Archive for the 'রাজনীতি' Category

11th Jul 2008

ভারত-মার্কিন পরমাণু চুক্তি নিয়ে উত্তেজনা

১৯ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে স্বাক্ষরের জন্য ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু নিশ্চয়তা চুক্তিরএকটি খসড়া প্রস্তাব প্রকাশ করা হয়েছে । ভারত সরকার ঘোষণা করেছে , ভারত ইতোমধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তিসংস্থার কাছে চুক্তির খসড়া দাখিল করেছে এবং যত দ্রুত সম্ভব সংস্থাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা চুক্তি স্বাক্ষর করবে । ভারত সরকারের এই উদ্যোগ ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু সহযোগিতা চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপই শুধু নয় , বরং ভারতের অভ্যন্তরীন রাজনীতির জন্যও উত্তেজনাকর।

(more…)

Posted in ভারত, রাজনীতি | No Comments »

11th Jul 2008

আস্থা ভোটে আমাদের জয় নিশ্চিত : সোনিয়া গান্ধী

১১ জুলাই : ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী আজ বলেছেন, আমরা নিশ্চিতভাবেই আস্থা ভোটে জয় লাভ করব। তিনি আজ ক্ষমতাসীন জোট ইউ.পি.এ-র সাথে বৈঠকে আরও বলেছেন, আমরা যে সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হবো, এতে আমার কোন সন্দেহ নেই। আস্থা ভোটের জন্য এখন সবাই প্রস্তুত বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি জানিয়েছেন। রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবও আস্থা ভোটে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের বামপন্থী দলগুলো ভারত-মার্কিন পরমাণু চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর সংসদে আস্থা ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সাথে বৈঠকের পর আস্থা ভোট আয়োজনের কথা ঘোষণা করেন। ৫৪৩ আসন বিশিষ্ট ভারতের পার্লামেন্টে আস্থাভোটে জয়ী হওয়ার জন্য ২৭২টি আসনের প্রয়োজন।

(more…)

Posted in আন্তর্জাতিক, ভারত, রাজনীতি | No Comments »

11th Jul 2008

বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন নিয়ে সংশয়

১১ জুলাই : বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিতে গুনগত পরিবর্তন আনবার কথা বললেও তাদের অর্জন নিয়ে সাধারণ মানুষের মাঝে নানান সংশয়ের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা রাজনীতিতে গুনগত পরিবর্তনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাধারণ মানুষ বলছেন, বর্তমানে ৪টি সিটি ও ৯টি পৌরসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই বিভিন্ন অভিযোগ মাথায় নিয়ে অংশ গ্রহন করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিবর্গ নির্বাচনে অংশ নিলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিতে পারছে না কমিশন। কমিশনের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, বিধি-বিধানের কাছে তারা বন্দি।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

11th Jul 2008

১৪ দলের মেয়র প্রার্থী চূড়ান্ত

অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমর্থন পেলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা। এই সিটি কর্পোরেশনের মেয়র পদে সমর্থন দেয়া নিয়ে আওয়ামী লীগ গত মঙ্গলবার প্রথম প্রেসিডিয়াম বৈঠক করে। কিন্তু কোন সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই বুধবার বিকাল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের শরিকদের সাথে একই এজেন্ডা নিয়ে দীর্ঘ বৈঠক করে। এই বৈঠকেও চূড়ান্ত ঐকমত্য হয়নি।

গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহীর মেয়র পদে সমর্থন দেয়া নিয়ে পক্ষে-বিপক্ষে বক্তব্য আসে। পরে রাতে পূর্ব নির্ধারিত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানন্থ বাসভবনে আওয়ামী লীগ ও ১৪ দলের শরিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ১৪ দলের প্রার্থী হিসাবে ফজলে হোসেন বাদশার নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এ নাম ঘোষণা করেন। এদিকে আগে থেকেই আওয়ামী লীগ অপর তিন সিটি কর্পোরেশন সিলেট, খুলনা ও বরিশালের মেয়র পদে যথাক্রমে বদরউদ্দিন আহমদ কামরান, তালুকদার আব্দুল খালেক এবং শওকত হোসেন হিরনের নাম চূড়ান্ত করে।

জিল্লুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেত্রী শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির নূরুল ইসলাম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ন্যাপ নেতা এমএ গনি, আমেনা আহমেদ, গণ-আজাদী লীগের হাজী আব্দুস সামাদ, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুপস্থিত ছিলেন ।

