01st Aug 2008
এক সপ্তাহ আন্দোলনের পর অবশেষে কুয়েত সরকার বাংলাদেশী শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা ও সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়ার জন্য সব কোম্পানি মালিককে নির্দেশ দিয়েছে। শ্রমিকদের ৫০ দিনার দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে তারা ৪০ দিনার বেতন পাবেন। ইন্সুরেন্স, মেডিক্যাল ও রেসিডেন্স ফি কোম্পানিকে বহন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শাহরিয়ার কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে এ তথ্য জানান। তবে গতকাল সìধ্যা পর্যন্ত ক’জন শ্রমিককে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে সে হিসাব তিনি জানাতে পারেননি।
বিস্তারিত »
সূত্র: নয়া দিগন্ত |
বিভাগ: অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য |
কোন মন্তব্য নেই »
01st Aug 2008
মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম তার স্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন করে দীর্ঘদিন পর আবার পার্লামেন্টে আসার প্রস্তুতি নিচ্ছেন। আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পারমাতাং পাউ আসন থেকে পদত্যাগ করেন। এপি, এএফপি।
আনোয়ারের স্ত্রী গতকাল তার পদত্যাগের কথা স্বীকার করে বলেন, পার্লামেন্টের ওই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন তার স্বামীর উপনির্বাচনে অংশগ্রহণে সুযোগ সৃষ্টির জন্য। গত মার্চের নির্বাচনে ওয়ান আজিজাহ এই আসনে বিপুল ভোটে বিজয়ী হন।
বিস্তারিত »
সূত্র: নয়া দিগন্ত |
বিভাগ: এশিয়া প্যাসিফিক |
কোন মন্তব্য নেই »
01st Aug 2008
ইসরাইলের প্রধান মন্ত্রী , কাদিমার নেতা এহুদ ওলমার্ট ৩০ জুলাই সন্ধ্যায় একটি বিবৃতিতে ঘোষণা করেছেন, কাদিমার নতুন চেয়ারম্যান নির্বাচনের পর তিনি ইসরাইলের প্রধান মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। এ দিন ইসরাইল, ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্র এতে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী, কাদিমার সদস্য জিপি লিভনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া ওলমার্টের জন্য সহজ কাজ নয়, তবে এটা সঠিক সিদ্ধান্ত। কারন কাদিমায়ে অব্যাহতভাবে তার নেতৃ ভূমিকা পালন করা উচিত।
বিস্তারিত »
সূত্র: সিআরআই বাংলা |
বিভাগ: মধ্যপ্রাচ্য |
কোন মন্তব্য নেই »
01st Aug 2008
ডেনমার্কের ৭টি মুসলিম সংগঠন রাসুল (সা:)-র অবমাননাকারী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সেদেশের সুপ্রিম কোর্টে মামলা করবে। মুসলিম সংগঠনের একজন মুখপাত্র আসাদ বিলাল বলেছেন, কার্টুন প্রকাশের মাধ্যমে মুসলমানদের সাথে অন্যায় আচরন করা হয়েছে এবং আমরা এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচার চাইব। এর আগে ডেনমার্কের দুটি নিম্ন আদালত তাদের আবেদন নাকচ করে দিয়েছে।
বিস্তারিত »
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: আন্তর্জাতিক, ইউরোপ |
কোন মন্তব্য নেই »
01st Aug 2008
ভারতের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটা গোষ্ঠী বাংলাদেশে তাদের তিনশো কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে ।
টাটা গোষ্ঠী বলছে বাংলাদেশ কর্তৃপক্ষের তরফ থেকে তাদের প্রকল্পের জন্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পেয়ে তাঁরা এই পদক্ষেপ নিলেন। টাটা গোষ্ঠী বাংলাদেশে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছিলো দুহাজার চার সালের অক্টোবর মাসে। তারপর থেকে দফায় দফায় তারা বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়েছে।
বিস্তারিত »
সূত্র: বিবিসি বাংলা |
বিভাগ: অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ, ভারত |
কোন মন্তব্য নেই »
31st Jul 2008
তুরস্কের সাংবিধানিক আদালত ইসলামি কর্মকাণ্ডের জন্য ক্ষমতাসীন এ কে পার্টিকে নিষিদ্ধ না করে দলটিকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসি,রয়টার্স ও টিডিএন জানায়, এ কে পার্টির বিরুদ্ধে দেশে ধর্মনিরপেক্ষ সংবিধানের শর্ত ভঙ্গ করে ইসলামপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছিল। তবে দলটি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আদালতের এ রায়ের মধ্য দিয়ে তুরস্কে কয়েক মাসের রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিস্তারিত »
সূত্র: নয়া দিগন্ত |
বিভাগ: ইউরোপ |
কোন মন্তব্য নেই »
31st Jul 2008
বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া গতকাল কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন। সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি আরো বলেছেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে জয়ী হতে বিএনপির ঐক্যের কোনো বিকল্প নেই।
প্রায় আড়াই মাস কারাভোগের পর আবদুল মান্নান ভূঁইয়া গতকাল বিকালে কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। গ্যাটকো দুর্নীতি মামলার আসামি মান্নান ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম এবং প্রয়াত নেতা আকবর হোসেনের ছেলে সায়মনকে সোমবার হাইকোর্ট জামিন দেন। মান্নান ভূঁইয়ার জামিনের কাগজপত্র গতকাল কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর পর সন্ধ্যা ৬টায় তাকে মুক্তি দেয়া হয়। কিন্তু অন্য আসামি এম শামসুল ইসলামের নামে দুদকের আরো দুটি মামলা থাকায় তিনি মুক্তি পাননি।
বিস্তারিত »
সূত্র: যায়যায়দিন |
বিভাগ: আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
31st Jul 2008
ই-মেইল পাঠিয়ে মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতায় ব্যাপক আতঙ্ক ছড়ানোর জন্য আজ ভোরে সল্টলেক অঞ্চলের এক যুবক ও তার সঙ্গিনীকে পুলিশ গ্রেফতার করেছে।
‘সিমি গোধরা’ সংগঠনের পক্ষ থেকে জনৈক খালিদ মুহাম্মদ একটি ই-মেইল পাঠিয়ে হুমকি দেয়, তারা কলকাতাকে ধ্বংস করে দেবে। ই-মেইলে বলা হয়, শহরের পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, নিউ অলিপুর, কলকাতা হাইকোর্ট, অ্যাপোলো হাসপাতাল, বিধানসভা ভবন, নিকো পার্ক, সিটি সেন্টার প্রভৃতি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় তারা মঙ্গলবার রাত ১০টার সময় বিস্ফোরণ ঘটাবে। গুজরাটে মুসলিমদের হত্যার বদলা নিতে কলকাতায় এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বলে হুমকি দেয়ায়া হয়। এই হুমকির কথা লাগাতারভাবে কয়েকটি টিভি চ্যানেল প্রচার করায় জনমানসে তীব্র চাঞ্চল্য ও আতংকের সৃষ্টি হয়।
