Archive for the 'রাজনীতি' Category
02nd Jan 2010
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
02nd Jan 2010
বিচারবহির্ভূত হত্যার শিকার ১৫৪ জন : সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৯৪
স্টাফ রিপোর্টার
বিদায়ী বছরে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৫৪ জন। এর মধ্যে ১২৯ জনই নিহত হয়েছেন ক্রসফায়ারে। এছাড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৯৬, আহত হয়েছেন ৭৯ ও অপহরণের শিকার হয়েছেন ২৫ জন। (more…)
Posted in বাংলাদেশ, ভারত, রাজনীতি | No Comments »
17th Jul 2009
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
14th Jul 2009
বিডিআরের ঘাতক সদস্যদের বিচার সেনা আইনে
* সাধারণ অপরাধের বিচার বিডিআরের আইনে
* নতুন নাম বর্ডার গার্ডস অব বাংলাদেশ
* পোশাকের রং বদলাবে, ধরন থাকবে কমব্যাট (more…)
Posted in আইন ও আদালত, রাজনীতি | No Comments »
13th Jul 2009
মইনের বিরুদ্ধে টুকুর ১শ’ কোটি টাকার মামলা: বাড়ি কেন ক্রোক হবে না - আদালতের নোটিশ
মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে ১শ’ কোটি টাকার সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের নামে জোট সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ক্ষতিপূরণের মামলা করেছেন। (more…)
Posted in রাজনীতি | No Comments »
03rd Jul 2009
আদালতের রায় দিয়ে বিশ্বাস করানো হচ্ছে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক
অনামিকা
আইন নিজস্ব গতিতে চলে। কিন্তু এখন বাংলাদেশে আইন চলছে আওয়ামী লীগের মতানুসারে। যদি তাই না হবে তবে হাইকোটেêর রায় দিয়ে জনগণকে কেন বিশ্বাস করাতে হচ্ছে যে শেখ মুজিবই স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান নন। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
05th Dec 2008
মহাজোটে যুদ্ধাপরাধী প্রার্থী!
-জাপার চাপে বলি হলেন আওয়ামী লীগের ৩ এমপি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ধরে রাখতে সর্বোচ্চ ছাড় দিল আওয়ামী লীগ। এজন্য তারা গত নির্বাচনে জয়লাভ করা তিনটি আসনও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | 1 Comment »
28th Nov 2008
হাসিনা-তনয়ের ইসলাম বিরোধী শুদ্ধি অভিযানের প্রেসক্রিপশন
আবারও আলোচনার ঝড় তুলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। না, ২০০৪ সালের মতো খ্রিস্টান স্ত্রী ক্রিস্টিনাকে নিয়ে বাংলাদেশ সফরে আসার কারণে কিংবা কুলা-ডালা সাজিয়ে, ফুল ছিটিয়ে এবং নেচে-গেয়ে জয়-ক্রিস্টিনাকে ‘বরণ’ করে নেয়ার কারণে নয়, এবারের ঝড় উঠেছে জয়ের একটি নিবন্ধের কারণে। মা শেখ হাসিনা যখন আরো একবার প্রধানমন্ত্রী হই-হই অবস্থায় এসে গেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের ক্ষমতায় আসা যখন সময়ের ব্যাপারে পরিণত হয়েছে, ঠিক তেমন এক সময়ে প্রকাশিত হয়েছে নিবন্ধটি। এজন্য বাংলাদেশের কোনো পত্রিকাকেও বেছে নিয়ে ধন্য করেননি হাসিনা-তনয়। লিখেছেন তিনি যুক্তরাষ্ট্রের ‘হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ’-এ। এটাও আলোচনার প্রধান কারণ নয়। প্রধান কারণ নিবন্ধের বিষয়বস্তু। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
22nd Nov 2008
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
19th Oct 2008
শুধু জিয়া নয়, অনেক মুক্তিযোদ্ধা অফিসার হত্যায় এরশাদ জড়িত
-চ্যানেল আইকে কর্নেল (অব.) অলি
চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, শুধু জিয়া হত্যাকাণ্ড নয়, আরো অনেক মুক্তিযোদ্ধা ও সামরিক অফিসার হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন সাবেক সেনাপ্রধান এরশাদ। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
19th Oct 2008
অভ্যন্তরীণ কোন্দলে ফরিদপুরে স্কুলছাত্রের দু’হাতের রগ কেটে দিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগের সম্মেলনপূর্ব কর্মিসভা পণ্ড হয়ে গেছে। এ সময় দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে অপু তাহের নামে দশম শ্রেণীর এক ছাত্রের দুই হাতের রগ কেটে দিয়েছে ছাত্রলীগের এক গ্রুপের ক্যাডাররা। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
12th Aug 2008
মুক্তি পাওয়ার পরই বেগম খালেদা জিয়া ভোটার হতে চান: ডিআইজি প্রিজন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবারও ভোটার হন নি। এর ফলে আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে জটিলতা দেখা দিল। সোমবার বিকেলে নির্বাচন কমিশন ও কারা কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য বিশেষ আদালতে যান। পরে আদালত থেকে বের হয়ে ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া ভোটার হননি। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
10th Aug 2008
বাংলাদেশের এনজিও-গুলোর বিরুদ্ধে নির্বাচন পর্যবেক্ষণে পক্ষপাতিত্বের অভিযোগ
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ৩১ টি এন জি ও -নির্বাচনী পর্যবেক্ষণে কাজ করেছে । ইলেকশন ওয়ার্কিং গ্রুপের অধীনে এই সব এন জি ও বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় নির্বাচনে কমিশনের পক্ষে কাজ করছে বলে অভিযোগ উঠছে । এসব এন জি ও নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধন, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ছিল । তারাই আবার পর্যবেক্ষণের কাজ করেছে । একই সাথে দু’টি দায়িত্ব পালনে তাদের পর্যবেক্ষণের বিষয় নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এবং বলা হচ্ছে তারা নির্বাচন কমিশনের পক্ষেই কাজ করেছে । নির্বাচনের পর বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে । এসব এন জি ও নির্বাচন কমিশনের ঠিকাদারি এবং তাদের কাজের মূল্যায়ন করলে সেটি নিরপেক্ষ হয়না বলে দাবি করেছে ৩৩ টি সংগঠন নিয়ে গঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপের একটি সংগঠন জাতীয় নির্বাচন পর্যবেক্ষন পরিষদ বা জানিপপ। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
10th Aug 2008
নির্বাচনে কারচুপির অভিযোগ
বাংলাদেশের চারদলীয় জোট আজ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ অন্যান্য আটক নের্তৃবৃন্দের মুক্তির দাবিতে রাজধানীতে যে সমাবেশ করেছেন সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক কারচুপি করে তাদের ভাষায় একটি বিশেষ দলকে জয়লাভের সুযোগ করে দেয়া হয়েছে।
