Archive for the 'সমাজ-সমস্যা' Category

11th Nov 2008

আক্কেলপুরে কথিত পীরের নির্দেশে দম্পতির জীবন্ত জানাজা

‘খেলাফত’ লাভের আশায় কথিত পীরের নির্দেশে জয়পুরহাটের আক্কেলপুরে এক দম্পতির জীবন্ত নামাজে জানাজা করে তাদের নিষ্পাপ করা হয়েছে। জানাজার আগে মৃত ব্যক্তির অনুরূপ গোসল, আতর, সুরমা লাগিয়ে তাদের পরানো হয় কাফনের কাপড়। পীরের খেলাফত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই পীরের অনুসারী ও কিছু বহিরাগত লোকজন। বৃহস্পতিবার সকালে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আক্কেলপুর পৌর সদরের জিয়ানীপাড়া মহল্লায়। (more…)

Posted in ধর্ম ও মানবতা, সমাজ-সমস্যা | No Comments »

05th Aug 2008

পুরনো ঢাকার অপহরণকারীরা শিশুদের রক্ত বিক্রি করে নেশার টাকার জন্য

<<<স্কুলছাত্র সিয়ামের লোমহর্ষক তথ্য

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা স্কুল ছাত্র সিয়াম পাঁচ দিন পর গতকাল সোমবার মুখ খুলেছে। অপহরণকারীদের হেফাজতে সাতদিন থাকাকালে তার শরীর থেকে রক্ত নিয়ে বিক্রি করাসহ নানা তথ্য সে জানায়। গতকাল বিকালে সিয়ামদের পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোড ৪০/ক, আলী নকী লেনের বাসায় গিয়ে বাবা-মা ও সিয়ামের সঙ্গে আলাপে তারা অপহরণ থেকে শুরু করে তাকে ফিরে পাওয়া পর্যন্ত সব তথ্য জানায়। সিয়াম (১২) আলী নকী লেনে ঢাকা প্রি-ক্যাডেট চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে খুবই সহজ সরল। এলাকাবাসীর নিকট সিয়াম ভাল ছেলে হিসাবে পরিচিত। কেউ ধমক দিলেও সিয়াম ভয় পায়। ২৩ জুলাই সিয়াম রাত ৮টা পর্যন্ত বাসায় শিড়্গকের নিকট পড়াশোনা করে। রাত ৯টায় সে বাসা থেকে বের হয়। রাত ১১টা পর্যন্ত সিয়াম বাসায় ফিরে না আসায় পিতা-মাতা ও আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি শুরু করে দেন। (more…)

Posted in মহিলা ও শিশু, সমাজ-সমস্যা | No Comments »

25th Jul 2008

প্রতিবন্ধীরা বোঝা নয়, শক্তি বদলে গেছে ভ্রান্ত ধারণা

‘প্রতিবন্ধী মানেই পরিবার, সমাজ তথা রাষ্ট্রের বোঝা’- এমন প্রচলিত ধারণা বদলে দিয়েছে সিলেটের প্রতিবন্ধীরেদ জন্য কাজকরা বেসরকারী সংস্থা গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন। হোক সে দৃষ্টি, শ্রবণ, বাক, কিংবা যেকোন শারীরিক প্রতিবন্ধীই। প্রতিবন্ধীরাও যে ঘুরে দাঁড়াতে পারে, নিজ ক্ষেত্রে রাখতে পারে বলিষ্ঠ ভূমিকা, এমনকি অনেকক্ষেত্রে শারীরিক ত্রুটিমুক্ত মানুষের চেয়েও সৃষ্টিশীল, কল্যাণকামী হয়ে উঠতে পারে তার দৃষ্টান্ত কম নয়। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী রজব আলী খান নজীব। তার চোখে আলো নেই। জগত তার কাছে চির অন্ধকার। আর সেই অন্ধকারে থেকেই তিনি চারিদিকে আলো ছড়িয়ে দেয়ার নিরলস চেষ্টায় মগ্ন।

 