বিস্তারিত »
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: ভারত |
কোন মন্তব্য নেই »
31st Jul 2008
বহুল আলোচিত ট্রুথ কমিশন অবশেষে বাস্তব রূপ লাভ করেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে গতকাল বুধবার গঠন করা হয়েছে ট্রুথ কমিশন হিসাবে পরিচিতি পাওয়া সত্য ও জবাবদিহিতা কমিশন। সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সি এ্যান্ড এজি) আসিফ আলী এবং মেজর জেনারেল (অবঃ) মনজুর রশীদ খান পাঁচ মাস মেয়াদী এই কমিশনের সদস্য হিসাবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি অধ্যাপক ড: ইয়াজউদ্দিন আহম্মেদ গতকাল দুপুরে ট্রুথ কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ অনুমোদন করেন।
বিস্তারিত »
সূত্র: |
বিভাগ: আইন ও আদালত, বাংলাদেশ |
কোন মন্তব্য নেই »
31st Jul 2008
গত মঙ্গলবার ও গতকাল বুধবার সৌদী আরব ও কুয়েত থেকে পাঁচ শতাধিক বাংলাদেশী শ্রমিক এক কাপড়ে দেশে ফিরেছেন। রাতারাতি সংসারের অভাব অনটন দূর করার আশায় আদম বেপারিদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে হাজার হাজার মানুষ জেলহাজাত বাসে কিংবা নারীদের দেহ ব্যবসায়ে বাধ্য করা হয়েছে। অনেকে প্রাণ হারিয়েছেন। চাকরির আশায় বিদেশে গিয়ে লাশ হয়ে স্বজনের নিকট ফিরেছেন। প্রায়ই এই ধরনের ঘটনার সংবাদ পাওয়া যায়। প্রত্যাগত শ্রমিকদের অভিযোগ: কুয়েত ও সৌদী আরব থেকে বাংলাদেশী শ্রমিকদের জোর করে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। মঙ্গল ও বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে এই সকল কপর্দকহীন শ্রমিক দেশে ফিরেছেন।
বিস্তারিত »
সূত্র: ইত্তেফাক |
বিভাগ: অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ |
কোন মন্তব্য নেই »
30th Jul 2008
ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ জোট নিরপেক্ষ দেশগুলোকে শান্তি ও ন্যায়ের বৃহৎ মোর্চা গড়ে তোলার আহবান জানিয়েছেন । তিনি আজ তেহরানে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের পররাষ্ট্রমন্ত্রীদের ১৫তম বৈঠকের উদ্বোধনী ভাষণে এই আহবান জানান। জনাব আহমাদিনেজাদ বলেন, ন্যামভুক্ত দেশগুলোকে নিয়ে শান্তি ও ন্যায়ের মোর্চা গঠন করা হলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সংকট প্রতিহত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে । ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যামের রয়েছে অগ্রবর্তী ভূমিকা পালনের ক্ষমতা । তিনি বলেন, ন্যামভুক্ত দেশগুলো বৃহৎ শক্তিবর্গের আগ্রাসন প্রতিহত করার এবং বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করতে পারে ।
বিস্তারিত »
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: আন্তর্জাতিক |
কোন মন্তব্য নেই »
30th Jul 2008
আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের কারণে সৌদি বাদশাহ আবদুল্লাহকে হত্যা করা উচিত বলে বিবৃতি দিয়েছে আল কায়েদা। খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের সঙ্গে একত্রে মুসলমানদের ওই সম্মেলনের মধ্য দিয়ে বাদশাহ আবদুল্লাহ নিজেকে নাস্তিক নেতা প্রমাণ করেছেন বলে মনে করে আল কায়েদা। বিডিনিউজ।
আল কায়েদা ব্যবহার করে থাকে এমন একটি ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবি বলেন, নিজেকে নাস্তিকদের নেতা ঘোষণাকারী এ বর্বর স্বৈরশাসককে (বাদশাহ আবদুল্লাহ) হত্যার জন্য উদগ্রীব হওয়া পুণ্য কাজের মধ্যে একটি বলে বিবেচিত হবে।
বিস্তারিত »
সূত্র: যায়যায়দিন |
বিভাগ: মধ্যপ্রাচ্য |
কোন মন্তব্য নেই »
30th Jul 2008
বাদপড়া অস্থায়ী দশ বিচারপতিকে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেয়ার হাইকোর্টের রায় তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত ঐ সময়ের মধ্যে সরকার ও হাইকোর্টের ১৯ বিচারপতিকে নিয়মিত আপিল করার জন্য নির্দেশ প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এছাড়া আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ আশরাফুজ্জামানের দায়ের করা আপিল গ্রহণ করেছে। প্রসঙ্গত, হাইকোর্ট গত ১৭ জুলাই জোট সরকারের আমলে বাদপড়া অস্থায়ী দশ বিচারপতিকে আগামী এক মাসের মধ্যে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেয়ার জন্য সরকারকে নির্দেশ প্রদান করে। একইসঙ্গে হাইকোর্ট ঐ বিচারপতিদের জ্যেষ্ঠতা প্রদানের নির্দেশ দেয়। হাইকোর্টের দেয়া এই রায় স্থগিতের জন্য সরকার, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ১৯ বিচারপতি আপিল দায়ের করেন। পাশাপাশি এডভোকেট মোঃ আশরাফুজ্জামান আপিলে পক্ষভুক্ত হওয়ার আবেদন জানান।
বিস্তারিত »
সূত্র: ইত্তেফাক |
বিভাগ: আইন ও আদালত, বাংলাদেশ |
কোন মন্তব্য নেই »
30th Jul 2008
তত্ত্বাবধায়ক সরকারকে দেশের সংবিধান মেনে চলতে হবে। না হয় আরো বেশি বিপদে পড়তে হবে। এ সরকারের সাংবিধানিক মূল কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করার পাশাপাশি রুটিন কাজ করা। কিন্তু এই মূল দায়িত্বকে পাশ কাটিয়ে সরকার স্খানীয় নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত। এর ফলে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে।
রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানী, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞসহ বক্তারা গতকাল এ কথা বলেন।
বিস্তারিত »
সূত্র: নয়া দিগন্ত |
বিভাগ: বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
30th Jul 2008
তুরস্কের বিচার ব্যবস্খা বিশ্বের অন্যান্য দেশের মতোই নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত নিয়ে গঠিত। এখানে বেসামরিক আদালতের পাশাপাশি সামরিক আদালত রয়েছে, যা কেবল সেনাসদস্যদের বিচার করে থাকে। বেসামরিক বা সিভিলিয়ন বিচার ব্যবস্খা নিম্ন আদালত বা জুডিসিয়াল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, স্টেট সিকিউরিটি কোর্ট ও সুপ্রিমকোর্টের সমন্বয়ে গঠিত। এ ছাড়াও রয়েছে কোর্ট অব জুরিসডিকশনাল ডিসপুটস, যা বিভিন্ন আদালত, প্রশাসনিক অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক আদালতসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের এখতিয়ার বা কর্তৃত্বের সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে থাকে। হাইকোর্ট অব আপিলস, কাউন্সিল অব স্টেট সুপ্রিম মিলিটারী কোর্ট অব আপিলস ও মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব আপিলসের বিচারকদের নিয়ে কোর্ট অব জুরিসডিকশনাল আপিলস গঠিত হয়। তবে তুরস্কের বিচার ব্যবস্খায় সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সংযোজন করা হয়েছে, তা হলো কনস্টিটিউশনাল কোর্ট বা সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা। সংবিধানের মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা হলে তা বাতিল করাসহ ব্যাপক ক্ষমতার অধিকারী এই আদালত। মূলত পার্লামেন্টের ও সরকারের নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগের প্রতিরোধমূলক ব্যবস্খা হিসেবে এই আদালত প্রতিষ্ঠা করা হয়।