পাশাপাশি, আজ এ সমাবেশ থেকে আটক নেতাদের মুক্তির দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে।
ঢাকা থেকে সংবাদদাতা শেখ সাবিহা আলম জানাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনে চারটি সিটি কর্পোরেশনেই আওয়ামী লীগের জয়লাভের পর বিভিন্ন পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে চারদলীয় জোটের সিদ্ধান্ত আদৌ সঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলেও আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকে কোন বক্তব্য আসেনি। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
06th Aug 2008
কী ঘটেছিল বরিশালে? ২৬ ঘণ্টা পর হিরনকে বিজয়ী ঘোষণা
ভোররাত সাড়ে চারটার ঘটনা। বরিশালের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম ডেকে পাঠালেন পলিটেকনিক কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল কাদের ব্যাপারীকে। কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে ছুটে এলেন তিনি। তাঁকে ফলাফল লেখা কাগজটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো, এটি তাঁর দেওয়া এবং নিজের হাতে লেখা কি না। তিনি ?হ্যাঁ? বললে তাঁকেই সেটি পড়ে শোনাতে বলা হয়।
কাদের ব্যাপারী পড়ে শোনালেন, এখানে এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু পেয়েছেন ৫৬৭ ভোট আর শওকত হোসেন হিরন পেয়েছেন ৩৭০ ভোট। সেখানে উপস্থিত হিরন সেটা মেনে নিয়ে সামগ্রিক ফলাফল ঘোষণার দাবি জানালেন। কিন্তু উপস্থিত সান্টু তাতে বাগড়া দিয়ে অভিযোগ করলেন, এ ফলাফল নতুন করে বানানো হয়েছে।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
06th Aug 2008
হিরণ কামরান খালেক ও লিটন মেয়র নির্বাচিত
দেশের চারটি সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফল গতকাল ভোরে প্রকাশিত হয়। এতে বরিশালে শওকত হোসেন হিরণ, সিলেটে বদর উদ্দিন আহমদ কামরান, খুলনায় তালুকদার আবদুল খালেক এবং রাজশাহীতে খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হয়েছেন। স্খানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন পরিষদের ব্যানারে প্রার্থী হলেও নির্বাচিত চার মেয়রই আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগ ও ১৪ দল সমর্থিত। এবারের সিটি করপোরেশন নির্বাচনে চমক দেখিয়েছেন বরিশালের সরফুদ্দিন আহমদ সান্টু। কোনো বড় দলের সমর্থন ছাড়াই তিনি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। পিডিপি নামের একটি অপরিচিত দলের এই প্রার্থী শেষ পর্যন্ত জয়ী হতে না পারলেও তিনি হেরেছেন মাত্র ৫৮৮ ভোটে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত প্রাপ্ত ভোটে কখনো সান্টু কখনো হিরণ এগিয়ে থাকায় টান টান উত্তেজনার সৃষ্টি হয়, যা এবার অন্য কোনো সিটি নির্বাচনে দেখা যায়নি। এবার নির্বাচিত চার মেয়রের আরেকজন সিলেটের বদর উদ্দিন কামরান নির্বাচিত হয়েছেন কারাগার থেকে। বেশ ক’টি দুর্নীতি মামলায় তিনি বর্তমানে জেলে আছেন।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
05th Aug 2008
চার সিটিতে শান্তিপূর্ণ নির্বাচন
মেয়র পদে সিলেটে কামরান, বরিশালে সান্টু রাজশাহীতে লিটন ও খুলনায় খালেক এগিয়ে
নয়া দিগন্ত ডেস্ক

কামরান; সান্টু; লিটন; খালেকঃ খুলনায় পুত্রবধূর কোলে চড়ে ভোট দিতে আসেন ১১০ বছর বয়সী রহিমা বিবি (বাঁয়ে); বরিশালের একটি ভোট কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইনঃ নয়া দিগন্ত
বড় কোনো অঘটন ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যে চার সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রাথমিক আংশিক ফলাফলে সিলেট, খুলনা ও রাজশাহীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যথাক্রমে বদরুদ্দিন আহমেদ কামরান, তালুকদার আবদুল খালেক ও খায়রুজ্জামান লিটন এবং বরিশালে পিডিপি সমর্থিত প্রার্থী সরফুদ্দিন আহমদ সান্টু এগিয়ে আছেন।
খুলনার ২৩৯টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ প্রাপ্ত ১১টি কেন্দ্রের ফলাফলে ৮ হাজার ৫৩২ ভোট পেয়ে তালুকদার আবদুল খালেক এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনি পেয়েছেন ৪ হাজার ৭৯০ ভোট।
বরিশালের মোট ৯১টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ প্রাপ্ত ১৩টি কেন্দ্রের ফলাফলে সরফুদ্দিন আহমাদ সান্টু ৬ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শওকত হোসেন হিরণ পেয়েছেন ৬ হাজার ৪১৪ ভোট।
রাজশাহীর ১২৯টির মধ্যে সাতটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে খায়রুজ্জামান লিটন ৪ হাজার ২৭৩ ও বিএনপি সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ২ হাজার ৫৯৯ ভোট পেয়েছেন।
সিলেটের ১২০টি কেন্দ্রের মধ্যে ৩৯টির প্রাথমিক ফলাফলে বদরুদ্দিন আহমেদ কামরান ৬২ হাজার ৮৫৪ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আ ফ ম কামাল পেয়েছেন ১৪ হাজার ১২১ ভোট।
ভোট গ্রহণের শুরুতে বিভিন্ন স্থানে ভোটার ক্রমিক নিয়ে কিছুটা বিভ্রাট দেখা দিলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের ফলে সমস্যাটি কেটে যায়। বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটার ক্রমিক নম্বর না থাকায় সমস্যায় পড়েন। জাতীয় পরিচয়পত্রের সাথে ভোটার তালিকায় নামের মিল না থাকায় এ সমস্যা সৃষ্টি হয়। বিকেল ৪টার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
03rd Aug 2008
তারেক রহমানের দৈহিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে
পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের স্বাস্থের কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থা ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা বলছেন এভাবে চলতে থাকলে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো দরকার। সরকারকে বারবার এ বিষয়টি জানানো সত্ত্বেও ব্যবস্থা না নেয়ায় তারেক রহমানের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। তারেক রহমানের চিকিৎসায় নিয়োজিত একাধিক ডাক্তার গতকাল শনিবার দিনকালকে এ কথা বলেন। ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন বলেন, সমস্ত শরীরে ব্যথা বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ এবং তার দুই হাঁটু ফুলে গেছে ।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