(more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

24th Jul 2008

যৌতুকের জন্য খুন হলেন রুবি

আর দশটা মেয়ের মতো স্বামীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন রুবি। কিন্তু যৌতুকলোভী পাষাণ্ড স্বামী আনোয়ার হোসেন বাদশাহ রুবির স্বপ্ন বাস্তবে পূরণ হতে দেয়নি। ১ লাখ টাকা যৌতুকের জন্য হাতের মেহেদির রঙ না শুকাতেই নির্মমভাবে নববধূ রুবিকে হত্যা করেছে বাদশাহ ও তার সহযোগীরা। পুলিশ গ্রেফতার করতে পারেনি বাদশাহ ও তার সহযোগীদের। অন্য দিকে এখনো রুবির পরিবারে কান্নার রোল চলছে। কন্যাশোকে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছেন রুবির শোকাহত মাতা-পিতা। যৌতুকের কারণে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতভাগিনী রুবির বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানার প্রাণনাথপুর গ্রামে। তার পিতা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খবির। গত ১২ জুন গভীর রাতে ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রাস্তার পাশে একটি আমের ঝুড়ির ভেতর থেকে রুবির লাশ উদ্ধার করে পুলিশ। (more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

23rd Jul 2008

বান্ধবীর সহায়তায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন চিকিৎসক স্বামী

মিরপুরে নাজমা হত্যার ঘটনায় স্বীকারোক্তি

মিরপুরে গৃহবধূ নাজমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পঙ্গু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ তোজাম্মেল হোসেন বান্ধবী নার্গিসকে নিয়ে স্ত্রী ফাহমিদা আক্তার নাজমাকে কুপিয়ে হত্যা করেছে। গ্রেফতারকৃত ডাঃ তোজাম্মেল ও নার্গিস নাজমা হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট স্বীকার করেছে। জানা গেছে, বিকৃত মানসিকতার ডাঃ তোজাম্মেল প্রাইভেট প্র্যাকটিস ও পঙ্গু হাসপাতাল থেকে রোগী দালালের মাধ্যমে ভাগিয়ে নেয়ার বাণিজ্য করে লাখ লাখ টাকা উপার্জন করে নারীদের পিছনে ব্যয় করতেন। তার নির্যাতনের শিকার অনেক মহিলা রোগী এবং ৫ জন নার্স। মহিলা রোগীদের সংখ্যা দুই ডজন হবে। প্রাইভেট চেম্বারে মহিলা রোগীদের সঙ্গে দৈহিক মেলামেশা করতেন তোজাম্মেল। ডিবির কর্মকর্তারা নাজমা হত্যা মামলা তদন্ত করতে গিয়ে এবং ডাঃ তোজাম্মেল ও নার্গিসের স্বীকারোক্তিতে এসব তথ্য পেয়েছেন। এদিকে নাজমা হত্যাকাণ্ডে নার্গিসের স্বামী তিতাসের হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির একই ঘটনায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে। (more…)

Posted in মহিলা ও শিশু, সমাজ-সমস্যা | No Comments »

23rd Jul 2008

আপনার সন্তানকে হারাম খাওয়াবেন নাঃ হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লে· জেনারেল (অব·) হাসান মশহুদ চৌধুরী ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, আপনারা যে দুর্নীতি করেন তা কি আপনাদের স্ত্রী-সন্তানেরা জানেন? আপনারা যে পিতার কাছে টাকা পাঠান সেই টাকা হালাল না হারাম। তিনি বলেন, ঘুষ খাওয়া হারাম, আপনারা আপনাদের সন্তানদের হারাম খাওয়াবেন না।

গতকাল মঙ্গলবার সকালে দুদক চেয়ারম্যান জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব প্রশ্ন করেন। এক পর্যায়ে দুদক চেয়ারম্যান ঘুষ গ্রহণ করেন না এমন কেউ এখানে উপস্থিত আছেন কিনা জানতে চাইলে কেউ দাঁড়াতে পারেননি। (more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

21st Jul 2008

৩০০ জনের মধ্যে মাত্র এক জন!

দিনাজপুর সংবাদদাতাঃ আপনাদের মধ্যে কে দুর্নীতি করেন না- ৩০০ জনের প্রতি এ প্রশ্ন করা হলে মাত্র একজনই দাঁড়ালেন।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিনাজপুরের লোকভবনে। ‘দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ’ শীর্ষক একটি মতবিনিময় সভা হয় সেখানে। তাতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে ঐ মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ৩০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্যের এক পর্যায়ে হাসান মশহুদ চৌধুরী বলেন, “আপনাদের মধ্যে এমন কেউ আছেন, যিনি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি দুর্নীতি করি না।”