বিস্তারিত »
সূত্র: নয়া দিগন্ত |
বিভাগ: আন্তর্জাতিক, ইউরোপ |
কোন মন্তব্য নেই »
30th Jul 2008
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত সোমবার রাতে ছাত্রলীগের নেতা-কর্র্মীদের হাতে এক শিক্ষক প্রহূত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার পাঁচজন শিক্ষক ওই হলের আবাসিক শিক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলের সব প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষক সমিতি এক জরুরি সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রভোস্ট কাউন্সিলের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
এ ঘটনায় গতকাল রাতে বিভিন্ন হলের আরও ৩৯ জন শিক্ষক আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগের চিঠি সংশ্লিষ্ট হল প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তবে এসব পদত্যাগপত্র গতকাল রাত পর্যন্ত গৃহীত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
বিস্তারিত »
সূত্র: প্রথম আলো |
বিভাগ: বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা |
কোন মন্তব্য নেই »
29th Jul 2008
পানির অপর নাম জীবন। আর সে জীবন নিয়েই চলছে প্রতারণা। দেশে উৎপাদিত বোতলজাত মিনারেল ওয়াটার কতখানি বিশুদ্ধ? তৃষ্ণার্ত এ জিজ্ঞাসার উত্তর বাজারের বেশিরভাগ মিনারেল ওয়াটার মানসম্মত নয়। বেশিরভাগ মিনারেল ওয়াটারে পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত জীবাণু। এসব পানিতে লেড, ক্যাডমিয়াম ও জিঙ্ক উপাদানের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। বোতল, জার ও প্লাস্টিক প্যাকেটের পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আয়রন, পিএইচ, ক্লোরিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আছে নামকাওয়াস্তে। অভিযোগ রয়েছে, যথাযথভাবে ফিলট্রেশনও (ছাঁকন প্রক্রিয়া) অনুসরণ করা হচ্ছে না। অনেক কোম্পানি ওয়াসার পানি গামছায় ছেঁকে বোতলে ভরে রমরমা বাণিজ্য করে যাচ্ছে।
বিস্তারিত »
সূত্র: যুগান্তর |
বিভাগ: খাদ্য ও পুষ্টি |
কোন মন্তব্য নেই »
29th Jul 2008
গুরুতর অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে সরকার গোপনে কি দরকষাকষি করতে চায় অবিলম্বে তা ‘তথ্য বিবরণীর’ মাধ্যমে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন চারদলীয় জোটের নেতারা। একই সঙ্গে তারা বলেন, তারেক রহমানকে আটকে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধ্য করতে পারবেন না। আগে তারেককে বিদেশে পাঠান। তারপর বেগম জিয়ার সঙ্গে গোপনে কি কথা বলতে চান বলবেন। কিন্তু অসহায়ত্বের মধ্যে ফেলে কোন শর্ত তিনি মেনে নেবেন না। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ১২টি সুনির্দিষ্ট অভিযোগ এনে অবিলম্বে সুস্পষ্ট বক্তব্য দাবি করে প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনারের পদত্যাগ দাবি করেছেন জোটের নেতারা।
বিস্তারিত »
সূত্র: দৈনিক যুগান্তর |
বিভাগ: বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
28th Jul 2008
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটি বাতিল করার সিদ্ধান্তকে বেআইনি এবং অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মোঃ আব্দুর রশিদ ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় প্রাদন করেন। এছাড়া শোক দিবস পালন এবং ঐদিন জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে জোট সরকারের জারি করা প্রজ্ঞাপনকেও বাতিল করেছে হাইকোর্ট। উল্লেখ্য, চারদলীয় জোট সরকার ২০০২ সালের ৩ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
রায় প্রদানের পর সরকার পক্ষের কৌঁসুলি সহকারি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ জাফর ইমাম সাংবাদিকদের বলেন, মহান স্বাধীনতার ঘোষণাপত্র ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতিকে ভিত্তি ধরে হাইকোর্ট এ রায় প্রদান করেছে।
বিস্তারিত »
সূত্র: দৈনিক ইত্তেফাক |
বিভাগ: বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
28th Jul 2008
বাংলাদেশে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযুক্ত জোট সরকারের সাবেক মন্ত্রীরা একের পর এক জামিন পাচ্ছেন। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও এম কে আনোয়ারের জামিন পাবার পর এবার জামিনে মুক্তি পেলেন বিএনপির সংস্কার পন্থী নেতা ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া এবং সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম। সোমবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাবেক দুই মন্ত্রীকে দুই মাসের অন্তর্বর্তী জামিন দেন।
বিস্তারিত »
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: আইন ও আদালত, বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
28th Jul 2008
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ন্যাটোর টহল বাহিনী একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করার পর দু্ই আফগান শিশু নিহত হয়েছে। আজ ন্যাটো বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, চলন্ত গাড়িটি ন্যাটোর টহল বাহিনী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হওয়ায় গুলিবর্ষণ করা হয়েছিলো। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে হামলা করার পর থেকে দেশটিতে অনুরূপ বহু ঘটনা ঘটেছে। গত শনিবার হেলমান্দ প্রদেশে ন্যাটো বাহিনীর হামলায় ৪ আফগান নিহত হয়েছে। সাম্প্রতিক বছর গুলোতে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর হামলায় শত শত বেসামরিক আফগান নিহত হয়েছে। এদের বেশির ভাগই দূরবর্তী এলাকায় নিহত হয়েছে । ন্যাটোর হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু হতে এ পর্যন্ত আফগানিস্তানে বেসামরিক ব্যক্তি সহ ৯০০ নিহত হয়েছে।