31st Jul 2008
মান্নান ভূঁইয়া মুক্ত, খালেদার মুক্তি দাবি
বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া গতকাল কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন। সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি আরো বলেছেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে জয়ী হতে বিএনপির ঐক্যের কোনো বিকল্প নেই।
প্রায় আড়াই মাস কারাভোগের পর আবদুল মান্নান ভূঁইয়া গতকাল বিকালে কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। গ্যাটকো দুর্নীতি মামলার আসামি মান্নান ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম এবং প্রয়াত নেতা আকবর হোসেনের ছেলে সায়মনকে সোমবার হাইকোর্ট জামিন দেন। মান্নান ভূঁইয়ার জামিনের কাগজপত্র গতকাল কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর পর সন্ধ্যা ৬টায় তাকে মুক্তি দেয়া হয়। কিন্তু অন্য আসামি এম শামসুল ইসলামের নামে দুদকের আরো দুটি মামলা থাকায় তিনি মুক্তি পাননি।
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি | No Comments »
30th Jul 2008
স্খানীয় নির্বাচন নিয়ে ব্যস্ততায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে
তত্ত্বাবধায়ক সরকারকে দেশের সংবিধান মেনে চলতে হবে। না হয় আরো বেশি বিপদে পড়তে হবে। এ সরকারের সাংবিধানিক মূল কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করার পাশাপাশি রুটিন কাজ করা। কিন্তু এই মূল দায়িত্বকে পাশ কাটিয়ে সরকার স্খানীয় নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত। এর ফলে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে।
রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানী, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞসহ বক্তারা গতকাল এ কথা বলেন।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
30th Jul 2008
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে শিক্ষক প্রহৃত ৪৪ আবাসিক শিক্ষকের পদত্যাগ
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত সোমবার রাতে ছাত্রলীগের নেতা-কর্র্মীদের হাতে এক শিক্ষক প্রহূত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার পাঁচজন শিক্ষক ওই হলের আবাসিক শিক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলের সব প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষক সমিতি এক জরুরি সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রভোস্ট কাউন্সিলের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
এ ঘটনায় গতকাল রাতে বিভিন্ন হলের আরও ৩৯ জন শিক্ষক আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগের চিঠি সংশ্লিষ্ট হল প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তবে এসব পদত্যাগপত্র গতকাল রাত পর্যন্ত গৃহীত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা | No Comments »
29th Jul 2008
তারেককে রেখে খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধ্য করতে পারবেন না: সরকারকে চারদলীয় জোট নেতৃবৃন্দ
গুরুতর অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে সরকার গোপনে কি দরকষাকষি করতে চায় অবিলম্বে তা ‘তথ্য বিবরণীর’ মাধ্যমে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন চারদলীয় জোটের নেতারা। একই সঙ্গে তারা বলেন, তারেক রহমানকে আটকে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধ্য করতে পারবেন না। আগে তারেককে বিদেশে পাঠান। তারপর বেগম জিয়ার সঙ্গে গোপনে কি কথা বলতে চান বলবেন। কিন্তু অসহায়ত্বের মধ্যে ফেলে কোন শর্ত তিনি মেনে নেবেন না। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ১২টি সুনির্দিষ্ট অভিযোগ এনে অবিলম্বে সুস্পষ্ট বক্তব্য দাবি করে প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনারের পদত্যাগ দাবি করেছেন জোটের নেতারা।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
28th Jul 2008
আগস্ট জাতীয় শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল অবৈধ: হাইকোর্ট
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটি বাতিল করার সিদ্ধান্তকে বেআইনি এবং অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মোঃ আব্দুর রশিদ ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় প্রাদন করেন। এছাড়া শোক দিবস পালন এবং ঐদিন জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে জোট সরকারের জারি করা প্রজ্ঞাপনকেও বাতিল করেছে হাইকোর্ট। উল্লেখ্য, চারদলীয় জোট সরকার ২০০২ সালের ৩ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
রায় প্রদানের পর সরকার পক্ষের কৌঁসুলি সহকারি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ জাফর ইমাম সাংবাদিকদের বলেন, মহান স্বাধীনতার ঘোষণাপত্র ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতিকে ভিত্তি ধরে হাইকোর্ট এ রায় প্রদান করেছে।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
28th Jul 2008
দুর্নীতি মামলায় বাংলাদেশের সাবেক মন্ত্রী মান্নান ভুঁইয়া ও শামসুল ইসলামের জামিন লাভ
বাংলাদেশে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযুক্ত জোট সরকারের সাবেক মন্ত্রীরা একের পর এক জামিন পাচ্ছেন। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও এম কে আনোয়ারের জামিন পাবার পর এবার জামিনে মুক্তি পেলেন বিএনপির সংস্কার পন্থী নেতা ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া এবং সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম। সোমবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাবেক দুই মন্ত্রীকে দুই মাসের অন্তর্বর্তী জামিন দেন।
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি | No Comments »
27th Jul 2008
মহাজোট গঠনে এবার বাধার মুখে আওয়ামী লীগ: জাতীয় পার্টিকে মানতে চাইছে না ১৪ দলের শরিকেরা
আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত জোটের বিপরীতে বড় আকারের নির্বাচনী ঐক্য বা সমঝোতা গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। এ ক্ষেত্রে গত বছরের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনকে কেন্দ্র করে গঠিত মহাজোটকে সক্রিয় বা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এবার মহাজোট গঠনে আওয়ামী লীগকে সমস্যায় পড়তে হতে পারে। কারণ, এইচ এম এরশাদের জাতীয় পার্টিকে মহাজোটে নেওয়া নিয়ে ১৪ দলের শরিক বাম সংগঠনগুলোর আপত্তি আছে।