ঐ সময় সবাই নিশ্চুপ থাকলেও দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম দাঁড়িয়ে বললেন, “আমি কোনও দুর্নীতি করি না এবং এ বিষয়ে আমার কার্যালয়ে কারও সঙ্গে আপস করি না।” (more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

20th Jul 2008

টঙ্গীতে ধর্ষণের পর যুবতীকে পুড়িয়ে হত্যা

টঙ্গী পৌর এলাকার একটি বস্তিতে ধর্ষণের পর এক যুবতীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সকালে স্থানীয় কাঁঠালদিয়া বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত যুবতীর নাম স্বপ্না (২২)। এ ঘটনায় বস্তির মনির (২৬) ও উজ্জলের (৪৫) বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বপ্না প্রায় এক মাস আগে বস্তির উজ্জলের বাড়িতে ঘরভাড়া নেয়। গত শুক্রবার ভোরে মনির ও উজ্জল স্বপ্নাকে জোর করে ধর্ষণ করে। স্বপ্না ঘটনাটি এলাকাবাসীকে জানিয়ে দিতে উদ্যত হলে মনির ও উজ্জল তার হাত পা ও মুখ বেঁধে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্বপ্নার আর্তচিৎকারে স্থানীয় বালু ভিটের ট্রাক শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢামেক হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সে মারা যায়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম গত শুক্রবার ঢামেক মর্গে নিহত স্বপ্নার লাশ দেখতে যান। তিনি জানান, আগুনে স্বপ্নার শরীরের ৯০ ভাগ পুড়ে যায়। উল্লেখিত আসামিরা তাকে ধর্ষণের পর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্বপ্না তার মৃত্যুর আগে হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের জানিয়ে গেছে বলে ওসি জানান।
বস্তিবাসী জানান, স্বপ্না উজ্জলের বাড়ির একটি ছোট কক্ষে একাকী বসবাস করত। তার পেশা, ঠিকানা বা আত্মীয়স্বজনের ব্যাপারে কোনো তথ্য পুলিশ উদঘাটন করতে পারেনি। এ ব্যাপারে বস্তিবাসীও মুখ খুলছেন না। ঘটনার পর মনির ও উজ্জলের পরিবারের সব সদস্য গা ঢাকা দিয়েছে। পুরো বস্তি পুরুষশূন্য হয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে স্বপ্নাকে উদ্ধারকারী ট্রাক শ্রমিক হারেজ মিয়া বাদি হয়ে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত স্বপ্নার লাশ ঢামেক মর্গে ছিল।

Posted in সমাজ-সমস্যা | No Comments »

15th Jul 2008

গৃহস্থালী কাজে নারীর অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ণ করা প্রয়োজন

গৃহস্থালী কাজে নারীর অবদান পরিবার, সমাজ ও রাষ্ট্র অদৃশ্য শ্রম হিসাবে মূল্যায়ন করা হয়। অথচ একজন নারী গড়ে ১৬ থেকে ২০ ঘন্টা সময়ে প্রায় ৪৫ ধরনের কাজ করে থাকে। এসব কাজ যদি বিভিন্ন পেশাজীবীর মাধ্যমে করতে হয় তবে তার মাসিক আর্থিক মূল্য দাঁড়াবে ১০ হাজার টাকা। নারীর গৃহস্থালী কাজের মূল্য সামগ্রিকভাবে বিচার করলে বছরে জাতীয় অর্থনীতিতে তার পরিমাণ হবে ৯১ বিলিয়ন ডলার। সুতরাং, নারীর গৃহস্থালী কাজ দৃশ্যমান হিসাবে মূল্যায়ন হওয়া উচিত। গৃহস্থালী কাজের নারীর অবদান মূল্যায়ন করা হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।
সোমবার ধানমন্ডির ডাব্লিউবিবি ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এতে ‘জাতীয় অর্থনীতিতে নারীর গৃহস্থালি কাজের অবদান’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর জেন্ডার বিষয়ক প্রকল্প কর্মকর্তা নাজনীন কবীর। মতবিনিময় সভায় আলোচনা করেন হেলথব্রিজ এর আঞ্চলিক পরিচালক দেবরা ইফরমসন।
নাজনীন কবীর বলেন, সময়ের হিসাবে বিভিন্ন রকম কাজের আয়, নারীর কাজের বাজার মূল্য এবং মধ্যম মানের সরকারী কর্তার আয়ের তুলনামূলক বিচারে নারীর গৃহস্থালী কাজের বার্ষিক অর্থমূল্য সর্বো”” ৯১ বিলিয়ন ডলার। নারীর গৃহস্থালি কাজের এ মূল্যায়ন জিডিপিতে উঠে আসা উচিত।

(more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

15th Jul 2008

আর কতো বয়স হলে বয়স্ক ভাতা পাবো?