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: আন্তর্জাতিক, এশিয়া প্যাসিফিক |
কোন মন্তব্য নেই »
28th Jul 2008
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটসের স্বাক্ষরিত রণ-কৌশলগত একটি দলিলে ইসরাইলকে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করা হয়নি। ইউএস ন্যাশনাল ডিফেন্স স্ট্রটেজি ফর-২০০৮ নামে অভিহিত এই দলিল সরকারীভাবে প্রকাশ করার আগেই ইনসাইড ডিফেন্স ডট কম নামে একটি ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। এই দলিলে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া দীর্ঘ মেয়াদী মিত্র হিসেবে ন্যাটো, জাপান ও দক্ষিণ কোরিয়ার কথাও এই দলিলে উল্লেখ করা হয়। ইসরাইলের দৈনিক হারেৎজ জানিয়েছে, ২০০৫ সালে ডোনাল্ড রামসফিল্ড যে দলিল প্রকাশ করেছিলো নয়া দলিলটি তার স্থলাভিষিক্ত হবে এবং শিগগিরিই নয়া দলিলটি প্রকাশ করা হবে।
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: আন্তর্জাতিক, আমেরিকা, মধ্যপ্রাচ্য |
কোন মন্তব্য নেই »
27th Jul 2008
মধ্যপ্রাচ্যের কয়েকটি সংবাদ মধ্যম সম্প্রতি ফাঁস করে দিয়েছে যে, সউদি আরব নিজ ভূমিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের যোগ-সাজশে অত্যাধুনিক কয়েকটি কারাগার নির্মাণ করতে চাচ্ছে এবং এই কারাগারগুলো গুয়ান্টানামা বন্দি-শিবির এবং ইউরোপে সিআইয়ের আটক কেন্দ্রগুলোর বিকল্প হয়ে উঠবে। খবরটি এমন এক সময় ফাঁস হলো যখন যুক্তরাষ্ট্র গুয়ান্টানামো বন্দিশিবির এবং ইউরোপের মাটিতে বন্দি কেলেংকারীর কারণে বিব্রত। একই সাথে ওয়াশিংটন এ ব্যাপারে বিশ্বের জনমত ও মানবাধিকার গোষ্ঠিগুলোর কঠোর সমালোচনার তোপের মুখে রয়েছে। সউদি আরবের মাটিতে অত্যাধুনিক কারাগার নির্মাণ করে গুয়ান্টানামো নির্যাতন শিবিরের কেলেংকারীর বোঝা যুক্তরাষ্ট্র নিজের কাঁধ থেকে নামাতে চাইছে। অন্যদিকে সউদি আরব এ সব বন্দি ও নির্যাতন শিবির নির্মাণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো কিছু সুযোগ সুবিধা হস্তগত করে নিতে চাইছে। এ সব কারাগার হবে অত্যাধুনিক এবং বন্দিধারণ ক্ষমতা হবে ১৮ হাজারের বেশি। এ সব কারাগার সউদি আরবের দাম্মাম, কাসিম, হায়ার এবং পবিত্র মক্কা নগরীতে হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র বিগত কয়েক বছর ধরে জনমত, ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকারের বিষয় নিয়ে বড়ই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে। ওয়াশিংটন মনে করছে, সউদি আরবে কারাগার নির্মাণের পরিকল্পনা সফল হলে এ বাবদ যুক্তরাষ্ট্রের বিব্রত হওয়ার মতো পরিস্থিতির অবসান ঘটবে। কি ভাবে যুক্তরাষ্ট্রের বিব্রত হওয়ার মতো পরিস্থিতির ইতি ঘটতে পারে সে দিকে আলোকপাত করতে যেয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার সংস্থাগুলোর শ্যেন চুক্ষকে ফাঁকি দেয়ার মতো অবস্থানে এ সব কারাগার নির্মিত হবে এবং হতভাগ্য বন্দিদের সঠিক পরিস্থিতির কথা কেউ কোনো দিন জানতে পারবে না। কিউবার গুয়ান্টানামো বে ২০০২ সালে গুয়ান্টানামো কারাগার নির্মাণ করা হয়। ১৯০৩ সালে কিউবার তৎকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র স্থায়ী ভাবে এই এলাকা তার নৌবাহিনীর জন্য কিউবার কাছ থেকে ভাড়া নেয়। যদিও কিউবার বর্তমান সরকার ওই চুক্তিকে বৈধ মনে করে না। গুয়ান্টানামো বন্দি শিবিরটি নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। যুক্তরাষ্ট্রের বাইরে যারা মার্কিন স্বার্থে আঘাত হানার মতো অপরাধ করছে বা কথিত মার্কিন বিরোধী সন্ত্রাসের সাথে জড়িত রয়েছে মূলত তাদের আটক রাখার জন্য এই কারাগার নির্মাণ করা হয়। মার্কিন ভূ-খন্ডের বাইরে হওয়ার কারণে গুয়ান্টানামো কারাগারের বন্দিরা যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনী সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। এমন কি আদালতে হাজির না করেই তাদের বিচার কাজ পরিচালনা করা হচ্ছে। বর্তমানে কুখ্যাত গুয়ান্টানামো কারাগারে ২৭০জনের বেশি বন্দি রয়েছে। ছয় বছর আগে এই কারাগারে মানসিক এবং দৈহিক অকথ্য নির্যাতনের ধকল সহ্য করতে না পেরে বেশ কয়েকজন হতভাগ্য বন্দি আত্মহত্যার মতো চুড়ান্ত পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী ঘটনার সাথে বেশ কয়েকজন সউদি নাগরিক জড়িত থাকার ব্যাপার নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে গভীর টানাপড়েনের সৃষ্টি হয়েছিলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গুয়ান্টানামো কারাগারের বিকল্প হতে পারে এমন বন্দিশিবির তৈরি করতে সম্মত হওয়ার মাধ্যমে সউদি আরব ওয়াশিংটনের সন্তোষ লাভের চেষ্টা করছে।
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য |
১টি মন্তব্য »
27th Jul 2008
ঢাকাসহ দেশের অনেক স্থানে গতকাল শনিবার মধ্যরাতে ভুমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। রাত ১২টা ৫২ মিনিটের দিকে পর পর দুবার মৃদু থেকে মাঝারি ধরনের কম্পনে কেঁপে ওঠে ঢাকা শহর। একই সময়ে সিলেট, ময়মনসিংহ, ব্রাਜ਼ণবাড়িয়া, ভৈরব, শেরপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভুকম্পন অনুভুত হয়।
আবহাওয়া দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুজ্জামান গতকাল রাত ২টায় প্রথম আলোকে বলেন, রাত ১২টা ৫২ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে সিলেট এলাকায়। তিনি জানান, বৃহস্পতিবার মিয়ানমারেও একটি ভুমিকম্প হয়েছে।
বিস্তারিত »
সূত্র: প্রথম আলো |
বিভাগ: বাংলাদেশ |
কোন মন্তব্য নেই »
27th Jul 2008
চিকিৎসার জন্য সাময়িক মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সে দেশের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় (বাংলাদেশে শনিবার) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
রিচার্ড বাউচারের সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনার সঙ্গে জেমস এফ মরিয়ার্টির প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে।
বিস্তারিত »
সূত্র: যায়যায়দিন |
বিভাগ: কূটনীতি, বাংলাদেশ |
কোন মন্তব্য নেই »
27th Jul 2008
আধুনিক ভারতেরও যে অস্পৃশ্যতা দূর করা যায় নি এবং দলিতদের ওপর নানা অজুহাতে অকথ্য নির্যাতন বজায় রয়েছে, সম্প্রতি বিহারে তার আরো একটি জ্বলন্ত নজির সামনে এসেছে।