বড় আকারের নির্বাচনী ঐক্য করে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত আছে। জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহাজোট আর নেই বলে ঘোষণা দিলেও ঘরোয়া রাজনীতি উন্নুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দলের পক্ষ থেকে ১৪ দলের শরিকদের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
26th Jul 2008
বাংলাদেশে স্থানীয় সরকার কমিশন গঠন: বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া
বাংলাদেশে ব্যাপক আলোচনা আর বিতর্কের পর সরকার স্থানীয় সরকার কমিশন গঠন করতে যাচ্ছে । রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এই কমিশনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন । তারা বলছেন, যে আশার আলো নিয়ে এই কমিশন গঠন করা হচ্ছে তা প্রতিফলিত হবেনা । তারা বলছেন, বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করণের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সুপারিশ করেছেন । স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সুপারিশের আলোকে স্থানীয় সরকার কমিশন গঠন করবে । এ সংত্রান্ত একটি অধ্যাদেশে প্রেসিডেন্ট অনুমোদন দিলেই তা কার্যকর হবে । স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে সার্চ কমিটি কয়েক দফা বৈঠক করেছে । স্থানীয় সরকার কমিশনের বিধিমালাও চুড়ান্ত করা হয়েছে । বিভিন্ন সময়ে রাজনৈতিক সরকারগুলোর আমলে কেন্দ্রিয় সরকারের হস্তক্ষেপের কারণে স্থানীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারতো না বলে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অভিযোগ করে আসছিল । বর্তমান সরকার স্থানীয় সরকারকে সংসদ সদস্যদের প্রভাব মুক্ত থেকে আলাদা করতে এবং স্থানীয় প্রতিষ্ঠান বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ে চেয়াম্যানদের ক্ষমতা বৃদ্ধিসহ তাদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে এই স্থানীয় সরকার কমিশন গঠন করা হবে । (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
26th Jul 2008
ওয়াশিংটনে শেখ হাসিনা ।। নেতাকর্মীদের কলহ, হট্টগোল
লন্ডনে সহোদরা রেহেনার ছেলের বিয়ের বাগদান অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ওয়াশিংটন ফিরে এসেছেন। তার সাথে রয়েছেন পুত্র সজিব জয়, পুত্রবধূ ক্রিস্টিনা, নাতনী সোফিয়া ও বিশেষ সহকারী ড· মাহমুদ হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃটিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা ডুলাস বিমান বন্দরে অবতরণ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের বহিষ্কার প্রস্তাবের ঘটনা নিয়ে দলনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা ডুলাস বিমান বন্দরে অপেড়্গমাণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান নেতাকর্মীদের তুমুল বাকবিতণ্ডা, হৈ চৈ ও কলহ শুরম্ন হলে তা সম্ভাব্য সহিংসতায় রূপ নেয়ার আশংকায় আইন-শৃংখলা রড়্গায় নিয়োজিত নিরাপত্তা কর্মীরা সবাইকে এয়ারপোর্ট থেকে বের করে গাড়ি রাখার একটি পরিত্যক্ত বেস্টনীতে জড়ো করে এবং এক পর্যায়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে সেখানে নিয়ে আসে। নেত্রীকে কাছে পেয়ে নেতাকর্মীরা জয় বাংলা শেস্নাগানের পাশাপাশি পরস্পর বিরোধী শেস্নাগান দিতে থাকে। এ সময় ক্লান্ত ও বিষণ্ন দলনেত্রী উষ্মা প্রকাশ করে ‘তোমরা কি দেশের মানইজ্জত ডোবাতে চাও’ বলে নীরবে গাড়ির দিকে পা বাড়ান এবং অকুস্থল ত্যাগ করেন। (more…)
Posted in আমেরিকা, রাজনীতি | No Comments »
25th Jul 2008
যুদ্ধাপরাধীদের বিচারের চেয়ে দেশের সঙ্কট কাটানো জরুরি
মধুদার স্মরণসভায় বক্তারা
এক কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এভাবে লাগাতার জরুরি অবস্থা কোনো দেশে চলতে পারে না। মানুষ দিশেহারা অথচ কথা বলার অধিকার নেই। এটি দেশের মানুষের সাথে তামাশা ছাড়া অন্য কিছু নয়। যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দরকার। তবে এ মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশকে সঙ্কটের হাত থেকে উদ্ধার করা। আর এ ক্ষেত্রে ছাত্রদের ঐক্যের কোনো বিকল্প নেই।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে মধুদার স্মরণসভা উপলক্ষে বক্তারা এ কথা বলেন। ভিসি অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিএনপি’র যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ডাকসু’র সাবেক ভিপি তোফায়েল আহমেদ, মাহমুদুর রহমান মান্না, মাহফুজা খানম, সাবেক ছাত্রদল সভাপতি সামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সাবেক রাকসু ভিপি রাগিব হাসান মুন্না, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস বাবু, নাজমুল হক প্রধান, নাজমা আক্তার, অপু উকিল, জোনায়েদ সাকি প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, এ দেশের মানুষ অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত হয়ে গেছে। প্রতিদিনই মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। ৩৭ বছরেও এ দেশ বিশ্বের কোনো একটি পর্যায়ে পৌঁছতে পারেনি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, আমরা সবাই তাদের বিচার চাই। কিন্তু এ মুহূর্তে তাদের বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশকে সঙ্কটের হাত থেকে উদ্ধার করা। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এখন কাদের মুখ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠছে? যাদের মুখ থেকে এ দাবি উঠছে তারা অতি দুর্বল। সবলদের মুখ থেকে এখনো এ দাবি ওঠেনি। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
24th Jul 2008
সর্বাগ্রে সংসদ নির্বাচন ছাড়া সংকট উত্তরণের বিকল্প নেই - মাওলানা নিজামী
