Archive for the 'সাহিত্য ও সংস্কৃতি' Category

21st Jul 2008

হুমায়ূন আহমেদের মন্তব্যে নিন্দার ঝড়

লেখকের স্বাধীনতা, ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের ওপর হামলা, শহীদ জননী জাহানারা ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এবং রাজনীতি নিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন লেখক, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিকরা। গত শুক্রবার সমকাল পত্রিকায় প্রকাশিত হুমায়ূন আহমেদের সাক্ষাৎকারে বলা নানা মন্তব্যের আকস্মিকতায় দৃশ্যত বিব্রত কথাশিল্পী হাসান আজিজুল হক বলেন, হুমায়ূন কী ভেবে, কোন চিন্তা থেকে এসব কথা বলেছেন তা আমি জানি না। খবরঃ বিডিনিউজ

সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ দাবি করেন বাংলাদেশের লেখকরা স্বাধীন। ‘তাহলে হুমায়ূন আজাদকে মরতে হল কেন?’ এই প্রশ্নের জবাবে প্রয়াত সাহিত্যিকের বন্ধু ও সহকর্মী হুমায়ূন বলেন, কারণ যে বইটা তিনি লিখেছিলেন, তা এতই কুৎসিত যে, যে কেউ বইটা পড়লে আহত হবে। তার জন্য মৌলবাদী হতে হয় না। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আজিজুল বলেন, এ ধরনের মতামত উনি করেছেন, তা বিশ্বাস করা কঠিন। হুমায়ূন আহমেদের বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়ায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এসব বক্তব্য এতই তুচ্ছ ও হাস্যকর যে এর ওপর আমি কোনো মন্তব্য করতে চাই না, মন্তব্য করে এসব লোককে গুরুত্ব দিতে চাই না। এ ব্যাপারে প্রয়াত হুমায়ুন আজাদের স্ত্রী লতিফা কোহিনূর বলেন, এটা হুমায়ুন আহমেদের নিজস্ব মত। হুমায়ুন আজাদের ৯০ শতাংশ পাঠকই এই মত সমর্থন করবে না। (more…)

Posted in সাহিত্য ও সংস্কৃতি | No Comments »

11th Jul 2008

আজ কবি আল মাহমুদের জন্মদিন

কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থের কবি আল মাহমুদের আজ জন্মদিন। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদ ৭২ পেরিয়ে ৭৩-এ পা রাখলেন । শুভ হোক তার জন্মদিন। ১৯৩৬ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন কবি।
তিতাস পারের সেই দুরন্ত শিশু আজ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল। আধুনিক বাংলা সাহিত্যে একটি ভিন্ন ধারা সৃষ্টিকারী এ কবির লেখার মূল উপজীব্য দেশপ্রেম, প্রকৃতি ও মানুষের সুখ-দু:খের কথা।

(more…)

Posted in বাংলাদেশ, সাহিত্য ও সংস্কৃতি | No Comments »