জিল্লুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তিসহ সকল মামলা প্রত্যাহার, ১৪ দলীয় জোটের সমন্বয়ক আব্দুল জলিলের মামলা প্রত্যাহার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। প্রেস ব্রিফিংয়ে জিল্লুর রহমান বলেন, বর্তমান সরকার ৯০ দিনের জন্য ক্ষমতা গ্রহণ করলেও ২ বছর পার হতে চলেছে অথচ জাতীয় নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সাধারণ নির্বাচন বিলম্বিত করতে সরকার একের পর এক স্থানীয় নির্বাচন টেনে আনছে। জাতীয় নির্বাচনের আগে উপজেলাসহ আর কোন স্থানীয় নির্বাচন আয়োজন ১৪ দল মেনে নেবে না বলে তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জিল্লুর রহমান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সঠিক কর্মপরিকল্পনা নেই। উল্টো সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনি রেশনিং ব্যবস্থা চালুসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ।। ইত্তেফাক রিপোর্ট ।।

Posted in বাংলাদেশ, রাজনীতি, স্বাস্থ্য ও চিকিৎসা | No Comments »

10th Jul 2008

ঐক্যের ব্যাপারে খালেদা জিয়ার আহবান : রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিক্রিয়া

কারাবন্দি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আদালতে বলেছিলেন, দেশের এই সংকটকালে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তার এই মন্তব্যের ব্যাপারে দেশের রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর কাছে জানতে চেয়েছিলাম- বেগম খালেদা জিয়া রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হবার যে আহবান জানিয়েছেন আপনি কি তা সমর্থন করেন ? জবাবে তিনি বলেন, রাজনৈতিক আদর্শের কারণেই বিএনপির সাথে আওয়ামী লীগের অনেক মতপার্থক্য রয়েছে। কাজেই তাদের সাথে আওয়ামী লীগ ঐক্য হতে পারে না।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

10th Jul 2008

আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি মামলা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও তা গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। আজ ( বৃহস্পতিবার) বিকেলে দুদকের সহকারি পরিচালক মোজাহার আলী সরদার রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সাজেদা চৌধুরী কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ১৩ লাখ ৭৫ হাজার ২১৩ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং তা অবৈধ উপায়ে অর্জন করেছেন।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

10th Jul 2008

লন্ডনে শেখ হাসিনার সাথে সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক

লন্ডন থেকে এনাঃ বিশেষ কারাগারে আটক দুই নেত্রীর সাথে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোপন বৈঠকের জের হিসেবে প্যারলে মুক্তিপ্রাপ্ত শেখ হাসিনার সাথে পুনরায় সরকারের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তার বৈঠক হয় সেন্ট্রাল লন্ডনে। ৭ জুলাই দুপুরে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে অত্যন্ত গোপনে অনুষ্ঠিত এ বৈঠকের ব্যাপারটিও কম্যুনিটিতে জানাজানি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছোট বোন শেখ রেহানার ছেলের বিয়ে সংক্রান্ত চূড়ান্ত আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যে ৬ জুলাই কানাডা থেকে লন্ডনে এসেছেন শেখ হাসিনা। এরপর তিনি পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন চিকিৎসার ফলোআপের জন্য। এমনি অবস্থায় তার প্যারলে মুক্তির মেয়াদও ফুরিয়ে যাবে। এরপর তিনি ঢাকায় ফিরে যাবেন নাকি চিকিৎসার জন্যে আরো বেশী সময় প্রার্থনা করবেন তা নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে ঢাকা থেকে উড়ে আসেন সরকারের ঐ গুরুত্বপূর্ণ কর্মকর্তাটি। সূত্রমতে, ঐ কর্মকর্তা শেখ হাসিনার সাথে বৈঠকের পরই ফিরে গেছেন ঢাকায়।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »

10th Jul 2008

গ্যাটকো মামলাঃ আদালতে খালেদা জিয়াঃ নিজামীর জামিন আবেদন নামঞ্জুর

আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব
নিজস্ব প্রতিবেদক:
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের সাথে তার কোনো সমঝোতা হয়নি, বিএনপি আপসে বিশ্বাস করে না। গতকাল সংসদ ভবনের বিশেষ আদালত ৩-এ গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি শেষে বেগম খালেদা জিয়া সাংবাদিক ও আইনজীবীদের এ কথা বলেন। এ দিকে গতকাল মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর জামিন আবেদন নাকচ করে দেন আদালত। শুনানি শেষে বিচারক শাহেদ নূরউদ্দিন আগামী ২০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

(more…)

Posted in বাংলাদেশ, রাজনীতি | No Comments »