জামায়াতে ইসলামীর সদ্য কারামুক্ত আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, কৃত্রিম উপায়ে সংস্কার চাপিয়ে দিয়ে সুস্খ রাজনীতির বিকাশ হতে পারে না। সর্বাগ্রে সবার অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বর্তমান সংকট উত্তোরণের কোন বিকল্প নেই। তিনি বলেন, যে অজুহাতে আমাদের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হলো, সে অজুহাত যেন ভবিষ্যতে সৃষ্টি হতে না পারে এজন্য দলমত নির্বিশেষে সবাইকে আত্মসমালোচনা করে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। যার যার অবস্খানে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান।
গতকাল বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আদর্শ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে আসলে তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ লোকমান, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আলী আকবর, জেনারেল সেক্রেটারি প্রফেসর ফজলুল করীম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কোরবান আলী।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
23rd Jul 2008
লন্ডনে শেখ হাসিনা: দুর্নীতি বিরোধী অভিযান চরম শিক্ষা
তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান অসুস্থ রাজনীতির জন্য একটি ‘চরম শিক্ষা’ বলে মনে করেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়ে বিদেশে যাওয়া দুর্নীতির অভিযোগে বিচারাধীন আওয়ামী লীগ নেত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের এ থেকে শিক্ষা নেয়া উচিত।
সোমবার স্যায় লন্ডনে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেছেন।
স্থানীয় নির্বাচন পরে করার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, “এ সরকারের উচিত সাংবিধানিক দায়িত্ব পালন করে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ফিনল্যান্ড থেকে ফেরার পর এটি ছিলো লন্ডনে শেখ হাসিনার দ্বিতীয় কর্মীসভা। ছোট বোন শেখ রেহানার ছেলের বিয়ে উপলক্ষে ফিনল্যান্ড গিয়েছিলেন তিনি।
এগারো মাসের কারাবাস তার চিন্তার খোরাক যুগিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “জেলে বসে চিন্তা করার সুযোগ পেয়েছি বাংলাদেশকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কখনোই সুষ্ঠু গণতন্ত্রের ধারাবাহিকতা পায়নি। আর একটি দেশ সুষ্ঠু গণতন্ত্রের ধারাবাহিকতা না পেলে সে দেশ কখনোই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে না।”
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
23rd Jul 2008
মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা সাজানো নাটকঃ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের প্রতিনিধি সম্মেলনে কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনাকে পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, সম্পূর্ণ বানোয়াট ও সাজানো নাটক বলে অভিহিত করেছেন। তারা বলেন, জাতীয় প্রতিনিধি সম্মেলনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা ঘটেনি।
গতকাল সংগঠনের প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের তৃতীয় তলার মিলনায়তনে। অন্য দিকে তাদের অপপ্রচারকারীদের বক্তব্য মতে, কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা ঘটেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নিচতলায়। এ ছাড়া অন্যান্য টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদের মতো একুশে টেলিভিশনের সাংবাদিকদেরও অনুষ্ঠানের চিত্র ধারণের জন্য মূল অনুষ্ঠানে থাকার কথা। কিন্তু অন্য টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা মূল অনুষ্ঠানে থাকলেও একুশে টেলিভিশনের সাংবাদিক সম্মেলন কেন্দ্রের বাইরে কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা আবিষ্কার করেন। এতেই বুঝা যায়, কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনা একুশে টেলিভিশনের একটি সাজানো নাটক ছাড়া কিছু নয়।
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
23rd Jul 2008
লন্ডনে ষড়যন্ত্র চলছে, হাসিনার সাথে বৈঠকে ছিলেন প্রতিবেশী দেশের কূটনীতিকঃ চারদল
খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে চারদলীয় ঐক্যজোট গতকাল রাজধানীতে এক সমাবেশের আয়োজন করে; ইনসেটে নেতৃবৃন্দঃ নয়া দিগন্ত
চারদলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, এ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে। নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনে যারা বিজয়ী হবে তারা ছাড়া কেউ এ সরকারের বৈধতা দিতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। জনগণের ভাষা বুঝে দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও জোটনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাদের মুক্তি, তারেক রহমানকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
22nd Jul 2008
লন্ডনে হাসিনা-এরশাদ বৈঠক? : আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে
ঢাকায় বসে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান যখন বলেন জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে প্রতিহত করা হবে, তখন লন্ডনে তার নেত্রী শেখ হাসিনা এরশাদের সঙ্গে বসে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের পক্ষে একমত হয়েছেন। জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন নিয়ে দলের আপত্তি থাকলেও শেখ হাসিনা মনে করেন, তার দল নির্বাচনমুখী এবং নির্বাচনে শেষ পর্যন্ত যোগ দেয়া উচিত। দায়িত্বশীল সূত্র জানায়, বঙ্গবন্ধু কন্যা ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে একটি দেশের কূটনীতিকও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও এরশাদ বৈঠকে সামনের জাতীয় নির্বাচনে তাদের দুটি দলের জোট গঠনের ব্যাপারেও একমত হয়েছেন। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে লন্ডনে টেলিফোনে যোগাযোগ করা হলে শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের খবর হেসেই উড়িয়ে দেন। তবে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠনের কথা স্বীকার করেন। বৃহস্পতিবার এরশাদ লন্ডনে যান। শনিবার তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
22nd Jul 2008
দুই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে খালেদা তারেকের মুক্তি