-নব্বই বছরের বৃদ্ধা করিমন

।। বগুড়া অফিস ।।

বগুড়ার আদমদীঘি উপজেলায় ৯০ বছর বয়সী বৃদ্ধা করিমন বেওয়া এখনো বয়স্ক ভাতা পাননি। জীবনের এই শেষ প্রান্তে এসে শেষ পর্যন্ত ভাতা পাবেন কিনা তাও বলতে পারেন না তিনি।

সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত মহির মন্ডলের স্ত্রী করিমন বেওয়ার ১৫ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করলেও এখন কোনমতেই চলছে না তার। ৪ বছর যাবৎ ঐ গ্রামেই বড় মেয়ের বাসায় আছেন তিনি। বয়সের ভারে করিমন বেওয়ার শরীর আর চলে না। বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য বহু চেষ্টা করেও তার ভাগ্যে জোটেনি ভাতার কার্ড। শুধু ভাতা পাওয়ার প্রতিশ্রম্নতিই পেয়েছেন। এখন করিমন বেওয়ার প্রশ্ন-আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবেন ?

Posted in বাংলাদেশ, সমাজ-সমস্যা | No Comments »

15th Jul 2008

এ দৃশ্য আর নয়, ওদের পুনর্বাসন প্রয়োজন

।। আবুল খায়ের ।।

‘দুই ডা ট্যাকা দিবেন স্যার, কিছু খাই নাই!’ নগরীর যে কোন ট্রাফিক সিগন্যালে যানবাহন থামলেই শিশু থেকে বৃদ্ধ ভিখারীরা হাত বাড়ায় কিছু পাওয়ার আশায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোন মৌসুমে, যে কোন সময় এ দৃশ্য দেখতে দেখতে ঢাকাবাসীর চোখ অভ্যস্ত হয়ে গেছে। কেউ বা তাদের দিকে দুই-চার টাকা বাড়িয়ে দেন। কেউ বলেন, ভিড়্গা ওদের ব্যবসা। কারো কারো কাছে সত্যি সত্যিই ভিড়্গাবৃত্তি একটা ব্যবসা। কেউ কেউ ভিড়্গার পয়সা দিয়ে মাদক সেবন করে-সে কথাও মিথ্যে নয়। তবে ওদের অধিকাংশই নেহাত পেটের তাগিদে ভিড়্গার পাত্র হাতে তুলে নিয়েছে। কিছু চতুর ব্যবসায়ী আর মাদকসেবীদের কারণে সত্যিকারের ড়্গুধার্তদের পেটে ভাত জোটে না। যেসব রাস্তার মোড়ে তারা ভিড়্গার পাত্র হাতে নিয়ে দাঁড়ায়, ঐসব রাস্তা দিয়ে দেশের সরকার প্রধান থেকে শুরম্ন সকল ভিআইপি, শীর্ষ কর্মকর্তা, দুঃস্থ মানবতার  শ্লোগানধারী এনজিওর কর্তা ব্যক্তি, মানবাধিকার কর্মকর্তা এবং অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়োজিত সরকারি নানা বিভাগের কর্মকর্তারা নিত্যদিন যাতায়াত করছেন। তারা এই ভিড়্গুকদের করম্নণ অবস্থা দেখেও তাদের পুনর্বাসনের কথা চিন্তা করে না। অথচ দুঃস্থ ও গরিবদের পুনর্বাসনের নামে সরকার কোটি কোটি টাকা ব্যয়ও করছেন। এসব হতদরিদ্রদের কল্যাণে কাজ করছে বহু এনজিও। এসব অর্থ সঠিকভাবে ব্যয় হলে রাজধানীর মোড়ে মোড়ে এত ভিখারি থাকার কথা নয়।

(more…)

Posted in বাংলাদেশ, সমাজ-সমস্যা | No Comments »

13th Jul 2008

চাকরানি হবে কোটিপতি!

