেমনই প্যালেস্টাইন পৃথক সর্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক এটাও ব্রিটেনের কাম্য৷ আমরা চাই প্যালেস্টাইনের ভবিষ্যৎ হোক উজ্জ্বল এবং সন্ত্রাসবাদ মুক্ত৷ মধ্যপ্রাচ্যে সর্বাঙ্গীণ শান্তি ফিরে আসুক এটাই সকলের কাম্য৷ গত বছরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করার পর ব্রাউন এই প্রথম মধ্যপ্রাচ্য সফর করছেন৷
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
20th Jul 2008
ইসরাইলীদের ব্যর্থতা ও হুমকি
ইসরাইলী কারাগার থেকে লেবাননের বন্দীদের মুক্তির পর লেবাননের জনগণ ইসরাইলীদের বিরুদ্ধে নতুন করে বিজয় উৎসব পালন করেছে। পরাজিত ইসরাইল এর প্রতিক্রিয়ায় সামির কান্তারকে হত্যার হুমকি দিয়েছে। ইসরাইলের কোনো কোনো নিরাপত্তা সূত্র জানিয়েছে সামির কান্তারকে যদিও মুক্তি দেওয়া হয়েছে তারপরও তাকে কিন্তু ইসরাইলীরা হত্যা করার টার্গেটে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকমহল মনে করছেন ইসরাইল সম্প্রতি লেবাননী বন্দীদের মুক্তি দিয়ে হিযবুল্লাহ ও লেবাননী জনগণের কাছে যেভাবে পরাজিত হয়েছে,সেই অপমান সেই পরাজয়ের গ্লানী ঢাকা দেওয়ার জন্যেই কান্তারকে হত্যা করার হুমকি দিচ্ছে। আসলে বন্দী বিনিময়ের মধ্য দিয়ে হিযবুল্লাহর মোকাবেলায় ইসরাইলের ব্যর্থতা থেকে তাদের ভেতর যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে তা একটু হালকা করার জন্যেই ইসরাইলী কর্মকর্তারা এই অবস্থান নিয়েছেন। স্বয়ং ইসরাইলী প্রেসিডেন্ট শিমন পেরেজও বন্দী বিনিময়ের যন্ত্রণা লাঘব করতে গিয়ে লেবাননী জনগণের উৎসব পালনের সমালোচনা করে বলেছেন,বন্দী বিনিময়ে মূলত ইসরাইলেরই পরোক্ষ বিজয় হয়েছে। (more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
20th Jul 2008
ইহুদিবাদী সন্ত্রাসের নথি প্রকাশ
ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার আগে ইহুদিবাদী গোষ্ঠিগুলো কি ধরণের সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিলো সম্প্রতি পাওয়া একটি দলিলে তা স্পষ্ট হয়ে উঠেছে। এই দলিল বা প্রমাণপঞ্জী সম্প্রতি লন্ডনে নিলামে বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছে। দৈনিক টাইমস অব লন্ডনে এ সংক্রান্ত খবরে আরো বলা হয়েছে, মেনাচেম বেগিনের নেতৃত্বাধীন ইহুদিবাদী গোপন সংগঠন ইরগুন কি ধরণের সন্ত্রাসী তৎপরতা চালিয়েছিলো তা এই দলিলে ফুটে উঠেছে। দলিল তৎকালীন ফিলিস্তিনে মোতায়েন বৃ্টিশ সৈন্যদের ওই অঞ্চল ত্যাগ করার আর না হয় মৃত্যু বরণ করা পরিস্কার হুমকি দেয়া হয়েছে। মেনাচেম বেগিন পরবর্তীতে ইসরাইলের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইরগুন সহ অন্যান্য ইহুদিবাদী সন্ত্রাসী গোষ্ঠিগুলোর বোমা হামলা, হত্যা সহ নানা সন্ত্রাসের ফলে ইসরাইল রাষ্ট্র গঠন ত্বরান্বিত হয়েছিলো।
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
18th Jul 2008
আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তিন নেতা
হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ আরব বিশ্বের সবচেয়ে প্রশংসিত ও জনপ্রিয় নেতা এবং তার পরে রয়েছেন যথাক্রমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ ও ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ। গতকাল প্রকাশিত এক জনমত জরীপে এ কথা বলা হয়েছে। মিশর, সৌদী আরব, লেবানন, মরোক্কো, জর্ডান এবং সংযুক্ত আরব আমীরাতে এ জরীপটি চালিয়েছে ওয়াশিংটনের ব্রুকিং ইনস্টিটিউশনের সাবান সেন্টার । ফিলিস্তিনী নয় এমন চার হাজার আরব নাগরিকের ওপর এ জরীপ চালানো হয়।#
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
17th Jul 2008
প্রতিরোধ সংগ্রাম বন্ধ হবে না বলে সাইয়েদ হাসান নাসরুল্লাহর ঘোষণা