ভারতের হিন্দু সমাজে তথাকথিত নিম্নবর্ণের হিন্দুদের ‘অস্পৃশ্য’ বলে ঘৃণা করা হয়। আগে মনে করা হতো, উচ্চবর্ণের সেবা করার জন্যই দলিতদের জন্ম। বিহারের একটি গ্রামে এধরণের এক ঘটনায় একজন দরিদ্র ও ভূমিহীন দলিত যুবক উচ্চবর্ণের জোতদারদের জমিতে কাজ করতে অস্বীকার করায় তাকে জবরদস্তি এসিড পান করতে বাধ্য করা হয়। এই মর্মান্তিক ঘটনায় ওই দলিত যুবকের মৃত্যু হয়েছে।
বিস্তারিত »
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: ভারত |
কোন মন্তব্য নেই »
27th Jul 2008
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা শনিবার লন্ডন পৌঁছেন। এ সফরের মধ্যে দিয়েই ওবামা তার ইউরোপ সফরের ইতি টানবেন। লন্ডনে তিনি প্রধানমন্ত্রী গর্ডন বাউনের সঙ্গে বৈঠকে মিলিত হন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বিরোধী কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেলনের সঙ্গেও বৈঠক করার কথা তার। এর আগে আফগানিস্তান, ইরাক, কুয়েত, জর্ডান, ইসরায়েল এবং পশ্চিম তীর সফর করেন তিনি। তবে বার্লিন এবং প্যারিসের মতো অতো সরব হবে না বারাক ওবামার লন্ডন সফর। বার্লিন সফরে ওবামা ব্রান্ডেনবার্গ গেটে যে সভা করেন তাতে প্রায় ২ লাখ লোকের সমাগম ঘটে।
বিস্তারিত »
সূত্র: দৈনিক যুগান্তর |
বিভাগ: আন্তর্জাতিক, আমেরিকা |
কোন মন্তব্য নেই »
27th Jul 2008
আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত জোটের বিপরীতে বড় আকারের নির্বাচনী ঐক্য বা সমঝোতা গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। এ ক্ষেত্রে গত বছরের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনকে কেন্দ্র করে গঠিত মহাজোটকে সক্রিয় বা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এবার মহাজোট গঠনে আওয়ামী লীগকে সমস্যায় পড়তে হতে পারে। কারণ, এইচ এম এরশাদের জাতীয় পার্টিকে মহাজোটে নেওয়া নিয়ে ১৪ দলের শরিক বাম সংগঠনগুলোর আপত্তি আছে।
বড় আকারের নির্বাচনী ঐক্য করে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত আছে। জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহাজোট আর নেই বলে ঘোষণা দিলেও ঘরোয়া রাজনীতি উন্নুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দলের পক্ষ থেকে ১৪ দলের শরিকদের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।
বিস্তারিত »
সূত্র: দৈনিক প্রথমআলো |
বিভাগ: বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
27th Jul 2008
সার্ব বিদ্রোহী নেতা রাদোভান কারাদজিচ গ্রেফতার হওয়ায় বসনিয়ার নির্যাতিত মুসলমানরা সন্তুষ্ট হয়েছে। তাদের মনে এখন এ বিশ্বাস ফিরে আসছে যে, বিলম্বে হলেও মূল যুদ্ধাপরাধীর বিচার হবে। কারাদজিচের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর মধ্যে দুইটি অভিযোগ অত্যন্ত গুরুতর। একটি হলো বসনিয়ার রাজধানী সারায়েভো অবরোধ এবং আরেকটি হলো মুসলিম ছিটমহল সেব্রেনিচায় গণহত্যা।
সেব্রেনিচা ছিল জাতিসংঘ ঘোষিত ৬টি ছিটমহলের অন্যতম। অন্য ছিটমহলগুলো ছিল রাজধানী সারায়েভো, বিহাচ, তুজলা, জেপা ও গোরাজদে। ১৯৯৩ সালের ১৬ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৮১৯ নম্বর প্রস্তাবে এসব মুসলিম শহরকে নিরাপদ এলাকা বা ‘সেফ হ্যাভেন’ হিসাবে ঘোষণা করে।
বিস্তারিত »
সূত্র: দৈনিক ইত্তেফাক |
বিভাগ: আন্তর্জাতিক, ইউরোপ |
কোন মন্তব্য নেই »
26th Jul 2008
<<<সার্ক
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর ১৫তম শীর্ষ সম্মেলনের রবিরার থেকে শুরু হচ্ছে৷ কলোম্বোর ক্যান্ডিতে আগামী ২ ও ৩ আগষ্ট এ অঞ্চলের উন্নয়নের জন্য বক্তব্য রাখবেন আটটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা৷
সদস্য দেশগুলোর মধ্যে সার্ক উন্নয়ন তহবিল ও দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা সংক্রান্ত- দু’টি চুক্তি স্বাক্ষর করতে পারে আটটি সদস্য দেশ৷ এর পাশাপাশি খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হবে এবাবের শীর্ষ বৈঠকে৷ বিস্তারিত »
সূত্র: ডয়চে ভেলে |
বিভাগ: এশিয়া প্যাসিফিক |
কোন মন্তব্য নেই »
26th Jul 2008
<<<ফ্রান্সে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে
ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্সে আনুমাণিক ৫০ লাখ মুসলমানের বাস৷ ইদানিং তাদের মনে এই ভাবনা জোর পাচ্ছে যে ফরাসী সরকারের দিক থেকে তারা বৈষম্যের শিকার হচ্ছে৷
বিশেষজ্ঞরা মনে করেন, ফ্রান্সে ৫০ থেকে ৬০ লাখ মুসলমান বাস করে৷ তবে পুরোপুরি নির্ভরযোগ্য কোন পরিসংখ্যান এখনও নেই৷ ফ্রান্সে জাতিগত ও ধর্মীয় বিচারে পরিসংখ্যান তৈরি করা নিষিদ্ধ৷ এই পরিস্থিতির কারণে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অভিবাসীদের ফরাসী সমাজের মূলধারায় পুরোপুরি সম্পৃক্ত করার কাজটি হয়ে ওঠে দূরূহ৷ বিস্তারিত »
সূত্র: ডয়চে ভেলে |
বিভাগ: ইউরোপ, ধর্ম ও মানবতা |
কোন মন্তব্য নেই »
26th Jul 2008
উত্তর প্রদেশের আগ্রার তাজমহলে আজ থেকে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ করা যায় যে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হিন্দুত্ববাদী শিবসেনা তাজমহলে ঢুকে পড়ার চেষ্টা চালায়৷ বেশ কয়েকজন শিব সৈনিক তাজমহল চত্বরেও ঢুকে পড়ে৷ সেখান তারা শিব পুজো করার দাবি জানাতে থাকে৷ শিব সেনা কর্মীরা সঙ্গে করে পুজোর উপকরণও নিয়ে এসেছিল৷ এরপর বেশ কিছুক্ষণ শিব সেনা কর্মীদের সঙ্গে তাজমহল পাহারায় নিযুক্ত নিরাপত্তারক্ষীদের ধ্বস্তাধস্তি হয়৷ কিন্তু তাজমহলের মূল ভবনে ঢোকার আগেই সিআইএসএফ জওয়ানরা শিব সৈনিকদের ওই চত্বর থেকে হটিয়ে দেয়৷ এই ঘটনায় বেশ কয়েকজন শিব সেনা কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার পর পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে,তাজমহলের তেমন কোনো ক্ষতি হয়নি৷ উল্লেখ করা যায় যে, হিন্দুত্ববাদী শিবসেনা ও বজরং দলের দাবি, তাজমহল একটি শিব মন্দির, মুঘল সম্রাট শাহজাহান ওই মন্দির দখল করে নিয়েছিলেন। ঐতিহাসিকরা শিবসেনার দাবি নাকচ করে দিয়েছেন। (কোলকাতা থেকে শফিকুল ইসলাম)
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: ভারত |
কোন মন্তব্য নেই »
26th Jul 2008