।। ইত্তেফাক ডেস্ক ।।

ভারতীয় বংশোদ্‌ভূত এক মার্কিন দম্পতির প্রতি সেদেশের আদালত দুই ইন্দোনেশীয় চাকরানীকে ১০ লড়্গাধিক মার্কিন ডলার জরিমানা দেয়ার আদেশ দিয়েছে! ওই দম্পতির অপরাধ দুই কিশোরী তাদের পরিবারে গৃহপরিচারিকার কাজ করার সময় স্বামী-স্ত্রী তাদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে অমানবিক নির্যাতন করেছেন। তাই তাদের আক্কেল সেলামি গুনতে হবে। আদালত তার রায়ে বলে, ইন্দোনেশীয় কিশোরী সামিরা এবং ইনাং ওই বাড়িতে কাজ করার সময় স্বামী-স্ত্রী তাদের অমানুষিক প্রহার করতেন এবং তাদের ইচ্ছার বিরম্নদ্ধে সব কাজ করাতেন। সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা তাদের দিয়ে কাজ করিয়ে নিতেন। আদালত সূত্র জানায়, সামিরা ২০০২ সালের ফেব্রম্নয়ারি থেকে ২০০৭ সালের মে পর্যন্তô এবং ইনাং ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০০৭ সালের মে পর্যন্তô ওই দম্পতির বাসায় কাজ করেছে। আদালতে তারা জানায়, তাদের ঝাড়ু এবং ছাতা দিয়ে পেটানো হতো এবং ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ড়্গতবিড়্গত করে দেয়া হতো। আদালত সামিরাকে ৬ লাখ ২০ হাজার ৭৪৪ মার্কিন ডলার এবং ইনাংকে ৩ লাখ ১৫ হাজার ৮০২ মার্কিন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে। এই অর্থ নিয়ে দেশে ফিরতে পারলে তারা কোটিপতি হয়ে যাবে। -পিটিআই

Posted in সমাজ-সমস্যা | No Comments »

13th Jul 2008

যৌতুকঃ বাংলাদেশের গাংনীতে গলা টিপে স্ত্রী হত্যা; স্বামী পলাতক

।। গাংনী (মেহেরপুর) সংবাদদাতা ।।

যৌতুকের দাবি পূরণ না করায় লাবণী (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পাষণ্ড স্বামী বাবুল পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় ।

বিয়ের পর লাবণীর স্বামী বাবুল ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু যৌতুক দিতে না পারায় লাবণীকে নানা অজুহাতে নির্যাতন করা হতো। গত শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুল লাবণীর গলাটিপে হত্যা করে। এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে বাবুল লাবণীর মুখে বিষ ঢেলে দিয়ে প্রচার করতে থাকে যে সে বিষ পান করেছে।

পরিবারের লোকজন দ্রম্নত লাবণীকে গাংনী স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই বাবুল পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার মেহেরপুর মর্গে প্রেরণ করেছে।

Posted in সমাজ-সমস্যা | No Comments »

13th Jul 2008

অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টেলিফোন সন্ত্রাস

-মাসুম মিজান
 অপ্রতিরোধ্য হয়ে পড়েছে টেলিফোন সন্ত্রাস। প্রতিনিয়ত অসংখ্য মানুষ মোবাইল বা টেলিফোন সন্ত্রাসের শিকার হচ্ছেন। শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি, প্রতিপক্ষকে হুমকি প্রদান ও বিভিন্ন হয়রানির শিকার ব্যক্তির সংখ্যা বাড়ছেই। অপর দিকে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া প্রযুক্তি-নির্ভর এ সন্ত্রাস মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। এ ধরনের অধিকাংশ ঘটনাই থেকে যাচ্ছে ক্লুহীন। অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত নম্বরগুলো শনাক্ত করাও মুশকিল হয়ে পড়েছে। কারণ পেশাদার সন্ত্রাসী বা প্রতারকরা ভুয়া রেজিস্ট্রেশনের সিম ব্যবহার করেই চালিয়ে যাচ্ছে তাদের অপতৎপরতা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টেলিফোন সন্ত্রাস প্রতিরোধ ইউনিট জানায়,

(more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »

08th Jul 2008

সাতক্ষীরায় যৌতুকের জন্য গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের জন্য কালিগঞ্জ উপজেলার নন্দীকাঠি গ্রামের রেশমা পারভিন (২৩) নামের এক গৃহবধুকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে রেশমার বাবা আব্দুর রহিম সোমবার রাতে কালিগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

(more…)

Posted in সমাজ-সমস্যা | No Comments »