দু’টি জটিল প্রশ্নে ঘুরপাক খাচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়া। প্রথমত; কাকে আগে মুক্তি দেয়া হবে, মা খালেদা জিয়া, নাকি ছেলে তারেক রহমানকে। দ্বিতীয়ত; চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যাবেন, না মুক্তির পর বেঁকে বসবেন। আজকালের মধ্যে দু’জনের মুক্তি অনেকটা নিশ্চিত হলেও জটিল এ দুই প্রশ্নের সমাধান না হওয়ায় কিছুটা পিছিয়ে যেতে পারে তাদের মুক্তি প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলেছেন, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুক্তির একদিন পরই চিকিৎসার জন্য ব্যাংকক চলে যাওয়ায় এখন অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে সরকার। অপরদিকে খালেদা সংশ্লিষ্টরা মনে করছেন, কোকোর মুক্তির পরপরই তাকে বিদেশে পাঠিয়ে দেয়া ঠিক হয়নি। তারেকের মুক্তি পর্যন্ত অপেক্ষা করলে সরকার চাপে থাকতো। সূত্র জানায়, তারেকের মুক্তির আগ পর্যন্ত কোকোকে বিদেশ না পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করায় তার স্ত্রী শর্মিলা রহমান ও শ্যালকের ওপর ক্ষুব্ধ মুক্তি প্রক্রিয়ার দলীয় সংশ্লিষ্টরা।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
21st Jul 2008
মাওলানা নিজামীর গ্যাটকো মামলার রিট শুনানিতে হাইকোর্ট বিব্রত
সংবাদ মাধ্যমে আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলায় মাওলানা নিজামীর গ্যাটকো মামলার রিট শুনানিতে হাইকোর্ট বিব্রত
জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্প মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর গ্যাটকো মামলার বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি করতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট। আদালত কয়েকটি সংবাদপত্রের বিব্রতকর সংবাদ প্রকাশের কথা উল্লেখ করে শুনানি করতে এই অপারগতা জানান। আদালত বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদালতের মর্যাদা ও বিচারকের অবস্থান প্রশ্নবিদ্ধ করায় আমাদের পক্ষে বিচার করা অসম্ভব হয়ে পড়ে। এ জন্য আমরা শুনানি গ্রহণে বিব্রতবোধ করছি। পরে দুপুর ২টার দিকে আদালত এক আদেশে বিব্রতবোধের কথা উল্লেখ করে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এখন প্রধান বিচারপতি রিট আবেদনটির কোন বেঞ্চে শুনানি হবে তা ধার্য করবেন।
গতকাল রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মাওলানা নিজামীর গ্যাটকো মামলার বৈধতা রিটের শুনানিতে এসব কথা বলা হয়। বিচারপতি মাশুক হোসেন আহমেদ বিব্রতবোধ করার কথা বলতে গিয়ে এসব কথা বলেন। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
20th Jul 2008
বাংলাদেশে জরুরী অবস্থা জারি করাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না? সরকারের প্রতি আদালতের রুল
বাংলাদেশে জরুরী অবস্থা জারিকে কেনো অবৈধ ও সংবিধান পরিপন্থি বলে ঘোষনা করা হবেনা এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মাশুক হোসেন আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেন্চ রোববার শুনানী শেষে এই আদেশ দেন।একই সাথে আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।গত ১৪ জুন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যডভোকেট আব্দুল মান্নান খানের নেতৃত্বে চারজন আইনজীবী জনস্বার্থে এই রীট মামলাটি দায়ের করেন।মামলার আবেদনে বলা হয়েছে বর্তমান সরকারের জরুরী অবস্থা জারির কোনো এখতিয়ার নেই।রিট মামলার ক্ষেত্রে আইনজীবীরা তিনটি কারন উল্লেখ করেছেন।তারা জরুরী অবস্থা জারির প্রেক্ষাপটকে চ্যালেঞ্জ করে বলেছেন, যে কারনে জরুরী অবস্থা জারি করা হয়েছিল দেশে তখন তেমন পরিস্থিতি ছিলনা। রিট আবেদনে আরো বলা হয়েছে দেশে জরুরী অবস্থা জারি করতে হলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হয় এবং তার অনুমতি প্রয়োজন।কিন্ত ১১ জানুয়ারি দেশে কোনো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ছিলনা।কাজেই সংবিধান লংঘন করে জরুরী অবস্থা জারি করা হয়েছে। (more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
17th Jul 2008
মুক্তির দুদিন পর নিজামীর জামিনের বিরুদ্ধে সরকারের আপিল
মুক্তি পাওয়ার দুইদিন পর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে সরকার। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সরকার পক্ষে অ্যাডভোকেট জহুরুল ইসলাম এ আপিল দায়ের করেন। রোববার এই আপিলের ওপর আপিল বিভাগের চেম্বার জজ এর আদালতে শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন নিজামীর কৌঁসুলি ব্যারিস্টার আবদুর রাজ্জাক। গ্যাটকো দুর্নীতি মামলায় গত ১৮ মে নিজামীকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৪ জুলাই হাইকোর্ট নিজামীকে এ মামলায় জামিন মঞ্জুর করার পরদিনই তিনি মুক্তি পান।
এদিকে গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন নিজামী। বৃহস্পতিবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে নিজামী রিটটি দায়ের করেন।
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি | No Comments »
17th Jul 2008
ভারতের সাথে সংবিধান বিরোধী কোনো চুক্তি করা হলে তা প্রতিহত করা হবে : চারদলীয় ঐক্যজোট
বাংলাদেশের সংবিধানকে অমান্য করে ভারতের সাথে ট্রানজিটের নামে করিডোর চুক্তি করা হলে তা দেশের ১৫ কোটি মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট। আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে আগ্রাসন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে চারদলের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। এছাড়া কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং আরাফাত রহমান ও তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে চারদল। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুন্ঠিত করে ভারতের সাথে কোনো অসম চুক্তি করা হলে দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার একের পর এক সংবিধানের সকল ধারা লংঘন করে বিতর্কীত হয়ে পড়েছে।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
17th Jul 2008