বাংলাদেশে ব্যাপক আলোচনা আর বিতর্কের পর সরকার স্থানীয় সরকার কমিশন গঠন করতে যাচ্ছে । রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এই কমিশনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন । তারা বলছেন, যে আশার আলো নিয়ে এই কমিশন গঠন করা হচ্ছে তা প্রতিফলিত হবেনা । তারা বলছেন, বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করণের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সুপারিশ করেছেন । স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সুপারিশের আলোকে স্থানীয় সরকার কমিশন গঠন করবে । এ সংত্রান্ত একটি অধ্যাদেশে প্রেসিডেন্ট অনুমোদন দিলেই তা কার্যকর হবে । স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে সার্চ কমিটি কয়েক দফা বৈঠক করেছে । স্থানীয় সরকার কমিশনের বিধিমালাও চুড়ান্ত করা হয়েছে । বিভিন্ন সময়ে রাজনৈতিক সরকারগুলোর আমলে কেন্দ্রিয় সরকারের হস্তক্ষেপের কারণে স্থানীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারতো না বলে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অভিযোগ করে আসছিল । বর্তমান সরকার স্থানীয় সরকারকে সংসদ সদস্যদের প্রভাব মুক্ত থেকে আলাদা করতে এবং স্থানীয় প্রতিষ্ঠান বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ে চেয়াম্যানদের ক্ষমতা বৃদ্ধিসহ তাদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে এই স্থানীয় সরকার কমিশন গঠন করা হবে । বিস্তারিত »
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
26th Jul 2008
নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। সে দেশের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডেভিড ডু বলেন, ‘ইরাকে অবৈধভাবে আক্রমণ ও দখলদারিত্ব’ অব্যাহত রাখায় ছাত্ররা রাইসের গ্রেফতার চায়। গ্রেফতারকারীর জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার (৩ হাজার ৭শ’ মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাইস সিঙ্গাপুরে এশিয়ান সিকিউরিটি সম্মেলনে অংশ নিয়ে অস্ট্রেলিয়া হয়ে শুক্রবার নিউজিল্যান্ড যাবার কথা রয়েছে।
ডেভিড ডু বলেন, জেনেভা কনভেনশন লংঘনের অভিযোগে রাইসকে গ্রেফতারের জন্য পুলিশের নিকট তারা আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। ছাত্ররা আজ শনিবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করবে। এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে রাইস বলেন, গণতান্ত্রিক সমাজে ছাত্র বিক্ষোভ দীর্ঘদিনের একটি রীতি। তবে যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরম্নদ্ধে যুদ্ধ শেষ করতে জাতীয় ও আন্তর্জাতিক আইন মেনেই সব করছে।
-।। ওয়েলিংটন থেকে এপি ।।
সূত্র: দৈনিক ইত্তেফাক |
বিভাগ: আন্তর্জাতিক, ইউরোপ |
কোন মন্তব্য নেই »
26th Jul 2008
লন্ডনে সহোদরা রেহেনার ছেলের বিয়ের বাগদান অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ওয়াশিংটন ফিরে এসেছেন। তার সাথে রয়েছেন পুত্র সজিব জয়, পুত্রবধূ ক্রিস্টিনা, নাতনী সোফিয়া ও বিশেষ সহকারী ড· মাহমুদ হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃটিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা ডুলাস বিমান বন্দরে অবতরণ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের বহিষ্কার প্রস্তাবের ঘটনা নিয়ে দলনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা ডুলাস বিমান বন্দরে অপেড়্গমাণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান নেতাকর্মীদের তুমুল বাকবিতণ্ডা, হৈ চৈ ও কলহ শুরম্ন হলে তা সম্ভাব্য সহিংসতায় রূপ নেয়ার আশংকায় আইন-শৃংখলা রড়্গায় নিয়োজিত নিরাপত্তা কর্মীরা সবাইকে এয়ারপোর্ট থেকে বের করে গাড়ি রাখার একটি পরিত্যক্ত বেস্টনীতে জড়ো করে এবং এক পর্যায়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে সেখানে নিয়ে আসে। নেত্রীকে কাছে পেয়ে নেতাকর্মীরা জয় বাংলা শেস্নাগানের পাশাপাশি পরস্পর বিরোধী শেস্নাগান দিতে থাকে। এ সময় ক্লান্ত ও বিষণ্ন দলনেত্রী উষ্মা প্রকাশ করে ‘তোমরা কি দেশের মানইজ্জত ডোবাতে চাও’ বলে নীরবে গাড়ির দিকে পা বাড়ান এবং অকুস্থল ত্যাগ করেন। বিস্তারিত »
সূত্র: দৈনিক ইত্তেফাক |
বিভাগ: আমেরিকা, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
26th Jul 2008
০ সর্বনিম্ন ৬ শতাংশে আমানত নিয়ে সর্বোচ্চ ১৬ শতাংশে ঋণ দেয়া হচ্ছে
০ বিএবি বলছেঃ মুনাফার উপর কর্পোরেট ট্যাক্স কমালে সুদের হারও কমানো সম্ভব
বাণিজ্যিক ব্যাংকগুলো অতি মুনাফার আশায় ঋণের সুদের হার কমাচ্ছে না। শিল্পায়নের ক্ষেত্রে উচ্চ সুদের হার অন্যতম বাধা হলেও ব্যাংকগুলোকে এ হার কমিয়ে আনতে রাজি করানো যায়নি। অথচ ব্যাংকগুলো মুনাফার একটি অংশ ছাড় দিলে সুদের হার অনেক কমে যাবার কথা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ বরাবর উপেক্ষিত থেকে গেছে। গ্রাহকদের কাছ থেকে কম হার সুদে আমানত নিয়ে বেশি সুদে ঋণ দেয়ার প্রবণতার প্রতিযোগিতায় নেমেছে প্রায় সকল বাণিজ্যিক ব্যাংক।
প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশেস্নষণ করে দেখা যায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর মুনাফার পরিমাণ প্রতিবছরই পালস্না দিয়ে বেড়েছে। কিন্তু ব্যাংকগুলো সে অনুপাতে তাদের ঋণের সুদের হার কমায়নি। কোন কোন ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে। অপরদিকে আমানতের ঋণের সুদের হারও কিছু কিছু ক্ষেত্রে কমিয়ে দিয়েছে ব্যাংকগুলো। বিস্তারিত »
সূত্র: দৈনিক ইত্তেফাক |
বিভাগ: অর্থনীতি ও শিল্প, বাংলাদেশ |
কোন মন্তব্য নেই »
26th Jul 2008
<<<বার্লিনে ২ লক্ষাধিক লোকের সমাবেশে ভাষণ দেন বারাক ওবামাঃ নিউজ ওয়ার্ল্ড
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা জার্মানির বার্লিনে দুই লক্ষাধিক ভক্ত শ্রোতার এক সমাবেশে বাংলাদেশের শিশুদের কথা বললেন। গত বৃহস্পতিবার বার্লিন গেটের অদূরে আয়োজিত বৃহত্তম সমাবেশে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা হিংসা-বিদ্বেষ ও শত্রুতা ভুলে ভালোবাসার জয়গানে এক নতুন বিশ্ব গড়ার কথা বলতে গিয়ে বাংলাদেশের কথা বলেন। বিভিন্ন টেলিভিশনের লাইভ কভারেজের বদৌলতে বিশ্বের শত কোটি মানুষ প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের ব্যতিক্রমী এই নেতার বক্তব্য।
বারাক ওবামা বলেন, উদগ্রীব বিশ্বাসী জানতে চায় বর্তমান ও ভবিষ্যতের কল্যাণে কী করতে পারি আমরা। দুঃখ-বেদনায় ভারাক্রান্ত বিশ্বের ভুলে যাওয়া উপেক্ষিত সেই মানব-মানবীদের দিকে কি আমরা সাহায্যের হাত প্রসারিত করব? দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত বাংলাদেশের সেই শিশুকে কি আমরা তুলে নিয়ে আসতে পারি?