লেবাননের হিযবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদীবাদী ইসরাইলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম কখনো বন্ধ হবে না। ইসরাইলের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ৫ লেবাননীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে জনাব নাসরুল্লাহ আরো বলেছেন, পরাজয়ের দিন শেষ, এখন শুধু বিজয়ের পালা। জনাব নাসরুল্লাহ বুধবার দক্ষিণ বৈরুতের ঐ সংবর্ধনা সভায় আরো বলেন, যে কারণে ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম এবং প্রতিশ্রুতি অনুযায়ী সকল লেবাননী বন্দীকে মুক্ত করতে সক্ষম হয়েছি, তা হলো প্রতিরোধ সংগ্রাম। তিনি বলেন, এ বিজয়ের প্রতিশ্রুতি মহান আল্লাহ দিয়েছেন এবং তারই ইচ্ছায় তা বাস্তবায়িত হয়েছে। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, ২০০৬ সালের যুদ্ধে হিযবুল্লাহ পরাজিত হলে আমরা আজকের বন্দী মুক্তির বিজয়ের স্বাদ থেকেও বঞ্চিত হতাম এবং লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যেত। লেবাননের হিযবুল্লাহ নেতা বলেন, ২০০৬ সালের যুদ্ধের ফলস্বরূপ লেবাননী বন্দীদের মুক্তির পাশাপাশি লেবাননে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠিত হয়েছে।
(more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
17th Jul 2008
বন্দী বিনিময় চুক্তি ইসরাইলের আনুষ্ঠানিক পরাজয় : হিজবুল্লাহ
লেবাননের হিজবুল্লাহ ও দখলদার ইসরাইল আজ বন্দী বিনিময় শুরু করেছে। হিজবুল্লাহ আজ এরিমধ্যে রেডক্রসের মাধ্যমে দু’জন ইসরাইলী সেনার লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে এবং ডি.এন.এ পরীক্ষার পর ইসরাইল এ দুই সেনার লাশকে হিজবুল্লাহর হাতে আটক দুই ইসরাইলী সেনা ইহুদ গোল্ড ওয়াসসার ও এলডাড রেগেভের লাশ বলে স্বীকার করেছে। এ দুই ইসরাইলী সেনা জীবীত না মৃত ছিল সে সম্পর্কে হিজবুল্লাহ আজকের দিন পর্যন্ত নীরব ছিল। হিজবুল্লাহ ২০০৬ সালে এক অভিযান চালিয়ে এই দুই ইসরাইলী সেনাকে আটক করায় ইসরাইল লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ইসরাইলের ব্যাপক বিপর্যয়ের মুখে এ যুদ্ধ ৩৪ দিন স্থায়ী হয়। ইসরাইল তার দুজন সেনার লাশের বিনিময়ে হিজবুল্লাহর চারজন মুজাহিদ এবং ত্রিশ বছর ধরে ইসরাইলে বন্দী থাকা হিজবুল্লাহর বন্দী সামির কান্তারকে লেবাননের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। হিজবুল্লাহর সাথে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী ইসরাইল মোট ১৯৯ জন লেবাননী, ফিলিস্তিনী ও আরব শহীদের লাশ বা দেহাবশেষ ফিরিয়ে দিতে রাজী হয়েছে।
(more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
13th Jul 2008
সাদ্দামের পতনের পর থেকে ২৭ লাখেরও বেশি ইরাকি গৃহহীন

সাদ্দামের পতনের পর থেকে এ বছরের মার্চ পর্যন্ত পাঁচ বছরে ইরাক যুদ্ধে ২৭ লাখেরও বেশি ইরাকি গৃহহীন হয়েছে। বাগদাদের উত্তরে একটি উদ্বাস্তু শিবিরে মাটির ঘরের ভেতর খেলায় মত্ত এ দুই শিশু জানে না কবে তারা আবার তাদের ঘরে ফিরে যেতে পারবে - এএফপি
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
12th Jul 2008
ইরানের ক্ষেপনাস্ত্র ক্ষমতা

ইরানের দু’দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ইরানী ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক স্থাপনাগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্মিলিত সামরিক অভিযান ইরান মোকাবিলা করতে পারবে কিনা তা নিয়ে অনেকে মাথা ঘামাচ্ছেন। অবশ্য একথা সত্যি যে, এ দু’টি দেশ হামলা চালালে ক্ষেপণাস্ত্র হবে ইরানের একমাত্র ভরসা। তবে ক্ষেপণাস্ত্র শক্তিতে ইরানের অবস্থান কোথায় তা পরিষ্কার নয়।
(more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
11th Jul 2008
আজ ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
১১ জুলাই : ইরান শুক্রবার পারস্য উপসাগরে ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য আরো কিছু ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