এ মাসেই বিএনপি ও জামায়াতের সাথে সংলাপ : বেগম জিয়া দ্রুত মুক্তি পাচ্ছেন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শীঘ্রই মুক্তি পাচ্ছেন। এছাড়া চলতি জুলাই মাসেই বিএনপি ও জামায়াতের সাথে সরকারের সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা যায়। সরকার চলতি মাসেই সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ প্রক্রিয়া চূড়ান্ত করছে। সরকারের মুখপাত্র, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন যে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দ্রুত মুক্তি পাচ্ছেন। অপরদিকে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। গ্যাটকো মামলার কার্যক্রম উচ্চ আদালত স্খগিত করে দেয়ায় বেগম জিয়ার মুক্তির বিষয়টি পরিষ্কার হয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। আর সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে, আইনী প্রক্রিয়া সম্পন্ন করেই বেগম জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম জিয়ার মুক্তির বিষয়ে অনেকটা হঠাৎ করেই উচ্চ পর্যায়ে দেন-দরবার শুরু হয়েছে।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
16th Jul 2008
মাওলানা নিজামী মুক্ত
লাখ লাখ ফুলের পাপড়ি শত পুষ্প স্তবকে সিক্ত হয়ে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী যখন অযুত নিযুত অনুরাগীর মাঝে ফিরে এলেন তখন তার জীবন থেকে কেটে গেছে ৫৮ দিন। ষড়যন্ত্রমূলক মিথ্যা গ্যাটকো মামলায় জামিন পেয়ে গতকাল মঙ্গলবার স্যা ৬টা ৪৫ মিনিটে মাওলানা নিজামী বন্দি জীবন থেকে মুক্ত হাওয়ায় ফিরে এলেন। গত ১৮ মে রোববার রাতে মগবাজারের বাসা থেকে যখন পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখন মাওলানা নিজামী জাতির উদ্দেশে বলেছিলেন, “আমি নির্দোষ, আমি মজলুম, সত্যের বিজয় একদিন হবেই”এই কথাটিই গতকাল তার মুক্তির পর কঠিন সত্যতে পরিণত হলো। নেতাকর্মী সমর্থক আর লাখো অনুরাগীর মাঝে মাওলানা নিজামী ফিরে এলেন বিজয়ীর বেশে। এ সময় জনতার শ্লোগান ছিল- “জায়াল হাক্ক”। উচ্চ আদালতের মাধ্যমে তিনি মামলা থেকে জামিন পেয়ে পিজি হাসপাতালের ভিআইপি কেবিন থেকে মুক্ত হয়ে বাসায় ফেরেন অযুত নিযুত ভক্ত অনুরাগীর সমন্বয়ে। এর আগে কারা কর্মকর্তারা তার জামিনের আদেশনামাটি হাতে পান।
(more…)
Posted in আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
জামিনে মুক্তি পেলেন মাওলানা নিজামী : শিগগিরই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া
গ্যাটকো দুর্নীতি মামলায় আটক জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী মুক্তি পেয়েছেন।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ছাড়া পেয়ে তিনি প্রথমে মগবাজারস্থ দলীয় কার্যালয় এবং পরে নিজ বাসায় যান। বিকেলে নিজামীকে মুক্তি দেয়া হবে এমন খবরে দলীয় কয়েক হাজার নেতা কর্মী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা ৬টা ৪৮মিনিটে তাকে মুক্তি দেয়া হলে নিজামী তার ব্যক্তিগত গাড়িতে চড়ে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান। গতকাল বিচারপতি শরফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গ্যাটকো দুর্নীতি মামলা থেকে মাওলানা নিজামীকে দুই মাসের জন্য অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন। সেই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের উপর রুল জারি করে। মাওলানা নিজামীর পক্ষের আইনজীবীরা দাবি করেন, অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে গ্যাটকো মামলায় আসামী করা হয়েছে।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
১৪ দলীয় জোট কখনই ছিল নাঃ বললেন মেনন
নেতাকর্মীদের চাপে জোট ছাড়তে পারে ওয়ার্কার্স পার্টি
শামীম খানঃ ১৪ দল নামে কোনো জোট বা সংগঠনিক কাঠামো কখনই ছিল না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ জোটের অস্তিত্ব অস্বীকার করে মেনন বলেন, অসাম্প্রদায়িক অবস্থান থেকে আমরা আন্দোলনে শরিক ছিলাম। সে আন্দোলনের শরিক ছিল আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ। আওয়ামী লীগের সঙ্গে সেই আন্দোলনে ওয়ার্কার্স পার্টি আগামীতে থাকবে কিনা সেটা রাজশাহীর ঘটনা পুনঃমূল্যায়নের পর সিদ্ধান্ত নেয়া হবে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে ওয়ার্কার্সা পার্টির নেতা ফজলে হোসেন বাদশার মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন পর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে রাশেদ খান মেনন গতকাল আমাদের সময়ের কাছে এ কথা বলেন। তবে আগামী ১৮ জুলাই দলের পলিটব্যুরোর সভায় সার্বিক বিষয় পুনঃমূল্যায়ন হবে এবং তার আগে বেশী কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
ফখরুদ্দীনের সঙ্গে কথা বলতে নারাজ খালেদা
দুলাল আহমদ চৌধুরীঃ দুই ছেলেসহ নিজের মুক্তি, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, মামলার ভবিষ্যত এবং আগামী নির্বাচনে অংশগ্রহণসহ সার্বিক বিষয়ে প্যাকেজ ডিল করতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এসব বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা ড· ফখরুদ্দীন আহমদের সঙ্গে কথা বলতে নারাজ। তার মতে, ফখরুদ্দীনের সঙ্গে কথা বলে কী লাভ। দেশতো সরকার চালায় না। দেশ যে চালায় তার সঙ্গেই এ প্যাকেজ ডিল করতে চান তিনি। কথা বলতে চান সরাসরি। খালেদা জিয়ার এই অভিব্যক্তি তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সুত্র আরো জানিয়েছে, খালেদা জিয়া তার এ অভিমত স্পষ্ট জানিয়ে দেয়ায় সরকারের সঙ্গে আলোচনাও আটকে আছে।
অপর একটি সূত্র জানায়, খালেদা জিয়া যার সঙ্গে কথা বলতে চান তার কোনো আগ্রহ নেই খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে। তার মতে, দেশ চালায় সরকার, আলোচনা সমঝোতা যাই হোক না কেন সব সরকারের সঙ্গেই করতে হবে। রাষ্ট্র পরিচালনার সঙ্গে অন্য কোনো মহলের সম্পৃক্ততা নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন মহল সরকারকে সহযোগিতা করছে মাত্র।
জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির পর সরকার একই প্রক্রিয়ায় খালেদা জিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা চালায়। কিন্তু খালেদা জিয়া সংশ্লিষ্টদের জানিয়ে দেন, তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ না পাঠানো পর্যন্ত তিনি মুক্তি কিংবা কোনো আলোচনায় রাজি নন। সরকার পক্ষ থেকে বলা হয়,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
মাওলানা নিজামীকে ২ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট
কেন স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে সরকারকে শোকজ
-শুনানিতে হাইকোর্টের প্রশ্নঃ মন্ত্রীদের জেলে পাঠানো হলো, কিন্তু সচিবরা কোথায়? তারা বাদ গেল কেন?