বিস্তারিত »
সূত্র: দৈনিক নয়াদিগন্ত |
বিভাগ: আন্তর্জাতিক, ইউরোপ |
১টি মন্তব্য »
26th Jul 2008
মালয়েশিয়ায় আতঙ্ক ও অনাহারে দিন কাটাচ্ছেন শত শত বাংলাদেশী শ্রমিক। বাংলাদেশ দূতাবাস থেকে কিছু দূরে পাতাল রেলের একটি ব্রিজের নিচে এমন অনেক শ্রমিকের দেখা মিলবে। কোনো দিন এক বেলা খেয়ে আবার কোনো দিন না খেয়েই তাদের দিন কাটছে।
তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়ার ফোরকান। পাতাল রেলের দিকে নির্ণিমেষ তাকিয়ে আছে। দেখলেই বোঝা যায়, খাওয়া আর ঘুম নেই কয়েক দিন।
‘কত দিন হলো এসছেন?’ জানতে চাইলে বললেন, ছয় মাস। কারখানায় চাকরি দেয়ার কথা বলে পল্টনের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় এসেছেন ফোরকান। কিন্তু কাজ দেয়া হয় একটি পামবাগানে। বেতন মাত্র ৫ রিংগিত। অর্থাৎ বাংলাদেশী টাকায় ১০০ টাকা। এখানে তিন বেলা খেতেই চলে যায় ৪ রিংগিত। ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় আসা ফোরকান বুঝতেই পারছেন না কিভাবে তিনি এই টাকা উঠাবেন। পামবাগানে কাজ করতে গিয়ে তামিল শ্রমিকদের হাতে মার খেয়ে কুয়ালালামপুর থেকে অনেক দূরের এক বাগান থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন এই ব্রিজের নিচে। হাতে পাসপোর্ট নেই। পাসপোর্ট আছে মালিকের কাছে। ফলে দেশে ফিরে যাবেন সে উপায়ও নেই। হ্যাঁ, পথ একটা আছে, পুলিশের হাতে ধরা দেয়া। কিন্তু ১ লাখ ৭৫ হাজার টাকার কী হবে? জমি বিক্রি করে এই টাকা দিয়েছেন রিক্রুটিং এজেন্সিকে।
ফোরকান মিয়ার মতো এমন অসংখ্য বাংলাদেশী শ্রমিক পাওয়া যাবে কুয়ালালামপুর, জোহুরবারু, শাহআলম ও পেনাংয়ে। ফোরকান মিয়ার একটাই আকুতি, দেশ থেকে যেন আর কেউ মালয়েশিয়া না আসে। কিন্তু উড়োজাহাজ ভরে প্রতি দিনই আসছে অসংখ্য ফোরকান মিয়া। যাদের দিন কাটছে অনাহার-অর্ধাহারে। ফোরকান মিয়ার মতো আরো অনেকে জানিয়েছেন, প্রায় ২ লাখ টাকা দিয়ে তারা এ দেশে এসেছেন। কিন্তু কাগজপত্রে বলতে হয়েছে ৮৪ হাজার টাকা। এখানে আসার পর এজেন্টরা লাপাত্তা হয়ে যায়। আবার কখনো কখনো অস্তিত্বহীন কোম্পানির নাম করেও বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত »
সূত্র: দৈনিক নয়াদিগন্ত |
বিভাগ: অর্থনীতি ও শিল্প, এশিয়া প্যাসিফিক |
কোন মন্তব্য নেই »
25th Jul 2008
মধুদার স্মরণসভায় বক্তারা
এক কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এভাবে লাগাতার জরুরি অবস্থা কোনো দেশে চলতে পারে না। মানুষ দিশেহারা অথচ কথা বলার অধিকার নেই। এটি দেশের মানুষের সাথে তামাশা ছাড়া অন্য কিছু নয়। যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দরকার। তবে এ মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশকে সঙ্কটের হাত থেকে উদ্ধার করা। আর এ ক্ষেত্রে ছাত্রদের ঐক্যের কোনো বিকল্প নেই।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে মধুদার স্মরণসভা উপলক্ষে বক্তারা এ কথা বলেন। ভিসি অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিএনপি’র যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ডাকসু’র সাবেক ভিপি তোফায়েল আহমেদ, মাহমুদুর রহমান মান্না, মাহফুজা খানম, সাবেক ছাত্রদল সভাপতি সামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সাবেক রাকসু ভিপি রাগিব হাসান মুন্না, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস বাবু, নাজমুল হক প্রধান, নাজমা আক্তার, অপু উকিল, জোনায়েদ সাকি প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, এ দেশের মানুষ অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত হয়ে গেছে। প্রতিদিনই মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। ৩৭ বছরেও এ দেশ বিশ্বের কোনো একটি পর্যায়ে পৌঁছতে পারেনি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, আমরা সবাই তাদের বিচার চাই। কিন্তু এ মুহূর্তে তাদের বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশকে সঙ্কটের হাত থেকে উদ্ধার করা। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এখন কাদের মুখ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠছে? যাদের মুখ থেকে এ দাবি উঠছে তারা অতি দুর্বল। সবলদের মুখ থেকে এখনো এ দাবি ওঠেনি। বিস্তারিত »
সূত্র: দৈনিক নয়াদিগন্ত |
বিভাগ: বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
25th Jul 2008
সহিংসতায় নিহত ৯
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। অমরনাথ তীর্থস্থান সংস্থাকে জমি দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের পর এর প্রতিবাদে এক ব্যক্তি আত্মহত্যা করে। ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোয় জম্মুতে কার্ফ্যু জারি করা হয়েছে। এ দিকে সন্দেহভাজন স্বাধীনতাকামীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
অমরনাথের সংস্থায় জমি দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের পর জম্মুতে এক ব্যক্তি বিষ খেয়ে অত্মহত্যা করেছে। এর প্রতিবাদে গতকাল জম্মু বন্ধ পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কার্ফ্যু জারি করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি’র কর্মীরা গতকাল বন্ধ পালনে রাস্তায় নেমে আসে। তারা গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুরনো জম্মু শহরের বেশিরভাগ দোকানপাট গতকাল বন্ধের কারণে খোলা হয়নি। বিক্ষোভকারীরা জমি ফেরত না পাওয়া পর্যন্ত আত্মহত্যাকারীর লাশ দাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কাশ্মীরি মুসলমানরা জানিয়েছে, তারা শুধু জমি ফেরত চেয়েছে। অমরনাথ যাত্রায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো ইচ্ছা তাদের নেই। বিস্তারিত »
সূত্র: দৈনিক নয়াদিগন্ত |
বিভাগ: আন্তর্জাতিক, ভারত |
কোন মন্তব্য নেই »
25th Jul 2008
<<<পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ
দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ইসরায়েল নতুন করে বসতি নির্মাণ শুরু করায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চিত হয়ে পড়েছে৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাই ইসরায়েলকে এ উদ্যোগ বন্ধ করার আহবান জানিয়েছেন৷
ফিলিস্তিন ও আন্তর্জাতিক মহলের নিষেধ সত্বেও ইসরায়েল তার দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ শুরু করেছে৷ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্হা এএফপি জানিয়েছে জর্ডান উপত্যকার মাসকিওত বসতিতে এ মুহুর্তে ২০টি নতুন হাউজিং ইউনিট তৈরীর প্রক্রিয়া শুরু করছে ইসরায়েলী সেনাবাহিনী৷ ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ এ জন্য দরপত্র ডাকার ঘোষণা দিয়েছে৷ তবে এ জন্য চুড়ান্ত অনুমোদন আসতে হবে ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের কাছ থেকে৷ ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন না পাওয়ার কোন কারণ নেই৷ বিস্তারিত »
সূত্র: ডয়চে ভেলে |
বিভাগ: আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য |
কোন মন্তব্য নেই »
25th Jul 2008
‘প্রতিবন্ধী মানেই পরিবার, সমাজ তথা রাষ্ট্রের বোঝা’- এমন প্রচলিত ধারণা বদলে দিয়েছে সিলেটের প্রতিবন্ধীরেদ জন্য কাজকরা বেসরকারী সংস্থা গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন। হোক সে দৃষ্টি, শ্রবণ, বাক, কিংবা যেকোন শারীরিক প্রতিবন্ধীই। প্রতিবন্ধীরাও যে ঘুরে দাঁড়াতে পারে, নিজ ক্ষেত্রে রাখতে পারে বলিষ্ঠ ভূমিকা, এমনকি অনেকক্ষেত্রে শারীরিক ত্রুটিমুক্ত মানুষের চেয়েও সৃষ্টিশীল, কল্যাণকামী হয়ে উঠতে পারে তার দৃষ্টান্ত কম নয়। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী রজব আলী খান নজীব। তার চোখে আলো নেই। জগত তার কাছে চির অন্ধকার। আর সেই অন্ধকারে থেকেই তিনি চারিদিকে আলো ছড়িয়ে দেয়ার নিরলস চেষ্টায় মগ্ন।
