Archive for the 'আন্তর্জাতিক' Category

09th Jul 2008

বামপন্থীরা আস্থা ভোট দাবী করায় ভারতে সরকারের শক্তি পরীক্ষা আসন্ন

ভারতের ক্ষমতাসীন ইউপিএ সরকারের শরীক বামপন্থী দলগুলো আজ সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর সংসদে আস্থা ভোট অনুষ্ঠানের দাবী জানিয়েছে। বামপন্থী দলগুলো আস্থা ভোট দাবী করায় ভারতে লোকসভায় সরকারের শক্তি পরীক্ষা আসন্ন বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেসামরিক পরমাণু চু্ক্তি স্বাক্ষরের জন্য অগ্রসর হবার ঘোষণা দেয়ায় বামপন্থী দলগুলো তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।

(more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

09th Jul 2008

দোষারোপের খেলা বন্ধ করে সম্মিলিতভাবে সন্ত্রাসবাদ মোকাবেলা করুন : পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী সন্ত্রাসী হামলার ব্যাপারে অভিযোগ বা দোষারোপের খেলা বন্ধ করে সম্মিলিতভাবে সন্ত্রাসবাদ মোকাবেলার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসে সাম্প্রতিক বোমা হামলার সাথে তার দেশের জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে আমাদের সকলকেই লড়তে হবে এবং কোনো অজুহাত না দেখিয়ে আমাদের সকলকে সম্মিলিতভাবে এ লড়াইয়ে অংশ নিতে হবে।

(more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

09th Jul 2008

দূরপাল্লার শাহাব -৩ ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালালো ইরান

ইরানের ইসলামিক রেভুলুশনারি গার্ড বাহিনী বা আই.আর.জি.সি দূরপাল্লা ও মধ্যমপাল্লার নতুন কিছু ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
আই.আর.জি.সি মঙ্গলবার পারস্য উপসাগরে মহানবী -৩ নামের যে সামরিক মহড়া শুরু করেছে, তার দ্বিতীয় দিনে আজ ঐ পরীক্ষা চালানো হয় ।

(more…)

Posted in আন্তর্জাতিক | No Comments »

08th Jul 2008

মুসলিম শরীয়া আইনের ওপর হস্তক্ষেপ মেনে নেবে না অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’বোর্ড

অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’বোর্ড বা সারা ভারত মুসলিম ব্যক্তিগত আইন পর্ষদ মঙ্গলবার নয়াদিল্লীতে এক বিবৃতিতে জানিয়েছে, মুসলমানদের শরীয়া আইনে সরকারের কোন হস্তক্ষেপ তাঁরা মেনে নেবে না। সারা ভারত মুসলিম ব্যক্তিগত আইন পর্ষদের কার্যকরী কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সার্বজনীন একাকার আইন বা ইউনিফরম পারসোনাল ল’এর কোন প্রস্তাব বা পরামর্শ সরকার যেন গ্রহণ না করে।

(more…)

Posted in আন্তর্জাতিক, ভারত | No Comments »

08th Jul 2008

মালয়েশিয়ায় ডি-এইট সম্মেলন : কর্মসূচী ও উদ্দেশ্য

উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ডি-এইট জোটের শীর্ষ সম্মেলন আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্টসহ অন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। ডি-এইট জোটের শীর্ষ সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সহ জোটের সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। তাছাড়া ডি-এইট ভুক্ত দেশগুলোর মধ্যে ভিসা প্রদান সহজ করা, সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদার এবং শুল্ক হ্রাস করার বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে ৬ ও ৭ই জুলাই এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেসব বাস্তবায়নের উপায় নিয়েও জোটের নেতাদের মধ্যে আলোচনা হবে

(more…)

Posted in আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক | No Comments »

08th Jul 2008

তুরস্কে অভ্যুত্থান পরিকল্পনার আরো কিছু তথ্য ফাঁস

তুরস্কের সাম্প্রতিক ঘটনাবলী এবং সেদেশে “এরগেনে কোন” নামে একটি বেআইনী চক্রের তৎপরতার কথা ফাঁস হয়ে যাওয়ার পর বিষ্ময়ের সৃষ্টি হয়েছে। একটি তুর্কী দৈনিকে অভ্যুত্থানের ব্যাপারে তুরস্কের সাবেক নৌ কমান্ডারের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। অবশ্য এর আগেও গত বছর দৈনিকটিকে এই নৌ কমান্ডারের সাক্ষাৎকার ছাপা হয়েছিল যেখানে তিনি ২০০৪ সালে অভ্যুত্থান প্রচেষ্টার কিছু ঘটনার কথা ফাঁস করে দিয়েছিলেন। কিন্তু এ দৈনিকটি গত সোমবারের সংখ্যায় সরকারের বিরুদ্ধে “এরগেনে কোন” চক্রের তৃতীয় অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনা ফাঁস করে দেয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগের দুটি অভ্যুত্থান প্রচেষ্টায়ও এই চক্রের হাত ছিল।

(more…)

Posted in আন্তর্জাতিক, ইউরোপ | No Comments »

01st Jul 2008

অস্তিত্বের হুমকিতে তুর্কী ক্ষমতাসীন দল

তুরস্কের ক্ষমতাসীন এ কে পার্টিকে নিষিদ্ধ করার এক মামলার শুনানী শুরু হয়েছে সে দেশের সাংবিধানিক আদালতে।

এই দল ধর্মনিরপেক্ষ তুরস্কে শারিয়া আইন প্রবর্তনের চক্রান্ত করছে – এ অভিযোগে দলটিকে নিষিদ্ধ করার আবেদন করা হয়েছিল, যখন তারা প্রথম নির্বাচনে জেতে।

সম্প্রতি এই মামলাকে আবারো সামনের আনা হয়েছে। ধারনা করা হয় ক্ষমতাসীন দলকে এ ধরনের চাপে ফেলার পেছনে তুরস্কের কট্টর ধর্মনিরপেক্ষ সেনাবাহিনীর সমর্থন রয়েছে।

গত গ্রীষ্মের সাধারন নির্বাচনে এ কে পার্টি সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলো। এই জনপ্রিয়তা সত্তেও, তুরস্কের প্রধান সরকারী কৌঁশুলি মনে করেন ক্ষমতাসীন দল দেশের ধর্ম নিরপেক্ষতার জন্যে একটি হুমকি, তাই দলটির কার্যকলাপ বন্ধ করে দেওয়া উচিৎ।

(more…)

Posted in আন্তর্জাতিক | No Comments »