Archive for the 'খাদ্য ও পুষ্টি' Category

29th Jul 2008

মিনারেল ওয়াটারের নামে আমরা কি পান করছি

পানির অপর নাম জীবন। আর সে জীবন নিয়েই চলছে প্রতারণা। দেশে উৎপাদিত বোতলজাত মিনারেল ওয়াটার কতখানি বিশুদ্ধ? তৃষ্ণার্ত এ জিজ্ঞাসার উত্তর বাজারের বেশিরভাগ মিনারেল ওয়াটার মানসম্মত নয়। বেশিরভাগ মিনারেল ওয়াটারে পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত জীবাণু। এসব পানিতে লেড, ক্যাডমিয়াম ও জিঙ্ক উপাদানের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। বোতল, জার ও প্লাস্টিক প্যাকেটের পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আয়রন, পিএইচ, ক্লোরিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আছে নামকাওয়াস্তে। অভিযোগ রয়েছে, যথাযথভাবে ফিলট্রেশনও (ছাঁকন প্রক্রিয়া) অনুসরণ করা হচ্ছে না। অনেক কোম্পানি ওয়াসার পানি গামছায় ছেঁকে বোতলে ভরে রমরমা বাণিজ্য করে যাচ্ছে।

 

(more…)

Posted in খাদ্য ও পুষ্টি | No Comments »

24th Jul 2008

ধানের জমির আইলে সবজি চাষ বাড়তি আয়, বাড়তি সুবিধা

<<< ঝালকাঠিতে জমির আইলে শাকসবজি আবাদ করে সুফল পাচ্ছেন কৃষকরাঃ নয়া দিগন্ত
 
সীমানা নির্ধারণে আবাদি জমির চার পাশ ঘিরে দেয়া হয় আইল দ্বারা। এ আইলের কারণে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আবাদি জমি। অন্য দিকে এ আইলের ওপরেই শাকসবজির চাষ করে বিভিন্নভাবে লাভবান হচ্ছেন অনেক কৃষক। ঝালকাঠির নলছিটি উপজেলার বোরো প্রধান এলাকা ভৈরবপাশা ও ষাটপাকিয়া ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ঝালকাঠি-বরিশাল মহাসড়কে দু’পাশে রয়েছে বেশ ক’টি বিশাল আয়তনের বোরো ব্লক। এসব ব্লকের সবুজ ধান ক্ষেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য সরু রেখা। যেগুলো আইল হিসেবে পরিচিত। কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, জমির মালিকানা নির্ধারণ করতে উঁচু আইল দিয়ে আলাদা করা হয়েছে তাদের প্রত্যেকের জমি। এসব আইলের বেশিরভাগই আগাছায় পরিপূর্ণ থাকলেও তার মধ্যেই বেশ কিছু আইলে চোখে পড়ে মিষ্টি কুমড়াসহ বিভিন্ন শাকসবজি। (more…)

Posted in খাদ্য ও পুষ্টি | No Comments »

21st Jul 2008

খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংক ১০ কোটি ডলার দেবে

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১০ কোটি ডলারের সহায়তা দেবে বিশ্বব্যাংক। চলতি অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে এই অর্থ দেয়া হবে। এছাড়া এ বছর দ্বিগুণ পরিমাণ সহজ শর্তের আইডিএ ঋণ প্রদান করবে বিশ্বব্যাংক। গতকাল রবিবার আগারগাঁও পরিকল্পনা কমিশনে বিশ্বব্যাংকের দড়্গিণ এশীয় অঞ্চলের নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরো অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসাবেল গুয়েরেরো বলেন, বাংলাদেশের সামনে তিনটি চ্যালেঞ্জ বড় হয়ে দেখা দিয়েছে। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির প্রভাব ও খাদ্য নিরাপত্তা। এ তিন খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দেবে। তিনি বলেন, আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় কিভাবে বিশ্বব্যাংক সহায়তা করতে পারে সেসব বিষয়ে আলোচনা হবে। এর বাইরে মূল্যস্ফীতির চাপ কমাতে খাদ্য নিরাপত্তার সহায়তার উপর গুরম্নত্ব দেয়া হবে। (more…)

Posted in খাদ্য ও পুষ্টি | No Comments »

21st Jul 2008

উন্নয়ন সহযোগীরা খাদ্য ও কৃষিখাতে অর্থ সাহায্য কমিয়ে দিয়েছে

বিশ্বব্যাংক ১০ কোটি ডলার দেবে

স্টাফ রিপোর্টারঃ উন্নয়ন সহযোগীরা খাদ্য ও কৃষি খাতে সাহায্য কমিয়ে দিয়েছে। খাদ্য সাহায্য উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে চাল ও গম মিলিয়ে পাওয়া গেছে প্রায় দু’লাখ টন। অপর দিকে কৃষিখাতেও উন্নয়ন সহযোগীরা সাহায্য আশঙ্কাজনকভাবে কমিয়ে দিয়েছে। 
 
এদিকে বিশ্বব্যাংক ১০ কোটি মার্কিন ডলার (প্রায় ৭০০ কোটি টাকা) খাদ্য নিরাপত্তা বাবদ অর্থ দেবে বলে জানিয়েছে। গতকাল রোববার পরিকল্পনা কমিশনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরিরো অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জা আজিজুল ইসলামের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা জানান। অর্থ-উপদেষ্টার সাথে সাক্ষাতকালেই বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, মূল্যস্ফীতি বিষয়ে আলোচনা হয়। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এসব বিষয় নিয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনা হয়। তিনি বাজেট ঘাটতি একটা বড় সমস্যা বলে মনে করেন। বাজেট ঘাটতি মেটাতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বিশ্বব্যাংকের সাহায্য চেয়েছেন। তিনি পদ্মাব্রীজ নির্মাণের জন্যও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা চেয়েছেন। (more…)

Posted in খাদ্য ও পুষ্টি | No Comments »