বিস্তারিত »
সূত্র: ইত্তেফাক |
বিভাগ: সমাজ-সমস্যা |
কোন মন্তব্য নেই »
25th Jul 2008
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্বাচনে বিজয়ের জন্য বাধ্য হয়ে ইসরাইলকে সমর্থন করেন বলে ইসরাইলী পার্লামেন্টের একজন আরব সাংসদ মন্তব্য করেছেন।
ওয়াসিল তাহা ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা’র গতকালের বক্তব্য সম্পর্কে আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইহুদীবাদী লবির প্রভাব এতটা বেশী যে, প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে ইসরাইলের সমর্থনে কথা বলতেই হবে।
বিস্তারিত »
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: আমেরিকা, মধ্যপ্রাচ্য |
কোন মন্তব্য নেই »
24th Jul 2008
<<<সুমেরুতে রুশ পতাকা
যুক্তরাষ্ট্রের সরকারী বিজ্ঞানীদের বিশ্বাস, উত্তর মেরুতে প্রায় নয় হাজার কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে যা দিয়ে আগামী প্রায় তিন বছর বিশ্বের তেলের চাহিদা পূরন সম্ভব হবে৻
মার্কিন জিওলজিকাল সার্ভের হিসেব অনুযায়ী বিশ্বের অনাবিষ্কৃত তেল ভান্ডারের শতকরা ৩৫ ভাগ রয়েছে এই সুমেরু অঞ্চলে৻
আর এই হিসেব এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ সুমেরু অঞ্চলের পাশ্ববর্তী দেশগুলি ঐ অঞ্চলটিকে দখল করার চেষ্টা করছে৻
মার্কিন গবেষকরা বলছেন বিশ্বের তেল এবং গ্যাস মজুদের যতটা মানুষের পক্ষে আহরণ করা সম্ভব, তার এক চতুর্থাংশ পাওয়া গেছে এই সুমেরু অঞ্চলে৻ বেশীরভাগটই সমুদ্রের তলদেশে৻ এই ভান্ডারের এক তৃতীয়াংশই গ্যাস৻ বিস্তারিত »
সূত্র: বিবিসি বাংলা |
বিভাগ: আন্তর্জাতিক, প্রকৃতি ও পরিবেশ |
কোন মন্তব্য নেই »
24th Jul 2008
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার মধ্যপ্রাচ্য সফরের মাঝে ইসরায়েলি ভোটারদের মনোযোগ আকৃষ্ট করে বক্তব্য দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবিলিকান প্রার্থী ম্যাককেইন। বুধবার তিনি বলেন. ইরানের কারণে ইসরায়েল এখন ইতিহাসের সবচে ঘোরতর হুমকির মুখে রয়েছে।
যুক্তরাষ্ট্রের শত্রুদের বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই ওবামার সমালোচনা করে আসছেন অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন। ওবামার ইতোপূর্বে দেওয়া ওই সমস্ত বক্তব্য তুলে ধরতে ম্যাককেইনের উপদেষ্টারা একটি সংবাদ সম্মেলনও করেছেন।
বিস্তারিত »
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |
বিভাগ: আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য |
কোন মন্তব্য নেই »
24th Jul 2008
বাংলাদেশে আদালত অবমাননা অধ্যাদেশকে অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছে আদালত।
আজ (বৃহস্পতিবার) বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি তারিক আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আইনকে অবৈধ বলে রায় দেন। সম্প্রতি প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ আদালত অবমাননা অধ্যাদেশ ২০০৮ জারি করেন। সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট মামলা দায়ের করেন। এতে বলা হয়, আদালত অবমাননা অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। এই আইনের মাধ্যম সুপ্রীম কোর্টের নিজস্ব মর্যাদাকে খর্ব করা হয়েছে। তাই এই অধ্যাদেশ বাতিল করার আবেদন করেন রিট আবেদনকারি আইনজীবী । গত ২৫ মে আদালত অবমাননা অধ্যাদেশ জারি করা হয়।
বিস্তারিত »
সূত্র: রেডিও তেহরান |
বিভাগ: আইন ও আদালত, বাংলাদেশ |
কোন মন্তব্য নেই »
24th Jul 2008
জামায়াতে ইসলামীর সদ্য কারামুক্ত আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, কৃত্রিম উপায়ে সংস্কার চাপিয়ে দিয়ে সুস্খ রাজনীতির বিকাশ হতে পারে না। সর্বাগ্রে সবার অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বর্তমান সংকট উত্তোরণের কোন বিকল্প নেই। তিনি বলেন, যে অজুহাতে আমাদের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হলো, সে অজুহাত যেন ভবিষ্যতে সৃষ্টি হতে না পারে এজন্য দলমত নির্বিশেষে সবাইকে আত্মসমালোচনা করে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। যার যার অবস্খানে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান।
গতকাল বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আদর্শ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে আসলে তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ লোকমান, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আলী আকবর, জেনারেল সেক্রেটারি প্রফেসর ফজলুল করীম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কোরবান আলী।
বিস্তারিত »
সূত্র: সংগ্রাম |
বিভাগ: বাংলাদেশ, রাজনীতি |
কোন মন্তব্য নেই »
24th Jul 2008
আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে ট্রুথ কমিশন কাজ শুরু করবে। এর আগেই কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হবে। গতকাল আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
৬ জুলাই ট্রুথ কমিশন হিসেবে পরিচিত স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮-এর কিছু অংশ সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে ২৫ মে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটি অনুমোদন করে। পাঁচ মাসমেয়াদি সত্য ও জবাবদিহিতা কমিশন হবে তিন সদস্যের। আলোচিত এ অধ্যাদেশে মোট ৪৬টি ধারা রয়েছে। অস্ত্র, মাদক, নারী ও শিশু পাচার এবং ধর্ষণ মামলার আসামিরা কমিশনের অনুকম্পা পাবে না।
বিস্তারিত »
সূত্র: যায়যায়দিন |
বিভাগ: আইন ও আদালত, বাংলাদেশ |
কোন মন্তব্য নেই »
24th Jul 2008
সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলির পর বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ১০ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার চাকপাড়া সীমান্তে বুধবার সকালে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয় বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন।
এক সপ্তাহ আগে শিবগঞ্জ সীমান্তে দুই বিডিআর সদস্যকে গুলি চালিয়ে হত্যা করে বিএসএফ। এরপর থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে চুয়াডাঙ্গার নিমতলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক মারা গেছে। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান সাংবাদিকদের বলেন, ‘সকাল সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত দু’পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়।’
বিস্তারিত »
সূত্র: যুগান্তর |
বিভাগ: বাংলাদেশ, ভারত |
কোন মন্তব্য নেই »
24th Jul 2008
আর দশটা মেয়ের মতো স্বামীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন রুবি। কিন্তু যৌতুকলোভী পাষাণ্ড স্বামী আনোয়ার হোসেন বাদশাহ রুবির স্বপ্ন বাস্তবে পূরণ হতে দেয়নি। ১ লাখ টাকা যৌতুকের জন্য হাতের মেহেদির রঙ না শুকাতেই নির্মমভাবে নববধূ রুবিকে হত্যা করেছে বাদশাহ ও তার সহযোগীরা। পুলিশ গ্রেফতার করতে পারেনি বাদশাহ ও তার সহযোগীদের। অন্য দিকে এখনো রুবির পরিবারে কান্নার রোল চলছে। কন্যাশোকে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছেন রুবির শোকাহত মাতা-পিতা। যৌতুকের কারণে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতভাগিনী রুবির বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানার প্রাণনাথপুর গ্রামে। তার পিতা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খবির। গত ১২ জুন গভীর রাতে ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রাস্তার পাশে একটি আমের ঝুড়ির ভেতর থেকে রুবির লাশ উদ্ধার করে পুলিশ। বিস্তারিত »
সূত্র: দৈনিক নয়াদিগন্ত |
বিভাগ: সমাজ-সমস্যা |
কোন মন্তব্য নেই »