পারস্য উপসাগরে মহানবী -৩ নামের যে সামরিক মহড়া গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে, তার চতুর্থ দিনে আজ ইরানের ইসলামী রেভলুশনারি গার্ড বাহিনী বা আই.আর.জি.সি এসব ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালালো। এসব ক্ষেপনাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটার বলে আই.আর.জি.সি জানিয়েছে। আই.আর.জি.সি গতকাল একটি অত্যাধুনিক টর্পেডো’র পরীক্ষা চালায় যা তৈরি করার ক্ষমতা বিশ্বের আর মাত্র একটি দেশের আছে।এর আগে গত বুধবার ইরানের ইসলামী রেভলুশনারি গার্ড বাহিনী ৯টি দূর ও মধ্যম পাল্লার ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালায়, যার মধ্যে ২০০০ কিলোমিটার পাল্লার শাহাব -৩ ক্ষেপনাস্ত্রও রয়েছে। আই.আর.জি.সি’র নৌ কমান্ডার মোর্তেযা সাফারি বলেছেন, শত্রুদের যে কোন আগ্রাসন বা দুঃসাহসের জবাব দেয়ার জন্য ইরান যে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তা দেখানোই এ মহড়ার লক্ষ্য। # ( সুত্র _রেডিও তেহরান )
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
10th Jul 2008
ইরাকে সহিংসতা শতকরা ৮৫ ভাগ কমেছে : বাগদাদ

ইরাকে সহিংসতা শতকরা ৮৫ ভাগ কমে গেছে বলে বাগদাদ দাবি করেছে।
ইরাকের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র কাসেম আতাউল্লাহ বাগদাদে সাংবাদিকদের বলেছেন, গত জুন মাসে সারাদেশে ২৫টি সন্ত্রাসী হামলা হয়েছে, গত বছরের জুন মাসে এ সংখ্যা ছিল ১৬০টি। ইরাকী ঐ কর্মকর্তা আরো বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠিগুলোর বিরুদ্ধে সরকারী অভিযানে ব্যাপক সাফল্যের কারণে সহিংসতার পরিমাণ কমে গেছে। কাসেম আতাউল্লাহ বলেন, ইরাকী নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকার কারণে
অদূর ভবিষ্যতে দেশের নিরাপত্তা পরিস্থিতির আরো উন্নতি হবে।
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
10th Jul 2008
গোয়েন্দা-বিমানে জবাব ইসরায়েলের
ইরান নতুন করে আজ আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর ইসরায়েল জানিয়েছে, ইরানের উপর গোপন নজরদারি চালানোর মতো অত্যাধুনিক বিমান তাদের আছে৻
|
|
| ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র পাল্লায় ইসরায়েলও পড়বে |
ইরানের সরকারি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে সে দেশের রিভোলিউশনারি গার্ডস গতকাল, বুধবারের পর আবারও নতুন করে পারস্য উপমহাসাগরীয় অঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে৻
যে-সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটির ইসরায়েলের ভেতরে গিয়েও আঘাত হানার সামর্থ্য আছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়৻
এই খবর প্রকাশিত হওয়ার পরই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হাতেও এমন ধরনের অত্যাধুনিক বিমান আছে, যা ইরানে গোয়েন্দাগিরি চালাতে সক্ষম৻
ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিস ঘোষণা করেছে, তাদের সম্ভারে এখন নতুন ধরনের ‘এইটাম` বিমান যোগ হয়েছে৻ এই বিমানে এমন ধরনের অত্যাধুনিক গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতি রয়েছে – যা অনায়াসে ইরানের ভেতর গিয়ে নজরদারি চালাতে পারবে বলে ইসরায়েলের দাবি৻
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »
10th Jul 2008
ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ইরান পারস্য উপসাগরে ‘মহানবী-তিন’ নামের সামরিক মহড়ায় দূরপাল্লা ও মাঝারি পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহল ইরানের প্রতিরক্ষা ক্ষমতার ব্যাপারে বিভিন্ন মন্তব্য, বিশ্লেষণ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাক কুরম্যাক এক সংবাদ সম্মেলনে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইরানের এ পদক্ষেপ আন্তর্জাতিক সমাজের ইচ্ছার পরপন্থী বলে তিনি দাবী করেছেন।
(more…)
Posted in আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য | No Comments »