স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে হাইকোর্ট বহুল আলোচিত গ্যাটকো মামলায় দু’মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্ট কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে দু’সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাওলানা মতিউর রহমান নিজামীর দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করবে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান।
হাইকোর্টের আদেশের পর মাওলানা মতিউর রহমান নিজামীর কৌঁসুলি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আদালতের প্রশ্ন ছিল সচিবদের বাদ দিয়ে কেন মন্ত্রীদের আসামী করা হলো। এ বিষয়টি বিবেচনা করে আদালত মাওলানা মতিউর রহমান নিজামীকে দু’মাসের অন্তর্বর্তী জামিন এবং কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না মর্মে জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
হাইকোর্টের আদেশকে তিনি আইনের শাসন সমুন্নত রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
15th Jul 2008
বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ
গত ১১ জুলাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে কোনো মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হননি বলে আবারো দৃঢ়তার সাথে জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। এ নিয়ে কয়েকটি সংবাদপত্রে জাতিকে বিভ্রান্ত করে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে বলা হয়, কয়েকটি পত্রিকায় প্রকাশিত ও একুশে টেলিভিশনে প্রচারিত মোহাম্মদ আলী নামে জাতীয় প্রতিনিধি সম্মেলনের কোনো প্রতিনিধি ছিলেন না। তাকে কেউ আমন্ত্রণও জানায়নি, এমনকি তিনি সম্মেলন কেন্দ্রের প্রবেশ কার্ডও সংগ্রহ করেননি। এ ছাড়া সম্মেলন চলাকালে একুশে টেলিভিশনের সাংবাদিকের অনুষ্ঠানের দৃশ্য ধারণ ও সংবাদ সংগ্রহের কথা। কিন্তু তা না করে ওই টিভি’র সাংবাদিকরা সম্মেলন কেন্দ্রের বাইরে মোহাম্মদ আলীর সাক্ষাৎকার নিতে ব্যস্ত ছিল। এতেই প্রমাণ হয় একটি সাজানো নাটক মঞ্চস্থ করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মেলন ভণ্ডুল করার ষড়যন্ত্র ছিল এটি। এতে ব্যর্থ তারা মুক্তিযোদ্ধা পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ টিভি’র অপপ্রচারকে কেন্দ্র করে কিছু রাজনীতিবিদ একে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছেন এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজনের মাধ্যমে সঙ্ঘাতের হুমকি দিচ্ছেন। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
14th Jul 2008
মাওলানা নিজামীর অন্তর্বতীকালীন জামিন লাভ
গ্যাটকো মামলায় আটক সাবেক শিল্পমন্ত্রী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে দুই মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে তাকে কেন এই মামলায় স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আগামী দুই সপ্তাহ সময় দিয়েছে আদালত।
সোমবার বিচারপতি শরফুদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ নিজামীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
নিজামীর পক্ষে শুনানিতে অংশে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, “দুদক আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে মামলায় তদন্ত প্রতিবেদন দায়ের করতে হয়। এ মামলায় ২৫১ দিন পর অভিযোগপত্র দায়ের করা হয়েছে।”
তিনি আরও বলেন,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | Comments Off
13th Jul 2008
সরকার প্রধান নারী হওয়া যাবে না
রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালুর দাবি খেলাফত মজলিশের
।। ইত্তেফাক রিপোর্ট ।।
তত্ত্বাবধায়ক সরকারের উচ্চপর্যায়ের সাথে বাংলাদেশ খিলাফত আন্দোলনের সংলাপ গতকাল শনিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এটা ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের সাথে সরকারের ২২তম সংলাপ। গতকালের সংলাপে খেলাফত আন্দোলন নির্বাচন ও অন্যান্য ইস্যুতে ৩০ দফা প্রস্তাব পেশ করেছে। প্রধান উপদেষ্টা ড· ফখরম্নদ্দীন আহমদ সংলাপে সরকারের পড়্গে নেতৃত্ব দেন। তার সাথে ছিলেন শিড়্গা ও বাণিজ্য উপদেষ্টা ড· হোসেন জিলস্নুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারম্নল ইকবাল ও পররাষ্ট্র উপদেষ্টা ড· ইফতেখার আহমদ চৌধুরী। খেলাফত আন্দোলনের পড়্গে ছিলেন দলের আমীর মাওলানা শাহ আহমাদুলস্নাহ আশরাফ, মহাসচিব মুহাম্মদ জাফরম্নলস্নাহ খান, নায়েবে আমীর আনিসুর রহমান জিন্নাহ, যুগ্ম মহাসচিব মাওলানা মুজীবুর রহমান হামিদী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু জাফর কাসেমী ও মাওলানা ফখরম্নল ইসলাম।
দেড় ঘণ্টার সংলাপশেষে বাণিজ্য উপদেষ্টা ড· হোসেন জিলস্নুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
13th Jul 2008
সংবিধানে ব্যাপক সংশোধনই নির্বাচনের অন্যতম উদ্দেশ্য পরিবর্তনে অপরিবর্তনীয় বৈশিষ্ট্যের সংসদ আসছে?

ফয়সল আবদুল্লাহঃ সরকারের পরিকল্পনা অনুযায়ী সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ১৮ ডিসেম্বর। তবে প্রোবের সূত্র অনুযায়ী নির্বাচিত সংসদের মেয়াদ হবে ১ কিংবা বড়জোর ২ বছর। অর্থাৎ এটি হবে একটি ট্রানজিশনাল গভর্নমেন্ট তথা পরিবর্তন আনতে অন্তর্বর্তীকালীন সরকার। এ সংসদের অন্যতম উদ্দেশ্য হবে ভবিষ্যতের রাজনীতির রূপরেখা থেকে শুরু করে সংবিধানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা। ঠিক যেমনটি হচ্ছে নেপালে।
তবে নতুন সংসদের ক্ষমতার সীমা আরো সঙ্কুচিত হবে বলে জানিয়েছে প্রোব। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
13th Jul 2008
আগস্টে উপজেলা, নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের এবং আগস্ট মাসে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “আগামী মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করব। সে হিসেবে অক্টোবরের প্রথমার্ধে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি উপজেলাগুলোর নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হবে।”
ইতোমধ্যেই ইসি উপজেলা পরিষদ অধ্যাদেশ পেয়েছে জানিয়ে এম সাখাওয়াত বলেন,
(more…)
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »
13th Jul 2008
সরকারের সাথে জাতীয় পার্টির কোনো আঁতাত হয়নিঃ এরশাদ
বরিশাল ব্যুরো
জাতীয় পার্টির বরিশাল বিভাগীয় সম্মেলনে বক্তৃতা করছেন এইচ এম এরশাদঃ নয়া দিগন্ত
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকারের সাথে জাতীয় পার্টির কোনো ধরনের আঁতাত হয়নি। তিনি আরো বলেন, রেশনিং ব্যবস্থা চালু না করায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। এ ক্ষেত্রে বর্তমান সরকারের ব্যর্থতা রয়েছে। তবে এ সরকার রাজনৈতিক সরকার নয়, তাদের কাজ হলো নির্বাচন দেয়া ও নির্বাচন শেষ করা। এতে কোন দল আসবে কি আসবে না তা সরকারের বিষয় নয়।
এরশাদ শুক্রবার বিকেলে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টিকে আরো শক্তিশালী ও দলকে সুসংগঠিত করতে বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচির পর গত শনিবার বরিশাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বর্তমান সরকারের সাথে তার বা তার দলের কোনো আঁতাত হয়নি।
মতবিনিময় সভায় জাপা’র মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী জাফর আহমদ, মোস্তফা জামাল হায়দার, গোলাম কিবরিয়া টিপু, এস এম আলম, জেলা জাপা সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »